গ্রীক শব্দ ‘হিস্টরিয়া’ থেকে ইংরেজি ‘হিস্ট্রি’ শব্দটি উদ্ভূত। যার অর্থ ‘খোঁজা’। অন্য অর্থে ক্রমাগত গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞান। বর্তমান কালের– ‘উইকিপিডিয়া’ একটি সংজ্ঞা দিয়েছে ইতিহাসের। উইকি-র মতে ইতিহাস গবেষণার একটি শাখা, যা ঘটনার ক্রমবিকাশকে পরীক্ষা-নিরীক্ষা করে, বিশ্লেষণ করে ‘ন্যারেটিভ’ বা আখ্যানের সাহায্য নিয়ে। শুরুতেই এত গুরুগম্ভীর সংজ্ঞা দেবার কারণ এটাই যে, ইতিহাস ভৌতবিজ্ঞানের মত বা গণিতের মত নৈর্ব্যক্তিক নয়; যে অংকটি যে নিয়মেই করা হোক না কেন উত্তর একই হবে কিংবা আলোর গতি যে নিয়মেই বের করা হোক না কেন তা একটি নির্দিষ্ট সংখ্যা হবে।
বিস্তারিত»এলোমেলো পোস্টঃ ৩০ তম ইনটেক
আসির চেয়ে যে মসি শক্তিশালী এর দৃষ্টান্ত আমরা ক্লাস ৭ এই পেয়েছিলাম। শবে-বরাত এর রাতে মাগরিবের নামাজ শেষ করে সবেমাত্র রুমে ঢুকেছি। হথাত একটা আর্তচিৎকার শুনে হুড়মুড় করে বেরিয়ে আসলাম। ঘটনা কী বুঝে ওঠার আগেই দেখি ২০৫ নম্বর রুমের রহমান ও মোকতাদির মিলে একজন কে ধরাধরি করে হাসপাতাল এ নিয়ে যাচ্ছে। ঘটনা কি হল বুঝতে না পেরে আমরা সবাই উৎকণ্ঠিত হয়ে ব্লক এ দাড়িয়ে আছি।
বিস্তারিত»সাম্প্রতিক এবং ছেঁড়া কথন ০৩
লেখাগুলো লাফাচ্ছে এডাল থেকে ওডালে।
পড়তে গিয়ে কেউ বিরক্ত, কেউ হতাশ, আবার কেউ নতুন করে ভাবার অবকাশ পাচ্ছে।
গেলো সপ্তাহ কেটেছে প্রচণ্ড ব্যাস্ততায়। ইস্টার সানডে, প্রিন্স উইলিয়ামের বিয়ে ইত্যাদি ইত্যাদি।
এখানকার ট্যাবলয়েডগুলোতে প্রায় প্রতিদিনই রাজপরিবারের কোনও না কোনও খবর থাকে। ট্যাবলয়েডগুলো এসব সংবাদ বেশ রসালো করে প্রকাশ করে।
রাজা জর্জের যে বংশধারা আজ রাজসিংহাসনে তার পেছনে মূল কারণ কিন্তু প্রেম।
আমরা প্রায় সবাই রাজা অষ্টম এডওয়ার্ডের সিংহাসন ত্যাগ করার কাহিনী জানি।
বিস্তারিত»অটোয়ার জার্নাল – তিন
এমনি
এক একটি দিন কখনো কখনো যায় শুধুই নষ্টালজিয়ায়। আমি বোধহয় এই সময়টায় সাংঘাতিক অতীতচারিতায় ভুগছি। হয়তো এটাই হোমসিকনেস। আমি হোমসিক! কয়েকটি শহরে নিজেকে খুঁজে ফিরছি। আমার জন্ম যশোরে, সেইখানে আমার নাড়ি পোঁতা আছে। গেঁদা শৈশব সাতক্ষীরায়, সেই স্মৃতি খুব অস্পষ্ট যদিও। খুলনা এবং যশোর, শৈশব এবং কৈশোরের রঙীন দিনগুলো। মাঝে রাজশাহীতে কিছুদিন – সাহেব বাজার, টি-বাঁধ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মেডিকেল, টেনিস ক্লাব, চিড়িয়াখানা, উপশহর,
একজন বড়আপা অথবা আমাদের মা নয়তো কোন স্নেহময়ী নানু
আমার নানার তখন ১০ জনের সংসার।শাহীনবাগের আধপাকা তিন রুমের নিজ বাড়ী আর নানার সরকারী চাকরীটা তখন এই পরিবারের সম্বল।বাসার বড় বোন হিসাবে আম্মুকে তখন একহাতেই সব সামলাতে হতো।ছোট ভাই বোনদের খাবার,গোসলের পানিটা কল থেকে তোলা,পড়াশোনা আম্মা বেশ ভাল ভাবেই সামলাতেন।এক ভাইকে কোলে নিয়ে আরেক বোনকে পড়াটা দেখিয়ে দিতে দিতেই রান্নাও করতেন।আমার মামা,খালারা এখনও মাঝে মাঝে ই গল্প গুলো বলেন।বড় আপার প্রতি সম্মান এর চাইতে ভালবাসাটি তাদের বেশী।তাইতো দেখি তাদের অতি ছোটখাটো কোন আয়োজনেও আমার মা কে তাদের চাই।সুদূর কানাডা বা অস্ট্রেলিয়া থেকেও তারা তাদের বোনটিকে ভুলে যায় না একবারও।সেই কষ্টের দিনগুলোতেও আমার মা একবারও পথ হারাননি।আমার নানা তার শেষ দিনগুলোতে অনেক কথা বলতেন আমার সাথে।আম্মার জন্য নানা যত দোয়া করে গেছেন তাতে অন্য ভাই বোনের হিংসা করতে ই পারে ।
