সর্বপ্রথম ৪ঠা জুন পালন করেছিলাম সেই ১৯৯৭ এ। তখন আমরা কলেজের সবচেয়ে জুনিয়র। ক্লাস এইটে পড়ি যদিও, ক্লাস সেভেন আসেনি তখনও। দেখতে দেখতে এক বছর পার হয়ে গিয়েছিল কলেজ লাইফের। সবথেকে জুনিয়র থাকা অবস্থাতেও বেশ প্রতাপে সেই ৪ঠা জুন পালন করেছিলাম। সেটার পরিসমাপ্তির কথা অন্যবারের জন্য তুলে রাখলাম। তবে সেই ট্র্যাজিক পরিনতিতে আমরা যতটাই দুঃখ (?) পাইনা কেন, ৪ঠা জুন উদযাপন করাটা আমাদের জন্য ফরজের পর্যায়ে চলে গিয়েছিল।
বিস্তারিত»নিনটেন্ডো উই সমাচার
বাংলায় সবসময় ৬০% এর নিচে পাওয়া এই আমি যখন ব্লগ লিখতে বসি, পাঠকদের তখন কিছুটা হলেও ভয় পাওয়ার কথা। যাই হোক, দেখি ভয় না পাইয়ে কতটুকু লিখতে পারি।
ব্লগে গত কয়েকদিন বিশ্বকাপ আর দুর্দশা নিয়ে সরগরম অবস্থা। এরই মাঝে আমার এই সমাচারটা প্রচার না করলেই নয়।
অনেক ধৈর্যধারণ আর যাচাই-বাছাইয়ের পর ঠিক করলাম গেম কনসোল হিসেবে উই কিনব। আমার একটা মোটামুটি পিসি আছে যেটা রেগুলার সিমুলেশন/আর্কেড গেম ভালই চালায়।
বিস্তারিত»ফুটবল লিজেন্ড —— দ্য গ্যালোপিং মেজর
শিরোটীকাঃ
মইনুল ভাইয়ের ফুটবল লিজেন্ড লেখাটা ভালো লেগেছে ভীষন। কথা ছিল অন্যরা তাদের প্রিয় ফুটবলার নিয়ে লিখে এটাকে সিরিজ হিসেবে চালু রাখবে। বেশ কিছুদিন অপেক্ষা করলাম। কেউ লিখছেনা দেখে ভাবলাম আমি চেষ্টা করে দেখি।
——————————————————————————————–
———————————————————————————————
‘ছোট্ট মোটা ছেলেটাকে দেখেছ? চল, আজ আমরা ওকে খুন করে ফেলি’-খেলা শুরুর আগে হাঙ্গেরির এক ফুটবলারকে দেখিয়ে পাশে দাঁড়ানো সতীর্থকে ঠিক এ কথাটাই বলেছিলেন ইংল্যান্ড অধিনায়ক বিলি রাইট।
বিস্তারিত»নটে গাছ না মুড়োলে…
খাতার পৃষ্ঠা খুলে আমি অনেককিছু লিখতে চাইতাম, কিন্তু পারতাম না। মাঝে মাঝে শব্দহীনতায় কামড় দিতো। আমি প্রায় ছয় বছর কিছুই লিখি নি, কারণ আমার ভেতরে কোন শব্দ জেগে উঠতো না। আমি শব্দহীন হয়ে গিয়েছিলাম। আমি কথা বলতাম, ভাবনাচিন্তাও করতাম, কিন্তু সেগুলো ফুটিয়ে তুলতে পারতাম না। ওই ছয় বছরের সকল স্মৃতি মগজের ভেতরে আটকে আছে। হয়তো সেগুলো সেখানেই ধীরে ধীরে বদলে যাচ্ছে। আমি সেই ঘরগুলোতে আর ঢুকতে চাই না।
বিস্তারিত»হেকমত আলিদের দিন
কদিন ধরেই বাঁ চোখের পাতাটা নাচছে হেকমত আলির। লক্ষণটা নাকি শুভ কিন্তু শুভ ভাবার কোন কারণ খুঁজে পাচ্ছেন না এই অবসর প্রাপ্ত আমলা। সেই পাকিস্তান আমলে সরকারী চাকুরিতে ঢুকেছিলেন, বাংলাদেশ হওয়ার সময় ট্রেনিং এ ছিলেন ইংল্যান্ডে। তারপর স্বাধীন দেশের ফাঁকা পদে এসে ফেঁদে বসেছেন। একে ওকে এটা ওটা বুঝিয়ে নিজের পকেটটা ভরানোর কায়দাটা ভালোই জানতেন। হল জীবনে এই করেই তো কত বন্ধুর ঘাড় ভেঙ্গে খেয়েছেন!
