শোন কালো মেয়ে
তুলেছ ঝড় আমার মনে
কেন চলে যাও হেয়ালী চেয়ে
দুষ্টুমি হাসি লুকিয়ে।
যাও-না তুমি, যাচ্ছ চলে
আবার কেন মুখ ফেরালে
শোন কালো মেয়ে
তুলেছ ঝড় আমার মনে
কেন চলে যাও হেয়ালী চেয়ে
দুষ্টুমি হাসি লুকিয়ে।
যাও-না তুমি, যাচ্ছ চলে
আবার কেন মুখ ফেরালে
উত্তাল প্রেমের ঢেউগুলো আমার হৃদস্পন্দন থামিয়ে গেছে
মন ভেসে গেছে অকাল প্লাবনে
কাজ নেই আর ভালোবেসে, সুর তুলি ভাটিয়ালী গানে
মরম সাধন খুঁজে ফিরি বেদনার বেশে
শ্যামা মেয়েও হয়ে গেছে যান্ত্রিক
এই যান্ত্রিক নগরে।

[এই গল্পের কাহিনী পুরোপুরি কাল্পনিক নয়, কাজেই বাস্তবের কারও সাথে মিলে যাইতেই পারে। খেপে গিয়া আমারে গাইলায়েন না। আমার কিচ্ছু করার নাই] 😛 ;;;
অপুরা নতুন বাসায় উঠেছে খুব বেশিদিন হয়নি। নতুন জায়গা, নতুন বাসা, কাল থেকে নতুন স্কুল-সব মিলিয়ে যার-পর-নাই এক্সসাইটেড অপু। মূলতঃ অপুর বাবা খন্দকার সাহেবের কারণেই সেই টাঙ্গাঈল থেকে ট্রান্সফার হয়ে মানিকগঞ্জ আসা অপুদের। খন্দকার সাহেব বিরাট নীতিবান লোক।
বিস্তারিত»– হ্যালো …
: হ্যালো, আমি।
– কি ব্যাপার? এত রাতে? তোমার ওখানে তো এখন শেষ রাত।
: ঘুম আসছিল না তাই। নির্ঘুম রাতগুলো এত কষ্টের হয়, কাউকে বুঝাতে পারবো না। তুমি ব্যস্ত নাতো?
– নাহ! এ্যা ওয়াক ইন দ্য ক্লাউডস দেখছিলাম। আজ তো সানডে।
: হটাৎ এতো পুরোনো মুভি?
বিস্তারিত»যে ছিল দৃষ্টির সীমানায় : শাহনাজ রহমতুল্লাহ
“যে ছিল দৃষ্টির সীমানায়/ যে ছিল হৃদয়ের আঙিনায়/ সে হারালো কোখায় কোন দূর অজানায়/ সেই চেনামুখ কতোদিন দেখিনি……….” মিলনায়তন জুড়ে তখন পিনপতন নিস্তব্ধতা। বিষ্মিত শ শ মানুষ মুগ্ধ হয়ে তের বছর বয়সি এক বালকের কণ্ঠে বিরহ-বিষাদের প্রিয় গানটি শুনছে! আমাদের এই বালকটির নাম মাহবুবুল হক শিলার।
সময়টা ১৯৭৪ সাল শেষদিক। দিন-মাস মনে নেই।
বিস্তারিত»ডিস্ক্লেইমারঃ সাগরে পড়ে থাকায় সবসময় সিসিবিতে আসা হয় না।তবে, যখন সিসিবিকে ঝিমিয়ে পড়তে দেখি…নিজের কাছেই খারাপ লাগে :no: । আগের রেকর্ড বলে, আমি লেখা দিলেই ব্লগ সচল হয়…মনে হয় এবারও তার ব্যতিক্রম হবে না!! ;;;
অঃটঃ ইদানিং ব্লগে একটা নতুন চল শুরু হয়েছে…সবাই অণুকাব্যের ভুল অর্থ করে। সেকারণেই, অর্থসহ-ই দিয়ে দিলাম!!! (ওরে, মুই কি হনু রে!! :awesome: )
১। রগরগে বই,
বিস্তারিত»যে নারীটি আমার ছিলো,আজ কেন সে অন্য কারো?
আমার নারী অন্য কারো!
যে বিকেলে প্রাচীন ব্যথা আঘাত হানে মর্মমূলে
আজ কেন সে ভীষণ গাঢ়?
নিশিথ রাতে একলা পাখি হঠাৎ ডাকে তারস্বরে
আজ কেন তার ঘুম ভেঙে যায়?
যার রুমালে সুবাস ছিলো বকুলফুলের দোলনচাঁপার
যার সে রুমাল,আজ সে কোথায়?
এই বছরে কেনই বা আর একটি বারও চাঁদ উঠেনি?
সন্ধ্যা সাড়ে সাতটায় আমার বাস ছাড়বে। দীর্ঘদিন পর ছুটি যাচ্ছি, ৬ দিন এর ছুটি শেষে রংপুর আর ফেরত আসা হবে না। সিলেট যাচ্ছি ৪ মাসের কোর্স এ। গোছগাছ সব মোটামুটি শেষ পর্যায় শুধু হতচ্ছাড়া পিসি টা বাদে। ৮/৯ দিন আগে একটা ইংরেজী সিরিয়াল ডাউনলোড দিয়ে রেখেছি। এখন এক্কেবারে জায়গামত এসে ব্রেক দিয়েছে ব্যাটা। ৯৭ % এ এসে তিনি ৫/৬ কেবিপিএস গতিতে নামছেন। এদিকে সময় ও নেই।
বিস্তারিত»প্রজন্ম এক
আমার বাবাটা আর দশজন মানুষের মতোই, তবে রাগটা একটু বেশি। এই মানুষটার সাথে অন্য কারো পার্থক্য নিয়ে চিন্তা করতে গেলে সবার আগে আমার মনে আসে তার বাচ্চা বাচ্চা স্বভাবের কথা। সবসময় উৎসুক দৃষ্টি নিয়ে চারিদিকে ঘুরে বেড়ানো, সুযোগ পেলেই আমার মা কিংবা তার মাকে খোঁচানো ( দাদী যখন বেঁচে ছিলেন ), কখনো আমার সাথে লুকোচুরি খেলা, কখনো বা বাসার বিড়ালটাকে ভেংচানো!
বিস্তারিত»অ্যাপলিকেশনটির ছবি:

