১০ নম্বর মহাব্লগ সংকেত!

১.
………..ইহা মূলত একটা কৃতজ্ঞতামূলক পোস্ট। যে ছেলে জীবনে কোন ধরনের ম্যাগাজিনে কোন মৌলিক লেখা দেয়নি, পরীক্ষার খাতায় একগাদা চাপাবাজি ছাড়া ভালো কিছু লিখেনি, সে যে কীভাবে একে একে ১০টা ব্লগ লিখে ফেলল, সেটা খুবই আশ্চর্যজনক। অবশ্য এতে আমি নিজে ছাড়া আর কেউ আশ্চর্য হবে, এমনটা ভাবার কোন কারণ নেই। সারাজীবন খালি কোন একটা কাজ পেলেই সেটা কিভাবে এড়ানো যায় সেই রাস্তা খুঁজেছি আর এখন ব্লগিং এর নেশায় রাতের ঘুম হারাম করে সবার লেখা পড়ি ও মাঝে মাঝে স্মৃতির ঝাঁপি খুলে নিজেও কিছু কথা শেয়ার করার চেষ্টা করি।

বিস্তারিত»

প্রাইমার্ক

[হোওয়াইট চ্যাপেল এবং ব্রীক লেন আরেক বাংলাদেশ]
[সেন্ট পিটারস কলেজ,লন্ডন]
[৭৫,জেটল্যান্ড স্ট্রীট]

দেশের বাইরে আসলে প্রথমে যেটা করতে হয়, সেটা হলো চাকরি খোঁজা। ৯৮% এর বেশি ছাত্র জব করে বলে আমার ধারণা। কারণটা খুব সোজা, এখানকার ব্যয়বহুল জীবন যাত্রা।
আমি একজন ছাত্রের মাসিক খরচের একটা তালিকা দিলে বুঝতে সুবিধা হবেঃ

বাড়িভাড়াঃ একটা ছোট রুম দুই জন শেয়ার করে থাকলে প্রত্যেক সপ্তাহে জন প্রতি ৪০ পাউন্ড সর্বনিম্ন।

বিস্তারিত»

শহীদলিপির ইতিহাস-৩

শহীদলিপির ইতিহাস-১
শহীদলিপির ইতিহাস-২

লন্ডনে যেয়ে প্রোজেক্টের কাজ শুরু করার আগেই এর মধ্যে তেলের মূল্য হ্রাস হয়ে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়লো এই প্রেজেক্টের ভবিষ্যত। ফলে এই সময়টা আমি কম্পুউটারে বাংলা স্থাপনের কাজে ব্যয় করতে মনস্ত করলাম । আমি সাথে করে আমার আগের করা কাজ – যেমন গ্রিডে প্লট করা বাংলা অক্ষরের কাগজগুলি, বেসিকে লেখা কিছু প্রোগ্রাম, বাংলা লেখা কিছু অক্ষরের কিছু স্যাম্পল প্রিন্ট-আউট,

বিস্তারিত»

আবাহনীর হ্যাট্রিক শিরোপা জয়

এক ম্যাচ বাকি থাকতেই ৩য় বাংলাদেশ লীগের শিরোপা জিতেছে আবাহনী। আজ তারা ফরাশগঞ্জকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে। এর মাধ্যমে আবাহনীর বাংলাদেশ লীগের শিরোপার হ্যাট্রিক পূর্ন করলো। লীগে এখন পর্যন্ত অপরাজিত আবাহনীর ২৩ খেলা শেষে পয়েন্ট ৬৭। ২য় স্থানে থাকা মোহামেডানের পয়েন্ট ২২ খেলায় ৫৮। গত মৌসুমের শেষ ১১ খেলাসহ এখন পর্যন্ত টানা ৩৪ ম্যাচে অপরাজিত রয়েছে আবাহনী।

এবারের মৌসুমের শুরুতে দল গঠনে ভালই চমক দেখিয়েছিল মোহামেডান।

বিস্তারিত»

স্নানপর্ব-৫

প্রতিসন্ধ্যায় ফিরে
স্নানের ঘরে এসে
অবসাদে সরাও যখন
লাজলজ্জা,
ঝরিয়ে চলো রক্তমাখা সাজ

বিস্তারিত»

সত্যজিৎ এর “নায়ক”

