জাপানের ভুঁড়ি আইন

মেটাবলিক সিন্ড্রোম- সরাসরি বাংলা করলে অর্থ দাঁড়ায়, বিপাকীয় লক্ষণ সন্নিপাত। চৌকষ বাংলা তবে সহজ কথায় বললে, বেশী খাওয়ার ফলে উদ্ভুত শারিরীক লক্ষণ সমূহ। বেশী খেলে স্বাভাভিকভাবেই প্রথম যে শারিরীক লক্ষণ আমাদের মনে আসে, তা হলো একটা নাদুস নুদুস ভুঁড়ি। মেটাবলিক সিন্ড্রম এক অর্থে এই ভুঁড়িটির দিকেই আঙ্গুল দেখায়। অনেকে হয়তো ভাববেন, ভুঁড়ি একটা অত্যন্ত নিরীহ শারিরীক লক্ষণ, তা নিয়ে আবার এত কথা কিসের। জাপানে দীর্ঘ প্রবাস জীবনে আমি নিজেও এতদিন তাই মনে করে নিশ্চিন্তেই ছিলাম।

বিস্তারিত»

অসংলগ্ন ভাবনাচিন্তা ……… হা পিত্যেশ পর্ব

বহুদিন হয় কোনো কিছু লেখা হচ্ছে না। আসলে লেখা তো দূরে থাকুক, সিসিবির পোস্টগুলো পড়ে ঠিকঠাক মতন কমেন্টও করা হচ্ছে না। দুই সপ্তাহ আগে মনে হয়, ছোট্ট রকিব মেইল দিয়ে বলেছিলো একটা লেখা দিতে। আসলে লিখতে কিন্তু খুব ইচ্ছে করে। বহুদিন ধরে একটা গল্পের প্লট মাথায় ঘুরছে, শব্দে রুপ দেয়া হচ্ছে না সেটাকে। মাঝখানে শখ হয়ে ছিলো অনুবাদ লিখবো। কিন্তু যে বইগুলো পড়ছি, সেগুলো সুন্দর করে অনুবাদ করার সাধ্য এবং ধৈর্য- দুইটারই অভাব আছে আমার মধ্যে।

বিস্তারিত»

আড়াই চক্কর

একটা জীবন শেষ করলাম। ঘোরের মধ্যে ছিলাম, আছিও হয়ত। ভাল লাগাটা এই পর্যায়ে ছিল যে লোকনাথের দোকানে বসে ডালপুরি খাওয়া এক বালকের টক দিয়ে সালাদের মাখামাখিতেও আমার মুগ্ধতা ছিল, কিংবা দুপুর বেলাতে শুয়ে শুয়ে বিছানার পাশের জানালা দিয়ে আকাশে খাবারের খোঁজে পাক খাওয়া পাখিদের দেখাতেও। আফিসার্স ক্লাবের ছাদে বসে চানাবুট আর পিঁয়াজু চিবুতে চিবুতে এক ঝাক চড়ুইয়ের সাথে সখ্যতা, আকাশে তাদের কিচির মিচির আর একপাশে শীতলক্ষ্যা।

বিস্তারিত»

দিনযাপন : কেটে যাচ্ছে, রক্ত ঝড়ছে না

এক. রোববার রাতে মামুনের বাসায় বন্ধুদের আড্ডা বসেছিল। রাত পৌণে বারটায় বাসা থেকে ফোন, “কোথায় তুমি?” বললাম, এখনও আড্ডায়। বললো, “শোনো, দেরি করো না। হাউজিংয়ের লোকজন এসে বলে গেছে, সাবধানে থাকবেন। বাসার পাহারাদারকে রাতে জাগিয়ে রাখবেন। হাতে লাঠি আর বাঁশি দেবেন। প্রায় প্রতিদিনই এখানে ডাকাতি হচ্ছে। এসব শুনে বাসায় সবাই বিশেষ করে আম্মা খুব টেনশন করছেন।” ঠিক আছে- বলে আমি বাসার লোকজনকে আশ্বস্ত করলাম। সাড়ে বারোটায় বাসায় পৌঁছেও গেলাম।

বিস্তারিত»

