বিগত দুই সপ্তাহ গরমে আমরা বঙ্গ সন্তানরা খুবই কাহিল। সম্প্রতি অধিক বৃষ্টিতে প্রধান দুই মহানগরীর জনজীবন নর্দমা এবং বৃষ্টির পানির মাখামাখিতে পর্যুদস্ত। সফরকারী ভারত দলের সামনে প্রথমদিনে বেকায়দায় পড়া বাংলাদেশ দলকে বঙ্গমাতার আশীর্বাদপুষ্ট বৃষ্টি কিছুটা রেহাই দিয়েছে বটে। দিনকাল কাটছে ব্যস্ত। অসাবধানে পড়ে গিয়ে গিন্নি পা মচকে ফেলেছেন, সংসারের অবস্থাখানা তাই একটু নড়বড়ে। আমি বাঙ্গালি বীরপুঙ্গব, কুটোটি নেড়ে খেলেও আমার ইজ্জত যাবে, তাই অবস্থার আশু কোন প্রতিকার নেই।
বিস্তারিত»রস, রঙ্গ, সংসার এবং মানিক।
পর্ব ১ঃ দর্শনানেন্দ্রিয় এবং নগদ নারায়ণ
একদা কোন এক কাক-ডাকা ভোরে মানিকের দজ্জাল স্ত্রী ঘুমন্ত মানিকের পশ্চাদ্বেশে সর্বশক্তি দিয়া ঝাঁটা মারিয়া বসিল এবং হুমকি দিল- “মিনসে যদি অদ্য বাজারে না যান, আমি এক্ষুণি নরেন্দ্রকে লইয়া ভবানিপুর চলিয়া যাইব…!”
নিরুপায় মানিক পশ্চাদ্বেশ মালিশ করিতে করিতে বাজারের পানে রওনা করিল।
গিন্নীকে সন্তুষ্ট করিবার অভিপ্রায়ে মানিক তাহার ধূমপানের নিমিত্তে সযত্নে রক্ষিত তহবিল ভাঙ্গিয়া দুই হাজার আটশ’
বিস্তারিত»‘ওম মনিপদ্মে হুম’ – পর্ব ৪

‘ওম মনিপদ্মে হুম’ – পর্ব ৪
ড. রমিত আজাদ
সমুদ্রজয়ী বাঙালীরা: ভারত উপমহাদেশে বাঙালীরাই প্রথম সমুদ্রভ্রমণকারী শক্তিশালী জাতি। পান্ডু রাজার ঢিবিতে স্টিটাইট (Steatite)পাথরের কতকগুলি চিহ্ন খোদিত একটি গোলাকার সীল পাওয়া গিয়েছে।মনে করা হয় যে সীলটির খোদিত চিহ্নসমূহ চিত্রাক্ষর(Pictpgraph)এবং সীলটি ভূমধ্যসাগরীয় ক্রিট দ্বীপের, প্রায় সাড়ে তিন হাজার বছর পূর্বে নির্মিত। এই সীল ও প্রাপ্ত অন্যান্য নিদর্শন থেকে মনে করা হয় প্রাচীন সভ্যতার ক্রীট দ্বীপের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক ছিলো।
বিস্তারিত»স্বীকারোক্তিমূলক জবানবন্দি
১। ক্যাডেট কলেজ ব্লগের সাথে পরিচয়ের ৭ বছর পূর্ণ হতে চললো। এই ৭ বছরে কখনো অনলাইন হয়েছি কিন্তু সিসিবিতে ঢুঁ দেইনি এরকম ঘটনা চেষ্টা করেও মনে করতে পারছি না। সময় এবং সুযোগ থাকলে তাই সবসময়ই সিসিবির সাথে আপডেট থাকা হয়।
২। এই পুরো সময়ে প্রায় দেড়শোর মত ব্লগ লিখেছি, যার অধিকাংশই রীতিমত আবোল তাবোল বকর বকর। মানের চেয়ে পরিমানের দিকেই সব সময় নজর ছিল আমার,
বিস্তারিত»যৌবন
কুহক কায়িক
আবছায়া বিধৃত
চারণ,
মন্থিত ফেনিলে
সপর্ ছোবল
হনন।
গলিত দলিত
রিপু ঋতু
রমন,
উত্থিত প্রত্যয়ে
বূহ্য ভেদী
গমন।
যমুনা সন্তরন
ভ্রুন সদল
বপন,
কষর্িত ভুমে
কদর্মাক্ত প্রান
নি:সরন।
প্রণব প্রণয়
শ্রাবন সিক্ত
সিনান,
জনম জীবন
নিয়ত প্রসব
ক্ষরণ।
চয়ন চপল
অক্ষি মদির
স্বপন,
দ্বিধার হাতছানি