সিনেমা আমার কম দেখা হয়। মাঝে মাঝে এর তার থেকে শুনে শুনে দু’য়েকটা সিনেমা দেখা হয়। এর মাঝে অবশ্য বাংলা সিনেমার পরিমাণ খুব কম, প্রায় নেই বললেই চলে। অভিজ্ঞতা যা আছে তার কিছুটা আগে দেখা শুক্রবার দুপুর তিনটা বিশের বাংলা সিনেমার সুবাদে। ব্যাপারটা নিয়ে আগে তেমন একটা গা করি নি কিন্তু কয়েক দিন বাংলা সিনেমা কে প্রটেকশন দেওয়া নিয়ে শুরু হওয়া বির্তক ব্লগের পাতা গড়িয়ে আমাদের আড্ডাতেও একদিন এসে পরল।

বিস্তারিত»

শুভ জন্মদিন…

শুভ জন্মদিন “মিলেনিয়াম” ইনটেক (২০০০-২০০৬ ইনটেক)।আজকে ২০০০-২০০৬ ইনটেক এর ক্যাডেট কলেজে ১ম যাবার দিন। তার মানে আমাদের জন্মদিন।আজ থেকে ঠিক এক দশক আগে আজকের এই ২৫শে মে তে নতুন করে জন্ম হয়েছিল একদল কিশোর-কিশোরীর।হ্যা ঠিকই পড়েছেন,আমার কাছে এইদিনটি নতুন করে জন্ম নেয়ার মতই।
শুভ জন্মদিন… বন্ধুরা আমার। :party: :hug: :thumbup: 😡
আজ স্বীকার করতে লজ্জা নেই যে প্রথমদিনে দুই চোখ ভরা জল নিয়ে ভয়ে ভয়ে কলেজে গিয়েছিলাম এবং এতোগুলো অপরিচিত মুখ দেখে আবার মায়ের সাথেই ফিরে যেতে চেয়েছিলাম।

বিস্তারিত»

অপরিচিতা (শেষ পর্ব)

লঞ্চ থেকে নামার সময় দেখি পুনম ঘুমাচ্ছে।ডেকে তুলে দিলাম।

ট্র্যাভেল এজেন্সির মাইক্রোতে করে আমাদেরকে আবার নিয়ে যাবার কথা। তাই করল তারা।আবার কলাতলি ফিরে এলাম। বাসের টিকেট করলাম। এবার দশটা টিকেট। বাস রাত সোয়া দশটায়।

আমরা খেয়ে নিলাম বৈশাখী রেস্টুরেন্টে। লিয়া আর পুনম ওয়েটিং রুমে বসল। আমরা বাইরে ঘুরতে বের হলাম।
সাড়ে সাতটার মত বাজে। এখনো অনেক সময় বাকি আছে। সবাই ভাবছি কি করা যায়।

বিস্তারিত»

“ভুলবোনা কিছুতেই”… সময়ের স্রোতে প্রায় ভুলে যাওয়া কিছু মানুষের জন্য একটি গান ~

…পিলখানায় সংঘটিত ইতিহাসের সবচে’ ভয়াবহ হত্যাযজ্ঞে শহীদদের জন্য কিছুই করতে পারিনি…আমার এই গানটি সেই শহীদদের জন্য….

Download link-
http://www.esnips.com/doc/a76a9c9f-7092-44f0-97bf-c585c2868821/bhulbona-kichhutei–a-tRibute

বিস্তারিত»

ভোকাবুলারিহীন দিনপঞ্জি

যেসব দিনে আমি হারানো বিজ্ঞপ্তির ভেতর থেকে খুঁজে খুঁজে দেখি কোন পুরনো বিলুপ্তিকে পাওয়া গেলো নাকি, সেসব দিনে আমার বুক ভেঙে যায়। সেরকম দিন মাদকতাময় এবং প্রান্তিক, আমি সেইসব দিনে ভারসাম্য হারাই

দেখি মহেঞ্জোদারোর মতো বিক্ষিপ্ত পোড়ামাটির হৃৎপেশী। কোন কোন দিনে ভুলে যাই যেসব ঐতিহাসিক পরাজয়, সেগুলো দিনক্লান্তির খোপে লুকানো শ্বাস। তারপরে শীতল একটা ঘরে ঢুকে পড়ি, সেখানে নির্বোধ মুখেরা আমাকে চেনে না।

বিস্তারিত»