বিস্তারিত»স্মৃতির বিশ্বকাপ-৩
বিশ্বকাপ শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই, স্মৃতিচারনের এখনো বাকি রয়েছে বেশ খানিকটা… আজ এর তৃতীয় পর্ব।
স্মৃতির বিশ্বকাপ-১
স্মৃতির বিশ্বকাপ-২
১৯৯৮(ফ্রান্স) 
১৯৯৮ এর বিশ্বকাপ ছিল সম্পূর্ন আলাদা। ক্যাডেট কলেজে প্রথম বিশ্বকাপ। যদিও বিশ্বকাপের অর্ধেক হবার আগেই ছুটি শুরু হয়ে গিয়েছিল তারপরো কলেজের খেলাগুলোর স্মৃতিই বেশি উজ্জ্বল। বিশ্বকাপের উত্তেজনা শুরু হয়ে গিয়েছিল টার্মের শুরু থেকেই,
বিস্তারিত»বিশ্বকাপের বিশাল ধরা ……
নেটে বিশ্বকাপ নিয়ে হাবিজাবি সার্চ দিতে দিতে একটা সাইটে দেখলাম বিগেস্ট আপসেটস অফ ওয়ার্ল্ড কাপ. পড়েই ভালো লেগে গেলো। তাই সবার সাথে শেয়ার করছি।
১০
আলজেরিয়া ২ বনাম জার্মানি ১ (১৯৮২)
১৯৮২ সালে বিশ্বকাপ শুরুর সময় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন জার্মানির প্রথম ম্যাচ ছিলো আলজেরিয়ার সাথে। শক্তি এবং ইতিহাস জার্মানির পক্ষে (এই ম্যাচের আগে পর্যন্ত কোনো আফ্রিকার দল কোনো ইউরোপিয়ান দলকে হারাতে পারেনি) থাকায় জার্মানির ম্যানেজার জুপ ডেরওয়েল দাবী করেছিলেন তার দল কোনো ঝামেলা ছাড়াই এই ম্যাচ জিতে যাবে।
বিস্তারিত»ফ্যান্টাসি ফুটবল নিয়ে ফ্যান্টাসি (প্রথম পর্ব)
এহসান ভাই আর কামরুল ভাইয়ের কল্যাণে ব্লগের সবাই এখন বোধ করি ফ্যান্টাসি ফুটবলের সাথে পরিচিত। আমরা ইংলিশ প্রিমিয়ার লিগের ওয়েবসাইটে যে ফ্যান্টাসি ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, ইএসপিএন স্টার স্পোর্টসের ওয়েবসাইটেও তেমনি একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এফসি ম্যানেজার নামের এই প্রতিযোগিতায় মূলত এশিয়ার দেশগুলোর ফুটবলামোদীরাই অংশগ্রহণ করে, তবে এই দেশগুলোর ইউরোপ প্রবাসীদের অংশগ্রহণও নেহায়েত কম নয়।
প্রতিযোগিতাটি চালু হওয়ার পর প্রথম কয়েক বছর দল গঠন করে ভরাডুবির পর ভেবে দেখলাম ফ্যান্টাসি ফুটবল ছেড়ে দেয়াই মনে হয় আমার জন্য ভাল হবে।
বিস্তারিত»অভিনন্দনবার্তা আর শাহী ডায়লগস ফ্রম দ্য গেরাম মোক্তারপুর-২
ঃ অভিনন্দনবার্তাঃ
…..খোমাখাতা বন্ধ করে দিয়ে সরকার আমাদের ভার্চুয়াল সামাজিকতা দমিয়ে রাখতে পারেনি। বাধা যখন দেয়া হয়,সেটা অতিক্রম করার দ্বারও উন্মোচিত হয়। যেভাবেই হোক,নিষিদ্ধ হবার পর খোমাখাতাতে ঢুকতে কেন জানি ‘ক্যাডেট কলেজের নিয়ম ভাঙ্গা’ ধরনের অনুভূতি হচ্ছে। সরকারের নামে সিসিবি-তে মাংস ভক্ষণ করলেও খোমাখাতাতে করার সাহস আমার নাই। করলে কালকের দুপুরের খাবার জেলে খেতে হতে পারে! কি যে দিনকাল পড়ল! গণতান্ত্রিক স্বৈরাচারের মধ্যে আছি!……
একটি স্বপ্ন
৩য সেমিস্টার এ ওঠার পর ১টি মজার কোর্স পেলাম। Media and Politics.
