অনুভূতিহীনতা অথবা তীব্র অনুভূতিপ্রবণতা কিংবা বিচ্ছিন্ন অনুভূতির অসংলগ্ন জালে আটকে গেছি আমি। সাধারণ ভাবনা চিন্তার উর্ধ্বে মনে হচ্ছে নিজেকে। আমার কাছে সময়ের হিসাব নেই ভেবে আমি আৎকে উঠি। আমি কোথায় ছিলাম কেমন করে এখানে আসলাম সে হিসাব গুলো থাকছে না। সেটার দরকার আছে কি এখন- পরিষ্কার হয়না। আমার কানের কাছে ক্রমাগত বোঁ বোঁ শব্দ বেজে যাচ্ছে। চোখ দিয়ে তাকিয়ে চারপাশ দেখার চেষ্টা করছি। একটা বদ্ধ রুমের মাঝে আছি আমি।
বিস্তারিত»শ্রদ্ধাঞ্জলিঃ ডেভিড শেফার্ডকে উপলক্ষ্য করে স্মৃতিচারণ…….
অভাবনীয় খারাপ সময় যাচ্ছিল ২০০০সালে ভর্তি পরীক্ষাগুলো শুরু হওয়ার পরে…….বুয়েট ভর্তি পরীক্ষায় প্রচন্ড বৃষ্টির চোটে এমনিতেই অবস্থা খারাপ……তার উপর পাশে সিট পরা ছেলের যণ্ত্রণায় একসময় দুজনেরই খাতা নিয়ে টান দিলেন কর্তব্যরত শিক্ষক…….
বাসায় কিছুই জানালাম না…….নিশ্চিত বুয়েটে হচ্ছেনা…….ঢা.বি ‘ক’-ইউনিট পরীক্ষার আগের দিন বুয়েটের ফল দিল, যথারীতি আমি নেই……তাও বাসায় চেপে গেলাম…….
পরদিন নভেম্বর ১০, ২০০০…….ঢা.বি.-র পরীক্ষা হলো খারাপ……দাগাবো কি, হতাশায় নুইয়ে গিয়েছিলাম একেবারে…….সময় শেষ হলে সানাউল্লাহকে নিয়ে সোজা স্টেডিয়াম,
বিস্তারিত»আজহার উদ্দিনের মিষ্টি খাওয়া
রাতের চাদরে ঢাকা ঘুপচি গলির ভেতর একটা নিয়ন লাইট মৃত্যু যন্ত্রনায় কাপছে। ঘোলাটে আলো একবার জ্বলে উঠেই আবার নিভে যায় আর কিছুক্ষণের জন্যে আশে পাশের সরু রাস্তা, প্লাস্টারবিহীন নগ্ন ইটের খোপের মত টিনশেড, আর থকথকে নর্দমা নির্লজ্জের মত এই সামান্য আলোটুকু চুষে চুষে খেতে থাকে। দরিদ্র এলাকার ইট পাথরও হয়ত নিজ নিজ সমাজে শ্রেনী বৈষম্যের শিকার হয়ে ছোটজাত হয়ে যায়।
আজহার উদ্দিন আস্তে আস্তে প্যাডেল মারতে মারতে গলির প্রবেশ মুখের কাছে চলে এল।
বিস্তারিত»ঘুরে এলাম মেঘের দেশে
না পাঠকবৃন্দ, আমি অন্য কোন দেশের কথা বলছি না এখানে। আমি এখানে এমন এক দেশের কথা বলছি যা কিনা আমাদের বাংলাদেশের ভিতরেই অবস্থিত, অথচ প্রচার এবং প্রসারের ধীর গতির কারনে আমরা অনেকেই এই মেঘের দেশের ঠিকানা এবং যাবার উপায়টা ঠিকমতো এখনো জানিনা। আর ভনিতা না করে এবার বলেই ফেলি নামটা। আমি কিছুদিন আগে “নীলগিরি” ঘুরে এলাম। তারই কিছু বর্ণনা এবং ছবি আপনাদের সাথে শেয়ার করব এখন।
বিস্তারিত»ভিজ্যুয়াল কম্পিউটিং: প্রযুক্তির আগামী মাইল ফলক
পনেরশ শতাব্দী থেকেই মূলত সম্পদ আহরনের উদ্দেশ্যে নতুন ভূখন্ডের আশায় অভিযাত্রীরা এক একেকটা জাহাজ নিয়ে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর দাপরে বেড়াতে শুরু করে। এর ধারাবাহিকতায় মানব সভ্যতা প্রবেশ করে ঔপনিবেশিকতার যুগে। এরপর ইতিহাসটা আর আগের মতো থাকেনি। আর সাধারণ মানুষও বুঝতে পারে পৃথিবী চ্যাÌটা না, গোল। মূল কান্ডের সাথে যোগ হয় অনেক শাখা-প্রশাখার। এক সময় সেই শাখা-প্রশাখার সতেজতা ছাড়িয়ে যায় মূল কান্ডকেও।
