ক্লাস সেভেনেই আমরা যে কজন পাগলা স্যারকে পেয়েছিলাম, জহির স্যার তাদের একজন। তার ইতিহাসের ক্লাস মানেই “এরাবিয়্যান নাইটসের” কাহিনী শুরু হয়ে যাওয়া। মোঘল সম্রাট জহির উদ্দিন মোহাম্মদ বাবর তার প্রিয় লোক হওয়ায় আমাদের কাছে তার নিকনেম ছিল “বাবর”।
যে কয়েকটা ঘটনা এখনও মনে পড়ে তা শেয়ার করা লোভ সামলাতে পারছি না।
ঘটনা-১:
আমরা তখন ক্লাস সেভেনে। নতুন নতুন কলেজে এসেছি। সিঙ্গেল লাইনে হাটা তখনও বাধ্যতামূলক।


