কাল রাতে আপনাকে স্বপ্নে দেখলাম, মাষ্টারমশাই! সানরুমের দক্ষিণ কোণ ঘেঁসে মেহগনি কাঠের দোলায়মান একখানি রকিং চেয়ারে বসে আছেন আপনি। কোলের ‘পরে আকাশ নীল জ্যাকেটে মোড়া দ্য এলজেব্রা অব ইনফিনিট জাস্টিস, বুকমার্কের নিকেশ করে দেখেছি, বইটির মাঝামাঝি অব্দিও পড়া হয়নি এখনো। পায়ের কাছে ধূপছায়া রঙের কোলাপুরী চপ্পলের একটিতে বুড়ো আঙুল জড়িয়ে আছে আলগোছে, অপর পা’টি চড়ে বসেছে ডান পায়ের ওপর।
অরুন্ধতীর লেখা কালো অক্ষরগুলো ছুঁয়ে আছে আপনার করতল,
বিস্তারিত»