আমি ২০০১ সালে সিয়েরালিওনে ছিলাম। এদেশের রাজধানী ফ্রিটাউন।এটা বিশ্বের মানচিত্রে লাইবেরিয়ার ঠিক উত্তরে আটলান্টিকের পাড় ঘেঁষে।ঐদেশের আন্তর্জাতিক বিমান বন্দরের নাম লুঙ্গি। যাহোক এই লুঙ্গির ট্রান্সিট ক্যাম্পে সপ্তাহ খানিক থাকার সুবাদে ঐদেশের একটা বিশেষ সংস্কৃতির সাথে পরিচিত হয়েছিলাম। এটা হলো কাঠের কাজ। বিশাল সব গাছের গুড়ি এনে কেটে তারা খুবি নিপুন হাতে তাতে বিভিন্ন কারুকার্য করে সুন্দর সব শিল্প বানায়। আমি এই শিল্প এতশত বুঝিনা। কিন্তু এটুক বুঝি এগুলুর শৈল্পিক মুল্য আপরিসীম।
বিস্তারিত»ফেব্রুয়ারির নবমঃ দৈনিক খবরাখবর এবং বিষয়াশয়, অনুষঙ্গ
তেরছা হয়ে বাঁধা মশারিটা সকালে জানিয়ে দিল, এরকম অযত্নে টাঙানো হলে সে কালকে থেকে ধর্মঘট শুরু করবে। আমি সব শুনে একটু নিরুপায় বোধ করছি। ভাবলাম, দাবি-দাওয়া মেনে নেই; রাতে মশা খুব জ্বালায়। ঘরের কোণে কোণে খুঁজে পেতে কয়েক টুকরা দড়ি পেলাম। সেগুলো হাতে পায়ে জুড়ে দিতেই মশারির মুখে কী বিগলিত হাসি! আমারও ভালো লাগলো, যাক বাবা। এবারে খুশি, হলো তো?
এরকম ভেবে পা ডুবিয়ে উঠে দাঁড়ালাম।
বিস্তারিত»গান
আমার সব বন্ধুরা শিরোনাম দেখে একপ্রস্থ হেসে নেবে। আমি নাকি লিখব গান নিয়ে! কিন্তু অনেকদিন লিখি না, তাই একটা কিছু লেখার লোভ সাম্লাতে পারছি না।
আমার বড় ভাই গান শিখে। অনেক বড় হয়ে শিখতে শুরু করল মাত্র, কিন্তু শেখার তো কোন বয়স নাই। এতদিন ধরে আমি বাংলা গানের ক্ষেত্রে কোন বাছবিচার না করে সবই শুনতাম।
বিস্তারিত»ওয়ার্নিং
সকালে ঘুম থেকে উঠে দেখলাম জিপি থেকে একটা ওয়ার্নিং লেটার আসছে, বিল পরিশোধ করার জন্য। দেখে কেন জানি ক্যাডেট কলেজ এর ওয়ার্নিং লেটার এর কথা মনে পড়ে গেল।
অতি সজ্জন চরিত্রের হবার পরও কেন জানি কলেজ থেকে দুইবার প্যারেন্টস এর কাছে ওয়ার্নিং লেটার আসছিল। পুরা মনে নাই, কিন্তু সারমর্মটা অনেকটা এই রকম যেঃ
কলেজ এর নিয়ম কানুন এর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন না করার জন্য আপনার পুত্র/পোষ্য কে সতর্ক করা হল।
বিস্তারিত»শুধু বাংলা কবিতা আর ছড়ার লিঙ্ক চাই
আমি কবিতা খুব একটা লিখতে পারিনা। কবিতা লিখতে গেলে ছড়া হয়ে যায় অথবা প্যারোডি জাতীয় কিছু। কবিতা লিখতে গিয়ে দেখি ঘুরেফিরে আমার ছন্দ গুলো ছোটবেলা পড়া ছড়া বা কবিতার ভিতর চলে যায়।সিসিবিতে আসতে আসতে আমকে এক ধরনের নস্টালজিয়াতে ভোগা শুরু করেছি। ইদানিং আমার সেই পুরাতন কবিতাগূল(সত্তরের দশকে প্রাথমিক এবং হাই স্কুলে পাঠ্য ছিল) পড়তে ইচ্ছে করে। দেশে থাকলে হয়তো নীলক্ষেত ঘুরে ঠিকই বের করে নিতাম।
