প্রিটেস্ট পরীক্ষা শেষ হলো…বিদায়ের দিন ক্রমশ এগিয়ে আসছে!এই শেষ মুহুর্তে এসে একটু মন খারাপ হয়!তবু সিনিয়র ক্লাস…,সেই আনন্দে সুখে থাকি!ভ্যাকেশনের ১৫ দিনের মত বাকি!দিন গুলো খুব উত্তেজনায় কাটছে!১০ তারিখ থেকে ICCBVM শুরু হতে যাচ্ছে!আমরা হোস্ট!চ্যাম্পি্যন্স লীগের খেলাগুলো মিস করতে ইচ্ছে হয় না!আজ যেমন ডিভিডি দেখব,স্পেশাল ডিনার…এসব আনন্দের তুলনাই হয় না!
সবাই ধীরে চিন্তিত হয়ে পড়ছি।ক্যারিয়ার নিয়ে।কলেজ থেকে বের হয় কী করব…এসব চিন্তা হয়।সোসাইটি ক্লাসে বসে ব্লগ লিখছি!আর খুব মিস করছি সিসিবি কে!সবাই ভাল থাকবেন!
বিক্ষিপ্ত ভাবনা
০.
অনেকদিন ধরে লিখবো লিখবো করে লেখা হচ্ছে না। কাজের পরিমান ও চাপ দুটোই মনে হয় দিন দিন বেড়েই চলেছে। কোন কিছুই যেন ঠিক প্লান করে করতে পারছি না। যেখানেই প্লান করছি সেখানেই ঘাপলা হচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে আমার উপর শনি ভর করেছে। কিন্তু এই শনি কাটানোর কোন পাথর খুঁজে পাচ্ছি না।
১.
আগামীকাল ক্যাডেট কলেজ ক্লাবে জেসিসি’র বিরাট গেট টুগেদার হবে এবং ঠিক পরের দিনই আমার ইয়ের মানে আপনাদের হবু ভাবির জন্মদিন।
কবিতা-সিরিজঃ সে
অনেকদিন হয় আমি দীর্ঘ লেখা লিখি না, অনেক গভীর রাত জাগি না একা একা। অনেকের মনের সুখ আমাকে এখনও দোলায়, আমি নিজেকে পুরোপুরি আলাদা করে ছিঁড়ে বেরিয়ে একা একা হতে পারি না। এইসব অনভ্যাস আমাকে জংধরা ধাতব বানিয়েছে, আমি সেই মরফোসিস দেখেও নীরব ছিলাম। নীরবতা হিরন্ময় শুনেছি। চুপ থাকাই ভালো, কারণ সবাই বদলে যাবেই। বদলানোর পরের দিন ঘুম ভেঙে সবাই একটা নতুন পৃথিবী তৈরি করবে।
বিস্তারিত»আমি একজন কলেজ অধিনায়ক!
