প্রার্থনা

সমর্পিত হও, নিজেকে সমর্পন করো আরো ভীরুতার সাথে

বিনম্র হও, নিজকে বিযুক্ত করো সকল মনষ্কাম থেকে

সকল ইচ্ছেকে উজাড় করে দাও, শুধু তারি জন্য

তিতিক্ষা সকল প্রহর জুড়ে, শুধু তাঁকেই ভালোবেসে

উৎসর্গ করো নিজকে- যেনও আর কিছু নেই, কেউ নেই

আদিগন্ত শব্দমালা, যেনও নির্দেশ করে শুধু তাঁকেই

প্রাণের সকল আকুতি, অনুভুতি, অব্যক্ত বেদনা

হৃদয়ের সকল কোঠরে শুধু তাঁরই খোঁজ,

বিস্তারিত»

আমেরিকার বুনো পশ্চিমে সপ্তাহব্যাপী মোটরযাত্রা

আর ত্রিশ ঘন্টা পর শুরু করবো প্রায় ২৪০০ মাইলের মোটরযাত্রা। লস এঞ্জেলস থেকে বের হয়ে I-15 এবং I-70 ধরে নেভাদা ও ইউতাহ হয়ে ডেনভার (কলোরাডো)। আমেরিকান সোসিওলজিক্যাল এসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে পেপার প্রেজেন্ট করার (রথ দেখা) উছিলায় একটু ঘোরাঘুরি (কলা বেচা) আর কি…। ডেনভারে দুইদিন অবস্থান করে I-25 এবং I-40 ধরে সান্তা ফে এবং আলবুকুয়ের্ক (নিউ মেক্সিকো) ও গ্র্যান্ড ক্যানিয়ন (এরিজোনা) হয়ে আবার লস এঞ্জেলস। মোট সাত দিনের ভ্রমন।

বিস্তারিত»

৬ বছর বা ২২০৩ দিন – ২০তম পর্ব

“সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ধূমপান সাস্থ্যের ক্ষতিকর।“ এই পোস্টটি সম্পূর্ণভাবে ধূমপায়ীগণকে উৎসর্গ করা হল।

ক্যাডেট কলেজে সবাই আমরা কম-বেশি স্মোক করতাম(কতিপয় মুসল্লি ও ভাল ক্যাডেট ব্যতিত)। কিন্তু এই সিগারেটের সাপ্লাই ছিল অতি সীমিত। এই পোস্টে আমাদের আমলে কিভাবে আমরা সিগারেটের সাপ্লাই নিশ্চিত করতাম তার স্মৃতিচারণ করতে চাই।

পদ্ধতি একঃ আমরা ছুটি শেষে কলেজে ফিরতাম খাকী পোষাকে। মোবাইল প্যান্টে যেমন হাটু বরাবর পকেট থাকে,

বিস্তারিত»

বাদুড়

শতবর্ষী বটের পাতার অন্ধকারে ঝুলে থাকা বাদুড়ের মত-
নিরিবিলি দিনের আলোয় ফন্দি আঁটে ওরা বিশ্রামের ছলে।
অতঃপর আধুনিক রাত্রিতে জমে উঠে প্রাসাদ আরোহণের কল্প,
ক্রীড়াচ্ছলে ছুঁড়ে মারা ভাংতি পয়সায় জনপ্রিয়তার বিকি-কিনি।

নিঃস্বের দীর্ঘঃশ্বাসের আড়ালে পাচার হয় অগণিত কচকচে মুদ্রা-তোড়,
দিনরাত্রির আলো-আধারে এখানে বদলায় না কিছু, সে বহু যুগ।
বিশ্বাসঘাতক মগজের দ্বৈত আনুগত্যে বেঁচে থাকে গোপন পশ্চিমা প্রভু,
বিকল শোষণের যন্ত্রগুলো তড়িৎ দক্ষতায় সেরে তোলে ওদের হাত।

বিস্তারিত»

অর্চি

অর্চির সাথে আমার প্রথম পরিচয় কফিশপে। এক বিকেলের হলুদ রোদ এসে জানালার কাঁচে অপূর্ব প্রতিফলন তৈরি করছে। কফি মকা র অর্ডার দিয়ে নিশ্চিন্ত মনে আমি আকাশ দেখছি। হঠাত্‍ পাশ থেকে সুরেলা কন্ঠে ডাক,ভাইয়া ওয়াশ রুমটা কোন দিকে? মোটামুটি থতমত ই খেয়ে গেলাম। বুঝলাম মেয়েটি আমাকে ওয়েটার ভেবে ভুল করেছে। অবশ্য ভুল করার ই কথা। সাদা ফর্মাল ড্রেস সাথে টাই আর হাতে কফি শপের ম্যানু। দাঁড়িয়ে দাঁড়িয়ে উদাস চোখে বাইরে তাকিয়ে থাকা।

