আমার বয়স যখন পাঁচ বছর হলো, সকলে ঠিক করলেন আমাকে স্কুলে দিতে হবে। আমরা তখন থাকতাম ঢাকার মগবাজারে মধুবাগে। কাছাকাছি স্কুল ছিল। মগবাজার টি এন্ড টি স্কুল। বড় বোন রীনা আপার হাত ধরে একদিন ঐ স্কুলে গেলাম। তখনকার ভর্তি পদ্ধতি আজকের মত এত জটিল ছিল না। স্কুলের একজন শিক্ষককে আমার বড় বোন বললেন “স্যার আমার ছোট ভাই, ওকে ভর্তি করতে চাই। ও সবকিছু খুব সুন্দর করে পড়তে পারে””।
বিস্তারিত»বারবিকিউ @ লাবলু ভাই’স রুফটপ
বারবিকিউ পোস্টে দেখি বড় ছোট নির্বিশেষে সবটি মিলে খালি ফাইজলামী করে। এই পোস্টে কুন ফাইজলামী হবে না, যারা যারা আসতেছেন তারা তারা নামটা লিখে যান মন্তব্য ঘরে। আর যারা সুযোগ থাকা সত্ত্বেও আসতেছেন না, তারা কাফনের কাপড় কিনে রেডি থাকেন :gulli2:
ইহা একটি এটেন্ডেন্স পোস্ট। আমি আমাদের করা লিস্ট দিয়ে দিতেসি। আপনেরা মন্তব্য ঘরে আপডেট দিবেন। :duel:
সময়: ৪ ফেব্রুয়ারী, ২০১১, বিকেল ৫টা থেকে চলতে থাকবে তো চলতেই থাকবে
স্থান: লাভলু ভাইয়ের বাসা,
জন্মদিন পোস্ট
বেশি কিছু জানি না। শুধু জানি বিখ্যাত মাল্কবি ও ছোট গল্প লেখক জিহাদ ভাইয়ের আজ জন্মদিন। তার জন্য অনেক বড় একটা পোস্ট দরকার ছিল। কিন্তু আমার জ্ঞানের অভাবে ঐটা সম্ভব না। আশা করি ভাইয়ারা বড় বড় কমেন্ট করে আমার অপূর্ণতা দূর করবেন।
শুভ জন্মদিন জিহাদ ভাই
অ.ট.: লিখতে চাইনি। ভাবছিলাম অন্য কেউ লিখলে কমেন্ট করে দিব। কিন্তু না লিখে উঠতে পারতেছিলাম না।
বিস্তারিত»পোষ্ট খুঁজিতেছি …
এনিম্যাল জোক্স ও অন্যান্য
এনিম্যাল জোক্স আমার খুবই পছন্দের জিনিস। খুব সাধারন একটা জোক যখন কোন প্রানীকে নিয়ে করা হয়, আমার কেন জানি খুবই হাসি পায়।
কিছুদিন আগে আলপিনের একটা জোকের কথা বলি। পুকুরের পাড়ে ব্যাঙ হাতে গ্রেনেড নিয়ে দাঁড়িয়ে আছে, কুমির তা দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করল
ঃকি ব্যাপার ব্যাঙ ভাই? হাতে গ্রেনেড কেন?
ঃওই জলহস্তিটার মুখে মারব?
“কেন, ও কি করেছে?” কুমির কিছুটা অবাক।
২৯ সমগ্র
যেহেতু আজ ক্লাস ছিল না,তাই একটু আগে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই ক্যাডেট কলেজের কথা মনে পড়ে গেল। মনে পড়ে গেল বিভিন্ন সময়ে এক একজনের মুখ থেকে বের হয়া ডায়ালগ গুলো আর মজার মজার সব ঘটনা গুলো। আর তাই শেয়ার করতেই ব্রাশ না করেই ল্যাপটপ নিয়া বসা।
১…আমরা যখন ক্লাস সেভেনে,তখন আমাদের জেপি ভাইয়ার টানটান করে মশারি টাঙ্গানো নিয়া কালজয়ী ডায়ালগ,”পিটি শু থ্রো করলে যাতে আমার কাসে ব্যাক করে”।
বিস্তারিত»বারবিকিউ!! বারবিকিউ!!
