[ প্রখ্যাত মনীষী আলফ্রেড মুইকিহনু বলেছেন, ‘কিছু কিছু সাহিত্যকর্ম আছে রচনা করা খুবই সহজ- যেমন রসময় গল্প(!), ওয়েস্টার্ন গল্প ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর কোনটাকেই মৌলিক দাবী করা শুধু কঠিনই নয়, বোকামীও। স্থান, কাল, পাত্র আলাদা হলেও কাহিনী সাধারণত ঘুরে ফিরে একই হয়…’
যেহেতু আমি খুব চালাক, তাই এই গল্পটিকে এক্কেবারে মৌলিক দাবী করছি না…কেউ যদি তার জীবনে পঠিত, শুনিত বা দেখিত কোন কাহিনীর সাথে এর কোন অংশের মিল পান,
বাবারে, তোকে আজ খুব মনে পড়ছে রে বাবা !
সিসিবি তে প্রায়এক বছর পর যোগদান করেছি। অনেক দিন ধরে লেখার ইচ্ছা হচ্ছিল। আজ শুরু করে দিলাম। যদিও সিসিবির সব লেখা পড়ে শেষ করতে পারিনি। তবে এখন পর্যন্ত ‘বাবা’কে নিয়ে কোন লেখা চোখে পরেনি। তাই ‘বাবা’কে নিয়ে লিখতে বসে গেলাম। আগে কেউ লিখে থাকলে একটু জানাবেন।
এই ‘বাবা’ কোন বাবা তা মনে হয় ঝিনাইদহ আর রংপুরের ক্যাডেটদেরকে বলতে হবে না। যিনি আমাদের কলেজে আমাকে মোটামুটি খুব স্নেহ করতেন…।
বিস্তারিত»চে’
আজ চে’ গুয়েভারার ৪২তম মৃত্যুদিবস। চে’ ছিলেন মনে প্রানে বিপ্লবী। তিনি শুধু কিউবা বা আর্জেন্টিনার না,আসলে সারা বিশ্বের মেহনতি মুক্তিকামী মানুষের অধিকার আদায়ের রোল মডেল। চে’ জন্মেছেন আর্জেন্টিনায়,বিপ্লব করেছেন কিউবায় এবং আরেকটি বিপ্লব করার জন্য সহযোদ্ধা ফিদেল কাস্ত্রোকে সঙ্গে নিয়ে ছুটে গিয়েছেন লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায়। তাঁকে যদি দেশ সম্পর্কে জিজ্ঞেস করা হত তিনি বলতেন আমি আর্হেন্তিনার(আর্জেন্টিনা),আমি বলিভিয়ার,আমি সান্তাক্লারার,আমি কিউবার,আমি ম্যক্সিকোর।আসলে চে’কে কোন দেশের গন্ডি দিয়ে ডিফাইন করা যাবেনা।চে’ মেহনতি বিপ্লবী মানুষের,চে সারা বিশ্বের।
বিস্তারিত»প্রতীক্ষিত প্রাপ্তি
অপেক্ষার প্রহরগুলো অনেক সুন্দর, আবার তাও যদি হয় সুন্দর কোন মানুষের জন্য। কিন্তু সেই সুন্দর মানুষটি যদি আসার আগেই হারিয়ে যায়! যদি প্রকৃতির দুর্লঙ্ঘ্য নিয়মের বেড়াজালে সাত পাকে বাঁধা পড়ে যায়!
………………………………………………………….
বৃষ্টি আসবে
বহু প্রতীক্ষিত বৃষ্টি
উদ্দাম বাতসের তান্ডব চলবে-
আমার পৃথিবীতে।
শুধুই অন্ধকার, নিষ্প্রদীপতা।
আমি নগ্ন হয়ে ভিজব।
বৃষ্টির প্রতিটি ফোঁটা
ছুঁয়ে যাবে আমার ওষ্ঠ,
একটি অর্থের খোঁজে
প্রতিটি রাত্রি কিভাবে যেন কেটে যায়,
কারও অপেক্ষায়।
প্রতিটি দিন আসে নতুন স্বপ্ন নিয়ে,
দুহাতে কত প্রতিজ্ঞা আর নতুনত্বের ঘনঘটায়।
কে শুধু সুখী, কে বা শুধু অসুখী?
