দিনলিপিঃ ঈদ মোবারক এবং অন্যান্য

সিসিবি তে প্রথম দিকে লিখতে গেলে যেমন লাগতো, এখন অনেকটা সিরকম লাগছে। কারন অনেক অনেক দিন পর লিখতে বসলাম।

নাহ, আসলে তেমন কোনো কারন নাই না লিখার।বিভিন্ন কারনে লেখা হচ্ছিলো না। আর নতুন নতুন অনেক লেখকের লেখা দেখতে ভালোই লাগে। কিন্তু গত কিছুদিন ধরেই সিসিবি কেমন যেনো একটু আস্তে আস্তে যাচ্ছে। লেখা কম, কমেন্ট কম। আগে যেখানে দুই ঘন্টা কমেন্ট এর ট্র্যাক না রাখলে আর খুজে পাওয়া যেতো না,

বিস্তারিত»

পাগলা জ্যাকের গল্প

১।190320029_faa433ed4f
স্যান্ডহার্স্ট মিলিটারি একাডেমি নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আমাদের বিএমএর কথা।বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের প্রশিক্ষণকেন্দ্র যেমন বিএমএ, রাজকীয় ব্রিটিশ সেনাবাহিনীর তেমনি স্যান্ডহার্স্ট।প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেক বিখ্যাত রণনায়কের পদচারণভূমি এই স্যান্ডহার্স্ট সামরিক শিক্ষার ইতিহাসে নিঃসন্দেহে একটি বিশেষ জায়গা দখল করে আছে।জেনারেল মন্টগোমারির মত বিখ্যাত নিয়মিত সেনা অধিনায়ক ছাড়াও এ সামরিক মহাবিদ্যালয়ের ছাত্র ছিলেন স্যার উইন্সটন চার্চিলের মত রাজনীতিবিদগন এবং প্রিন্স উইলিয়ামসহ বিশ্বের বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্যরা।তবে আমার আজকের গল্প এরকম সেলিব্রিটি ইমেজের কাউকে নিয়ে নয়।চিন্তা করুন তো,দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরো সময় ব্রিটিশ সেনাবাহিনীর কমান্ডো ইউনিটের একজন সদস্য কোমরে মধ্যযুগের স্কটিশ ব্যাগপাইপ,তলোয়ার,তীর আর ধনুক নিয়ে যুদ্ধ করতে যাচ্ছে!(সেকেন্ড কমান্ডো ব্যাটালিয়নের একটি দুর্লভ ছবিঃআমাদের নায়ক জ্যাক চার্চিল হচ্ছেন পেছন থেকে তৃতীয়-মাথায় হ্যাট পরা)
২।

বিস্তারিত»

প্রবাসে প্রলাপ – ০১৩ ( অগোছালো দিনলিপি )

১।
সিসিবিতে লেখা হয় না অনেকদিন। আমার ছোটভাই জিজ্ঞেস করে তোমার কি হল ভাইয়া সিসিবিতে আর আসোনা যে? কেউ কেউ জিজ্ঞেস করে সিসিবির আবেদন কমে গেল নাকি তপু? আমি তাও সাড়া দিতে পারি না। দুটো প্রশ্নের উত্তর দেবার কোন প্রয়োজন নেই। সিসিবিতে আমার কোনরকম চিন্তাভাবনা করে আসা লাগে না। ব্রাউজার খুলে একটু পরে এমনিতেই সিসিবির এড্রেস লিখে ফেলি আর আবেদন আদৌ কি কোনদিন কমবে?

বিস্তারিত»

২৫ শে নভেম্বর নারী নির্যাতন প্রতিরোধ দিবস

১৯৯৯ সালের ১৭ই নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ২৫শে নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষনা করা হয়। ক্ষুধা, দারিদ্র, অপুষ্ঠি, অশিক্ষা, বেকার সমস্যা এই সকল সাধারণ সমস্যার পাশাপাশি নারীদের আরো কিছু মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় শুধুমাত্র তারা নারী বলে। মালয়েশিয়া কিম্বা মধ্যপ্রাচ্যে শ্রমিকদের অবর্ণনীয় দুঃখ কষ্ঠের কথা আমরা জানি। সেই শ্রমিক যখন নারী হয় তখন তার সাথে যোগ হয় শারীরিক আর যৌন নির্যাতন।

বিস্তারিত»