পোলাপাইনটি মানুষ হইলো না :X :X…শুধু পোলাপাইন কেন, পোলাপাইনের বাপরাও আজকাল বারবিকিউ খাওয়ার জন্য অন্যের দুয়ারে দুয়ারে (মতান্তরে দেয়ালে দেয়ালে) কান্নাকাটি শুরু করেছেন। ওইদিকে আরেকজন আমাকে গোপন মেসেজে অভিযুক্ত করে যাচ্ছে যে সিসিবিতে নাকি আবার মন্দাভাব শুরু হয়েছে, এবং জাগিয়ে তোলার দায়িত্বটা আমার নেয়া উচিৎ কিন্তু আমি কোন দায়িত্বই পালন করছি না। সুতরাং সিসিবিকে জাগিয়ে তোলার চরম লক্ষ্যমাত্রা নিয়ে, এবং অভিযোগকারীকে কাঁটা ঘায়ে নুনের ছিটা দিতে আমার আগমন।
বিস্তারিত»টম এন্ড জেরির গল্প
সে অনেক দিন আগের কথা ।শাহেনশাহ সিসিবির সামনে আর পর্যটক তার নাজরানা নিয়ে হাজির হয় না , বাদশাহও আর তাকে ডাকেন না ।একদিন বাদশাহর খায়েশ হলো তিনি টম এন্ড জেরির নতুন কার্টুন দেখবেন ,কিন্তু রাজ্যের অনেক অধিবাসীর বিশাল বিশাল ডিভিডির সংগ্রহ থাকলেও হাজার খুঁজেও এই কার্টুনের নতুন কোন পর্ব পাওয়া গেলো না । অগত্যা পর্যটকের রাজদরবারে আগমন এবং টম এন্ড জেরির নতুন এপিসোড প্রদর্শন …
বিস্তারিত»কথার মালা
১। আমরা তখন ক্লাস সেভেন । সব শিক্ষককে ভালও করে চিনিওনা । সবার নাম ও জানি না। statistics এর শওকত স্যারকে সবাই বদি বলে ডাকতো। আমাদের ক্লাসমেট ইয়াসিন আবার এইটা জানত না। একদিন মাহিনুর ম্যাডাম ইয়াসিনকে বাইরে থেকে আসতে দেখে বলল, ”কি ইয়াসিন কই গেসিলা?”
ইয়াসিনের জবাব, ”ম্যাডাম বদি স্যারকে ডাকতে গেসিলাম।”
=)) =))
২। এইবারের ঘটনা ক্লাস টুয়েলভ এর।
বিস্তারিত»যাত্রা হলো শুরুঃ লিটিল বাংলাদেশ
গতকাল ১৫ই জানুয়ারী, ২০১১ বিকেলটা আমেরিকায় একটা খুব ছোট্ট কিন্তু আমেরিকার বাংলাদেশী কম্যুনিটির ইতিহাসের এযাবৎকালের সবথেকে বড় ঘটনাটা ঘটে গেলঃ আমেরিকার বুকে সর্বপ্রথম একটা এলাকা বাংলাদেশের সাথে মিলিয়ে ‘লিটিল বাংলাদেশ’ হিসেবে অফিসিয়ালী অভিষিক্ত হলো। এলাকাটা আয়তনে খুবই ছোট। লস এঞ্জেলস শহরে কোরিয়া টাউন নামে পরিচিত এলাকার একপাশে ভার্মন্ট এভিনিউ আর নর্মান্ডি এভিনিউ এর মধ্যবর্তী ৩নং সড়কের দুইধার। সিটি মেয়র এবং বাংলাদেশ দুতাবাসের কর্মকর্তা মিলে সাইনবোর্ড টানিয়ে এলাকা চিহ্নিত করে দিলেন।
বিস্তারিত»জমজ বিভ্রাট