আমার ফেরা

গত কয়েকটাদিন ধরে আমার মাথা ঠিকমতো কাজ করছেনা। হয়তো এর কারন আমি সারাক্ষণ কেনাকাটা আর গোছগাছ নিয়েই বেশি ভাবছি। ফ্লোরিডার সুদীর্ঘ
৫ বছরের পড়াশোনা আমার শেষ হয়ে এলো প্রায়। আর একটি মাত্র মাস, এরপর আমি ফিরে যাব আমার দেশে, আমার ভালবাসার দেশ, বাংলাদেশে! ও আমার মা,
আমার আমার প্রিয় জন্মভূমি, কবে আবার তোমার দেখা পাবো, পাবো তোমার স্নেহের স্পর্শ! কবে তমার বুকের শিশিরভেজা ঘাসের মাঝে হেঁটে বেড়াবো।

বিস্তারিত»

অতীত-বর্তমান

সে আমার নয়, ছিলো কি কখনো?
প্রেম এক বহমান নদী, বাঁকে বাঁকে যার
অসংখ্য পুরুষ – নারীর জন্য
আসংখ্য নারী – পুরুষের জন্য।
বাঁক থেকে বাঁকে তারা ছুটে ছুটে যায়।
পুরুষ ছুঁয়ে যায় কত নারী,
নারী স্পর্শ নেয় কত পুরুষের!
গতকাল ইতিহাস আজ, আগামী রহস্যে ভরা
কিন্তু বর্তমান আমার আশীর্বাদ।
তুমি আজ অন্যের বাহুডোরে,
কিন্তু জেনে রাখো,

বিস্তারিত»

ছোটবেলার ঈদ কিংবা বড় বেলার কম্পু দিন

“আজ ঈদ, মদীনার ঘরে ঘরে আনন্দ”- কোন একটা ছোট ক্লাসের বাংলা বইয়ের এই লাইনটা সম্ভবত আমাদের অনেকের ছোটবেলার ঈদের সবচেয়ে উজ্জ্বল বিজ্ঞাপন। ঈদের আগের সন্ধ্যায় চাঁদ দেখার জন্য ব্যস্ততা, সকাল বেলা গোসল শেষে নামায আর তারপর বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সালাম আর সেই সাথে সালামীর ভাগ। আর কোরবাণী ঈদের সময় পশু নিয়ে আমারা ছোটদের ছোটাছুটি মাঝেমাঝে বড়দের ব্যস্ততাকেও ছাড়িয়ে যেত নিশ্চিত। এত এত ব্যস্ততার মাঝে তখন বুঝতে পারিনি কিন্তু এখন নিশ্চিত কলোনী কিংবা গ্রামের বাড়িতে করা সেইসব ছোটবেলার ঈদ স্মৃতির দৌড়ে এগিয়ে থাকবে বহুদূর।

বিস্তারিত»

ঈদ মোবারক…

বরাবরের মতই এই মাস্ফ্যুর ঘাড়েই দায়িত্ব পড়ছে ঈদের দিনেও সিসিবির ইঞ্জিনটা চালু রাখার।গরু এইমাত্র কোরবানি দিয়া আসলাম-ভাই বোন যারা যেইখানে আছেন সবাইকে ঈদ মোবারক…ঈদের দিনে যারা সিসিবিতে ঢুঁ মারবেন কষ্ট কইরা একটু পদচিহ্ন রাইখা যান এইখানে…

বিস্তারিত»

গরুর কথা

কলেজ থেকে বের হলাম প্রায় দেড় বছর হয়ে গেল…। কলেজ থেকে বের হবার আগে ক্লাসমেটরা কলেজ থেকে বের হওয়ার পর কি আমরা কলেজ কে মনে রাখবো কিনা বা কতদিন মনে থাকবে এই নিয়া অনেক কথা হতো। যেমন অনেকে বলতো কলেজ থেকে বের হবার ২/১ মাস পরই সব খতম। আমরা সব ভুলে যাবো।
আজকে ১.৫ বছর হয়ে গেল, কেউ ভুলতে পারেনাই বরং আরো বেশি করে কাহিনী মনে পড়ে।

বিস্তারিত»

খুচরো কথা-২

১।
জানালার ধারে বসে আঁধফালি চাঁদটা দেখছি খানিকক্ষণ। রুমের সাথে সাথে রাস্তার বাতিগুলোও নিভে গেছে; সম্ভবত বৈদ্যুতিক গোলযোগ; একটু অবাক হবার মতোই বৈকি। উত্তর আমেরিকার এসব দেশগুলোতে লোডশেডিং প্রায় নেই বললেই চলে, অন্তত আমার ক্ষুদ্র প্রবাস জীবনে এমনটি এই প্রথম। ভালোই লাগছে, ঘুঁটঘুটে অন্ধকারের মাঝে বসে মেঘের আড়ালে চাঁদের লুকোচুরি খেলা; এভাবে যে অনেকটা কাল চাঁদের নরম আলোয় গা ভেঁজ়েনি। ফুড়ুৎ করেই মনটা আবার উড়াল দেয় পেছন পানে।

