আজ আমাদের ব্যাচের জন্মদিন। গতকাল দুপুরে আমার অফিসের তেরতলার উপর হতে বৃষ্টির শুভ্রতরঙ্গ কেবল তেরবছর আগের (একদিন কম) একটি দিনের কথাই মনে করিয়ে দিচ্ছিল। আমি অবশ্যি এমনিতে একটু বেরসিক আর কাঠখোট্টা স্বভাবের লোক। আবেগ খুব বেশি আমাকে ছোয় না। বৃষ্টি দেখে আমার বন্ধুদের চরম রোমান্টিক মূহুর্তে আমি “কিছুই লাগে না” জাতীয় নির্লিপ্ততায় অনেকের বিরক্তির কারণ হয়ে যাই । কিন্তু কিছু জায়গায় চরম বেরসিকেরও একটু ধাক্কা লাগে।
বিস্তারিত»খেরোখাতা – খিচুড়ী খাইতে মনডা কান্দে
চিটাগাং এ ধুমায় বৃষ্টি পড়ে। ইসসিরে………………..।
কলেজে থাকলে ডাইনিং এ নির্ঘাৎ খিচুড়ী দিত। মাসুদ স্যার এইটা কামটা করত পুরাই উড়াধুড়া। বৃষ্টি হইলে নির্ঘাৎ খিচুড়ী। আর শুক্কুরবার হইলে তো কথাই নাই, এক নম্বর ফুটবল গ্রাউন্ডে খেলাটা যা জমত না, ফাটাফাটি। ইসসিরে………।
খিচুড়ীর সাথে যদি গরুর ভূনা বা ইলিশের ভাজি হইত, তাইলে লা জওয়াব। পত্রিকায় দেখলাম সাগরে নাকি মেল্লা ইলিশ ধরা পড়তেছে। গত তিরিশ বচ্ছরের মইধ্যে রেকর্ড।
বিস্তারিত»অপেক্ষা-আহসান কবীর(১/১৭)
বেক্সকা নাইট এ আমাদের যে সুভিনিয়রটা বের হয়েছিল সেখানে নিয়মিত লেখক সিসিবির সায়েদ ভাই এর মতো ১ম ব্যাচের আহসান কবীর ভাই ও আছেন।
এবারে ওনার লেখাটা পড়ে অন্যবারের মতোই ভাল লাগলো তাই চিন্তা করলাম সিসিবিতে শেয়ার করি
আশাকরি ভালো লাগবে।
অপেক্ষা-আহসান কবীর(১/১৭)
বিবাহ :
জেনারেল নলেজে এ আমরা সংক্ষিপ্ত শব্দের পূর্নরূপ শিখতাম। যেমন বিএ ডিসি- বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কপোরেশান।
এডু বৃত্তান্ত
কলেজে এডজুটেন্ট স্যারের ভাবসাব দেখে মনে হইত আর যাই হোক জীবনে আর্মিতে গেলে অবশ্যই এডু হইয়ে ক্যাডেট কলেজে আসব-কি তাঁর শান শওকত(নো অফেন্স টু আমাদের এইখানের শওকত হোসেন মাসুম ভাই),কি তাঁর গেটাপ সেটাপ-পুরাই ঝিকিঝিকি পমপম মার্কা অবস্থা।ক্যাডেট লাইফে আমি মোট চারজন এ্যাডজুটেন্ট স্যার পেয়েছি-পিসিসির মেজর আজাদ স্যার(১), আরসিসির মেজর সাঈদ স্যার(২),পিসিসির মেজর ইউসুফ স্যার এবং সবশেষে সিসিআরের মেজর নবী স্যার।এঁদের মধ্যে মেজর ইউসুফ স্যার ছিলেন সবচেয়ে বেশি সময় ধরে-প্রায় চার বছর।উনার কিম্ভুতকিমাকার কর্মকান্ড প্রায়শঃই ক্যাডেটদের নানান আনন্দের খোরাক যোগাত।
বিস্তারিত»নর এবং নারীর শব্দ কলহ
লেখাটি খুব সাধারণ মানের বিক্ষিপ্ত চিন্তা প্রসূত। তাই এটিকে খুব গুরুত্বের সাথে না নেওয়ার জন্য অনুরোধ করছি
১। একটি বইয়ের টাইটেল বাংলা অনুবাদ করলে এমনটা দাঁড়ায় পুরুষ এসেছে মঙ্গল হতে নারী শনি হতে। অর্থাৎ পুরুষ হল কল্যাণকর এবং শুভ। নারী অকল্যাণকর এবং অশুভ।
২। নার শব্দের অর্থ আগুন। এখন যদি প্রকৃতি প্রত্যয় নিয়ে খেলা করি দেখি কি দাঁড়ায়
নার = আগুন
নার+ই = আগুন+ই
নারী = আগুনি
আগুনি মানে আগুন হতে তৈরি।
শিথিলায়ন
ঘুম ধরানো আরাম বলয়, হালকা বোজা চোখ
মনের মাঝে চিন্তাগুলো একটু শিথিল হোক;
শ্বাস-প্রশ্বাসের উঠা-নামায় ছন্দ হবে ঢিল,
মনের সাথে ভাবের সাথে প্রকৃতির এ কি মিল!