ভালই যাচ্ছিল ক্লাসগুলা। কিন্তু হঠাত করেই লাগলো প্যাচ। টিউটোরিয়ালের ঘোষণা আসল। সমস্যা সেটা না, সমস্যা যা তা হলো, আমাদের এইবার হয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে হবে আর না হলে ১টি তথ্যচিত্র বানাতে হবে। আনন্দের সাথে আমাদের গ্রুপের সবাই সায় দিল তথ্যচিত্র বানানোর পক্ষে। বিষয় নির্বাচনেও কোনো ঝামেলা হলো না। সর্বসম্মতিক্রমে আমরা পিলখানার দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনাটা নিয়ে তথ্যচিত্র বানাবো ঠিক করলাম।
বিস্তারিত»সপ্তম শ্রেণীর সাতকাহনঃপর্ব-৩>>পাঙ্গা,রগড়া,প্যাঁদানি।।।।।(১ম ভাগ)
……..গত ২৫শে মে,২০১০ আমাদের আর.সি.সি-র ৩৭-তম ইনটেক ওরফে মিলেনিয়াম ব্যাচের দশ বছর পূর্তি হয়ে গেল। সে উপলক্ষে আমরা ১৯জন বন্ধু মিলে ধানমন্ডি কে.এফ.সি-তে মিলিত হয়েছিলাম। ঢাকায় আমরা ৩৩জন থাকি,সবার সময়-সুযোগ মিলে না,তাই ব্যস্ত দিনেও এতজন একসাথে হতে পেরে খুব ভালো লেগেছিল। এক্স-ক্যাডেট মিলিত হলে যা হয় আর কি,একদম কে.এফ.সি.-তে শব্দদূষণ মাত্রা ছাড়িয়েছিল। সেই ১০ বছর আগের স্মৃতিকাতরতা,একেকজনের কাহিনী এসব রোমন্থন করতে গিয়ে বেখেয়ালী হয়ে গিয়েছিলাম সবাই!
বিস্তারিত»ওল্ড ইজ গোল্ড – ০১
কিছুদিন আগে পাভেল ভাই(বিসিসি/১৫) এর বাসায় গিয়ে দেখি অনেক গুলা বাংলা ছবির ডিভিডি। অনেক পুরান ছবি কিন্তু মানসম্মত ছবিতো বটেই, খুব ভালো ছবি। ভাইয়া বললো এগুলা ইউটিউব এ আপলোড করে দিতে। আমি চিন্তা করলাম ইউটিউব এ করে কি লাভ মিডিয়া ফায়ার এ করে ব্লগ লিখে ফেলি।
ব্যাপারটা যত সহজ ভেবেছিলাম, এখন সেরকম মনে হচ্ছেনা। কারণ, ডিভিডি থেকে একটা .avi ফাইল করা তারপর সেটাকে ভাগ (split) করে মিডিয়া ফায়ারে আপলোড করা,
বিস্তারিত»শহীদলিপির ইতিহাস-৪
শহীদলিপির ইতিহাস-১
শহীদলিপির ইতিহাস-২
শহীদলিপির ইতিহাস-৩
আমার প্রথমে ইচ্ছা ছিল যে ২১শে ফেব্রুয়ারীর আগেই শহীদলিপি চালু করবো। এমনিতে শীতের দিন। আমাদের বাংলাদেশী চামড়া তখনো অভ্যস্ত হয়ে ওঠেনি বিলাতের শীত সহ্য করতে। তাই বেশীর ভাগ সময় বাড়ীতে হিটিং চালিয়ে বাড়ীতেই সময় কাটাতাম আমরা। দিনে ৮-১০ ঘন্টা করে কাজ করতাম। কিছুক্ষণ পর পর সেইভ করতাম কাজটি অন্য একটি ফ্লপি ডিস্কে।
বিস্তারিত»গন্তব্য বেইজিং-২
১৭ মে ২০১০(সকাল)-১৭ মে ২০১০(রাত)
আমাদের পুরা ট্যুর প্রাইভেট ট্যুর এজেন্সি প্লান করেছিল। তারাই আমাদেরকে রেলওয়ে স্টেশন থেকে নিতে এসেছে। বাসে যাওয়ার পথে আমাদের আজকের ট্যুর এর পরিকল্পনা সম্পর্কে জানানো হলো। আজকের ভেন্যু ঠিক করা হয়েছে তিয়েন-আন-মেন স্কয়ার। বেইজিং এর নান্দনিক সব বহুতল ভবন দেখতে দেখতে আমাদের হোটেল ‘হেজেল ইন্টারন্যাশনাল’ এ পৌছালাম। হোটেল এ চেক ইন করে রুম এর কার্ড নিয়ে রুমে প্রবেশ করেই দেখি দরজার কাছে ৩ টা বিজনেস কার্ড পড়ে আছে।
মুভি ব্লগঃ ফিফটিন মিনিট্স!!
ফিফটিন মিনিট্স ছবিটির শিরোনাম নেয়া হয়েছে এন্ডি ওয়ারহল (Andy Warhol, বিখ্যাত চিত্রকর, চিত্রপরিচালক) এর ‘15 minutes of fame’ নামক এক হাইপোথিসিস থেকে। সেই ১৯৬৮ সালে তিনি বলেছিলেন, ‘ভবিষ্যতে মানুষ ১৫ মিনিটের মধ্যেই বিশ্ব-নন্দিত (বা নিন্দিত) হয়ে উঠবে’। তাঁর কথা বিশেষ করে বিনোদন বা মিডিয়া জগত, যেমন রিয়ালিটি টিভি প্রোগামের ক্ষেত্রে খুবই প্রযোজ্য। এছাড়া ইন্টারনেটের কল্যানেও আজকাল অতি অল্প সময়ের মধ্যে অনেকেই বিখ্যাত বা কুখ্যাত হয়ে যাচ্ছেন।
বিস্তারিত»