গতকাল এক বাসায় গিয়েছিলাম বেড়াতে। ঠিক বেড়াতে যাওয়া নয়। রোগী দেখতে। বেচারা বাংলাদেশে গিয়েছিল বেড়াতে। কোথায় কি খেয়েছে খোদা মালুম, salmonella বাধিয়ে ফেরত এসেছে।
বাংলাদেশের সাথে যোগসূত্র এখন বাবা, মা, আত্মীয়স্বজন, এবং বন্ধুবান্ধবদের সঙ্গে ফোনালাপ। সময় পেলে টিভি দেখি এন টিভি (ফালুর টেলিভিশন তো সব কথা ঠিক বিশ্বাস করে উঠতে পারিনা), এ টি এন (সারাক্ষণ ডক মিয়ার; মালিক বা তার গুণবতী স্ত্রীর গাআআন আর তৃতীয় শ্রেণীর নাটক),
গুড়াকাব্য রিলোডেড: ইহা একটি পুরুষবিদ্বেষী পোস্টের জবাব
[তাইফুর ভাইয়ের কমেন্টের সূত্র ধরেই লিখতে গিয়েছিলাম। কিন্তু বড় হয়ে যাওয়ায় পোস্ট আকারেই দিয়ে দিলাম। এটি তীব্র সাম্প্রদায়িক, নারীবিদ্বেষী এবং সংকীর্ণ পুরুষতান্ত্রিক একটি পোস্টের জবাবের জবাব। কাব্যগুলোয় আপাত দৃষ্টিতে নারীদের পক্ষ অবলম্বন করলেও কবি আড়ালে বলেছেন অন্য কথা যা সেই প্রাক্তন পোস্টকেই সাপোর্ট করে । যার নমুনা প্রতিটি কাব্যের অর্থের ভিতরেই লুক্কায়িত….এবং যাহা অতীব সত্য :grr: :grr: ]
এক.
বিকেল বেলা চটপটি
পড়ে থাকে কটকটি
[অর্থ: প্রেমিকার সঙ্গে ডেট করে আইসিডিডিআরবিতে ভর্তি ………………..]
আসল অর্থ: প্রেমিকার সাথে ডেট করাকে কবি লুজ মোশনের সাথে তুলনা করেছেন।
বিস্তারিত»স্বপ্ন-৩
‘মানুষ মরে গেলে পচে যায়। পচে গেলে বদলায়, কারণে অকারণে বদলায়।‘
লাইন টা ঠিক হল কিনা জানি না। দ্বাদশ শ্রেণীতে থাকতে লাইন টা পরে ছিলাম। আমার দুর্বল মেমোরি লাইন টা যে কার সেইটা মনে করতে পারছে না। প্রশ্ন হল লাইন টা কি জন্য লিখলাম।
কারণ মানুষ বেচে থাকলেও বদলায়। কারণে অকারণে বদলায়। বদলে গেছি আমি, আমরা সকলেই। দিন শেষে যখন নিজের কথা চিন্তা করি,
বিস্তারিত»টুকরো ব্লু’জ!
ইদানিং ইনসমনিয়া ফিরে ফিরে আসছে।
ইনসমনিয়ার বাংলা তো অনিদ্রা। দুটো একই শব্দের রূপ, ভিন্ ভাষায়; অথচ শব্দ দুটোর চরিত্র কী আলাদা! ইনসমনিয়া শুনলে মনে হয় জ্যাজ শুনছি। নিদেনে কোনো পুরানো ব্লুজ, পঞ্চাশের দশকের পিয়ানোর সুর। আভিজাত্যের সাথে সংবেদনের যোগাযোগ। তার সাথে নিশ্চুপ রাত, ভ্রম হয় রাতের পিঠে অন্ধকার সরীসৃপের মতো জানালার বাইরে শুয়ে আছে। শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছে। হয়তো একটু পরে আমার ঘরে ঢুকে পড়বে।
বিস্তারিত»সাকিব আপডেট: সিঙ্গাপুরের চিঠি
পাশে ছিলাম, পাশে আছি
সিসিবি অনেকদিন পর আবার সরগরম। ঠিক এমন সময়ে আবার সাকিবের আপডেট নিয়ে ফিরে এলাম। অনেকেই আমার কাছে ব্যক্তিগতভাবে সাকিবের খবর জানতে চেয়েছেন। তাদেরকে ধন্যবাদ। অনেকেই এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িযেছেন সাকিবের জন্য সেটা নিঃসন্দেহে খুব আশাব্যঞ্জক ছিল এবং চিকিৎসা সাহায্যে কাজে এসেছে। সাকিব সবার কাছে কৃতজ্ঞ। সর্বশেষ আপডেট জানিয়ে সাকিব ব্যক্তিগতভাবে আমাদেরকে গ্রুপমেইলে একটি ইমেইল পাঠিয়েছে।
****
প্রিয় বন্ধুরা,
এক সংগ্রামী ছেলের চিঠি
মা,
আমি জানি, তুমি আমার এ চিঠি পড়ে মন খারাপ করবে। সেই যে আমি বাড়ি থেকে চলে এসেছিলাম,তারপরে তো আর বেশিদিনের জন্য তোমার কোলে মাথা রেখে ঘুমুতে পারিনি। কথা দিচ্ছি মা, এইবার একেবারে আমি আমার সব কাজ শেষ করে বাড়ি ফিরব।
তুমি কি এখনো আমার পথ চেয়ে বাড়ির উঠোনে বসে রও ? এখনো কি তুমি আমি রাতে ফিরতে পারি ভেবে মোটা কাঁথায় বিছানা করে রাখ ?
