সাহিত্য ও সংস্কৃতি দেশ ও জাতির উন্নতির সোপান। কেননা, সাহিত্য মানব সমাজের বিশুদ্ধ ও পরিচ্ছন্ন দর্পণ। যার নিপুণ ছোঁয়ায় পর্যবেক্ষণ তালিকায় উঠে আসে দেশ ও জাতির উন্নতি-অবনতি, ভাল-মন্দ ও সুখ-দুঃখের সচিত্র প্রতিবেদন। এই প্রতিবেদনের উপর পর্যালোচনা ও গবেষণা চালিয়ে সুস্থ ও সভ্য জাতি তাদের ভবিষ্যৎ কর্মধারা নির্ধারণ করে। উন্নতির হাজারো পথ উন্মুক্ত করার নিরলস চেষ্টায় নিরন্তর ব্যস্ত থাকে। অপর দিকে, যে কোন জাতির ইতিহাস, ঐতিহ্য,
বিস্তারিত»হুমায়ুন আহমেদের ‘দেয়াল’
আমি ছোটবেলা থেকে হুমায়ুন এবং জাফর বাদে হাতেগোনা কিছু বই পড়েছি । হুমায়ুনের বই অনেকের মতে ফাস্ট ফুড বা কোমল পানীয়ের মতো । তৃপ্তি আছে, তবে স্বাস্থ্যকর নয় । ব্যক্তিগতভাবে আমি কখনই সেই দলে ছিলাম না । আমি এখনও তার বইয়ের প্রতি প্রচন্ড আসক্তি অনুভব করি ।
বইটি প্রকাশিত হয়েছে হুমায়ুনের মৃত্যুর প্রায় সাত মাস পর । ভূমিকা লিখেছেন আনিসুজ্জামান । প্রকাশিত হওয়ার আগেই বইটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল ।
বিস্তারিত»পুবের মানুষ যখন পশ্চিমে – ৬
১
অভিশপ্ত জীবন আমার। ঠিক করেছি লিখব না। অন্তত: আরও কয়েকটা মাস। ফোকাসটা একটা কাজে পারলে ভাল হয়। কিন্তু অনিদ্রা রোগটা এমন খ্যাপাটে হয়ে পড়ল যে আমি বুঝে গেলাম এবার সময় হয়েছে। লেখা ব্যাপারটা অনেকটা প্রসববেদনার মতো। পাশ কাটিয়ে চলে যাওয়া যায় না। সময় যখন হয় তখন তেড়ে-মেড়ে বেড়িয়ে আসে। হোক তা সুস্থ কিম্বা বিকলাঙ্গ; স্পষ্ট কিম্বা অস্পষ্ট; ভাল বা মন্দ – আমরা মনের আনন্দে অক্ষর দিয়ে সন্তান বানাই।
বিস্তারিত»দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কিছু এলোমেলো চিন্তাভাবনা – ২
আওয়ামীলীগ দেশকে আবার ঠিক কবছরের জন্য নেত্রিত্ব দিতে যাচ্ছে ?? কেন এই মুহূর্তে বিএনপির আশু ভবিষ্যৎ অন্ধকার দেখা যাচ্ছে ?? কিছু বাস্তবসম্মত চিন্তা-ভাবনা করার চেষ্টা করলাম। আওয়ামী সেট আপ নিয়েও কিছুক্ষন ভাবলাম । দেখা যাক ।।
নেতারা গুহাবাসী হওয়ায় এবং সময়মত সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় দলটি এই মুহূর্তে তাদের ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে। তৃণমূল সংগঠনের সাথে যোগাযোগ না থাকায় একদিকে যেমন তারা কঠোর সরকার বিরোধী আন্দোলন জমাতে না পারছে,
বিস্তারিত»সিসিবিতে আমি শুধুই ক্যাডেট
১
সিসিবিতে এই ২০১৪ বছরটা কি দূর্দান্ত ভাবেই না শুরু হলো! প্রতিদিন এতো এতো পোষ্ট আসা শুরু হলো যে, আপডেট থাকাই কঠিন হয়ে পড়েছে- ৪ঠা জানুয়ারী ৭টা, ৫ই জানুয়ারী ৮টা, ৬ এ ৫টা, ৭এ ৩টা, ৮এ ২টা, ৯এ ৬টা। অ-নে-ক দিন পর সিসিবি বুঝি নতুন প্রাণ পেল। বহু দিন, সপ্তাহ, মাস পর সিসিবিতে এসে ভালো লাগছে, খুবই।