১৯৯৫ সালে ঝিনাইদহ ক্যাডেট কলেজকে ধন্য করে আমি আমার ক্যাডেট জীবন শুরু করেছিলাম। ২০০০ সালে আমি সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দীতায় কলেজ প্রিফেক্ট হই… B-) বাকিটুকু ইতিহাস!! কলেজের ইতিহাসের সেরা কলেজ প্রিফেক্ট হিসেবে আমাকে সবাই আখ্যায়িত করলেও আমি একা এর ক্রেডিট নিই না…আমার সাফল্য আমি সবার সাথে শেয়ার করে নিয়েছি… O:-)
যাই হোক, শুধু কলেজকে ধন্য করে আমি আমার অগ্রযাত্রা থেমে রাখতে চাই না। সেজন্যই আজ আমি এই সিসিবিতে যোগদান করলাম।
বিস্তারিত»ঝড়ো রাতের ভালোবাসা

এমন ঝড়ো বরষার রাতে
তুমি যদি থাকো সাথে,
মাথা রেখে তোমার বুকে
কি যেন এক অজানা সুখে,
মিশে যাবো তোমার মাঝে
সময় হারাবো সন্ধ্যা সাঁঝে
ইমোশনাল ব্ল্যাকমেইল
(১)
কলেজ থেকে বের হবার পর কোচিং করার জন্য ঢাকায় এলাম । একটা ফ্লাট ভাড়া করে আটজন থাকি । সবাই ক্যাডেট । ক্যাডেটরা একসাথে থাকলে যা হয় । রাতভরা আড্ডা , তাস পেটানো , সারা সকাল ঘুম । পড়াশোনা লাটে উঠল । সপ্তাহে তিনদিন লোকাল বাসে ঝুলে ঝুলে কোচিং এ যাই । এই যাওয়া আসাতেই শেষ । বই আর খুলে দেখা হয় না ।
দাদু ভাইয়ের গপ্পো
দাদু ভাই… দাদু ভাই সুর তুলে ছুটে আসে
সাত বছর বয়েসী দাদু ভাইয়ের চোখের মনি।
আহলাদী কন্ঠে সবুজ শুধায় –
আজ কোন গল্প বলবে দাদু ভাই?
ডায়েরী লেখা থামিয়ে চোখ তুলে তাকান বৃদ্ধ।
একটু মুচকি হেসে উত্তর দেন-
কেন দাদা ভাই; ঐ যে সেবার যুদ্ধে গেলাম…সেই টা বলি?
এদিক-ওদিক মাথা নাড়ে সবুজ।
সেতো বলেছো দাদু ভাই।
সূর্যপুত্র (পর্ব আট)
সূর্যপুত্র
(ভূমিকাসহ পর্ব এক)
(পর্ব দুই)
(পর্ব তিন)
(পর্ব চার)
(পর্ব পাঁচ)
(পর্ব ছয়)
(পর্ব সাত)
[তথাকথিত কোর্সের মাঝে চ্যাপ্টা হয়ে আছি…কোনদিকে খোঁজ নেবার ইচ্ছে-ই জাগে না!! এরই ফাঁকে আমার রুমে আবির্ভূত মিশন-ফেরত অতীব সিনিয়র স্যারের ইন্টারনেট দখলের কারণে…সিসিবি হতেও দূরে রয়েছি…। তবুও…দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে…
সাপ্তাহিক ১৬
( পোস্ট খরার সুযোগে অসময়ে আমার সাপ্তাহিক নিয়ে চলে এলাম। যদিও এটা একটা ফাঁকিবাজি পোস্টে পরিনত হবার সমূহ সম্ভাবনা রয়েছে। আশা করি পাঠকগন নিজ গুনে ক্ষমা করে দেবেন আর এটাকে প্রথম পাতা থেকে বিতাড়িত করতে সিসিবিতে পোস্টের বন্যা বইয়ে দেবেন।)
আজকে প্রায় সাড়ে তিন মাস পর ফুটবল খেললাম। আহ… কি আনন্দ। যদিও এতোদিন পরে মাঠে নামার কারনে শুরুতে কোন তালগোল পাচ্ছিলাম না,
বিস্তারিত»কোলাজ
পাতার কান্না শুনি ঝিকমিকে আঁধার নির্জন
সবুজ প্রহার…
এ সবই শীতল দৃশ্যে লেপটে থাকে
ঘুঙুরের শব্দের রঙ দেখে আমি যেভাবে বিস্ময়ে ভাসি