বিস্তারিত»এলো্ + মেলো = এলোমেলো 0.১
অনেকদিন ধরে কিছু লিখতে ইচ্ছা করেনা, পড়তেও ইচ্ছা করে না । সারা মন জুড়ে আছে শুধু একটা ভীষন আলসেমি । আর আমার ব্যাড লাক টা খুবই খারাপ যাচ্ছে ইদানিং । গত শনিবারেই কানের পাশ দিয়ে গুলি গেল । যাচ্ছিলাম ফারজানি’র জন্মদিনে, বৃষ্টির মধ্যে হঠাৎ গাড়ির ব্রেক ফেল করল আর ধাম করে সামনের গাড়িটাকে মেরে দিলাম । পুরা ঘটনা টা হলো কয়েক সেকেন্ডের মধ্যে । প্রাথমিক শকটা কাটিয়ে উঠে বের হয়ে দেখি গাড়ির বাম্পার তিন টুকরা হয়েছে আর হুডটাও গেছে ।
বিস্তারিত»স্ট্যাটাস-টাইপ পোস্ট
অনেকদিন পর অনেকের উপস্থিতি দেখে ভাব্লাম হাল্কার উপর ঝাপ্সা লিখখা ফালাই।
১। শান্তাপু, প্রথমে আপনার কাছে মাফ চেয়ে শুরু করতে চাই। আপনি আমাকে মনে রেখেছেন কিনা জানিনা, তবে ২০০৭ এর ফেব্রুয়ারীতে আপনাদের বাসায় এক সপ্তাহ আতিথ্য নেয়ার সৌভাগ্য আমার হয়েছিল ব্রডকমে ইন্টার্ন করার সুবাদে। আমি অনেকভাব ভেবেছি আপনাকে বা নির্ঝর ভাইকে ফোন করব (ফোন নাম্বার এখনও সেভ করে রেখেছি), কিন্তু অতিরিক্ত মুখচোরা হবার কারনে করা হয়নি।
বিস্তারিত»ইন্টারনেট এ আসুন (সম্পাদিত :p)
ইন্টারনেট এ আয় করা যায় এটা সবাই জানে। কিন্তু সত্যি সত্যি টাকা পাওয়া যায় এরকম সাইট খুব কম আছে। বেশিরভাগ ই ভূয়া। আমি খুঁজতে খুঁজতে একটা সাইট পেয়েছি যেটাতে সত্যি ইনকাম করা যায়। PTC সাইট এর নাম অনেকে শুনে থাকবেন। মানে PAY TO CLICK। অর্থাৎ তাদের দেয়া লিংক এ click করতে হবে। বিনিময়ে তারা pay করবে। এখান এ click করুন। আরেকটা ট্যাব এ Alertpayতে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিন।
বিস্তারিত»আবোল তাবোল ও একটি বিজ্ঞাপন……
শুরুতেই সবাইকে শুভ নববর্ষ। মনে হয় সবার পহেলা বৈশাখ ভালই কাটসে। আমার অভিজ্ঞতা খুব একটা ভাল ছিল না। সিঙ্গেল থাকার সাইড এফেক্ট।
১৪ তারিখ সকালে ঘুম ভাঙল আম্মুর ফোন এ। ফোন ধইরাই ঝারি খাইলাম। কেন এখনও ঘুমাইতেসি, তাড়াতাড়ি বাসায় যাওয়ার আদেশ পাইলাম। রেডি হয়ে রওয়ানা দিলাম। পথে উত্তরা নামলাম। একটি বডি স্প্রে কেনার আশায়। মাসকট প্লাজা এ ঢুকলাম। ঢুকেই বুঝতে পারলাম জীবনের সবচেয়ে বড় ভুলটা করছি।
বিস্তারিত»হালখাতা
শুভ নববর্ষ ১৪১৮।
