কলেজে থাকতে অনেকেই একটা কথা বলত ক্যাডেট কলেজ আমাদের কি দিয়েছে? আমিও এর ব্যতিক্রম ছিলাম না। চিন্তা করতাম এরকম পিটি, ড্রিল, ফলিন, পানিশমেন্ট আর এত এত নিয়ম……আমরা যে প্রায় সব ধরনের স্বাধীনতাই বিসর্জন দিচ্ছি বিনিময়ে কি পাচ্ছি? আমার বাবা মা জানতেন আমি ভাল ছাত্র, হয়তো এই জন্যেই ক্যাডেট কলেজে চান্স পেয়েছিলাম। কিন্তু কলেজে ঢুকার পর হয়তো আমার থেকে আরো ভাল অনেকের ভিড়ে আমি হারিয়ে গেলাম।হয়ত বাবা মা-র শাসন ছিল না তাই পড়াশোনার দিকে মনোযোগ কম ছিল।
বিস্তারিত»আমার মায়ের লেখা … আমার মায়ের কথা
(সন্তান হিসেবে বাবা-মায়ের গর্বের জায়গাগুলো ধারণ ও সংরক্ষন করা আমার নৈতিক দায়িত্ব বটে … ধারণ করেছি ঠিকই, সংরক্ষনে ব্যর্থ হয়েছি বলেই হয়ত আমার মায়ের এই লেখাটা ব্লগে শেয়ার করছি … সান্তনা … প্রথম আলো নারীমঞ্চ পাতায় লেখাটাকে ঠাই করিয়ে দেবার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ …)
স্বপ্ন হত্যার প্রতিবাদ …
-বিলকিস জাহান
টাংগাইলের মির্জাপুরে, মৈশামূড়া বসন্তকুমারী উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রথমবারের মত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।
বিস্তারিত»আঁতলামি আপডেট ২
আন্ডারগ্রাজুয়েশনের পাট চুকিয়ে কয়েকদিন বেশ ভালোই ছিলাম। নিজেকে কেমন বড় বড় মনে হত। যখন দেখতাম ক্লাস ১/২ তে পড়া আন্ডাবাচ্চা সারাদিন ঘাড়গুজে পড়াশুনা করছে তখন মনে হত আমাকে আর এমন করে পড়তে হয় না । আত্বতুষ্টিতেই মনটা ভরে যেত।
মিডটার্ম নেই, সেমিস্টার ফাইনাল নেই, এ যেন এক শান্তির জীবন।
এই সুখ কপালে সইলো না বেশীদিন। লোকজনের খালি একই প্রশ্ন,
”
সিসিবির ওয়ার্ডপ্রেস ভার্সন আপগ্রেড সম্পর্কে
আপডেট: সিসিবির ওয়ার্ডপ্রেস ভার্সনের কাজ সফল ভাবে সম্পন্ন হয়েছে। কেউ সাইট ব্যবহারে কোন সমস্যার সম্মুখীন হলে দয়া করে নিচে মন্তব্যের ঘরে রিপোর্ট করুন। ধন্যবাদ।
———————————————————-
ক্যাডেট কলেজ ব্লগটি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ডেভেলপ করা হয়েছে। আজ রাত বাংলাদেশ সময় ১২টা থেকে ক্যাডেট কলেজ ব্লগের ওয়ার্ডপ্রেস ভার্সন আপগ্রেডের কাজ শুরু করা হবে। আপগ্রেড এবং আপগ্রেড পরবর্তী টেস্টিং এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ রাত ১২ টা থেকে আনুমানিক রাত একটা পর্যন্ত ডাউন থাকতে পারে।
ক্রস ড্রেস সমাচার
ক্রস ড্রেস বলে যে কিছু থাকতে পারে ক্যাডেট কলেজে না গেলে কোন দিন জানা হত না। কলেজের প্রথম দিনেই ক্রস ড্রেস বিষয়টা জানতে পারি। আমার গাইড আমাকে উদাহরণ দিলেন হাফ শার্টের সাথে ফুল প্যান্ট পড়া, তারপর স্লিপিং ড্রেস এর সাথে শার্ট পড়া, বা পাঞ্জাবির সাথে প্যান্ট পড়া,, সাদা শার্টের সাথে কালো প্যান্ট, খাকি প্যান্টের সাথে খাকি শার্ট ছাড়া অন্যকিছু ইত্যাদি ইত্যাদি। বলা বাহুল্য আর সব বিষয়ের মত ক্রস ড্রেস পড়াও ক্লাস সেভেনের জন্য নিষিদ্ধ।
বিস্তারিত»দিন শেষের আলো
অবশেষে ফিরে এলাম।
গত চার মাস ধরে সিলেট শহর থেকে দূরে বটেশ্বরের কোলে আছি।
জানে পানি নাই, সব রস শুকায় গেছে,…………।
(অবশ্য এইটা বোধহয় আমার জন্য প্রযোজ্য নয়, রস না থাকলে কি আর ব্লগ লিখতে বসি?)