সেভাবে অনেক বছর পরে তোমরা সেই দৃশ্যটি দেখে
নিশ্চয়ই কাঁদবে
মুভি ব্লগ: হিচকক, অন্তহীন, কখনো আসেনি আর……
নানা ধরণের ছবি দেখা হয়। কিছু ছবি ভাল জেনে দেখি, কিছু এমনিতেই দেখা হয়। অসংখ্য ছবি জমা হয়ে আছে, সময়ের অভাবে দেখা হচ্ছে না। অসংখ্য ছবি এখনো কেনার আছে, কেনা হয় না। আজকাল হলিউডের বাইরের ছবির দিকে ঝোঁক বাড়ছে। সব সময় পাওয়া যায় না, কোনটা ভাল তাও সব সময় জানা থাকে না। জানতে পারলে ভাল হতো। সেদিক থেকে ব্লগ একটা ভাল মাধ্যম।
সময় হাতে থাকে কম,
একজন স্যালি ক্লার্ক
একজন ছাত্রকে ব্যারিস্টার হওয়ার জন্য কোর্সে পাস করার পাশাপাশি ১২টা কোয়ালিফাইং সেশন করতে হয়। লাঞ্চ এবং ডিনার গুলো একেকটা কোয়ালিফাইং সেশন হিসেবে ধরা হয়। প্রতিটা কোয়ালিফাইং সেশনে একজন রথী-মহারথী বক্তৃতা দেন। গতকাল রাতে লিঙ্কন্স ইন(Lincoln’s Inn)এ ডিনার করতে গিয়েছিলাম। সেখানে যিনি বক্তৃতা দিয়েছেন, তিনি একটা ঘটনা বললেন। সেই ঘটনা সবার সাথে শেয়ার করার জন্যই আজ অনেকদিন পর লিখতে বসলাম।
১৯৯০ এর দশকে ইংল্যান্ডের কোর্টগুলাতে পরিসাংখ্যনিক উপাত্তের(statistical data-র অর্থ তো মনে হয় এটাই,
বিস্তারিত»আবাহনী এবং মোহামেডান ঘরোয়া খেলা।
খেলা নিয়ে এটা আমার প্রথম পোস্ট। অতি সম্প্রতি আবাহনী ও মোহামেডানের দল গঠন ও খেলা নিয়ে সমর্থকদের উত্তেজনা ৯০ দশকের উত্তেজনাকে মনে করিয়ে দিচ্ছে। এটা সত্যি যে এবার ফুটবল ও ক্রিকেট উভয় জায়গায় আবাহনী হতে মোহামেডানের দল গঠণে অনেক বেশি চমক দেখিয়েছে।
তবে ক্রিকেটে আবাহনী হতে অধিক টাকা খরচ করেও বালান্সড দল গড়তে পারেনি মোহামেডান। তাদের বোলিংআক্রমনে দুর্বলতা আছে। এছাড়াও কোটার বাইরের খেলোয়ারগুলো আবাহনীর খেলোয়ারদের মত দক্ষ ও প্রতিভাবান নয়।
বিস্তারিত»পূর্নিমার রাতে
কাল রাতে ঘুম এল না
জানালার পর্দা ভেজিয়ে দিয়েও
তোমায় আড়াল করা গেল না ।
পশ্চিম আকাশের রাঙ্গা মেঘ
নিঙড়ে এসে আমার ঘরের ছাদে
দখল নিল ।
তোমার সোনায় ঝলসানো বাহূর
রশ্মি আমার মেঘের ঢাল ছিন্ন করে
আমায় জাপটে নিলো ।
সমুদ্রসীমা, পররাষ্ট্র কৌশল এবং মায়ানমার
অনেকদিন পর আবার লিখতে বসলাম। ভয় আছে বানান ভুল করি কিনা। অনেক কিছু ঘটেছে, তবে লেখার মত কিছু ছিল না। সম্প্রতি সমুদ্রে জলসীমা নির্ণয়ে জটিলতা আমাদের পররাষ্ট্র কৌশল নির্নয়ে সমস্যা সৃষ্টি করছে। আরেকটি নতুন চ্যালেঞ্জ হল মায়ানমারের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন মোড়।
(১)
২৮ বছর হয়েছে আমরা সমুদ্রসীমা নির্ধারনে অবহেলা করেছি। একদিন যে সমস্যাটি ক্ষুদ্র প্রয়াসে সমাধান করা যেত তা আজ মহীরুহ হয়ে দাড়িয়েছে।