একুশে বইমে্লাতে প্রকাশিত সিসিবি এর লেখক হেলাল মুহাম্মদ এর লেখা ‘হৃদয়ের রাজপথে’ থেকে দুটি কবিতা

সিসিবি ব্লগের লেখক হেলাল মুহাম্মদ (সিলেট ক্যাডেট কলেজ এর ক্যাডেট, বাংলাদশ সেনাবাহিনীর সাবেক মেজর) এর কবিতার বই ‘হৃদয়ের রাজপথে’ একুশে বইমেলাতে ‘পাঠসুত্র প্রকাশনী (স্টল নং- ৩০৭)’থেকে প্রকাশিত হয়েছে।

আমাদের  পাঠকদের জন্যে ‘হৃদয়ের রাজপথে’ থেকে দুটি কবিতা দেয়া হলঃ
“মোগাদিসু থেকে বলছি”

 

এক মুঠো ভাত…

সাকুল্যে এক মুষ্টি খাদ্য চাই

এক বোতল পানি…

এক কোটি সোমালীয় বসে আছি বুভুক্ষায়,

বিস্তারিত»

জন্মদিন ব্লগ

সিসিবি কয়েকদিন ধরে খুব নিশ্চুপ ছিল। রকিব ভাই এর মেসেজ পেয়ে বিরাট এক ধাক্কায় অনেক গুলো লেখা আমরা পেয়ে গেলাম। পুরান ব্লগার সবাই মিলিত হল সিসিবিতে।
এখন আবার আগের মত না হলেও খারাপ না। ভালোই ব্লগ আসতেসে, ফেসবুকে প্রচুর সিসিবির লীংক দেখা যায়। খুব ভালো লাগে তখন।
আগে সিসিবিতে কামরুল ভাই, মাসরুফ ভাই, জিহাদ ভাই, মরতুজা ভাদের লেখা দেখলে খুব আগ্রহ নিয়ে পড়তাম।

বিস্তারিত»

গল্পটা ছিল অহংকারের

সুনিতা প্রথম যেদিন ক্লাসে এসেছিল সেদিন অন্য সবার মত আমিও তাকে স্প্যানিশ ভেবে ভুল করেছিলাম। সুনিতা স্প্যানিশ না হোক, নিদেনপক্ষে কলম্বিয়ান তো হতে পারতো। এমনটা হয়নি। সুনিতা একজন নাক উঁচু দক্ষিণ ভারতীয় ছিল। ওর আবার ছিল বাড়তি সুবিধা। সুনিতার চোখ টানা টানা না হলেও সে চোখের গভীরতার জন্য তাকে অনায়াসে দশে সাড়ে আট দিয়ে দেওয়া যায়। নীল চোখের মেয়েদের প্রেমে পড়ে যাওয়াটা যাদের অভ্যাস ছিল,

বিস্তারিত»

সিসিবি জিটুজিঃচুয়াডাঙ্গা চ্যাপ্টার(মালসিংহীয় পোস্ট)

চাকুরিতে ঢুকার পরে সিসিবি জিটুজিতে আর যাইতে পারিনা।২০১১ এর আগে যখন নিজেরা জিটুজি করার সময় লাইভ ব্লগ, ফটোব্লগ ইত্যাদি দিয়া প্রবাসী এবং উপস্থিত হইতে না পারা সবার কাটা ঘায়ে নুনের ছিটা দিতাম-এখন আমি নিজেই তার শিকার।আমারে ফাঁকি দিয়া জিতুপি ইচ্ছা মত জিটুজি করে,আমি খালি তাকায় তাকায় দেখি।

কিন্তু আপনাদের মাস্ফ্যু কি আর বইসা থাকার পাত্র? আপনারা জিটুজি করবেন আর আমি খালি ছুপারুস্তমের মত বিরাট কইরা “দেগ-ঘ-শাঁস”

বিস্তারিত»