বাংলা ক্যালেন্ডার এমনিতেই পিছানো থাকে গ্রেগরিয়ান বছরের তুলনায়। পাক্কা ৫৯৩ বছর, ভাল ভাবে বললে ৫৯৩ বছর ৩ মাস ১৩ দিন ৬ ঘন্টার এদিক ওদিক। এই জন্যই বুঝি আমরা এখনো পিছিয়ে পশ্চিমের তুলনায়। শুধু তাই নয় দিন শুরুতেই পিছিয়ে পড়ি কমসে কম ৬ ঘন্টা। গ্রেগরিয়ান(যাকে আমরা ইংরেজি ক্যালেন্ডার বলি) দিন যেখানে শুরু হয় রাত ১২টায় আমাদের বাংলা দিন শুরু হয় ভোরে সূর্যের সাথে।
বৃক্ষরোপণ এবং অপ্রাসঙ্গিক কিছু কথা
প্রথম লেখা ব্লগের কিছু কমেন্ট থেকে দ্বিতীয় লেখার প্রেরণা পেলাম। ধন্যবাদ সবাইকে।
প্রথমেই অপ্রাসঙ্গিক কি সেটা বলি।
গত কয়েকদিন যাবত নিজের অজান্তে/ ভুলে হারাম কোক খাচ্ছি।
না ইয়াহুর সেই বহুল আলোচিত কোকের প্রস্তুত প্রণালীর কথা বলছিনা; পাত্রের কথা বলছি। (এখানে অনেকেই কোক খাওয়া বন্ধ করে দিয়েছে) একটু অবাক শোনাচ্ছে; নয় কি?
পাত্র বলতে কোক পান করার পাত্র বা গ্লাস বুঝচ্ছি।
বাজার
[এই সাইটের (http://onlinebdbo.co.cc/) একটা পেজে (https://sites.google.com/site/bdbolab/sample-questions) ব্যবহারের জন্য ছড়াটা লেখা। ভাবলাম, শেয়ার করি!]
সকাল বেলা টিংকু মিয়া থলি হাতে বাজারে
গিয়ে দেখে ভনভনিয়ে উড়ছে মাছি হাজারে
তারই মাঝে মাছ-মাংস চলছে বেচাকেনা
নোংরা হাতে রক্তমাখা নোটের লেনাদেনা
বিশ্রী পচা আঁশটে গন্ধে উল্টে আসে নাড়ী
মাংস নিয়ে কুকুর দুটো করছে কাড়াকাড়ি
আবর্জনার সাথে পশুর রক্ত নিরবধি
পড়ছে গিয়ে ড্রেনে সবই সেখান থেকে নদী
এসব দেখে আঁতকে উঠে টিংকু মিয়া ভাবে
আজকে নাহয় খালি হাতে বাড়ি ফিরে যাবে
পর্যায়-১০১

এষা,আমি কষ্টে আছি।লেবুর ঘ্রাণে বিষ মনে হয়,ফুলের গায়ে ছদ্মবেশে লাল পিঁপড়ে ঘুরে বেড়ায়।আমায় দেখে হঠাৎ এরা রক্তচক্ষু তেড়ে আসে।এখন আমার ত্রিনয়নই বেঁধে রাখা থান কাপড়ে।সারা আকাশ মাতাল হয়ে আমায় শোনায় অট্টহাসি।টিনে গড়া সৈনিকেরা আমায় কাটে লাখ টুকরায়।জোৎস্না রাতে বাঁশির সুরে আমার গায়ে বর্শা ফোটে।শেষ প্রহরে কুকুরগুলো আমায় দেখে হল্লা করে।আমার কাছে একমাত্র আপন নারী তুমিও এষা মৌন থাকো?কোন অভিমান তোমায় এমন নীরব রাখে?আমার এত দহন তোমায় পোড়ায় না আর?এষ,হঠাৎ চুপ কেন আজ?
বিস্তারিত»প্রবাসজীবন, পরবাস এবং
এটা আমার লেখা প্রথম ব্লগ। লেখার ইচ্ছা থাকলেও সময়ের অভাবে লেখা হয়ে ওঠেনা। তবে মাঝে মাঝে পড়ি, বিশেষত ব ক ক র নাজমুল (২৫) যখন কোনও লেখা সম্পর্কে আমার দৃষ্টি আকর্ষণ করে।
লন্ডন বা ইংল্যান্ড এ প্রচুর বাঙালি ছাত্র রয়েছে, আর এদের মাঝে ক্যাডেটদের সংখ্যাও নেহায়েত কম নয়। যারা আছে তারা তো আছেই নতুন যারা এখানে আসতে চায় তারা যাতে এই ভুল না করে এই লেখার উদ্দেশ্য সেটাই।