যা হোক, কোর্স শেষ। এখন ঘরের ছেলে ভালয় ভালয় ঘরে(অথবা ইউনিটে) ফিরলেই বাঁচি।
এখানে একটা ডিস্ক্লেইমার দিয়ে রাখি, এই লেখাটা পুরোটাই একটা মনোলোগ,
বিস্তারিত»অটোয়ার জার্নাল – চার
হারিয়ে যাবার নিয়ম নেই এখানে
আমি বুঝতে চাই এই অনুভূতিগুলো আমার মতো অন্যদের হয় কিনা। আমরা যখন সাংঘাতিক ভঙ্গুর অবস্থায় থাকি। ওলটপালট জীবনকে একদম নতুন করে সাজাতে চেষ্টা করি। কিংবা বার বার পিছলে যাই শূন্য থেকে পূর্ণ হবার চেষ্টায়, তখন হয়তো একবারে ছন্নছাড়া অবস্থা থেকেই শুরু করি। ব্যাপারটা কখনোই এমন হয় না যে হঠাৎ একদিন তুমি একখণ্ড লাল ইট দিয়ে নতুন ঘর বাধার মতো করে তোমার জীবন নতুন করে শুরু করলে।
সাম্প্রতিক এবং ছেঁড়া কথন ০৪; আপাতত শেষ
এক ছোটভাই মুঘলদের কিছু ঘটনাকে মিথ আখ্যা দিলো।
সমস্যা?
কোনও সমস্যা নাই।
তারপরও মনে হলো আরও খানদুয়েক অ্যাড করি।
আকবর যে দিল্লিশ্বর বা বিরাট মাপের বাদশাহ ছিলেন এটা অনেকেই জানেন।
আরও জানেন যে আকবর নতুন এক ধর্মের প্রবর্তন করেছিলেন, দ্বীন-ই-ইলাহি। অনেকটা আজকের শিখ ধর্মের মতন; সকল ধর্মের জগাখিচুড়ি।
তবে এও শোনা যায়, মৃত্যুর পূর্বে তার নবরত্নদের একজন; খুব সম্ভবত আবুল ফজলের কাছে মুসলমান হয়েছিলেন।
ইচ্ছে ছিল
আমার রক্ত-মাংসে প্রতিনিয়ত মেশে নীল বিষ
তবু আমি কী নির্বিকার,অচঞ্চল!
আমার গহীন কোণে জমে বিধ্বংসী আধার
তবু আমার চারপাশে অসংখ্য ঝাড়বাতি,উজ্জ্বল!
কী ভীষণ প্রিয় ছিল বন্ধুর মুখ,ফেলে এসেছিলাম-
এতদিন পরে আজ ভুলেও গেছি
প্রতি রাতে হিসেব কষে কষে, কবে কী পেয়েছি!
কী ভীষণ প্রিয় আমার কন্যার মুখ,স্নেহেমোড়া
তবু আমি কামান্ধ ধর্ষক,
নিভৃত গৃহকোণে বা উজ্জ্বল দিবালোকে!
প্রসঙ্গ ফেক আইডি
কিছুদিন আগে সিসিবিতে একটি লেখা আসে ‘সুদ’ নামক বস্তুটির ভয়াবহ তান্ডবলীলা- ১, ২ এই নামে। লেখার ব্যাপারে যতক্ষণ পর্যন্ত লেখা যতক্ষণ পর্যন্ত সিসিবির রেডবুক এর সাথে সাংঘর্ষিক না হয় ততক্ষণ লেখা প্রকাশ করা হয়। এই লেখাও সেরকম ভাবেই সিসিবির প্রথম পাতায় প্রকাশ করা হয়েছে। তবে সিসিবির মডারেটর প্যানেলে সুনির্দিষ্ট অভিযোগ আসে যে সেই লেখার লেখক তার প্রোফাইলে ভুল তথ্য ব্যবহার করেছেন।
প্রোফাইলের তথ্য অনুসারে,
বিস্তারিত»জ্ঞান পাপীদের কে বলছি…!!