৬ ফাল্গুনঃ শুভেচ্ছা লও কবি

কেউ বলেন তিনি আধুনিকতম কবি; সময়ের অনেক আগেই জন্ম নেওয়া সাহিত্যিক। রবীন্দ্র-যুগের উদ্ভাস কালে জন্মেও তিনি ছিলেন রবীন্দ্র-ছায়ার বাইরে। কেউ বলেন বিষণ্ণতার কবি; লেখনীর পরতে পরতে বিষণ্ণতার-চাপা দুঃখের বীজ বুনে যান; মন খারাপের ছায়ায় লুকিয়ে থাকা ছত্র লিখে যান কালজয়ের জন্য। এতটা অবশ্য বুঝে উঠতে পারি না। আমার জন্য তিনি জীবনের কবি, মন খারাপের কবি, প্রেমের কবি… সৃষ্টির কবি-মৃত্যুর কবি।

কি অবলীলায় তিনি বলে ফেলেনঃ

আলো — অন্ধকারে যাই — মাথার ভিতরে
স্বপ্ন নয়,

বিস্তারিত»

অসাধারণ অভিনেতা হুমায়ুন ফরিদি ও আমার টুকরো কিছু স্মৃতি

অসাধারণ অভিনেতা হুমায়ুন ফরিদি ও আমার টুকরো কিছু স্মৃতি

————————————————- ড, রমিত আজাদ

একদিন স্কুল থেকে বাড়ী ফিরছিলাম রিকসায় চড়ে, আমি এবং আমার সাথে ছিল স্কুলেরই আরেক বন্ধু। ঘটনাটি ১৯৮০ সালের। তখন ঢাকার রাস্তায় ট্রাফিক জ্যাম বলে কিছু ছিল না। গাড়ী ছিল খুব কম। মন্থর গতিতে রিকসা চলত নির্বিঘ্নে। হঠাৎ করে পাশের রিকসায় কাকে যেন দেখলাম। ভালো করে তাকিয়ে দেখি তিনি আর কেউ নন,

বিস্তারিত»

বাংলাদেশ বিষয়ক সভা: যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এবং জবাবদিহিতা প্রসঙ্গে মতবিনিময়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর এডভোকেট জেয়াদ-আল-মালুম সম্প্রতি ইউরোপিয়ান পার্লামেন্টের কয়েকজন সম্মানিত সদস্যের সমন্বয়ে গঠিত কমিটির সামনে একাত্তরের মানবতা বিরোধী বিচার সংক্রান্ত কর্মকান্ড নিয়ে একটি বক্তব্য পেশ করেন। তার বক্তব্যে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কিভাবে তদন্ত ও বিচারের উন্নত মানদন্ডের নীতিসমুহ পূঙ্খানুপূঙ্খ অনুসরণ করে তা বর্ণনা করেন। আইসিএসএফ এর অনুবাদ টিম ইংরেজিতে দেওয়া বক্তৃতাটি বাংলায় অনুবাদ করে। যুদ্ধাপরাধীরা এবং তাদের সমর্থনকারী দলগুলোর প্রতিনিয়ত বিচারের মান নিয়ে করা মিথ্যাচারে যারা বিচার ব্যবস্থা নিয়ে সংশয়ী এবং একই সাথে যারা পুরো পক্রিয়া সম্পর্কে ধারণা পেতে চান লেখাটি তাদের কাজে লাগবে বলে আমাদের বিশ্বাস।

বিস্তারিত»

অমরত্ব চাই না, শুধু মানুষ হতে চাই

যদি এমন হয়,
আমারে ভেঙ্গে দিলে হবে পৃথিবী হবে উন্মাতাল
আমারে শৃংখল পড়ালে মুক্তির ঘ্রাণে পাগল-পারা হবে এই নিখিল
আমারে চুরমার করে দিয়ে তোমরা হবে মুক্ত বিহংগ
পৃথিবীর সব শোষণের হবে পরাজয় ।

যদি এমন হয়,
আমার দু’চোখে বাঁধন পড়িয়ে তোমরা সবে দেখবে
অন্তরীক্ষের অপরুপ সুধা
আমার কর্ণকুহরে ঢেলে দিয়ে সীসা
তোমরা সবে শুনবে মহাপুরুষের অমিয় সব বাণী
আমায় ঘ্রাণহীন করে করে সবাই মেখে নেবে তোমরা
হিজল পাতার  আর শরতের বুনো মেঘের  ঘ্রাণ
আমাকে নির্বাক করে দিয়ে তোমরা সগর্জনে বলে উঠবে
অমরত্ব চাই না,