অ্যাপলিকেশনটির ভিডিও দেখুন:
সফটওয়্যারটির মাধ্যমে প্রথমবারের মত আপনি পাচ্ছেন মুঠোফোন থেকে আপনার প্রাণের ভাষা বাংলায় ফেসবুকের স্ট্যাটাস আপডেটের সুযোগ। তাছাড়া সফটওয়্যারটি আপনার হাতের মুঠোয় এনে দিচ্ছে প্রথমবারের মত মোবাইলে বাংলা ফোনেটিক পদ্ধতিতে লেখার সুবিধা।
বাংলা ফোনেটিক কি-প্যাড:

আরো ছবি :


সবার মতামত চাচ্ছি।
বিস্তারিত»প্রিয় পাঠক-পাঠিকাবৃন্দ,
ছোটবোন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে থাকায় আজ একটি বিশেষ দিনে নতুন পোস্ট দেবার ইচ্ছে থাকলেও পারিনি,তবে এর বদলে একটি ব্যক্তিগত পত্র বিনা অনুমতিতে(পত্রটি আমার লেখা হলেও প্রাপকের অনুমতি নিইনি) তুলে দিচ্ছিঃ
তাহসিন মাসরুফ হোসেন মাসফি April 19 at 5:36pm
মইনুল ভাই,
অনেক দিন ধরেই আপনাকে লিখবো লিখবো ভাবছিলাম-নানান ব্যস্ততায় লেখা হয়নি।আমি জানি আমার এই ইমেইল পড়ে আপনি বিরক্ত হতে পারেন-তারপরেও লিখছি।
বিস্তারিত»প্রেম
তোমার জন্য এক কথাতেই দিব সাগর পাড়ি
আনব তুলে তলা থেকে মাছ দুখানা ভারী
বলতে পারো তোমার জন্য করতে পারি সব
যখন তখন মরতে পারি, হতে পারি শব ।।
——————————–
ছবি
মিষ্টি হাসি বাঁকা ঠোঁটে
তপ্ত চোখে চেয়ে থাকে
মধুর তাহার অম্লবদন
রংবেরঙের স্বপ্ন আঁকে ।।
————————–
রাত
কেউ বসে বাজায় গিটার স্বপ্নসুরে
কেউ আবার ভারী নাকে তুমুল আওয়াজ তুলে
আমার মত হয়ত কেউ লিখছে ছড়া কম্পুটারে
জীবনটাকে মাপছে হয়ত রাত নিশীতের মনিটরে ।।
মানুষের জীবন এক ক্ষণিক আচরণ, মুহূর্তিক আবেশ
কাটতেই টের পাই হাতের তালুতে জলকঙ্কাল ছাড়া
আর কিছু নাই। কেউ নাই।
আমাদের জীবনে কিছু নাই আর, স্মৃতিভার ব্যতীত
কিছুই রাখি নাই যত্নে মুঠোর ভেতরে ছিলো তারা
সুখে,
আমার বাসার কাছে একটা বইয়ের দোকান ছিল – নাম ‘পেইজ ওয়ান’। বেশ বড় বইয়ের দোকান। মাঝে মাঝে সেখানে লেখকরা এসে সভা করতেন এবং বইয়ের সাক্ষরতা অনুষ্টানে যোগ দিতেন। একদিন শুনলাম হিলারী ক্লিন্টন তার নতুন বই “Living History” -এর বিক্রী বাড়াতে আমাদের শহরে আসছেন এবং এই বইয়ের দোকানে বসে বিক্রীত বইতে স্বাক্ষর করবেন। যদিও ৩০ ডলার দিয়ে একটা বই কেনা আমার কাছে একটু বেশী লাগছিল, তবু ঠিক করলাম এই সুযোগটা হাত ছাড়া করবো না।
বিস্তারিত»এহসান ভাইয়ের কল্যাণে ব্লগের সবাই এখন মোটামুটি ফ্যান্টাসি ফুটবল ব্যাপারটার সাথে পরিচিত। অনেকেই ইংলিশ প্রিমিয়ার লিগের ওয়েবসাইটে ফ্যান্টাসি টিম সাজিয়ে ফেলেছেন। জনপ্রিয় স্পোর্টস চ্যানেল ইএসপিএন স্টারস্পোর্টস ও তাদের ওয়েবসাইটে এমন একটি প্রতিযোগিতা আয়োজন করে থাকে, যেটিতে ইতোমধ্যে বেশ কিছু বাংলাদেশী তাদের ক্ষুরধার ফুটবল মস্তিষ্কের প্রমাণ দিয়েছেন 😛
বিস্তারিত নিয়মাবলী এইখানে http://footballfantasy.espnstar.com/default.aspx?page=rules
এবারের প্রতিযোগিতার সবচেয়ে বড় ব্যাপার হল গতবারের তুলনায় প্রাইজ মানি বেড়েছে কয়েকগুণ।
বিস্তারিত»