যুবরাজ
:salute: (আন্তরিক কৃ্তজ্ঞতা মডারেটর ও এডমিন এর প্রতি, আমার অতি প্রিয় এ ব্লগে লেখার সুযোগ দেয়ার জন্য।)
আমি ক্যাডেট কলেজে ঢুকিনি বলে জীবনে প্রথম আক্ষেপ হল বিএমএতে যাওয়ার পর।আমার ২৮ জেনারেশনে কেউ সেনাবাহিনীতে ছিলনা। নিজেকে সিভিলিয়ানের কোন ধাপে ফেলা যায় সেটা নিয়ে আমি নিজেও সন্দিহান।“ র সিভিলিয়ান” বলে একটা কথা আছে, আমি বোধহয় সেই গোত্রের।