বিস্তারিত»

সাপ্তাহিক ১৮

গত সাপ্তাহিকে সবার দোয়া চেয়েছিলাম যাতে পরবর্তী পর্ব ছুটিতে বসে লিখতে পারি। এর মাঝে ছুটিতে শেষ করেও ফেলেছি, কিন্তু লেখা হয়নি। ছুটিতে বিভিন্ন মহল থেকে আমার প্রতি অভিযোগ তোলা হয়েছে আমি নাকি তাদের থেকে ব্লগকেই বেশি সময় দেই। এ অভিযোগ থেকে সাময়িক মুক্তি পেতে ছুটির মধ্যে রাতে অল্প কিছু সময়ের জন্য ঢুঁ মারা ছাড়া ল্যাপটপ চালুই করি নাই বলা যায়। ছুটি শেষ করেই আবার অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছি।

বিস্তারিত»

আমার দু’চোখ উপড়ে ফেলে অন্ধ করে দিও

আমার দু’চোখ উপড়ে ফেলে অন্ধ করে দিও
হৃদয়টাকে হিঁচড়ে টেনে শূণ্য করে দিও
বোধের ঘরে নষ্ট ঘুণে
পুড়িয়ে দিও নীল আগুনে
জ্বালিয়ে দিও অস্থি-মজ্জা যেটুক থাকে বাকি
পারলে দিও নির্বাসনে একলা যেন থাকি!

কেউ যেন না পায় এ আমার নীরব প্রেমের জল
কেউ যেন না হয় আর অমন হঠাৎ বিহবল
তোমার প্রেমের অনন্তলোক
আমার আকাশ নিবদ্ধ হোক
কেবল যেন তোমায় আমি দেবী বলে মানি,

বিস্তারিত»

আমরা কি পারব ?

( আমার পিতার বাইপাস অপারেশন গত ০৩ অক্টোবর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তা জুনায়েদ এর লেখা থেকে আপনারা অনেকেই জ়ানেন। আপনাদের দোয়া তে এবং আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন। আপনাদের সকলকে আমার পিতার সুস্থতা কামনার জন্য অনেক ধন্যবাদ। আমি ভাবলাম, আমার অনুভূতি/ উপলব্ধি আমার আপনজন এর সাথে শেয়ার করব। তাই এ লেখার চেষ্টা । ভুলত্রুটি মার্জনা করবেন।)

আমার বাবাকে যখন অপারেশন এর জন্য নিয়ে যাওয়া হচ্ছে,

বিস্তারিত»

আঁকতে পারিনা

সুখের তুলিতে আঁকি
ব্যাথায় দুমড়ে মোচড়ানো এক
রঙ এ রঙ দিয়ে ঢাকি
হয়েছিল যত অজানা-জানা সে ভুল।

একে একে রঙ মাখি,
হাজার রঙের নকশাতে বুনি জাল
যতই না দূরে রাখি
সবকিছু ধীরে ধীরে হয়ে যায় লাল!

কষ্ট আমার রাঙ্গা
লালের নতুন খেলা যেন, বা নেশা
আমার হৃদয় ভাঙ্গা
বৃথাই আমার নির্বাণ অণ্বেষা।

বিস্তারিত»

বিকিনি বারিস্তা

[ডিস্ক্লেইমারঃ ইহা একপিস ফাঁকিবাজি এবং সংক্ষিপ্ত পোস্ট]

গতকাল থেকে আমাদের এরিয়াতে তথাকথিত বিকিনি বারিস্তা নিয়ে বেশ ফাটাফাটি চলতাছে। ঘটনা কি? তার আগে কই বিকিনি বারিস্তা কি। খুব সোজা বিজনেস আইডিয়া। কফি শপ + স্ট্রিপার। মানে হোল এমন কফি শপ যেখানে কফি সার্ভ করে খুবই সংক্ষিপ্ত পোষাক পরা ললনারা। তো ঘটনা হইল গতকাল আমাদের শহরে (আমার অফিসের কাছের শহরটার নাম হোল বেলভিউ) এই টাইপের এক পিস বিকিনি বারিস্তা খোলা হয়েছে।

বিস্তারিত»