রোনালদিনহো : এক ট্র্যাজিক হিরো

ফুটবল ফ্যানাটিক আহসান আকাশ ভাই থেকে শুরু করে আমাদের রম্য লেখক আছিব পর্যন্ত সবাই এখন বিশ্বকাপ জ্বরে আক্রান্ত। সবাই যখন বিভিন্ন ফুটবল লিজেন্ডকে নিয়ে কিছু না কিছু লিখছে তখন অনেক আশায় ছিলাম আমার প্রিয় ফুটবলারটাকে নিয়ে কেউ না কেউ লিখে ফেলবেন। কিন্তু হায় আমার আশায় গুড়ে বালি ~x( :no: শেষপর্যন্ত আমার মতো ডজার এবং শুধুই “কমেন্টানো” ব্লগারকেই মাঠে নামতে হলো 😉

ব্লগের হেডিং দেখে এতক্ষনে নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন যার কথা বলছি তিনি আর কেউ নন,

বিস্তারিত»

নারী

আমি নারী, গর্বিত তাই আমি।
আমি বহুরূপী বহু বর্ণা, যেন সরলা এক ঝর্না।
আমি মায়াবী, আমি রহস্যময়ী,
আমি মঙ্গলকামিনী দ্বীপান্বিতা।

আমি নারী,
তাই হতে পারি দূর্গা, কখনো কালী।
আমি লক্ষী, আমি বধু,
হতে পারি প্রেমিকা শুধু।
কখনো অকুন্ঠিতা, উদার… ঝরে যাই বৃষ্টির মত।
পরিপূর্ন হতে জানি নিজেকে নিঃস্ব করে।

আমি ভালবাসি, ভালবাসতে শেখাই।

বিস্তারিত»

পল্লবীর মহা মিলন

টাইটেল দেখে কেউ আবার ভাববেননা যে আমি পল্লবী নামে কোন ষোড়শী কিংবা কোন অষ্টাদশীর কোন মিলনের কথা বলছি।আমি যেটা বলতে চাইছি, সেটা হলো, মহা উৎসবে আজ পল্লবীতে (প্রিন্সিপ্যাল স্যারের বাসায়) হয়ে গেল পূর্ব ঘোষিত এক মিলন মেলা। এই মিলন মেলায় যারা উপস্থিত হতে পারেননি, তাদের জ্ঞাতার্থে আমার এই পোষ্ট।

আর্জেন্টিনার ভয়ে অন্য কোন দল আজ হাজির হতে সাহস পায়নি। তাই ওয়াকওভার পেয়ে আজ আর্জেন্টিনা জয়ী হয়েছে।

বিস্তারিত»

বাস্তবতার চাওয়া…..

ক্যাডেট কলেজ ব্লগের সব্বাইকে আসসালামুআলাইকুম … আমার ব্লগের ভাই ও বোনেরা আশা রাখি সবাই ভালই আছেন। বেশ কিছুদিন ব্লগে বিচরণ করা হয় নাই। আসলে বাস্তবতার সাথে খাপ খাওয়াতে নিজের ফ্যামিলি নিয়ে ব্যস্ত হয়ে ছিলাম, আশা করি কেউই শহীদ ক্যাডেট হায়দার ফ্যামিলিকে ভুলে যান নাই। প্রথম যখন ব্লগে আসি তখন সবাই অনেক মনোবল ও সাহস দিয়ে গেছেন। বাস্তবতার সাথে মিলে মিশে যেতে অনেক ধরনের মনের শক্তি যুগিয়ে বলেছেন যে কোন সমস্যাতেই পাশে ও সাথে থাকবেন।

বিস্তারিত»

লক্ষী আর স্বরস্বতী কথকতা

মাঝে মাঝে বেশ শুনতে পাওয়া যায়, অমুকের সংসারে লক্ষী আর স্বরস্বতীর অপূর্ব সহাবস্থান। কিন্তু আদতে লক্ষীর সাথে স্বরস্বতীর কিন্তু বেজায় মন কষাকষি। তারা একসাথে থাকতেই চায় না। লক্ষী যেখান থাকে সেখানে স্বরস্বতী যেতেই চায় না অথবা স্বরস্বতীর যেখানে আসন সেখানে লক্ষী ছায়া মাড়ায় না। যে পূজারী দুজনেরই একসাথে আরাধনা করে দেখা যায় অবশেষে সবই হারায়। কারণ লক্ষী -স্বরস্বতী অনেক বেয়াড়া এবং নাক উঁচু। শুধুমাত্র তাকেই পূজা না করলে সে ধরা দেয় না।