বিস্তারিত»

মাস্ফ্যুবাবুর প্রত্যাবর্তন-২

ঠিক করেছিলাম আমার এই ব্লগের নাম পেশাগত জীবনের সাথে মিলিয়ে কিছু রাখব।কিন্তু পরবর্তীতে মনে হল সিসিবিতে তো আমি আমার পেশার পরিচয়ে আসিনি,এখানে এসেছি আমার ক্যাডেট পরিচয়ের সুবাদে।তাছাড়া এটি যেহেতু ব্লগ,নিজের ব্যক্তিগত কথাবার্তাও অবধারিতভাবে চলে এসেছে(যথারীতি পাঠকের বিরক্তির উদ্রেগ ঘটিয়…)।কাজেই,এখানে আমি যে নামে ”বিখ্যাত”(??!!) আমার সিরিজটি সে নামেই চলুক!

১ বছর মৌলিক প্রশিক্ষণ শেষে প্রত্যেক সিনিয়র পুলিশ অফিসারকে ছয় মাসের জন্যে বাস্তব প্রশিক্ষণ নিতে হয় যে কোন একটি জেলায়।আমার ক্ষেত্রে এই জেলাটি চুয়াডাঙ্গা হওয়ায় শুরুতেই একজনকে ফোন দিয়েছিলাম,কারণ তাঁর বাড়ি চুয়াডাঙ্গায়।মানুষটি এমন একজন,যাকে ছেলেবেলা থেকেই হিরো হিসেবে জেনেছি।সদাহাস্য এই মানুষটি আমার দেখা সেরা ক্যাডেটদের একজন।এই মানুষটি পারতেননা এমন কিছু আমি ক্যাডেট কলেজে দেখিনি।প্রতিটি খেলায় আক্ষরিক অর্থেই তিনি সেরাদের সেরা ছিলেন।ক্লাস সেভেনে প্রতিদিন সকাল বেলায় তাঁকে ঘুম থেকে ডেকে দেয়ার মাধ্যমে যে সম্পর্কের শুরু,সেই ১৯৯৭ সাল থেকে আজ ২০১২ সালে সেই সম্পর্ক কমে তো নি-ই বরং ঘনীভূত হয়েছে।এই মানুষটিকে নিয়ে হাজার হাজার গল্প শুধু আমার নয়,তাঁর সময়ে সবগুলো ক্যাডেট কলেজের প্রায় প্রত্যেকটি ক্যাডেটেরই থাকার কথা।

বিস্তারিত»

ভাল থাকিস পলেন

২০০৫ থেকে  ২০১২ ,মাঝে সাতটা বছর কেটে গেছে, আমাদের সবার জীবন টাই এখন অন্যরকম, জীবনের পালাবদলে আমরা আলাদা একেকজন অন্যরকম মানুষ হয়ে গেছি। অনেক অনেক দিন ভাবি, পলেন কে নিয়ে কিছু লিখব।কিন্তু আমরা তো সেই টিপিক্যাল বাঙ্গালি, যা ভাবি তা করে উঠতে বছর পার হয়ে যায় । বড়সড় উপলক্ষ না পেলে আমরা কোন কাজ ই করিনা। আজ ১১ ই ফেব্রুয়ারি, পলেনের আমাদের ছেড়ে চলে যাওয়ার আজ ৭ বছর।  

বিস্তারিত»

রকস্টার

অনেক দিন পর একটু আয়েশ করে সিনেমা দেখলাম। আসলে অনেক দিন সিনেমাই দেখা হচ্ছে না। গত দুই বছরে দুইটা সিনেমা দেখেছি একটা হলো জিন্দেগী না মিলে দোবারা আর কয়েকদিন আগে দেখলাম রকষ্টার, আর হাতের কাছে রাখসি ওই ইরানী ছবিটা যেটা এইবার অস্কার নমিনেশন পেয়েছে। কয়েকদিন ধরেই ভাবছি ‘রকষ্টার’ নিয়ে একটা রিভিউ লেখবো। কারণ অনেকেই সিনেমাটা দেখে ফেলেছে তাই সবার মতামত জানতে পারবো। সিনেমটা দেখার পর পরই কামরুল আর মামুন ভাই এর সাথে কালেরকন্ঠ অফিসে দেখা হয়েছিলো।