অন্তর্জালে বাংলা ব্লগের ছড়াছড়ি।
বিস্তারিত»মতি ইউ আর ডেড হলদে এডিটর
সত্যি বলছি মতি ভাই বা মতি মিঞার প্রথম আলো মতান্তরে প্রথম আলু একসময় আমার প্রিয় পত্রিকা ছিলো। সত্য এই যে এখনো আমরা অনেক সময়ই প্রথম আলোর লিঙ্ক শেয়ার করি রেফারেন্স দিই।
ছবি লিঙ্ক পেলাম শামস রাশেদ জয় এর ওয়াল থেকে। ক্লিক করুন।
ডোন্ট বিলিভ আলু এনি মোর। তাই ওদের লিঙ্ক সহ স্ক্রিন শট দিলাম। অন্যান্য ছবির ক্ষেত্রেও একই কাজ করবো।
বিস্তারিত»মরলে হিঁদু তোর কী তাতে???
কে বলেছিলেন ঠিক মনে নেই, মেবি প্লাটো/ প্লাতো।
“ঈশ্বর তোমাকে ধন্যবাদ যে আমাকে নারী করে তৈরি করোনি।”
আমি নিজে ঈশ্বর বিশ্বাসী নই। মা মারা গেলেন নভেম্বরে। বাবা বললেন,
“তুই তো আল্লাহ-খোদায় বিশ্বাস করিস না। তোর মার জন্য দোয়াও করতে পারবি না।”
আমি জবাব দিই,
“হু।”
বৌ বললো,
“সূরা ইয়াসিনটা একটু পড়ো।”
২০১৩ এর পাওয়া – ল্যাঞ্জা
পহেলা/একলা জানুয়ারি ২০১৩ থেকে ৩১ শে ডিসেম্বর ২০১৩ এর ৩৬৫ দিনে কি কি পেলাম আর কি কি হারালাম তার দিন ভিত্তিক হিসাব দিবো না। সময় ও নেই।
জয় বাংলা শ্লোগান আজ আপামর জনতার শ্লোগান।
দুষ্ট কাদের মোল্লার ফাঁসি অনেক কিছুই অর্জিত হয়েছে এই বছরে।
মানুষ পুড়িয়ে মারার মতো নৃশংস কাজ ও শুরু হয়েছে এই বছরে। এর আগে আমরা পিটিয়ে মানুষ মারা দেখতাম।
বিস্তারিত»পারসোনালিটি ডিসঅর্ডার…!!!
আমার মনে হয় আজকালকার যুগে একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে অদৃশ্য একটা ইগো প্রব্লেম সবসময়ই কাজ করে। ব্যাক্তিগতভাবে জিনিসটা আমি খুব উপভোগ করি। সাদা চোখে দেখলে মনে হয় হয়ত কারও না কারও ভুল আছে। কিন্তু আমার কাছে মনে হয় ভুল কারোর ই না অথবা ২ জনের সমান সমান। ডুয়েল পারসোনালিটি ডিসঅর্ডার ও একটা বড় ভুমিকা রাখে। যেকোনো স্পর্শকাতর ব্যাপার নিয়ে যখন বিপরীত লিঙ্গের কারও সাথে আমাকে কথা বলা কিংবা পজিটিভ আর্গুমেন্ট এ যেতে হয় তখন জিনিসগুলো টের পাই।
বিস্তারিত»জাল পরা বাসন্তী
“আফতাব ভাইও মারা গেলেন। নৃশংস খুন। ইত্তেফাকে থাকতে পুরোটা সময় সময় আমি আফতাব ভাইকে পেয়েছিলাম। এখনো কানে বাজে আফতাব ভাইয়ের ডাক-‘মাসুম, ভাইয়া’।
কিছুদিন আগেই মারা গেলেন ইত্তেফাকের শফিকুল কবির ভাই। তিনি তাঁর একটা বই শুরুই করেছিলেন আমার নাম দিয়ে। কবির ভাইয়ের শেষ জীবনটাও কষ্টে কেটেছে।
কাকতালীয় হয়তো, তাও বলি। সেই ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় জাল পরা বাসন্তীর বিখ্যাত ও অতি আলোচিত ছবিটি তুলেছিলেন আফতাব ভাই আর সংগের রিপোর্টার ছিলেন কবির ভাই।”