বিংশ শতাব্দীতে যখন এই একই মানব সম্প্রদায় সিলিকন সাগরে ইলেক্ট্রন,
বিস্তারিত»আমার প্রায় “আকসেনভ” হওয়ার গল্প
আকসেনভ লোকটার নাম মনে হতেই নিজের অজান্তে আমি শি্উরে উঠি। কেমন এক অজানা ভয় আমার শিড়দাঁড়া দিয়ে নেমে যায়। অথচ এই আকসেনভ বুড়ো আমার কাছে যে খুব বেশি ভয়ের ব্যাপার ছিল এ দাবি করাটা অযৌক্তিক হবে। বরং একটু খোলাসা করেই বলি আকসেনভ হচ্ছে খুব ছোট বেলায় পড়া তলস্তয়ের এক ছোট গল্পের চরিত্র। আপাতত এই বুড়োকে আমলে নেবার কোন কারণ না ঘটলেও তার নামটি আমার মনে বেশ স্থায়ী ছাপ ফেলে গেছে।
বিস্তারিত»দিনলিপি-৩ : ডানার জন্যে প্রার্থনা আর বেহেশতী মিথ্যা সুখের স্বপ্ন
উর্ধ্বাকাশ হতে রাত্রির সাগরে পরা পৃথিবীকে দেখায় নক্ষত্রের অলংকারে লজ্জাবতী আকাশের মত। উড়তে থাকি আর একে একে পেড়িয়ে যাই যত ছোট শরীরে বন্দী ক্ষুধা আর প্রবনতার রসায়ন,পৃথিবী জুড়ে বেহেশতী মুখোশ নেমে আসে।
আমরা এবং আমি’রা গুটানো বৃত্ত থেকে পরিধি হিসেবে যতটা আশ্বস্ত, কিন্তু ‘কেন’ রা ততটাই হামলে পড়ে বেয়াদপ সংশয়ের পথে। সমুদ্র বালুতে যত চন্দ্রাহত ক্লীবের আনাগোনা অথবা ‘এই আমি ভালো আছি’ তে কতটুকু উৎসারন হয় কবিতা আর মিথ্যা?
বিস্তারিত»কিছু কথা : রাজনীতি ও শিক্ষা
মানুষ রাজনৈতিক জীব। যিনি এই অসাধারণ কথাটি বলেছিলেন সেই মহামনীষীর নামটি এই মুহূর্তে মনে নেই। এ্যরিস্টটল সাহেব হতে পারেন। যাই হোক তাকে এই মুহূর্তে সামনে পেলে যে আমি মোটেও খুশি হব না, তা জোর গলায় বলতে পারি। কারণটা আর কিছু না, রাজনীতি। সর্বশেষ জাতীয় নির্বাচনে বর্তমান সরকারি দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা দেখে ভয় পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া স্বরূপ ক্যাডেট কলেজ ব্লগে একটা পোস্ট দিয়েছিলাম “আমি খুব ভয় পাই”
বিস্তারিত»সূর্যপুত্র (পর্ব সাত)
সূর্যপুত্র
(ভূমিকাসহ পর্ব এক)
(পর্ব দুই)
(পর্ব তিন)
(পর্ব চার)
(পর্ব পাঁচ)
(পর্ব ছয়)
****আমি স্পষ্ট করেই বলতে চাই…আমার এই লেখাটি সম্পূর্ণই বানানো। জীবিত…মৃত…কাল্পনিক কারও সাথে আমার এই লেখা মিলে গেলে সেটার দায়ভার আমার একেবারেই নেই…আছে সিসিবির প্রিন্সিপ্যাল ভাইস্যার… ভাইস প্রিন্সিপ্যাল ভাপু… এডজুট্যান্ট ভাইস্যার…ইত্যাদিসহ আমার সকল সিনিয়র/জুনিয়র ভাই/বোনদের…কারণ,
বিস্তারিত»কালো ঘোড়ার আরোহী!!! পর্ব চার
৭।
স্বপ্ন দেখছে মাইক। বাবা, মা, গ্রান্ড পা সবাইকে দেখা যাচ্ছে। ওর জন্য ক্রিসমাস গিফট এনেছে বাবা। খেলতে খেলতে হঠাৎ করে ও মাটিতে পড়ে গেল। ওকে তুলতে কে জানি হাত বাড়িয়ে দিল। মুখের দিকে তাকাতেই দেখতে পেল আংকেলকে!! ওর নাম ধরে ডাকছে। ঝপ করে সব কিছু উধাও হয়ে গেল,
বিস্তারিত»যুদ্ধপরাধ : ১৬ ডিসেম্বরের আগেই তদন্তকারী নিয়োগ হবে
যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে আগামী ১৬ ডিসেম্বরের আগেই বাস্তব কাজের অগ্রগতি সরকার দেখাতে পারবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি স্পষ্ট করেই জানিয়েছেন, এদের বিচারের বিরুদ্ধে বাইরের কোনো শক্তির চাপ নেই। আন্তর্জাতিক বিভিন্ন সংন্থা, মানবাধিকার সংগঠন ও দেশ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও পাকিস্তানের দিক থেকেও যুদ্ধাপরাধীদের পক্ষে কোনো চাপ নেই। তারা বরং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিচার দেখতে চায়। এক্ষেত্রে সহায়তাও দেবে আন্তর্জাতিক সংস্থাগুলো।
বিস্তারিত»…অবিন্যস্ত কথামালা…
আমি চারপাশে নিকষ আঁধারের মাঝে বসে আছি
একটা টিউব লাইট জ্বেলে।
পড়ার ঘর, কোণার টি.টি. রুমটা, তাও পুরো হয়নি
আলোকিত। বাইরে তাকাই……রাস্তার ধারের বাতির আলো
চোখে লাগে আবছা আবছা। অনেক দূরের কয়েকটা বড় গাছ
দাঁড়িয়ে থাকে নিশ্চল, দোল খায়না সামান্যও; হঠাৎ দেখে
কেমন যেন ভূতুড়ে মনে হয়। আগামীকালটাকে সুন্দর করে পেতে
আমি এখন রাতের পর রাত জাগি, তবুও বুঝি তৃপ্তি নেই…….
সাপ্তাহিক ১৫
দুপুরে ঘুমানোর অভ্যাস আমার একদমই নেই, এমনিতেই ঘুম আমার কাছে কখনোই খুব প্রিয় ছিল না, ঘুমানোর সময়টুকু আমার কাছে রীতিমত সময় নষ্ঠ করা বলে মনে হয়। তবে ভোরের ঘুমটা খুবই উপভোগ করি, যদিও সে সুযোগ খুব কমই হয়। ছোট বেলায় কোন কারনে দুপুরে ঘুমিয়ে গেলে ঘুম থেকে উঠে বিভ্রান্ত হয়ে যেতাম, সময়টা সকাল না সন্ধ্যা বুঝে উঠতে সময় লেগে যেত। আর কেন জানি খুব মন খারাপ হয়ে যেত।
বিস্তারিত»দিনলিপি – ২ ঘাস খেয়ে গরু হওয়ার স্বপ্ন
গুজরাতের আগুন নিয়ে শোনা গল্প মাথার চারপাশে শীতলপাটি বসিয়ে আরামে আয়েশে নিদ্রা যায়। রাজার প্রবল শখ শিকারের, দুর্বল হরিণের গায়ে একটা ধনুক বিধিয়ে দেবার আর প্রবাহিত লাল রক্তে সূর্যের প্রতিফলান দেখার। মন্ত্রী মোসাহেবী চালে তেলতেলে মুখে একটা চৈনিক হাসি ফুটিয়ে আশ্বিনের রমন তাড়িত কুত্তার মত জিভ বেড় করে রাজার সামনে পেশ করে তার মেরুদন্ডের ডারউইনী অর্জন। রাজার অন্যমনস্ক জিজ্ঞাসা
“আজ বৃষ্টি হবে?”
রাজার শিকারের ইচ্ছায় পানি ঢেলে দেয়ার ভয়েই হোক আর মাথার উপরে গনগনে মধ্যাহ্নের সূর্যটার জন্যেই হোক মন্ত্রী তড়িৎ জবাব
“না রাজমশাই,
চলো আমরা নতুন লড়াই শুরু করি
ক্যাডেট কলেজ ব্লগ- সিসিবি’র সূচনাকালটা এখন প্রায় সবাই জানি। বিভিন্ন ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মতবিনিময়, স্মৃতিচারণ, যোগাযোগ-সম্পর্ক বাড়ানোর আগ্রহ থেকে এর জন্ম। ক্রমেই এটা বড় হয়েছে। কিছু দ্বৈত সদস্যপদ বাদ দিলেও দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ১১’শর বেশি প্রাক্তন ক্যাডেট ও তাদের স্ত্রী-স্বামী সিসিবিতে যুক্ত হয়েছে।
সিসিবি’র জগতটা যতোটা বড় হচ্ছে, বিভিন্ন সময় ততোই একে আরো বড় ভূমিকায় নিয়ে যাওয়ার দাবি উঠেছে।
বিস্তারিত»