[ ডিসক্লেইমারঃ প্রায় এক বছর আগে লেখা, নিজের ব্লগের কোনায় ফেলে রেখেছিলাম। একটু ঝেড়ে মুছে ঢাললাম আজ।
বানান এবং লেখা সংক্রান্ত যে কোন পরামর্শ আমন্ত্রিত। ]
অ.
জন্মের সাথে সাথেই নাকি আমি কাঁদিনি, সবাই খানিকটা আশঙ্কিত ছিলো- বাক-প্রতিবন্ধী নয় তো! ডাক্তার সাহেব কষে দু’ঘা লাগাবার পরই চিৎকার করে অস্তিত্বের জানান দিলাম। তবে কথা বলতে খুব একটা দেরি করিনি; বছর পেরুবার আগেই বেশ ভালো বুলি ফুটেছিল।

