একজন বিসিসি১৭ এর চোখে বরিশাল ক্যাডেট কলেজ রিউনিয়ন ২০১৫ঃ

10933744_10152707732239436_2579516722135620511_n10931687_10153596814326164_8822977008468374306_o

 

 

 

 

moments

10915222_10155162686305193_7726664750684326970_n

 

 

বরিশাল ক্যাডেট কলেজ এর রিউনিয়ন থেকে ফিরে আসলাম ১৮ জানুয়ারী ২০১৫ সকালে। শুরুটা ছিলো ১৪ জানুয়ারী ২০১৫ সন্ধ্যায় লঞ্চ যাত্রা এর মধ্য দিয়ে। সারারাত ধরে লঞ্চের কেবিন এ বসে জাতিকে উদ্ধার করার পর ভোরবেলা নামলাম বরিশাল শহরে!

বিস্তারিত»

আজ গান হোক

আজ নিজের পছন্দের কিছু গান শোনাই। না, কোন টপ টেন বা টুয়েন্টি নয় বরং যা ভালো লাগে বা লেগেছে তার লিষ্টি দিলাম।

Screen Shot 2015-01-25 at 14.39.13

জন ডেনভার 

জন ডেনভার এক অসাধারণ কান্ট্রি গায়ক। তার ভালো গানের শেষ নেই। রকি মাউন্টেন হাই, সানশাইন অন মাই শোল্ডার, কান্ট্রি রোড টেক মি হোম , লিভিং অন এ জেট প্লেন, আই এম সরি ইত্যাদি।

বিস্তারিত»

নরবলি

ধিক ! একবিংশ শতাব্দী

এখনও চালু আছে নরবলি !

গণতন্ত্র কিংবা ধনতন্ত্র

মানবাধিকার কিংবা দানবাধিকার

ধ্বংস কিংবা রক্ষায়

অবরোধ হরতাল

আর পেট্রল বোমায় !

[ একই সাথে  বাঁধ ভাঙার আওয়াজ -এ প্রকাশিত]

বিস্তারিত»

সুসময়ের মাছি………………………….।।।।।।।

সুসময়ের মাছি…………………..

দুই চোঁখ বুঁজলেই যদি ঘুমানো যেতো,

তাহলে বিনিদ্র রাত কি করে জায়গা পেতো,

দুটি কথা বললেই যদি মানুষটা বোঝা যেতো,

তাহলে মানুষকে চেনাটা হয়ত সহজ হতো।।

শুধু সুখেরই লগ্নে যদি কেউ আশে পাশে থাকে,

কষ্টের লগ্নে যদি খুঁজে কভূ না পাও তাকে,

আড়ালে লুকিয়ে তথা যদি কেউ বলে আমি আছি,

বিস্তারিত»

ছোট মেয়েটির হাত ধরে তুমি

ছোট মেয়েটির হাত ধরে তুমি
————————————————— ড. রমিত আজাদ

হাসি-কান্নার ঝুলনে-দোলনে, যামিনীর কোলে বেদনা-বিহনে,
তোমার আঁখির চাওয়ার হাওয়ায়, হিয়া শিহরণে, মৃদু সমীরণে,
যতনা শঙ্কা তার চেয়ে বেশি খুশি, তব মধু অঙ্গনে,
রঙ্গ বিহঙ্গ গোধুলিলগনে মম প্রণয়ের প্রাঙ্গনে,
পুষ্প পসারিনি, বনের হরিণী, সুনীল সাগরপার,
আপন হয়ে তুমি এসেছিলে কাছে, তবু রয়ে গেলে চির পর।

কান পেতে পেতে শুনেছি তখনি তব নুপুরের সুর,

বিস্তারিত»

আবোলতাবোল বাজনা-২

রাগ ভৈরব শুনলেই শান্ত ভোরবেলার কথা মনে হয়। মনে হয়, আঁধার ফুর‍্যিয়ে গিয়ে একটু একটু করে ফর্সা হয়ে আসছে চারদিক; আরেকটি নতুন দিনের শুরু হতে চলেছে। পুবদিকে উঠে আসছেন সূর্য – কোমল আলো নিয়ে যাত্রা শুরু করে কেমন করে একটু পরেই গনগনে তেজী হয়ে উঠবেন কে জানে

এই রাগটির সঙ্গে আমার কিছু স্মৃতি একদম চিরকালীন হয়ে গেছে। আমাদের কন্যাটি তখন সবে হয়েছে —

বিস্তারিত»

বোর-আইনস্টাইন বিতর্ক – পর্ব ৪

বোর-আইনস্টাইন বিতর্ক – পর্ব ৪
——————– ড. রমিত আজাদ
Post-revolution: Third stage
১৯৩৫ সালে পোদলস্কি ও রোজেন একটি নতুন আর্গুমেন্টে বিকশিত করেন যা বিখ্যাত জার্নাল ফিজিকাল রিভিউ-এ প্রকাশিত হয়। আর্টিকেলটির টাইটেল ছিলো ‘Can Quantum Mechanical Description of Physical Reality be Considered Complete?’ আর্টিকেলটি লেখা হয়েছিলো দুটি সিস্টেমের এনটেঙ্গেলড স্টেট-এর উপর ভিত্তি করে। বিতর্ক শুরু করার আগে আরেকটি হাইপোথিসিস ফর্মুলেট করা প্রয়োজন –