গাত্রে যত দূষণ সবই হারাবে বাতাসে,
ধীরে ধীরে শরীর যেন শান্ত হয়ে আসে;
গভীর কল্পদেশে এবার হবে ভেসে যাওয়া ~
থিতিয়ে যাওয়া শরীর উড়ায় কোন উত্তুরে হাওয়া!
অস্তিত্বের পরিচয়ে শুধুই আমার মন
চিন্তাশক্তির নিমজ্জনে করে বিচরণ।
পুঁইশাক- এঁচোড়- শসা
ডিসক্লেইমারঃ আমার সৌভাগ্যে কেউ যদি ঈর্ষান্বিত হন, তাহলে আমার কিসসু করার নাই। পারলে নিজের দুলাভাইরে কলেজের প্রিন্সিপাল বানান গিয়া। আমার লগে পার্ট নিয়া লাভ নাই।
অফ টপিকঃ ভাবছিলাম ট্যাগ এ “রাজনীতি” দিব। সাহস হইল না।
———————————————————————————————————————
গতকাল দুপুরে বাসায় গিয়ে দেখি লাঞ্চে জটিল সব আইটেম। শসা দিয়ে চিংড়ী, পুঁইশাক-ডাল, এঁচোড় দিয়ে গরুর মাংশ, ইত্যাদি, ইত্যাদি। ঝাঁপ দিয়ে খাইতে বসলাম। আম্মু দেখি মিটিমিটি হাসে।
জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা…
আর কিছুদিন পরেই আসছে ৩রা জুন।আমাদের ব্যাচের(৯৯-০৫) জন্মদিন।১৯৯৯ সালের এইদিনেই কতিপয় বালক ও কিছু বালিকা তাদের বাসা থেকে বিতাড়িত হয়েছিল।সেদিন তাদের মন ছিল কষ্টে ভারাক্রান্ত।চোখের কোণা ছিল জলে ভরা।সেদিন তাদের কান্নার ১০ম বছর পার হতে যাচ্ছে।এরই মধ্যে তাদের জীবন নদীতে বয়ে গেছে অনেক জল-ধারা।কিন্তু তাদের আবেগে একবিন্দু ও ঘোলা হয়নি এত বছর পরেও।সেদিন তারা জানতো না,বুঝতেও পারেনি কেউ যে, জীবনের সবচাইতে মজার সময়টা তারা কাটাতে যাচ্ছে।
বিস্তারিত»AMEC -এর চিঠি, হাত বাড়িয়ে দিন
ফারজানার চিকিৎসার সহায়তার জন্য AMEC-এর পক্ষ থেকে সবাইকে আহবান করা হচ্ছে। যদি ছোট বোনটিকে সাহায্য করতে চান, তবে এখুনি সময়, যত দ্রুত সম্ভব।
বিস্তারিত»জরুরি ঘোষনা……
কুমিল্লার যারা যারা এইখানে বড় ভাই,ছোটো ভাই…সবাইকে অনুরোধ করছি যেন নিচের লিঙ্ক এ গিয়ে সবাই registration করে এই পোস্ট পড়ার সাথে সাথে…।খুব জরুরি……
“www.acocdirectory.info”
বিস্তারিত»বালকবেলার প্রেম..