বিস্তারিত»

উদ্ভট

সারাদিন ছোটাছুটি
হাত ধরে হাঁটাহাঁটি
বসে থাকা পাশাপাশি
কখনো ঝগড়াঝাটি
অকারণে হাসাহাসি
স্বপ্নে মাতামাতি
কখনো বা হাতাহাতি

বিস্তারিত»

রোকেয়া কিবোর্ড লেআউট ও প্রোগ্রাম রিলেটেড আরো কিছু পরিকল্পনা

বিশ্বকাপের ভীড়ে এখন অন্যান্য পোস্ট কারো নজরে আসার কথা না…. যাই হোক, সেটা সমস্যা না। রোকেয়া কিবোর্ড লেআউটপ্রোগ্রাম নিয়ে বর্তমানে কি কাজ করছি সেটারই একটা ধারাবাহিক আপডেটমূলক পোস্ট এটা। প্রতি সপ্তাহে গুগল সার্চিংয়ে কোন না কোন ইমপ্রুভমেন্ট করে, কোন ফিচার যোগ করবেই এবং সেটা নিয়ে লিখেও…..গুগলব্লগ যেহেতু আমার প্রিয় ব্লগগুলির একটা তাই ওদের স্টাইলে আমিও ভাবছি একটা রেগুলার আপডেট মূলক পোস্ট লিখে ফেলি 🙂

কিবোর্ডের কাজটা খুব সহজ,

বিস্তারিত»

নস্টালজিক বিশ্বকাপ ২০০৬ আর অপ্টিমিস্টিক বিশ্বকাপ ২০১০!

২। অপ্টিমিস্টিক বিশ্বকাপ ২০১০:

……বিশ্বকাপ-জ্বরে ভুগছে গোটা বিশ্ব। এই জ্বর থার্মোমিটারে মাপা যায় না, অনুভব করতে হয়। বাঙ্গালীরাও পিছিয়ে নেই। ক্রিকেট বিশ্বকাপ নিয়ে আমরা স্বপ্লের জাল বুনি, কিন্তু ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ খেলা আর লোডশেডিং-জর্জরিত বাংলাদেশ ডিজিটালাইজড হওয়া একই কথা। তারপরও ফুটবলই এদেশে জনপ্রিয়। বাপ-চাচারা সবাই ’৮৬-তে ম্যারাডোনার খেলা দেখে আর্জেন্টিনার ভক্ত, ভাই-বেরাদাররা অবশ্য রোমারিও-বাজ্জিও-বালাকদের খেলা দেখে দ্বিধাবিভক্ত। আমি প্রথম থেকেই ব্রাজিল-ভক্ত, কেননা যখন থেকে ফুটবল বুঝি,

বিস্তারিত»

বিশ্বকাপ ডায়রি- ০২

জাবুলানি বলের কীর্তি নাকি ওদের ‘কুকীর্তি’ ঠিক বোঝা গেল না। সবাই আনাড়ি পায়ে শট নিলেন, সেগুলো নানাভাবে এঁকেবেঁকে কোথা থেকে যে কোন দিকে গেল! এক বিশাল বপুর কৃষাঙ্গ মহিলা একটা বল তাঁর দিকে আসছে দেখে নর্তনকুর্দন করে লুফতে গিয়েছিলেন। পরের দৃশ্যটা মিস্টার বিনের কমেডি শো’কেও হার মানায়। বল ধরতে ছোট্ট একটা লাফ দিতে গিয়ে ফ্লাইট মিস করে সোজা বাংলায় একটা আছাড় খেলেন। হাসির সঙ্গে সঙ্গে দুঃখের ঘটনাও বটে,

বিস্তারিত»