বিস্তারিত»

পথের ক্লান্তি ভুলে – ১ম পর্ব

২১ ডিসেম্বর ২০১৪ – আজ তবে বিদায় জানাও।

সকালে উঠেই বাথরুমে গিয়ে আয়নায় তাকিয়ে বিষন্ন এক টুকরো হাসি দিলাম। সকাল আটটা বাজে। এই এলাকায় আছি আর মাত্র তিনটি ঘন্টা। হাতমুখ ধুয়ে সকালের নাস্তা সেড়ে গোছানোর বাকি কাজটুকু শুরু করলাম। সময় কোনদিক দিয়ে পার হয়ে গেল টের পেলাম না। ঠিক বেলা ১১টার সময় ক্ষুদেবার্তা এলো, “I’m coming to pick you up. My friend needs more time.”

বিস্তারিত»

একটি ফেসবুক স্ট্যাটাস

মহানবী হজরত মোহাম্মদ (সঃ) এর জীবনী আলোচনায় দুটো ঘটনা প্রায় সবসময়ই উঠে আসে, একটি হলো তায়েফে পাথরের আঘাতে রক্তাত্ত হয়েও তাকে আঘাতকারী মানুষদের জন্য আল্লাহর কাছে হেদায়েত চাওয়া আর এক ইহুদি মহিলা যে কিনা পথে কাঁটা বিছিয়ে রাখতো, একদিন পথে কাঁটা না দেখে মহানবী (সঃ) এর ঐ মহিলার খোঁজ নিতে যাওয়া।

এরকম সহনশীল একজনের জন্য কোনটা বেশি অপমানকর? তাকে ব্যঙ্গ করে আঁকা কিছু কার্টুন নাকি তার নাম ভাঙ্গিয়ে মানুষ হত্যা করা?

বিস্তারিত»

হিমপাত

হিমপাত

সাদা আঁধার মেঘ ঠাসা
হিম চুমে শীত ঘুমে
ডুব দেয় থারমো পারা।

Winter Falls

Down came the clouds
With arctic touch
Winter falls.

শীতে

বাঘে কাঁপে মাঘের শীতে
মেঘে নেমে এলো মাটিতে
খলসে পুঁটি মাছের ঝোল
জমে গেল বাটিতে ।

বিস্তারিত»

স্মৃতি

প্রিয়তম,

কি লিখি তোমায়? তোমার প্রতি, কোনো ক্ষোভ নেই আমার, নেই কোনো অভিযোগ। এটাই কি ভালবাসার পক্ষপাতিত্ব? হবে হয়তো! ভালবাসার নামে ভিখিরি হয়েছি আমি। ক্যালেন্ডারের জানিয়ে দেয়া বয়সের পার্থক্যকে অমান্য করে, সমাজের ভ্রুকুটিকে উপেক্ষা করে, আমি ঝাঁপ দিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গ থেকে মদন সাগরে। বলাবাহুল্য,প্যরাস্যুট ছাড়াই। ভুলটা বুঝলাম ঠিক মাঝ পথে এসে। অতি দুঃখেও হঠাৎ হাসি পেল তখন।
হঠাৎব্যাঙের ছাতার মতো গজানো একটি সমাজ আছে তোমার,আছে পরিজন,এমনকি দু’চারটি পুরনো প্রেম থাকাও আশ্চর্যজনক কিছু নয়!

বিস্তারিত»

স্বীকারোক্তি

ঘটনা ১৯৯৭ সালের,এসএসসি পরীক্ষা প্রায় শেষের দিকে। আমাদের সাইন্স পার্টির শুধু টিউটোরিয়াল বাকী আর আর্টস পার্টির একটা শেষ পরীক্ষা। যাই হোক এই পরীক্ষা শেষে আর্টস পার্টির ভিতর বিরাট হৈ চৈ ,মহা অসন্তোষ ইতিহাসের এক স্যারকে নিয়ে।স্যার এর সঠিক নামটা ঠিক মনে নাই কিন্তু আমরা সবাই বড়ভাইদের দেয়া টিজনাম টাং টাং হিসাবেই চিনতাম। স্যার ক্যাডেটদের পিছনে খুবই লেগে থাকা টাইপএর ,অসম্ভব রোগা আর কথা বলার সময় কাপতেন,

বিস্তারিত»

চুল সমাচার

ছোটবেলা থেকেই চুল আর চুল কাটানো আমার কাছে অনেক ঝক্কি ঝামেলার ব্যাপার। পাড়ার সেলুনে চেয়ারের উপর টুল পেতে বসার সময়টা থেকেই নাপিতের অভিযোগ আমি নাকি অনেক নড়াচড়া করি,আমার চুল নাকি অনেক শক্ত ইত্যাদি ইত্যাদি। সামরিক বাহিনীতে চাকরিরত বাবার সুবাদে প্রতিমাসে অন্তত একবার নিয়ম করে চুল কাটাতে হতো আমাদের দুই ভাইকে,তা আবার যেমন তেমন চুল কাটা নয়,একেবারে সেন্টিমিটার স্কেলের চুল কাটা। প্রত্যেকবার চুল কাটানোর পর আমাকে সজারুর মতো লাগতো,মনে মনে কষ্ট পেলেও ভয়ে কিছু বলতে পারতাম না।

বিস্তারিত»