শেকসপীয়ারের “কমেডি অফ এরোর ” পড়ার কিংবা তার অবলম্বনে উত্তম কুমারের ভ্রান্তিবিলাস সিনেমা দেখার আগেই জমজ বিষয়ক বিভ্রাটের সূচনা হয়েছিলো আমার। সেটা যে সময়ের কথা জমজ বিষয়ক সাধারণ ধারণা লাভ হয়নি তখনো আমার।মার্ক ওয়াহ স্টিভ ওয়াহদেরকে দেখা হয়েছে আরো পরে।তখন আমি টু কি থ্রি তে পড়ি।তখন আমার আম্মু একটা গার্লস কলেজের শিক্ষিকা। আম্মুর কাছে অনেক আপুরাই আসতো। ম্যাডামের ছেলে হবার সুবাদে চকলেট লাভ তো হতো সেই সাথে আপুদের কাছ থেকে ন্যাকামিপূর্ণ আদরের সমাগমও হতো বিপুল।এমনি একদিনের কথা।
বিস্তারিত»খিচুড়ি-৩
ক।
বেশ কিছুদিন পরে আজ সন্ধ্যায় ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম। তেমন কিছু না, প্রিমিয়ার ক্রিকেট লীগে সাকিব তামিমকে নিয়ে গড়া কোটি টাকার মোহামেডানকে করুন ভাবে (মাত্র ১০ উইকেটে) হারিয়েছে আবাহনী, সে উপলক্ষে একটু আনন্দ প্রকাশ আর সাথে হাল্কা একটু নুন ছিটানো। রিবিন ভাই এটা নিয়ে পোস্ট দেয়ার কথা বলার পর থেকেই মোহামেডান সমর্থকদের কাঁটা ঘায়ে আরেকটু লবন ছিটাতে একটা ব্লগ নামানোর চিন্তা মাথায় ঘুরছিল,
মুঠোফোনের কবিতা- ১৩, ১৪
১৩
ভুলে থাকি সেই ভাল,
মন ভোলে কষ্ট।
বেঁচে থাকা ঢের ভাল,
জীবন যখন ভ্রষ্ট।
হারায়েও নিজেরে-
দূরে থাকা গেল না।
সময়ের ঝরনায়-
স্নৃতি মোছা হল না;
রয়েই গেল যন্ত্রণা!
১৪
বেশ হয়;যদি ফুরিয়ে যাই,
মরে গিয়ে জীবন ফিরে পাই,
একটা জীবন অন্যভাবে কাটাই।
জন্ম জন্মান্তরে ঘুচবেনা জীবনের আশ,
যদি কোন জনমেই তোমারে না পাই;
অতীত আর বর্তমানের আমি
আমার একটা বাজে স্বভাব আছে। হুটহাট আমি কল্পনার রাজ্যে হারিয়ে যাই। ক্লাসে স্যার লেকচার দিচ্ছে কিন্তু আমি অন্য রাজ্যে। এরকম আরো অনেক সময়। এটা বোধ হয় ছোটবেলা থেকেই আমি ৮-১০ ঘন্টার জার্নি করতাম তার ফসল। এখনো ঢাকা শহরে প্রতিদিন ভালই জার্নি হয়। এই কল্পনার রাজ্যে হারিয়ে যাবার একটা বড় সুবিধা আছে। যে কোনো সময় যে কোনো গান শোনা যায়, যার সাথে ইচ্ছা কথা বলা যায়,
বিস্তারিত»শুভ জন্মদিন মিঃ হান্টসভিল
এই তো বেশ কিছুদিন আগের কথা, সম্ভবত ২০০৯ এর অক্টোবরের কিঞ্চিত জেঁকে বসা শীতের এক দুপুর। জমে থাকা তুষার মাড়িয়ে কম্পিউটার ল্যাবে এসে বসেছি সবে মাত্র। বই পত্র খুলে মহা সমারোহে প্রস্তুতি নিতে গিয়েই মনে হলো, এই যা পড়াশুনার আগে ওয়ার্ম আপই তো করা হলো না। ঝটপট খোমাখাতার কপাট খুলতেই দেখি একখানা দু’বাক্যের মেসেজ এসে জমা রয়েছে। নামটা পরিচিত হলেও খোমাখাতার ফটুক অ্যালবামের ছবিগুলো ঘেঁটে স্মৃতির জোড়াতালি দেয়া পকেটে তেমন কোন সাড়া পেলাম না।
বিস্তারিত»