নগরভ্রমক ও আমি

“এখানে ফুল তোলা নিষেধ”
নির্দেশ বা বিজ্ঞপ্তি, যাই বলি না কেনো
সেটা পড়ে নগর-পরিব্রাজকের পা ভারি হয়, সে চলতে পারে না
শরীরের ভেতরে ফুলের পাঁপড়ি-ছেঁড়ার-গান
হঠাৎ!
মুষড়ে উঠলে নিঃশব্দেই অযথা ভাঙে
অমলকান্তি শরীর- একহারা গড়নের মধুময় কায়া
টুকরোগুলো ইতস্তত ফুটপাতে

ওখানে অনেক ভীড় বলে অনেকেই গা ঘেঁষে চলে, গায়ে মেখে চলে
তাদের পায়ে পা জড়িয়ে,

বিস্তারিত»

বিক্ষিপ্ত ভাবনা – ২

০. আজ হয়তো হাসপাতালে আমার শেষ রাত। গত সাতদিন ধরে ৪ নম্বর রুমের বিছানাটার সাথে আমার যে বোঝাপড়ার সম্পর্ক তৈরী হয়েছে সে সম্পর্কে আজ মনে হয় ফাঁটল ধরলো। আজ বিছানায় শুয়ে বা গড়াগড়ি করে মোটেও শান্তি পাচ্ছি না। এই অতি কৃত্রিম বিলাসী জড় বস্তুটি বোধ করি বুঝতে পেরেছে যে কাল থেকে তাকে অত্যাচার করার আর কেউ থাকছে না। মাত্র সাতদিন হাসপাতালে থেকেই আমার যে অবস্থা হয়েছে,

বিস্তারিত»

10th Down মারকুটে ব্যাটসম্যান

বাংগালি জাতি ক্রিকেট পাগল জাতি।আমি বাংগালি, জাতেও পাগল; কিন্তু ক্রিকেট পাগল না। কোনো খেলাধুলাই আমি পারিনা, ক্রিকেট তো আরো না।হাল ছেড়ে দেবার লোক আমি না। সূতরাং ক্রিকেটার হিসাবে প্রতিষ্ঠা সাময়িকভাবে আমার জীবনের লক্ষ্যে পরিণত হলো।

আমি তখন ৯ম শ্রেণীতে পরি; মির্জাপুর ক্যাডেট কলেজে। সামনে আন্ত: হাউজ ক্রিকেট কম্পিটিশন।জুনিয়র গ্রুপে আমরাই সবচে সিনিয়র।সূতরাং দলে আমাদের সংখ্যাই বেশি থাকবে, এটাই স্বাভাবিক।

কিন্তু দলীয়করন এবং স্বজনপ্রীতি এমন একটা ব্যপার যা সর্বত্র বিদ্যমান।

বিস্তারিত»

কোথায় যাচ্ছে ডিজুস জেনারেশান ???

ব্লগে এমন ম্যাচিওরড কন্টেন্ট দেয়ার জন্য দু:খিত । কিন্তু আমি চাই এই পশুগুলোর পরিচয় প্রকাশ হোক এবং এদের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ আনা হোক। ব্লগের অনেকেই সনামধন্য সাংবাদিক অথবা আইনজীবি অথবা মানবাধিকারকর্মী । আপনাদের মতামত জানতে পারলে খুশি হব।

কাল আমার পরীক্ষা আছে । তাই ব্লগে ঢোকার কোন ইচ্ছা ছিল না । তবু অভ্যাস বসে ঢুকে এমন অভিজ্ঞতা হলো যে রাগে ঘৃনায় আমি কিছুতেই পড়ায় মন বসাতে পারছি না।

বিস্তারিত»

ভ্যাকেশন শুরু ও একটি কবিতা

ভ্যাকেশন শুরু হল কাল!ঈদের ছুটি!কিন্তু মাত্র ১৩ দিনের ছুটি!তারপরই কলেজ আর ২ দিন পরই টেস্ট!কী যে ব্যস্ততা!আর বাসায় আসতেই আম্মার চিল্লাচিল্লি “পড়তে বস!
কলেজে থাকতে শুধু প্লান করি,ভ্যাকেশনে গিয়ে এই করবো,ওই করবো!বাসায় আসতেই সব হাওয়া!শেষে একবার সব পরিকল্পনা ডায়েরীতে লিখে রাখতাম…কিন্তু বাসায় এসে সেদিকে আর মন থাকে না!তবুও স্বপ্ন দেখি…কলেজের বিরক্তিকর দিনগুলোতে অপেক্ষায় থাকি ছুটির!
আর বাসায় আসলে,প্রথম দু একদিন খুব উত্তেজিত থাকি…তারপর আবার কলেজের ফ্রেন্ডদের মিস করতে শুরু করি!তবুও ভ্যাকেশন ভাল!আর মাত্র একটা ভ্যাকেশন বাকি আছে ক্যাডেট লাইফে!