এত ঘটনা, এত চিন্তা
সাধের হাসপাতাল
সাফল্য / ব্যর্থতার পেজগি
হাসপাতাল যে কারো সাধের জায়গা হতে পারে ক্যাডেট কলেজে না গেলে বুঝি জানা হত না। কে কত বার এডমিট হতে পারল , কে কত দিন পিটি মাফ পেল তা নিয়ে ছিল রিতিমত হিসাব নিকাশ। আর কেউ যদি বারকয়েক সি,এম,এইচ যেতে পারে তাহলে তো আর কথাই নাই। যেন রীতিমত বীরের সম্মান । আমাদের ব্যাচ এর সুমন আর শহীদুল্লাহ ছিল সি,এম,এইচ এক্সপার্ট।
ফ্ল্যাশবন্ড ০০৭
আমি মনে হয় রাইটার্স ব্লকে পড়েছিলাম। আমার ব্লগ স্টোর রুম দেখলেই যে কেউ বুঝতে পারবেন।তৌফিকের ফর্মুলা মতে তাই দাঁড়ায় ব্যাপারটা।যদিও আমি তৌফিকের মত তারকা লেখক না তারপরও কেন এমন হলো সেটি আমার বোধগম্য নয়।
যাইহোক সিরিজের এই পার্টের নামকরন নিয়ে একটি কথা বলে নেই।আমি আবার বন্ড সিরিজের একজন ফ্যান।তাই ৭ সংখ্যা আসলেই ০০৭ ইউস করি প্রায় সব জায়গায়।
১/ আমি আর কয়েকজন ফ্রেন্ড মিলে সিনেপ্লেক্সে গিয়েছিলাম জেমস বন্ডের ‘ক্যাসিনো রয়্যাল’ দেখার জন্য।
বিস্তারিত»ফিরে দেখা (পর্ব-৫)
(১৬)
ক্লাশ নাইনের সবচেয়ে ভদ্র ছেলেটি ইডি খাচ্ছে । ব্যাপার কি ? সবাই অবাক । পরে জানলাম সে এক ম্যাডামকে বলেছিল “ম্যাডাম এই টপিকটা খুব কঠিন , যদি দু দুবার করে বোঝান তবে খুব ভাল হয়” । ম্যাডাম ‘দু দুবার’ শব্দটিকে
অন্যভাবে মিন করেছিলেন । ফলে ভদ্র ছেলেটির ৩ টা এক্সট্রা দ্রিল ।
(১৭)
ছুটিতে আমরা কয়েক ফ্রেন্ড একটা ফাস্টফুডের দোকানে ঢুকেছি হালকা নাস্তা করার জন্য ।
আচার ০২৭: পিচ্চি মানুষ
সিসিবিতে প্রথম জয়েন করার ভেবেছিলাম ছদ্মনামে লেখব। যখনকার কথা বলছি তখনো সিসিবির প্রচলিত রীতি নীতিগুলো গড়ে ওঠে নাই, ছদ্মনামে লিখতেনও কয়েকজন। কি বলেন কাইয়ূম/ফৌজিয়ান ভাই? ;)) ছদ্মনাম হিসাবে পছন্দ হলো নন্দঘোষ নামটাকে। আমার কলেজ লাইফকে এই একটা শব্দ বেশ তাৎপর্যপূর্ণভাবে এক কথায় প্রকাশ করে দিতে পারে। ইতরামি-বানরামি যে করি নাই এমন না, কিন্তু গ্রুপ ফল্ট হইলেই আমারে কলেজ অথরিটি ঝুলায়ে দিত, আমি সেইখানে থাকি বা না থাকি।
বিস্তারিত»আচার ০২৬: বাড়ির পথে
সুদীর্ঘ দুই বছর পর দুই সপ্তাহ পর দেশে ফিরে আসলাম। আসার পথে বিমানযাত্রাটা বেশ ঘটনাবহুল ছিল। সেইন্ট জনস থেকে উড়াল দিয়েছিলাম টরন্টোর উদ্দেশ্যে। সেখান থেকে লন্ডনের ফ্লাইট ধরা হবে। ওখানে যাত্রাবিরতি ছিল তিন ঘন্টার মত। ব্লগ চাওয়ালা রকিবকে আগেই বলে রেখেছিলাম, ও এসে হাজির হয়েছিল এয়ারপোর্টে। ট্রানজিটের সময়টুকু আমরা কাটালাম ইতিহাস সৃষ্টি করে (সিসিবির প্রথম ওভারসিজ গেট টুগেদার করে)। লন্ডন পৌঁছার পর পরের গন্থব্য ছিল বাহরাইন।