মাধ্যমিক পরিক্ষার ফল প্রকাশিত হল। ছোট ভাইটা ছিল এবারের পরীক্ষার্থী। যাই হোক,কোন ভাবে উতরে গেছে তিন বিষয়য়ে এ প্লাস মিস করে। গোল্ডেন/ সিলভার বিষয়ক মাথা ব্যাথা আমার কোন কালেই ছিল না। স্বভাবতই খুবই খুশি ছিলাম ওর ফলাফলে। অল্প বিস্তর চিন্তিতও ছিলাম,গিফট ব্যাপার টা নিয়ে। বদটার আবার আকাশ ছোঁয়া আবদার।।
গত কাল খুব ভোর বেলা বদটার ফোনে ঘুম ভাঙল।”ভাইয়া আজকের প্রথম আলোটা এক বার খুলে দেখিস,
বিস্তারিত»অস্পষ্ট, ধোঁয়াশা, কিংবা স্পষ্ট কথা
আমরা অনেকেই মুক্তবুদ্ধির বা মুক্তবুদ্ধি চর্চার কথা বলি। বাস্তবে তা হয়তো হয়ে ওঠে না।
আমার এক ছোট ভাই একবার প্লান করেছিল তার অফিসের রুমের পাশে নামাজের একটা রুম রাখবে; নামাজের সময় হলে ড্রয়ার খুলে টুপি পড়ে সামনে যে থাকবে তাকে নামাজের দাওয়াত দিয়ে নিজে ঐ রুমে নামাজ পড়তে যাবে। এবং সে স্বীকার করেছে যে পুরাটাই ভাওতাবাজি; কারণ সে নামাজই পড়তে জানেনা।
প্রথমেই ধন্যবাদ জানাই যারা এই ব্লগটা যারা তৈরি করলো বা যারা সম্পাদনা কমিটিতে আছে।
বিস্তারিত»জন্মদিন জন্মদিন
ফেইসবুক নাই, তাই কার কার জন্মদিন নোটিফিকেশন পাওয়া যায় না। মাথায় ঘিলু কম, তাই মনেও থাকে না। আজকে তাই জন্মদিনের বাহক নিজেই যখন জানালো যে গত দশই মে তার জন্মদিন ছিল, তখন আমি একটু খুশি হলাম এই ভেবে যে, নিজেই যদি নিজের জন্মদিন ভুলে যায়, তাহলে অন্যে ভুললে খুব তো ক্ষতি নাই। তার কাছে থেকেই আরও জানা গেল, যে আমাদের আরও একজনেরও নাকি তার একদিন বাদেই জন্মদিন ছিল…
বিস্তারিত»ট্যালেন্ট শো
ট্যালেন্ট শো ………… ক্যাডট কলেজ জীবনে একটি অনন্য সাধারন ঘটনা।প্রতিভার সূর্য কিরনের উপযুক্ত লগ্ন………………সবার জন্য কি আসলেই তাই????!!!!
আমার মা এর খুব শখ ছিল তার ছেলে গান শিখবে………হলও তাই।খুব একটা মন্দ ও গাইতাম না।ক্যাডেট কলেজ আসার পর শুনলাম ট্যালেণ্ট শো এর কথা।নিজের প্রতিভা উপস্থাপনা করার জন্য এর থেকে ভাল সুযোগ আর নেই।আমার গাইডের কাছে শুনলাম তার ট্যালেন্ট শো এর গল্প।সেই শো তে তার ছিল সরব উপস্থিতি।তার গল্প শুনে ভাবলাম আমি ও কিছু করব……………গাইড বংশের একটা মান-ইজ্জতের বেপার আছেনা(ক্লাশ ৭ এর সেন্টীমেণ্ট)!!!!!যেই ভাবা সেই কাজ-গেলাম আমাদের বিখ্যাত ফর্মমাস্টার নানি(আনিস হাসিনা)এর কাছে।বল্লাম,ম্যাডাম আমি একটা প্যারোডি গান করব(কে জানত যে আমি আমার নিজের ই বিশাল প্যারোডি মঞ্চায়ণ করতে যাচ্ছি)।নানি বলল কি ধরনের প্যারোডি গান???আমি বললাম স্টাফরা ড্রিল করানোর জন্য যে প্যাঁদানি দেয় তা একটা ইংলিশ প্যারডী গানের মাধ্যমে উপস্থাপনা করব,
বিস্তারিত»ইতিহাস কতটুকু মুক্ত?
গ্রীক শব্দ ‘হিস্টরিয়া’ থেকে ইংরেজি ‘হিস্ট্রি’ শব্দটি উদ্ভূত। যার অর্থ ‘খোঁজা’। অন্য অর্থে ক্রমাগত গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞান। বর্তমান কালের– ‘উইকিপিডিয়া’ একটি সংজ্ঞা দিয়েছে ইতিহাসের। উইকি-র মতে ইতিহাস গবেষণার একটি শাখা, যা ঘটনার ক্রমবিকাশকে পরীক্ষা-নিরীক্ষা করে, বিশ্লেষণ করে ‘ন্যারেটিভ’ বা আখ্যানের সাহায্য নিয়ে। শুরুতেই এত গুরুগম্ভীর সংজ্ঞা দেবার কারণ এটাই যে, ইতিহাস ভৌতবিজ্ঞানের মত বা গণিতের মত নৈর্ব্যক্তিক নয়; যে অংকটি যে নিয়মেই করা হোক না কেন উত্তর একই হবে কিংবা আলোর গতি যে নিয়মেই বের করা হোক না কেন তা একটি নির্দিষ্ট সংখ্যা হবে।
বিস্তারিত»