মমতাজের গান খুব একটা সিরিয়াসলি শুনতাম না কখনও। কিন্তু ‘মনপুরা’ ছবির এই গানটা কেমন জানি মন খারাপ করে দেয়। গানটা শুরু হবার আগেই ব্যাকগ্রাউণ্ড মিউজিকটা অসাধারণ। আমি সাধারণ মনের ও মানের সংগীত স্রোতা। গানের কথা ও সুর আমাকে সত্যি নাড়া দিয়েছে। জানিনা আর কারও মনে নাড়া দেবে কিনা।
‘আগে যদি জানতাম রে বন্ধু, তুমি হইবা পর
ছাড়িতাম না কি বাড়ি আমার, ছাড়িতাম না ঘর
উজানে ভাসাইলাম নাও,