বিস্তারিত»

আমি এবং অতসীর দাদু

(চরিত্র কাল্পনিক……ঘটনা সত্য হইলেও হইতে পারে……:D)

আজ ১৬ জানুয়ারী। গত কয়েকদিন আগ থেকেই ঠিক করে রেখেছি অতসীর সাথে দেখা করব। ওর বাপ-মা আবার খুব্বি কড়া। মেয়েকে সবসময় চোখে চোখে রাখে। গত ১ তারিখ থেকে তার কলেজ বন্ধ (উল্লেখ্য, সে ক্যাডেট কলেজে পড়ে)।সে থাকে শহরে, আর আমি গ্রামে। তার বাসায় কখনও যাওয়া হয়নি, তার বাসাও আমি চিনিনা……খালি জানি তার বাসাটা কোথায়। এতদিন তার সাথে পুরা শহর ঘুরেছি,

বিস্তারিত»

ভালোবাসার নীল রুমাল

একটি সাধারণ বিরোধ অসাধারণ পরিসমাপ্তির পথে,
যার জন্যে রাস্তার মধ্যেখানে প্রণয়ের ছায়া আর বিরহের রৌদ্র মেখে
চল্লিশ কদম দূরত্বে মুখোমুখি আমরা দুই প্রতিদ্বন্দ্বী প্রেমিক;
এই প্রশান্ত- শহরে, যার একপ্রান্তে সাদা মেঘ এবং অন্যপ্রান্তে সবুজ পাখিরা উড়ে,
যদিও আমাদের কোমরের হোলস্টারে ঝুলছে কালচে-বাদামী ঘৃণা,
পিস্তল গলে রাস্তায় টপটপ পড়ছে অদ্ভূত ক্রোধ,
ওপাশে বন্ধ ঘড়ির নিচে বিরাট অক্ষরে লেখা ‘ডু অর ডাই’,

বিস্তারিত»

একটি নতুন গল্পের জন্ম


সুন্দরী তরুণীর কোলে শুয়ে এক ঘন্টাকেও এক মিনিট মনে হয়, আর গরম পানিতে আঙ্গুল ডোবালে এক মিনিটকে মনে হয় এক ঘন্টা। পুরান কথা। তবে সত্য। আমার হলো দ্বিতীয়টা।
২০ জানুয়ারি। সকাল নটা থেকে পৌনে দশ। মনে হচ্ছিল ঘড়ির কাটা বুঝি স্ট্রাইক ঘোষণা করেছে। সময়ের দেশে বুঝি ১৪৪ ধারা। অনন্ত সময়…ফুরাবে কবে? করবী ওটি’তে। সিজার।
এই প্রথম নিজেকে নতুনভাবে আবিষ্কার করলাম। ধারণা ছিলো গন্ন্ডারের চামড়ার মোড়কে মোড়া আমার হৃদয়।

বিস্তারিত»

লেডি অফিসার

লেডি অফিসার

———————————- ড, রমিত আজাদ

কাঁপিয়ে বসুমতি, বেগমতি, স্রোতস্বতী,

 বিদ্যুৎ ঝলকে আচমকা চমকি,

ধাঁধিয়ে নয়ন চলেছে প্রমত্তা,

উন্নত শীর, তীক্ষ্ণ চাহনীর এ যেন পৃথক সত্তা।

অপরূপ সাজে শোভিত কায়া, কঠিন উর্দির দেহভার,

দৃপ্ত পদক্ষেপে বীর-বীরাঙ্গনা, নির্ভিক লেডি অফিসার।

রণবাদ্যের সুরে টগবগে ফোটে তোমার সৈনিক রক্ত,

 শপথ নিয়েছ রক্ষা করবে ভায়ের জীবন সত্য।

বিস্তারিত»