বিস্তারিত»একটি সাময়িক পোস্টঃ ভোট চাই, সময় নাই…
বুয়েট এবং বুয়েটমুগ্ধ এবং বুয়েট বিরুদ্ধ সকল ভাই ও বোনেরা…
আমাদের বুয়েটের এক আলোকচি্ত্রী বন্ধু সম্প্রতি কিউবি আয়োজিত একটি অনলাইন আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম ২৫ জনের মধ্যে এসেছে।।
ছবিটি ফেসবুকে সবার লাইক দেবার জন্য কাল রাত [৫ তারিখ] ১২ টা পর্যন্ত উন্মুক্ত আছে।মোট লাইকের উপর পুরষ্কার।অতএব এই স্বল্প সময়ে কেডু কেরামতির অপেক্ষায় আছি
প্রথমে qubee এর FB পেইজে লাইক দিতে হবে।
বিস্তারিত»দাওয়াতের পরে দাওয়াত
প্রিয় সিসিবিবাসি,
এতদ্বারা সকলের অবগতির জন্য জানান যাচ্ছে যে, আগামী শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সেনাকুঞ্জে আমার আয়োজিত হতে যাচ্ছে। উক্ত অনুষঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রন জানানো হলো।
একই দিন দুপুরে একই স্থানে আয়জিত হতে যাওয়া মেজবানে আশাকরি অনেকেই যোগ দেবেন। তাদের জন্য একতি বিশেষ্ প্রস্তাবনাঃ আপনারে মেজবান শেষে এ্লাকা ত্যাগ না করে পরবর্তী কিছু ঘন্টা বিভিন্ন শারীরিক কসরতে ব্যস্ত থেকে মেজবান হজম করে এ আয়োজনে যগ দিয়ে ২য় ইনিংস শুরু করে দিতে পারেন।
বিস্তারিত»অংক
তোমাকে হারিয়ে স্থবির জীবনের অর্থ খুঁজেছি নিয়ত
প্রতিদিন সকালে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে,
নিজেকে চেনার চেষ্টা করেছি-একটু একটু করে-নতুন করে
তবুও লাভ ক্ষতির হিসেব আমি করিনি।।
অধরা তুমি,অধরা আমার নিয়তির পিছনে ছুটেছি অনেক-
হয়েছি ক্লান্ত,রিক্ত,
শেষে নিজের প্রতি বিদ্রূপের হাসি হেসে ছুটেছি আবার-
তবুও আমি লাভ-ক্ষতির অংকে যাইনি।।
তোমার চলে যাওয়া পথে হেঁটে গেছি বারবার,
বিস্তারিত»স্বাধীন দেশের পরাধীন নাগরিক
১২ বছর বয়সে যখন ক্যাডেট কলেজএর গেট দিয়ে প্রবেশ করলাম তখন দু’ ধরনের অনুভুতি ভর করেছিল আমায়।প্রথমত স্বপ্ন পুরন হওয়ার আপ্লুত এক আনন্দ, দ্বিতীয়ত অচেনা এক নতুন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নেয়ার অজানা এক আতঙ্ক। সেদিন নিজেকে অনেক বড় মনে হছিল, কিন্তু এখন যখন ক্লাস ৭ কিংবা ৮ এর কোন ছেলের দিকে তাকাই তখন নিজে নিজে চিন্তা করি আসলে কতটা ছোট ছিলাম আমরা।
সেই ক্ষুদ্র বয়সে কৈশোর জীবনে বাবা-মা পরিবার পরিজন ছেড়ে বের হয়েছি।
বিস্তারিত»সাম্প্রতিক এবং ছেঁড়া কথন ০২
কখনো বলা হয় নাই, লন্ডনে প্রত্যেকটা কাউন্সিলে লাইব্রেরী রয়েছে। বাঙালি অধ্যুষিত হওয়ায় প্রচুর বাংলা বই পাওয়া যায়; যা খুবই সুখকর একটা বিষয়। যদিও এখানের লাইব্রেরিতেই প্রথম কাসেম বিন আবু বাকারের বই পাই। কিন্তু একটাও আবুল বাশারের বই নাই। লাইব্রেরিতে বললাম একথা। দেখি কি করে? অনেকদিন আবুল বাশারের বই পড়িনা। নকশাল আন্দোলন নিয়ে ওনার একটা বই বেরিয়েছিল অনেক আগে। ২য় খণ্ড বেরিয়েছে কিনা জানিনা। অন্য কোনও লেখক এতো ব্যাপক ও গভীরভাবে নকশাল নিয়ে লিখেছেন বলে মনে পড়েনা!