বিস্তারিত»

রাধাকথন-৪

সরক্‌তি যায়ে হ্যায় রুখ্‌ সে নকাব
আহিস্তা আহিস্তা
নিকাল্‌তা আ রাহা হ্যায় আফতাব
আহিস্তা আহিস্তা।।

দরোজার ওপারেই
নগরীর ঘরে ফেরা
ত্রিতালের মতো —
সংক্রামক, রঙিন!
অদেখায় এপারে
বেড়ে চলে দিন
বুকে হেঁটে
বিষাদ আসে
বারান্দায়
সরোদে বাজায়
উতল ঝালা..

এমন সময় —
সভয়ে
ধীরপায় এসো কালা
ভুলেও বোলোনা
গোলাপ কিংবা
অন্য তুলনা

বরং আনত হও
পিঠ ছুঁয়ে
অনুনয়
কেবল অনুনয়ে
করো জয়
রাধার এটুকু
প্রণয়

বিস্তারিত»

শুদ্ধতায় আমার ভাষা

শুদ্ধতায় আমার ভাষা
——————

যে বোলে মায়ের আদর, সে বোলে আষাঢ় ভাদর
সে সুরে কান্না গড়া, সেই সুরে হাসা
হৃদ্যতায় আমার ভাষা।

সয়েছে কালের দাহ, তবু ভরেছে আঁধার গাহ
কথার কাহন রচে, সাঁঝ থেকে ঊষা
পুণ্যতায় আমার ভাষা।

ক্ষরণে খুঁজেছি সুখ, তাই জননী ফিরেছে মুখ
হাজার শব্দ — তবু — স্তব্ধতায় নাশা
মৌনতায় আমার ভাষা।

বিস্তারিত»

লিস্ট্‌নিং টু দ্য উইন্ড অফ চেইঞ্জ

লিস্ট্‌নিং টু দ্য উইন্ড অফ চেইঞ্জ
——————————ডঃ রমিত আজাদ

(সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের পতন ও পতন পরবর্তী সময়ের উপর ভিত্তি করে একটি ধারাবাহিক উপন্যাস)

যুগে যুগে মানুষ স্বপ্ন দেখেছে আদর্শ সমাজের। সেই আদর্শ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নানা যুগে মানুষ আঁকড়ে ধরেছে নানা দর্শনকে। ইতিহাসের ধারায় নয়-দশ হাজার বছর পূর্বে গড়ে ওঠা মানব সভ্যতা এ’ পর্যন্ত এসেছে নানা রকম ঘাত-প্রতিঘাতের মধ্যে দি্যে,

বিস্তারিত»

কিছু কৈশোর… (১ম খন্ড)

(শিরোনামটা আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদের একটা আত্মজৈবনিক বই থেকে অনুপ্রাণিত।)

অলিম্পিকের দামামা বাজতে শুরু হয়েছে বেশ কিছুদিন হলো। অনেক ক্রীড়াপ্রেমীদের কাছে অলিম্পিকের আবেদন খুবই প্রবল। আমি খেলাধুলায় তেমন ভাল না বলে হয়তো আমাকে অলিম্পিক খুব একটা টানে না। তবে ২-১জন ক্রীড়াবিদকে ভালো না বেসে উপায় নেই। যেমন; উসাইন বোল্ট বা মাইকেল ফেলপস। কাল রাতে ঘুম আসছিলোনা বলে ল্যাপটপ খুলে বসেছি।

বিস্তারিত»

অপরিচিত কিংবা অর্ধ পরিচিত মানুষ ও জীবনের গল্প – ২

[ ডিসক্লেইমার : আগে একই নামে আবজাব কিছু লেখবার চেষ্টা করেছিলাম। ইচ্ছা করলো সেটাকে আরো বাড়াতে। তবে এটা সিরিজে রূপ নেবার সম্ভাবনা কম ]

কলেজ থেকে বিদায় নেয়ার সময় এক স্যার আবেগ থেকে কিছু কথা বলেছিলেন। সেই কথা গুলো মনের পর্দায় আটকে থাকে না চাইলেও। সেই কথাগুলোর সাথে আরো কিছু কথা যোগ হয়ে বরাবরই চলে আসে যে কোন বিদায় বেলায়। কথাগুলি মনে মনে আউড়াই সময়ে অসময়ে।

বিস্তারিত»