বিস্তারিত»কাকঁড়া দ্বীপে আরেকবার
গত চাইনিজ নিউইয়ার ছুটিতে গিয়েছিলাম কাকঁড়া দ্বীপ, কিন্তু ছিলাম মাত্র কয়েক ঘন্টা, তখনি প্লান ছিল, আবার আসব এখানে, রাতে থাকতে হবে, এবারের থিম্পুসানের ছুটিতে আবার আমাদের সমুদ্র যাত্রা।
সকাল ১১ টাঃ ছুটির দিনের প্রাথমিক আলস্য কাটিয়ে যাত্রাহল শুরু, কে-এল সেন্টাল হয়ে ক্লাঙ্গ বন্দরের জেটিতে আসতে আসতে ১টা বেজে গেল। বেশি মজা করার জন্য ফেরি বাদ দিয়ে উঠলাম কাঠের মাছধরা ট্রলারে, প্রায় ১.৩০ ঘন্টা লাগল দ্বীপে আসতে,
বিস্তারিত»বইমেলায় বন্ধু-র বইঃ অমিত আহমেদ ও আনোয়ার সাদাত শিমুল
বিখ্যাত লোকজনদের সাথে আমার কখনো বন্ধুত্ব হয়নি, বরং তার উল্টোটাই ইদানিং বেশি বেশি ঘটছে, আমার বন্ধুরাই বেশ বিখ্যাত হয়ে যাচ্ছে। 🙂
আর এই তালিকার সাম্প্রতিক দুটো নাম হচ্ছে অমিত আহমেদ ও আনোয়ার সাদাত শিমুল।
এই দুইজনের সাথেই পরিচয় হয়েছে ব্লগে এসে। লম্বা সময় পাড়ি দিয়ে এখন দুজনেই আমার আত্মার খুব কাছের মানুষ, কখনও দেখা না হয়েও!

এবারের বই মেলায় ডেব্যু করছে আনোয়ার সাদাত শিমুল,
একটি সাধারণ গল্প
[সামুতে প্রকাশিত এই লেখার আইডিয়া ঝিনাইদহের ইব্রাহীমের। এই আইডিয়াতে ও একটি গল্প লিখেছিল কোন এক আড্ডায়। সেই লেখা হারিয়ে যায় কিন্তু প্লট ব্যবহার করে আমি সামুতে লিখি। তাই ট্যাগে ঝিনাইদহ দিলাম। সামুর লেখাটাকে ঘষামাজা করে আজকে সিসিবিতে দিলাম। ]
– আয়নাটা ভালো করে ধর। অনেকটা আদেশের মত শোনাল বিল্লালের গলাটা। আর তা রঞ্জিতের কানে সূচের ফলার মত তীক্ষ্ম হয়ে বিধে আঘাত ছড়িয়ে দিল সারা গায়।
বিস্তারিত»মজার নামতা ৯
ছোটবেলায় একদিন অপু অংক পরীক্ষা দিতে গিয়ে দেখল যে সে একটা অংক বাদে সব অংক পারে। শুধু ৯ এর নামতা পারছিল না সে। ৮ এর নামতা পর্যন্ত সে পারত তখন, অথচ পরীক্ষায় এল ৯ এর নামতা। কিন্তু মা বলেছে কোন প্রশ্ন ছেড়ে আসা যাবেনা। তাই নামতাটি না জানলেও মনে যা আসলো, তাই লিখে দিয়ে আসল সে। আশ্চর্য্যের বিষয়, রেজাল্টে দেখা গেল তার সব উত্তর সঠিক হয়েছে এবং সে পূর্ণ নম্বর পেয়েছে।
বিস্তারিত»শুধু জুনায়েদকে কথা দেয়ার জন্য বৈরাগ্য ছাড়লাম
“জুনায়েদ কবীর(৯৫-০১) বলেছেনঃ
ফেব্রুয়ারী ৮, ২০০৯ @ ১১:১৯ অপরাহ্ন edit
প্রথম ছবিটা দেখে কেমন ধাক্কা মতন লাগল…
তাও হাজার শুকরিয়া যে, মারাত্মক কোন আঘাত পান নাই…
এরপরের ছবিটা হাসি হাসি মুখের না দিলে আপনার খবর আছে… ”
“জ়ে এম সারোয়ার মুজিব ( এডিসন) (১৯৭৯-১৯৮৫) বলেছেন:
ফেব্রুয়ারী ৯, ২০০৯ , ১২:২৭ পূর্বাহ্ন · সম্পাদনা