কিছু ব্যাপার আছে যেগুলো নিজের ভেতরই জমিয়ে রাখতে হয়। তার বহিঃপ্রকাশ কোন সমাধান নয়। বরং আরো কিছু সমস্যার আগমনী বার্তা। শহরে যে ছেলেটি পড়তে এসেছে চোখে একরাশ স্বপ্ন নিয়ে। স্বপ্ন কি শুধু তার একার। গ্রামের অল্প কিছু জমি। তা থেকে যা ধান পায় তা দিয়েই বছর চলে। সে জমির অর্ধেক টা বন্ধক রেখে ভর্তি ফী জোগাড় করেছে যে বাবা। কিংবা বিয়ের সাধের গয়না গুলোও বিক্রি করে দিতে দ্বিধা করেনি যে মা শুধুমাত্র ছেলেটার উজ্জ্বল ভবিষ্যৎের কথা ভেবে।
বিস্তারিত»বায়োস্কোপ
ফুলি বেগম যেদিন বিয়ের পিঁড়িতে বসলো, সেদিন সে মনে মনে অনিশ্চয়তার দোলাচল আর কিছুটা চাপা উত্তেজনায় চঞ্চল ছিলো। বিয়ের আগে সে বাবুল মিঞাকে পরিবারের অন্যান্য সবার সামনে বসে চাক্ষুষ দেখার আর তার সাথে মাত্র দুই একটা কথা বলার সুযোগ পেয়েছিলো। দুই একটা কথা আর দুই একবার দৃষ্টি ও হাসি বিনিময় ছাড়া তেমন উল্লেখযোগ্য আর কিছুই ঘটেনি। কন্যা সম্প্রদানের সময় প্রথানুযায়ী বুকফাটা কান্নাকাটির পর সেই যে সে সোজা বাবুল মিঞার ঘরে চলে এলো,
বিস্তারিত»গুডবাই ইউরোপ
এবছরের মতো বিদায়, ইউরোপ!
মস্কো এয়ারপোর্টে ট্রানজিট লাউঞ্জ থেকে।
[এইটাকে পরবর্তী ব্লগের বিজ্ঞাপণ ধরে নেওয়া যেতে পারে]
বিস্তারিত»ইবনে খলদুনের ‘আল মুকাদ্দিমা’ ও বিবর্তনবাদ

ইবনে খলদুনের ‘আল মুকাদ্দিমা’ ও বিবর্তনবাদ
———————————— ড. রমিত আজাদ
(চার্লস ডারউইনের পাঁচশত বছর আগেই বিবর্তনবাদ সম্পর্কে বলেছিলেন ইবনে খলদুন)
অতঃপর সৃষ্টি জগতের দিকে লক্ষ্য করুন, কিভাবে খনিজ পদার্থ হইতে আরম্ভ করিয়া এক অপূর্ব ধারাবাহিকতায় উদ্ভিদ ও প্রাণী পর্যন্ত সুবিন্যাস্ত রহিয়াছে। খনিজ পদার্থের শেষ দিক উদ্ভিদের প্রথম দিকের সহিত সংযুক্ত, যেমন ঔষধি ও বীজহীন গুল্ম;
বিস্তারিত»সোশালাইজেশন ম্যানার্সঃ ফেসবুক বিড়ম্বনা
সোশালাইজেশন ম্যানার্সঃ ফেসবুক বিড়ম্বনা
আমি খুবই বিব্রত বোধ করি যখন কেউ আমাকে জিজ্ঞেস করে, “আমি কি আপনাকে ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারি?” একদিন জনসম্মুখে এমন প্রশ্ন করায় একজনকে জবাব দিয়েছিলাম, “পাঠাতে পার, কিন্তু এক্সেপ্ট করব কি করব না, সে সিদ্ধান্ত নেবার স্বাধীনতা সম্পূর্ণভাবেই আমার।”
আমার কাছে মনে হয়, এটা একটা একান্ত প্রাইভেট ব্যাপার। আমার পরিচিতজনদের মধ্যে কাকে আমি ড্রইং রূম থেকেই বিদায় দেব,
বিস্তারিত»সকাল
দুপুরে রফিক ভাই এলেন। তিনি আমাদের বাড়িতে এই প্রথম। তাকে দেখার জন্যে আমরা দোতলার রেলিং-এ ঝুঁকে পড়লাম। রাস্তার ধারে আমাদের বাড়ি। এই রাস্তায় যারা নিয়মিত যাওয়া আসা করে তাদের প্রায় সবাইকেই আমরা চিনি। আমার বোন তিনটি এ ব্যাপারে আশ্চর্য রকম দক্ষ। রাস্তার মানুষদের অদ্ভুত সব নাম দেয়ায় তাদের জুড়ি নেই। তাদের গল্পের বেশির ভাগই রাস্তার লোকজন সম্পর্কিত। বলা যায়, পথিক চর্চা,
– এই, আজকে লাল জামাটা এসেছিল?