ছোটগল্প: সৈকত-দীপা অথবা ছেলেধরাদের গল্প

গল্পের শুরু পেতে সমস্যা হয় তবে গল্প শুরু হয়ে গেলে তার চলতে কোন বাঁধা নেই। প্রতিদিনকার কাজ শেষে নীড়ে ফেরা মনুষগুলোর মতোই ইতঃস্তত চলাফেরা করতে থাকে গল্পটি। তাই গল্পটির পরিসর এলোমেলোভাবে বড় হয়ে উঠে। অথবা বলা যায় গল্পটিই নিজ গুণে আপন পরিসরকে বড় করে তোলে। গল্পটার সীমা তখন আমাদের মাঝে থেমে থাকে না বরং তা সার্বজনীন রূপ নিতে থাকে। আমাদের ছেলেধরা বিষয়ক আলোচনা সন্ধ্যার বাতাসে জমে উঠে নেশার সংশ্রবে।

বিস্তারিত»

বিশ্বকাপ ডায়রি-০১

ম্যান্ডেলার শেষ ম্যাজিকটা এবার দুনিয়া দেখবে।
যিনি বলছেন, তিনি দক্ষিণ আফ্রিকার কাস্টমস পুলিশের চাকুরে। নিজের পুলিশ পরিচয়টা অহঙ্কারের সঙ্গে একমাত্র বাংলাদেশি পুলিশই দিয়ে থাকে বলে ধারণা ছিল। পরশু জোহানেসবার্গের ওলিভার টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে ধারণাটা বদলে বাংলাদেশি পুলিশের চেহারায় দাঁড়াল ওই তরুণ। ব্যাগপত্র সব নাকি চেক করবে। যতই বুঝিয়ে বলা হলো, ইতিমধ্যে একাধিকবার চেক করা হয়েছে এবং তাতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি এবং যাবেও না,

বিস্তারিত»

ICCLCM এবং আমাদের “মুন্না ভাই”

ক্লাস সেভেনের ট্যালেন্ট শো তে যখন সুমী আপা খুব ক্ল্যাসিকাল ঢঙ্গে “শ্যামা তন্বী আমি মেঘ বরনা” গান টি শিখালেন, তাও আবার হারমনিয়াম বাজানো সহ, তখনো বুঝিনি গান জিনিসটি কে এত ভালবেসে ফেলব সারা জীবনের জন্য। কিন্তু ভালবাসলেও এর যথার্থ মর্যাদা আমি দিতে পারিনি। বাবার ভীষন শখ ছিল গানটা কে সব সময় চর্চায় রাখব, গলায় স্বরস্বতী না থাকলেও সুর মনে হয় ছিল, তা না হলে ICCLCM গুলোতে যতবার গিয়েছি,

বিস্তারিত»

ফুটবল লিজেন্ড: এক স্বল্পভাষী ফুটবল জাদুকরের কথা

১৯৫৩ সালের কথা। একটু ভালোভাবে বাঁচার আশায় উত্তর আলজেরিয়ার এক প্রত্যন্ত প্রদেশ থেকে ইসমাইল ও তার স্ত্রী মালিকা পাড়ি জমালেন ফ্রান্সের মার্সেইয়ে। ঠাঁই নিলেন দক্ষিণ ফ্রান্সের এক ছোট বন্দর নগরীতে। যার নাম লা ক্যাসেলেইন। একে একে চারটি সন্তান জন্ম নেয়ার পর ১৯৭২ সালের ২৩ জুন তাদের পঞ্চম সন্তান জন্ম নেবার সময় ঘনিয়ে এলো। অভাবের সংসারে আরো একটি নতুন মুখের আবির্ভাব। কেউ তখনো টেরও পেলোনা সামান্য মুদি দোকানের রক্ষক ইসমাইল এর বাড়িতে এইমাত্র নতুন এক ফুটবল নক্ষত্রের জন্ম হলো।

বিস্তারিত»

স্মৃতির বিশ্বকাপ-৪

স্মৃতির বিশ্বকাপ ১, ,


২০০২ (দঃকোরিয়া-জাপান)

২০০২ এর বিশ্বকাপের সাথে ফুটবল ছাড়াও আরোও অনেক ধরনের স্মৃতি জড়িয়ে আছে, কারন টুর্নামেন্ট হয়েছিল কলেজের লাইফের একদম শেষ সময়ে। এইচএসসি পরীক্ষার মাঝে এর শুরু আর বিশ্বকাপ শেষ হবার আগেই আমরা কলেজের বাইরে। এ কারনে এই বিশ্বকাপের স্মৃতিটা একটু অন্যরকম ভাবে উজ্জ্বল। তবে এ লেখায় আপাতত বিশ্বকাপের স্মৃতির মধ্যেই সীমাবদ্ধ থাকব।

বিস্তারিত»