আগামীকাল ফাটাফাটি একটা ছবি দিমুই দিমু।
প্রথম ব্লগিং
আজ প্রথম ক্যাডেট কলেজ ব্লগ এ যোগ দিলাম। বলা যায় বাংলা ব্লগিং এ হাতে খড়ি হল।এটি খুবই ভাল একটা ওয়েবসাইট,খুবই ভাল উদ্যোগ।
বিস্তারিত»বাফটা ২০০৯
যা আশা করা হয়েছিল, ব্রিটিশ সিনেমা স্লামডগ মিলিওনেয়ার জিতেছে ৭টি পুরস্কার। বলাবাহুল্য ব্রিটিশ সিনেমার জয় জয়কার। মানতে পারলাম না বেশীরভাগ। টেকনিক্যাল সব পুরস্কার জেতা উচিত ছিল কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন এর। আমি প্রধান ক্যাটাগরী গুলো নিয়ে লিখলাম।
Best film
The Curious Case of Benjamin Button
Frost/Nixon
Milk
The Reader
Slumdog Millionaire
আমার কাছে সেরা সিনেমা মনে হয়েছে দি রিডার।
আত্ম-পরিচয় নিয়ে আমার ভাবনা-২
আলোচনার ধারাবাহিকতার স্বার্থে সারোয়ার ভাইএর একটা মন্তব্য দিয়ে ২য় কিস্তি শুরু করতে চাই। আমার আলোচনার ১ম কিস্তির এক মন্তব্যে তিনি বলেছেন যে, “আমার মতে সবচেয়ে আগে আসে আমরা মানুষ সৃষ্টির সেরা জীব এই আত্নপরিচয় এরপর আশে শেকড় অর্থাৎ বাবা মা।বাকীগুলু প্রয়োজনের তাগিদে আস্তে পারে কিন্তু কখনই প্রধান হতে পারেনা।”– সাধারণভাবে এই অনুকল্প (হাইপথিসিস) ঠিকই আছে মনে হলেও একটু গভীর ভাবে বিচার করলে কিন্তু বিপরীত অনুকল্প হাজির হয়ে যায়।
বিস্তারিত»আচার ০১৭: চার অংকের সংখ্যাগুলো
শৈশব, কৈশোর আর তারুণ্য- মানুষের বেড়ে ওঠার এই সময়টাকে একসাথে অনেকে ছোটবেলা বলে ডাকেন। আমিও ডাকি। কি সময় ছিল! কল্পনার লাগাম ছিল না কোন। চোখের পলকে হয়ে যেতে পারতাম অন্তরীক্ষের নভোচারী বা সাগরতলের ডুবুরী। বাস্তবতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চোখের পলকে নিজেকে পালটে নিতে পারতাম। কিন্তু আজ যৌবনে এসে কি থেকে কি হয়ে গেল, কল্পনাগুলো বাস্তবের চোখ রাঙানিতে চুপসে যায় নিমিষে। বাড়তে পারে না, বুক চেরা দীর্ঘশ্বাসই সম্বল।
বিস্তারিত»সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশে আমাদের মিডিয়ার বেড়ে উঠা….
বাংলাদেশে বিগত এক দশকে গণমাধ্যমের ক্ষেত্রটিতে একটা বিপ্লব ঘটে গেছে। বেসরকারী টিভি চ্যানেলগুলোই মূলতঃ এই বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করেছে। একসময়ে চট করে বলে দিতে পারলেও আজ যদি কেউ জিজ্ঞেস করে বাংলাদেশে বেসরকারী চ্যানেল কয়টি, তাহলে একটু সময় লাগে সঠিকভাবে উত্তর দিতে। কারণ এখন গুনতে হয়।
স্যাটেলাইট সংস্কৃতির এই যুগে আমাদের নিজস্ব ঐতিহ্য আর সংস্কৃতি যখন হিন্দি চ্যানেলগুলোর আক্রমণে তাদের অস্তিত্ব প্রায় হারাতে বসেছিল,
বিস্তারিত»