বিস্তারিত»

খেলাধূলা আর ব্লগর ব্লগর

খুব লিখতে ইচ্ছা করে, কিন্তু দেশে আসার পর সুযোগ আর সময়াভাবে লিখতে পারছি না। তাও ফয়েজীয় ফাঁকিবাজী অনুসরণ করে একটা ব্লগর ব্লগর লিখে ফেললাম।

ইদানীং কালের ফুটবল খবর হলো থিয়েরী অঁরির হ্যান্ডবল। দুনিয়াজুড়ে সবাই থিয়েরী অঁরিকে প্রতারক ডাকছে। মূল ঘটনা সবাই জানে তাও বলি, ফ্রান্স আর আয়ারল্যান্ডের বিশ্বকাপ প্লে অফ খেলা যখন টাইব্রেকারে গড়াচ্ছিলো তখন ফ্রান্সের এক আক্রমণে থিয়েরী অঁরি হাত দিয়ে বলের নিয়ন্ত্রণ নেয় এবং ফাইনাল পাস দেয় গালাসকে এবং তা থেকেই গালাসের গোল এবং ফ্রান্স ঐ গোলের সুবাদেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

বিস্তারিত»

আমার প্রেমিকারা-২

ইদানিং রাস্তাঘাটে বের হতে ভয় হয়। পুরোনো প্রেমিকাদের সাথে দেখা হয়ে যাবার ভয়।কিন্তু তাই বলে তো আর ঘরে বসে থাকতে পারিনা।তাই মাঝে মাঝে হাওয়া খেতে বের হই।কয়েকদিন আগে এইরকম হাওয়াপ্রবল দিনে মনটারে সবল করতে গিয়েছিলাম বসুন্ধরা সিটি। প্রবেশ করা মাত্রই দেখা আমার এক পুরোনো প্রেমিকার সাথে।কোলে তার আবার এক বাচ্চা ছেলে। পুরানো কাসুন্দি ঘাটাঘাটির মধ্যে আজকাল আমি একবারেই যাইনা,শুধু মিষ্টি করে পুরানো দুষ্টুমির ছলে বললাম কেমন আছ?

বিস্তারিত»

শিভি জিন্মদিন

বহুকাল আগের কথা। তখন সিসিবিতে মানুষজন সমাগম সবে শুরু হয়েছে; ধীরে ধীরে জমাট বাঁধতে শুরু করেছে সিসিবির রণাঙ্গন। বিদেশ-বিভূয়ে একা বসে সিসিবিই তখন আমার একমাত্র সম্বল। নিত্যদিনের কাজ ছিলো ব্লগে বসে নতুন পোষ্ট আসলেই গুতাগুতি করা; সবার মন্তব্য পড়ে সময় কাটানো। আর মাঝে সাঝে বিশাল দুঃসাহস দেখিয়ে একটা মন্তব্য টাইপ করে তারপর খুব গাম্ভীর্যের সাথে ব্যাকস্পেস চেপে মুছে ফেলা। তখনো কি রেজিস্ট্রেশন করেছি কি না মনে নেই।

বিস্তারিত»

এইবার মিস নাই,৩০০০ তম পোস্ট আমারই!

বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান,এইবার তোমার আমি বধিব পরাণ!

এইবার মিস নাই,৩০০০তম পোস্ট আপনেদের এই মাস্ফ্যুই দিল…আপাতত পোস্ট দিয়া ইটা ফালায় রাখি,পরে আইসা এডিট কইরা মসলাপাত্তি দিমুনে।

হ্যাপি ব্লগিং!

বিস্তারিত»

৩০০০তম পোস্টও এই মাস্ফ্যুর! (হইলেও হইতে পারে)

পোষ্টের নাম দেইখা ভয় পাবার কিছু নাই। ৩০০০তম পোষ্ট টা দেওয়ার জন্য সবাই চুপ চাপ খামি মাইরা বইসা রইছে। সুযোগ পাইলেই ছাইড়া দিবে, কিন্তু আমি তা হইতে দিতে পারি না। আমি সবাইরে জানাই দেওয়ার জন্যই এই পোষ্ট টা দিলাম। এখন দেখি যুদ্ধে কে ফার্স্ট হয়।
বেশি দিন আগের কথা না, আমাদের জামাই ম্যাশ ২০০০ তম পোষ্ট দিতে গিয়া বিরাট ধরা খাইছিল। পরে লাবলু ভাইয়ের হস্তখেপে বেচারা ম্যাশের ইজ্জত রক্ষা হইছে।

বিস্তারিত»