ক্ষুদ্রঋণ সম্পর্কে আমার কিছু (একজন অর্থনীতিবিদ হিসাবে) চিন্তা-ভাবনা-২

ক্ষুদ্রঋণ সম্পর্কে আমার আগের লেখাটি পড়ে , আমার এক বন্ধু যিনি কিনা অর্থনীতি এর ছাত্র নন,(নঈম(৮৭-৯৩) ভাই নন, আমার এক ফেসবুক এর বন্ধু, নঈম(৮৭-৯৩) ভাইও(বড় ভাই) জিজ্ঞেশ করেছিলেন) তিনি জানতে চাইলেন যে ‘Pareto improvement’ ব্যাপারটা আসলে কি? অর্থনীতির সংজ্ঞাতে, কারো কোন ক্ষতি না করে যদি সমাজে কারো লাভ হয় তবে তাকে ‘Pareto Improvement’ বলে। ধরুন সমাজে কোন ক্ষুদ্রঋণ কার্যক্রম নেই।এখন সমাজে যদি এমন একজন ব্যক্তিও পাওয়া যায় (গরিব লোকজন) যিনি কিনা এই সেবা পেতে ইচ্ছুক,

বিস্তারিত»

আসুন আমরা নিরব থাকি

আসুন আমরা নিরব থাকি
গণতন্ত্রের যন্ত্র কেটে শ্যাওড়া গাছে ঝুলিয়ে রাখি।
মধ্য রাতে রাস্তা ঘাটে
কুকুর বেড়াল আর মানুষে
ঘুমিয়ে থাকে
জমিয়ে দেখি
এবং চলুন নিরব থাকি।।
অভিজাত কোনো নারীর পাশে
পানশালার এক কোণায় বসে
লাখো শ্রমিকের রক্ত চোষা
ঠোট টা চুমোয় ভরিয়ে রাখি
চলুন সবাই নিরব থাকি।।

বিস্তারিত»

ছ্যাঁকাব্য ১

ছায়ায় মিশে, ঝাপসা আকাশে
তুমি লীন একা বিষে, যখন
সব অসহ্য অতীতের গ্রাসে,
ডিমপাড়া তাবৎ রমনীর কেশে
আলো যেন ক্লান্ত হয়ে মেশে,
সেই প্রেম আবার ভালোবেসে,
সেই বাসি রক্তে ভেজা লাশে,
যার স্ফীত যত অংগে আমি
সদ্য প্রসবমাত্র নবজাতকের বেশে ।।
ভেসে ভেসে, এসে জমেছি
অবাঞ্ছিত পথের শেষে, তারপর …

হঠাৎ কোন সুতী্ব্র চিৎকারে
দুস্পদের (মানুষ) মতন
নিজের অস্তি্ত্তের প্রকাশে
অবাক,

বিস্তারিত»

আজকে তোমার মন ভেঙে যাক ঘূর্ণিঝড়ে

আজকে তোমার মন ভেঙে যাক ঘূর্ণিঝড়ে
আজকে ভূমিকম্পে কাপুক সর্ব শরীর
জীর্ণতরীর
যাত্রীরা সব
মাঝনদীতে ঢেউয়ের দোলায় তটস্থ হোক
সবাই জানুক আমিই তোমার ধূর্ত প্রেমিক-শঠ প্রতারক!

তোমার উরুয় হোক সুনামি আমার শ্বাসে
দীর্ঘশ্বাসে যাক উড়ে সব স্মৃতির ধূলো
কয়েনগুলো
খুচরো হয়ে
মেঝের উপর পড়তে থাকুক ঝনঝনিয়ে
সবাই জানুক আমিই কেবল তুষ্ট ছিলাম তোমায় নিয়ে!

বিস্তারিত»

শিক্ষকদের পৃথক বেতন কাঠামো – ১

শিক্ষকদের পৃথক বেতন কাঠামো – ১

“মানুষ কি আর এমনি বটে,
যার চরণে জগৎ লুটে…..।”
মানুষের মর্যাদা ও মহত্ব বোঝার জন্য গানের এই দুটি চরণই যথেষ্ট। মানুষের সবচাইতে দুঃসাহসিক অভিযান হলো জ্ঞানের জগতে। জ্ঞানের সংগ্রহ, সন্চালন, সংযোজন এবং নতুন জ্ঞান সৃষ্টির যে আয়োজন তাকে আমরা শিক্ষা বলি। এই শিক্ষাই মানব সভ্যতার সবচাইতে বড় উদ্ভাবন। জ্ঞানের সাধনা মানুষকে দি্যেছে গভীর অন্তদৃষ্টি।

শিক্ষা বিষয়ক আলোচনা করতে গেলেই শিক্ষক বিষয়ক আলোচনাটিও সেখানে সরাসরি এসে উপস্থিত হয়।

বিস্তারিত»