বিস্তারিত»আব্বু’র জন্য লেখা
গতকাল হঠাৎ করেই মেহেদির “মা” কে নিয়ে লেখা ব্লগটি পরে একটা ব্লগ লিখতে ইছা হল। জীবনে কখনও ব্লগ লিখিনি, তাই সব সময়ই মনে হত এই ব্লগ লেখা হয়ত আমার জন্য নয়। হয়ত ব্লগ লেখার মত যথেষ্ট যোগ্যতা আমার নেই। কিন্তু আজ হঠাৎ সিধান্ত নিলাম লেখার। আদৌ জানি না কেমন হবে। ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন প্রথম ব্লগ বলে। লেখার সিধান্ত নেয়ার পর প্রথমেই মনে হল যে আমার প্রথম ব্লগটি লিখবো “আমার বাবা”
বিস্তারিত»পাহাড়ের বুকে রক্তক্ষরণ
দেরিতে হলেও লিখছি। অল্প কথায়। অনেকদিন ভেবেছি পার্বত্য চট্টগ্রাম এবং আদিবাসীদের কথা নিয়ে সিরিয়াসলি কিছু লিখবো। সেটি এখনো হয়নি। কবে হবে তাও জানিনা। ভাবলাম, আজ এলোমেলো কিছুই লিখি যা গত ক’দিন ধরে পত্রপত্রিকায় পড়ছি। একটি ব্যাপার দেখলাম, বছর ঘুরে বছর আসে পার্বত্য চট্টগ্রামে ন্যাক্কারজনক অমানবিক ঘটনা ঘটেই চলে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ে আমরা শহুরে শিক্ষিত সমাজ এক ধরনের অদ্ভুত এবং নিষ্ঠুর নীরবতা পালন করি। আমি জানিনা ঠিক কেন।
বিস্তারিত»পুলিশের পাঠশালায়…..
যান্ত্রিকতার চিৎকারে নিমজ্জিত,
মজ্জাগত ভয়ার্ত চাউনি…
আর কথার ঝাঁঝালো বৃষ্টি;
অসহায়ত্বের খোলসে বন্দি আমরা,
লাল ব্যারেটের কোর্স,
এখানে হাসতে তাদের মানা…।। ::salute::
খাদু দাদু, চিল, অমল কান্তি, বেঞ্জামিন মূলায়েস ও অন্যান্য
কবিতা ও গানের একটা অদ্ভুত ক্ষমতা আছে। তারা শুধু তার মাঝেকার অন্তর্নিহিত ভাবের মাঝে সীমবদ্ধ থাকে না। মাঝে মাঝে তারা ধারণ করে পাঠক অথবা শ্রোতার হারিয়ে যাওয়া সময়কে। যে সময় খুঁজে পাওয়া যায় না শুধু নিজের স্মৃতিকোঠা ছাড়া সেই সময়ই হাপুস করে বেরিয়ে আসে কবিতা ও গানের কোল থেকে। প্রতি পাঠেই পূর্ব চর্চিত কোন এক সময় ফিরে আসে শ্রোতার মাঝে। তখন সেই প্রিয় সময়ের মতো কবিতাও আপন হয়ে যায়।
বিস্তারিত»টুশকি জুনিয়ার ১.০
জমজমাট সিসিবি তে টুশকি কে খুব মিস করছি। সায়েদ ভাই তো ভুলেও এদিকে আসেন না। কিছু দিন আগে (চোখের নিমিষে ২/৩ বছর কেটে যায়) আমি টুশকি জুনিয়ার নামে একটা পোষ্ট দিয়েছিলাম। সেই ধারাবাহিকতায় জমজমাট সিসিবি তে আবারও ছোট টুশকির আগমন।
১। প্রাণবন্ধু স্যার সব খেলাতেই রেফারীর দায়িত্ব পালন করতেন। ফুটবল কম্পিটিশনের সময় ১৬তম ব্যাচের মাসুম ভাইয়ের হ্যান্ডবল হল নিজেদের গোল পোষ্টের খুব কাছাকাছি।
বিস্তারিত»