লাইফ লেসনস ফর নিউ এক্স ক্যাডেটস
ক্যাডেট কলেজ ছেড়েছি বারো বছর হল, কলেজের প্রতি টান তবু কোনওভাবেই কমেনি। বারো থেকে আঠেরো বছর- কৈশোরের সেই নানা রঙের দিনগুলো জানি চাইলেও আর ফিরে পাবোনা, তবুও গত বারো বছরে এমন একটা দিন যায়নি যেদিন অন্ততঃ একবারের জন্যেও প্রিয় কলেজ ক্যাম্পাসকে মিস করিনি। বের হবার পর শুরুর দিকে প্রচন্ড কষ্ট হত, প্রতিটা ঘন্টায় মনে হত, ইশ, কলেজে থাকতে এই মুহূর্তে কি করতাম? এখন তো গেমস টাইম- ইশ,
বিস্তারিত»ঢাকার শুনানি, ঢাকায় শুনানি (ঙ)
প-তে পযুক্তি (র-ফলা নাই)
আমি যদি বলি গত তিন বছর ধরে আমি একটি প্রযুক্তির উপর বসে আছি তাহলে আপনি কি ভাববেন? “এ আর এমন কি? সবাই কোন না কোন ধরনের প্রযুক্তির উপর বসে আছে।” কিন্তু আমি আপনাকে বলবো আমার কথাটি আক্ষরিক অর্থে নিতে। কারণ প্রযুক্তিটির নাম কর্নিং গরিলা টেকনোলজি। বর্তমান যুগের সিংহভাগ স্মার্টফোন কিংবা ট্যাবলেটগুলোর স্ক্রীণ যেই প্রযুক্তির কাঁচ দিয়ে বানানো হয় সেই প্রযুক্তি।
বকুল
ছেলেটার নাম ছিল বকুল। রাতে সবার অগোচরে ফুটে, দিনভর সুগন্ধ ছড়িয়ে গাছতলায় নির্বিবাদে পড়ে থাকবে, এ ধর্ম যে ফুলের- অন্তত তার নামে এ ছেলের নাম রাখা উচিৎ হয় নি, এটা শালিকতলী গ্রামের লোকেরা দিনে দিনে টের পেতে থাকে। বকুল সমবয়সীদের চেয়ে আকারে বেশ খানিকটা ছোট ছিল। উচ্চতাজনিত ত্রুটি’টি পরবর্তীতে সে সাহস দিয়ে পূরণ করে নেয়ার কাজে বেশ আগ্রহী- এটা বোঝা যায় যখন আমাদের বকুলের বয়স ছয়ে গিয়ে পড়ে।
বিস্তারিত»‘ওম মনিপদ্মে হুম’ – পর্ব ৩

‘ওম মনিপদ্মে হুম’ – পর্ব ৩
ড. রমিত আজাদ
(পূর্ব প্রকাশিতের পর থেকে)
তিব্বতে অবস্থানকালীন প্রথম বছরটি অতীশ দিপংকরের জন্য ছিলো অতীব গুরুত্বপূর্ণ। তিনি মহাযান বৌদ্ধ দর্শনের প্রকৃত ডকট্রাইনগুলো প্রচার পূর্বক তার ভিত্তি স্থাপনে আত্মনিয়োগ করলেন। উনার প্রথম তিন বছরের কাজগুলোকে নিম্নরূপে সংকলিত করা যায়।
১। পশ্চিম তিব্বতের শাসক কর্তৃক উনাকে জানানো সাদর অভ্যর্থনা এবং উনার প্রতি আনুগত্য প্রকাশ।
বিস্তারিত»