অনেকদিন ধরে কিছু লেখা হয়না, সিসিবি পড়াও হয়না । বেশিরকম ব্যস্ত, যাও বা সময় থাকে নানাধরনের ইযি কাজ সময় খেয়ে ফেলে । বেশ বড় রকমের একটা ডুব দিয়ে ছিলাম । ব্যাক করার আশায় ভাবছি এখন থেকে সিটকম স্টাইলে লিখব । সিরিজ লেখা কিন্তু পরস্পর সম্পর্কহীন । আমার এ লেখাগুলো কিছুটা কাল্পনিক কিছুটা অতি কাল্পনিক, তাই ঘটনার সূত্র জানতে চেয়ে কোন লাভ নাই ।
আজকে আমার প্রথম প্রেমের কথা বলি ।
বিস্তারিত»বহুদিন পর
অনেকদিন অনুপস্থিত ছিলাম সিসিবি থেকে। তাই ফিরে আসাটা উদ্যাপন করার জন্য একটা পোস্ট দিচ্ছি। এপ্রিলের ২১ তারিখ থেকে মে মাসের ২৪ তারিখ পর্যন্ত সিসিবিতে আসি নি। কারণটা খুবই সাধারণ। এই কারণে খুব কম মানুষই সিসিবি থেকে অনুপস্থিত থাকে। কারণ আর কিছুই না, আমার অনার্স ফাইনাল পরীক্ষা ছিল। মাস্ফু ভাই তার বিসিএস পরীক্ষা থাকার পরও সিসিবিতে ছিলেন। আইইউটির পোলাপাইনতো পরীক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সবসময়ই সিসিবিতে থাকে। তাহলে আমি কেন ছিলাম না সেই প্রশ্নর উত্তরটা খুবই সাধারণ।
বিস্তারিত»টুশকি ২৯
বেশ্যানগর
বেশ্যানগরে রাত দশটার পরে বিকটাকার ট্রাক প্রবেশ করে। বলা উচিত ঘোঁত ঘোঁত করতে করতে ঢোকে। দুর্দান্ত বেগে, সজোরে, এবং নির্ভুল লক্ষ্যে। তার আগে, বিকেল থেকে সন্ধ্যা গড়িয়ে গড়িয়ে, ধীরে ধীরে পড়তে থাকে এই গ্রীষ্মে। দমফাটা গরমে ছয়টার কাঁটা ঘড়ি ছেড়ে পারলে বেরিয়ে আসতে চায়। সাড়ে ছয় পেরিয়েও গরম বাতাসের আঁকুপাকু শ্বাস থামে না। তারপরে কালশিটে পড়লে, রাস্তার বুকের ওপরে, কোমল শিথিল সিএনজি বা গাড়ি চলাচল করে।
বিস্তারিত»দুঃখিত !
কারিগরি গোলযোগের কারণে গতকাল (মে ২৬, ০৯) বাংলাদেশ সময় সন্ধ্যা থেকে আজ দুপুর পর্যন্ত সিসিবি অফলাইনে থাকায় আমরা দুঃখিত।
‘সাম্প্রতিক মন্তব্যে’র জন্যে আমরা যে প্লাগইন ব্যাবহার করি তাতে কিছুটা সমস্যা হওয়ায় এ জটিলতা তৈরী হয়েছিলো। তাই আপাতত সেই সুবিধাটি সাময়িক ভাবে বন্ধ রেখে সিসিবি অনলাইনে নিয়ে আসা হলো। আশা করা যায় খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করে ‘সাম্প্রতিক মন্তব্য’ সুবিধাটিও ফিরিয়ে আনা হবে।
সবাইকে সঙ্গে থাকার জন্যে অনেক ধন্যবাদ।
বিস্তারিত»