বিস্তারিত»খাওয়া-দাওয়া নিয়ে দুটো গল্প
ভূমিকাঃ এই গল্প গুলো আমার নিজের আইডিয়ার না, সংগৃহীত বলতে পারেন, আর ঈষৎ মডিফায়েড। রঙ চড়ানো বলা যেতে পারে অনায়াসে।
১। ঢেউ গুনা
জন দরদী রাজামশাই বিস্বস্ত গোয়েন্দা মারফত খবর পেলেন প্রধান উজিরে আজম লোকটা মহা দুই নম্বর। দুই নম্বর মানে, সেই লোক সবখানে ট্যাক্স বসিয়ে প্রজাদের কাছ থেকে যথেষ্ট পরিমান টাকা আদায় করছে কিন্তু রাজ কোষাগারে তা জমা দিচ্ছে না।
বিস্তারিত»চলো আকাশ ছুঁয়ে দেই
আকাশ প্রীতি আমার বেশ পুরানো একটা রোগ। হাসবেন না কিন্তু; হতে পারি নেহায়েত এক চাওয়ালা- কিন্তু নীলাকাশের প্রেমে পড়তে তো দোষ নেই। আপনারাই তো বলেন, প্রেম নাকি অন্ধ 😡 । মাঝে মাঝে তাই কাজ ফেলে ব্যালকনীতে দাঁড়িয়ে আকাশের (এইটা কইলকাইত্যার আকাশদা না, উপরের দিকে তাকান, হ্যাঁ এই আকাশলীনা 😀 ) সাথে ডেটিং করি। ভালোই লাগে রাতের আকাশ ভরা তারা; মোহাচ্ছন্নের মতো গোধূলীর আকাশে ধোঁয়াশাটাও তৃষ্ণার্তের মতো উপভোগ করি।
বিস্তারিত»নাজমুল’স টেকি পোষ্ট-০১
কিছুদিন আগে আমাদের ব্যাচ এর ফাহাদ(সিসিসি) আমাকে এই টিম ভিউয়ার এর কথা জানালো। ….
প্রায় ১.৫ বছর আগে আমি এরকম আরো একটা সফটওয়ার অবশ্য ব্যাবহার করতাম নাম ছিল Log Me In কিন্তু ওইটা খুব স্লো ছিল।
Teamviewer ব্যাবহার করে খুব মজা পাচ্ছি।
এবার এর কাজ সম্পর্কে জানাচ্ছি
ইন্টারনেট কানেকশান এর মাধ্যমে এই সফটওয়ার এর সাহায্যে আরেকজনের পিসি আপনি কন্ট্রল করতে পারবেন।
বিস্তারিত»অ্যালবাট্রসটা খসানো দরকার…!!!
আগে কি সুন্দর দিন কাটাইতাম!
না, আমি খুব বেশি আগের কথায় যাচ্ছি না। এই তো মাস দু’য়েক আগেও আমার দিনগুলো কম সুন্দর ছিল না…বাড়িতে ল্যাপটপ ছিল, ফ্রি ব্রডব্যান্ড কানেকশন…আহ!!
ভাই চিটাগাং চলে যাবার পর হঠাৎ করেই আমার সাইবার জীবন হুমকির মুখে পড়ে গেল। বাপে বলল, ‘চিন্তার কিছু নাই, বাড়িতে মনিটর তো আছেই, খালি এক খান সিপিইউ কিনে ফেলা।’ একথা শুনে দাঁত বের করে হাসি দিয়ে আমি বসে গেলাম মনের মতন সিপিইউ’র কনফিগারেশন ঠিক করতে।
বিস্তারিত»অসাধারণ অস্ট্রেলিয়া
ইংল্যান্ডকে ৬-১ এ ওয়ানডে সিরিজ হারিয়েও এতোটা মজা পাই নি, কারন বুকের মধ্যে তখনো অ্যাসেজ হারের কস্ট ছিলো।
আজকে একটু আগে যেভাবে ইংল্যান্ড কে উড়িয়ে দিলো পন্টিং আর ওয়াটসন … আসলেই অনেকদিন পর ক্রিকেট কে এতো সুন্দর লাগছে।
কলেজের খেলার সময়টা খুব মিস করছি, সবাই মিলে টিভি রুমে বসে হইচই করার মজাই আলাদা। মনে আছে আমাদের হাউজে আমি সহ মাত্র ৪ জন অস্ট্রেলিয়া সাপোর্ট করতাম.
বিস্তারিত»