ফ্ল্যাশব্যাক ০৮

১। গত ডিসেম্বরে এফসিসি রিইউনিয়নে আমরা ব্যাচেলর পার্টি গিয়েছিলাম মাইক্রো নিয়ে।আসার সময় টাকা পয়সার হিসাব নিয়ে দুই বন্ধুর মধ্যে মতবিরোধ।দুইজনই জাহির করছে সেই ভাল বুঝে হিসাব কিতাব(অবশ্য দুইটাই আর্টস পার্টি হওয়ায় আমরাও খুঁচাচ্ছি)। একজন বললো,জ়ানিস?আমি একাউন্টিং এ মেজর ছিলাম।আরেকজন কে ত তার উপরে পার্ট নিতেই হইব।সে বললো তুই যদি মেজর হস তাইলে আমি কর্ণেল।অবশ্য একাউন্টিং এ কর্ণেলই শেষপর্যন্ত জয়ী।হবেইনা বা কেন, কর্ণেল এর সাথে কি মেঈঈঈঈজাআআর পারে?

বিস্তারিত»

একজন পর্বতারোহী ও কিছু কথা ৬

02-12-09
আজ দুই দিন পর ডাইরি লেখার জন্য একটু টাইম পেলাম। বেইস ক্যাম্পের জীবনটা সব মৌলিক চাহিদায় এসে আটকে গেছে, তেমন কোন চাওয়া পাওয়া নেই যেন আপাতত শুধু আদেশ পালন করা ছাড়া। কিছুটা যম্বি টাইপের ভাব চলে এসেছে আমার মধ্যে হটাত হটাত মনে হয়। তবে, বিকালের লেকচার ক্লাস শেষ হওয়ার পরে ফ্রি টাইম ঘোষণা করা হলে মনের মধ্যে এক অন্য ধরণের আনন্দ অনুভব করি ,

বিস্তারিত»

চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালঃ ইন্টার vs বায়ার্ন

বিশ্বকাপ ফুটবল নিয়ে সবাই মেতে আছে। তবে বিশ্বকাপ শুরু হবার আগে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রাতে। ইন্টার মিনাল বনাম বায়ার্ন মিউনিখ। ২০০৪ সালের পর প্রথম বারের মত কোন ইংলিশ দল না থাকা, সে সাথে বার্সিলোনা বা রিয়াল মাদ্রিদ এদের অনুপস্থিতির কারনে এবারের ফাইনাল নিয়া মিডিয়া হাইপ কিছুটা কম। তারপর ও চ্যাম্পিয়ন্স লীগ ফাইনাল বলে কথা। তাই যারা টিভি সেটের সামনে বসে খেলা দেখার প্রস্তুতি নিচ্ছেন ( বিশেষ করে আমার মত একা…

বিস্তারিত»

মডারেট মুসলিম

[সন্মানিত পাঠকদের প্রতি বিনীত অনুরোধঃ এ বেলা ব্যস্ততা থাকলে নিবন্ধটা পড়া শুরু না করার জন্যে বিশেষ অনুরোধ রইলো। নিবন্ধটা অনেক বড়। বিশ্লেষনগুলোও কিছুটা সুক্ষ্ণ। কাজেই হাতে খানিকটা সময় নিয়েই নিবন্ধটা পড়া শুরু করার জন্যে সবিশেষ অনুরোধ রইলো।]

প্রথমেই পাঠকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ইচ্ছাকৃত কিঞ্চিত অসততার জন্যে। কেননা, এই নিবন্ধটার আরও যথার্থ শিরোনাম হওয়া উচিত ছিল, ‘মডারেট ধার্মিক’। তবে আজ-কালকের বাজারে প্রচার মাধ্যমগুলোর বানিজ্যিক সফলতায় ‘মুসলিম’ শব্দটার গন্ধ থাকাটা এতটাই জরুরী ও অপরিহার্য হয়ে পড়েছে যে,

বিস্তারিত»

নস্টালজিক

মনের ভাবটুকু ভাষাতে প্রকাশ করতে যে সব মানুষ বরাবরই দুর্বল, আমি তাদের দলে। তবুও অনেকদিন পর দুঃসাহসটুকু করে ফেললাম। সারাদিন অবিশ্রাম বর্ষন যে কাকে বলে তা কখনোই বুঝতে পারতাম না যদি না সিলেট আসা হতো। সারাক্ষন বৃষ্টির একটানা রিমঝিম ছন্দে আজ মনটা যে কোথায় হারিয়ে ফেলেছিলাম জানি না। বাইরে এখন রাতের নিঃশব্দতা, হঠাত করে নিজেকে অনেক একা মনে হচ্ছে। রোমান্টিক আমি ছিলাম না কখনই। তাই কখনই কবিতা আমাকে সেইভাবে টানে নি।

বিস্তারিত»