আউলা-ঝাউলা চিন্তাভাবনা
পরগতিশিল
ইদানিং আমার চারপাশে এক জাতের মানুষ খুব বেড়েছে। খুবই উচ্চ ফলনশীল জাতের জীব এরা। মশা-মাছি-তেলাপকার চেয়েও এদের বিস্তার (মাশাল্লা) অনেক দ্রুত। পথে ঘাটে, হাটে মাঠে, চায়ের দোকানে, নর্দমায় বিশ্ববিদ্যালয়ে কিলবিলিয়ে বাড়ছেই এরা প্রতিদিন। বাস্তবে বা ভার্চুয়াল জগতে, ঘরোয়া আড্ডা কিংবা সিরিয়াস ” টক শো ” সর্বত্রই এঁদের দৃপ্ত পদচারণায় বাংলাদেশ আজ মুখরিত ; রীতিমতো ধন্য। জে, আপ্নে ঠিকই ধরেছেন- এরাই আগামী দিনের কান্ডারী, দেশের ভবিষ্যৎ উত্তরাধিকার,
বিস্তারিত»বিজ্ঞাপন দিয়ে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে
প্রথম আলোতে একটা সিরিজ বিজ্ঞাপন খুব চলছে। দেশপ্রেমকে ব্যাবহার করে সমাজের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষকে উজ্জীবিত করা বিজ্ঞাপন, যার বক্তব্য অনেকটা এরকম-দেশের চলমান রাজনৈতিক সহিংসতায় আমরা যারা সাধারণ মানুষ, তারা এর কোন অংশ নই। আমরা আমাদের কাজ করে যাব। ভালো কথা। বিশেষত যখন ওই লাইনটা বলে “আমরাই সংখ্যাগরিষ্ঠ” তখন আমারো লোম খাড়া হয়ে যায়। কিন্তু আমি বিজ্ঞাপনের যে মূল বক্তব্য তার আরো একটু ভিতরে ঢুকতে চাই।
বিস্তারিত»কালো মানুষ, মানুষ
নেলসন রোলিহ্লাহ্লা ম্যান্ডেলা (জোজা উচ্চারণ: [xoˈliːɬaɬa manˈdeːla]; জন্ম: জুলাই ১৮, ১৯১৮ – ডিসেম্বর ৫, ২০১৩) ছিলেন দক্ষিণ আফ্রিকারগণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম রাষ্ট্রপতি। তিনি ১৯৯৪ হতে ১৯৯৯ পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এর আগে ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সশস্ত্র সংগঠন উমখন্তো উই সিযওয়ের নেতা হিসাবে বর্ণবাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৬২ সালে তাঁকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার গ্রেপ্তার করে ও অন্তর্ঘাতসহ নানা অপরাধের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
বিস্তারিত»আমার দার্শনিক সাজার বারোটা বাজা ও কিছু স্মৃতি
গতকাল রাত থেকে স্মৃতিকাতর হয়ে আছি।
গোফ-দাড়ি দুটোই স্বাভাবিক নিয়মে বাড়ছিলো। মাস দুই এর কম না।
চেহারায় কেমন একটা দার্শনিক দার্শনিক ভাব চলে আসছিলো। যদিও দুর্জনেরা নানান আকথা কুকথা বলে আমাকে খোচানোর চেষ্টা করেছেন। আমি তো আয়না দেখতে জানি। জানি আমাকে বেশ লাগছিলো দেখতে। কিন্তু অন্যদের তা সইবে কেনো!
যুগ চেঞ্জ হয়ে গেছে এখন পুরুষেরা গোফ-দাড়ি তো রাখেই না, বরং অনেকে বুকের লোম ও কামায়।
