আলো অন্ধকারে যাই…

Between light and darkness

…We all carry these things inside that no one else can see.
They hold us down like anchors, they drown us out at sea…

না হয় আমি তুচ্ছ আর তুমি গুরুত্বপূর্ণ, তা বলে কি আমার হৃদয় নেই? হৃদয় কোথায় থাকে তা তো তুমিও জানো না। যদি বলো আমার হৃদয় নেই, তাহলে তোমারও হৃদয় নেই। তোমার কেবল একটা হৃৎপিণ্ড আছে যা খালি ধুকপুক ধুকপুক করে রক্ত পাম্প করছে;

বিস্তারিত»

ঢাকা শহরে সিএনজিতে সুলভে চলাচলের কিছু পদ্ধতি

বাংলা ব্যাকরণে আমি যে মহা ওস্তাদ ছিলাম তেমন দাবি করবো না কিংবা সেই জিনিসটার প্রতি আমি যে খুব দুর্বল তেমন দাবি করাটাও অমূলক হবে। তারপরেও ব্যাকরণে পড়া একটা টার্ম আমার কানে বেশ বাজে। সেটা হলো রূঢ়ি কিংবা রূঢ় শব্দ। সেটা যতটা না ব্যাকরণ কিংবা ভাষার প্রতি দরদ বোধে তারচেয়ে ঢের বেশি এক বড় ভাইয়ের দেয়া উদাহরণে। কারণ তিনি হঠাৎ করেই আমাকে এই জাতীয় লেটেস্ট শব্দটি জানতে চান।

বিস্তারিত»

দহন নিরবধি

অমাবশ্যা রাত। ঘুটঘুটে অন্ধকার। কখনো একটানা, কখনো থেমে থেমে শুধু ঝিঁঝিঁ পোকার ডাক। এদিকটায় লোকালয় কম, কিছুটা পথ দূরে স্টাফ কোয়ার্টার। একেবারে তিস্তার তীরে। রেস্ট হাউস আর তিস্তার মাঝে ঝাউবনে লিলুয়া বাতাস লুকোচুরি খেলে। সামনে কিছু ফলজ গাছ বেশ ডাগর হয়ে উঠেছে। একেকটা গাছের সামনে নামফলকে রোপনকারীর নাম এবং রোপনের তারিখ অবহেলায় সময়ের সাক্ষী হয়ে দাড়িয়ে।

হুইস্কিটা একটু ধরলে দোতলার লাউঞ্জের ইজি চেয়ায়ে হেলান দেয়া অবস্থায় একটা ঢেকুর ওঠে খান সাহেবের।

বিস্তারিত»

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাঃস্বপ্নপূরণ না স্বপ্নহরণ???

আমার এক বন্ধুর মামাতো ভাই।গত মাসে ঢাকায় চলে আসলো,ঢাকায় ‘উচ্চতর’ ভর্তি কোচিং এর বাড়তি সুবিধা নিতে।আমার এক ছাত্র আগামী বছর সহিসালামতে এইচএসসি পাস করবে বলে আশা করছি।কিন্তু এখন থেকেই তার সমস্ত দুশ্চিন্তা ভর্তি পরীক্ষা নামক এক কঠিন যুদ্ধ নিয়ে।সারাক্ষণ সে আমাকে ভর্তি পরীক্ষার এটা সেটা নিয়ে জিজ্ঞেস করে-ভাবটা এমন যেন সুযোগ থাকলে বোর্ড পরীক্ষা না দিয়েই ভর্তি পরীক্ষা দিয়ে দিবে।তাছাড়া বুয়েটে পড়ার সুবাদে মাঝে মাঝে আমার কাছের আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের ছোট ভাই-বোনদের কেউ কেউ বুয়েটে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে জানতে চায়,

বিস্তারিত»

অধরের কানে অধরের ভাষা

উত্তমকুমারকে নাকি একবার এক মহিলা রিপোর্টার জিজ্ঞেস করেছিলেন, ‘আচ্ছা আপনি কী খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন?’
মহানায়ক হেসে জবাব দিয়েছিলেন, ‘গলদা চিংড়ি আর চুমু।’

আমার চিংড়িতে এলার্জি। খেলেই শরীরের চামড়া লাল হয়ে যায় (কালা মাইনষের আবার চামড়া লাল হয় ক্যাম্নে!)। কিন্তু মহানায়কের মত আমিও চুমু খেতে ভীষন পছন্দ করি। আই জাস্ট লাভ টু কিস। তবে অবশ্যই বালিকাদের।
ম্যারাডোনার মত টাকলু ভেরনকে না !

বিস্তারিত»

ফৌজি ভালোবাসা

আমার হাটুর নিউরনের কম্পনে
কেঁপে যাও তুমি সারাদিন,
দুটি মাথার মিলিত আবেগে
ভেসে থাক তুমি নিশিদিন।

বাদরের ডালে, মাথা দিয়ে ঝুলে
মনে পড়ে তোমায় কত,
নফুট ওয়ালে, মনের খেয়ালে
ভাবি তোমায় অবিরত।

বিউগলের ঘুঙুর পায়ে,
নেচে যাও রোজ প্রভাতে,
ধীরে আর জোরে, ডাইনে আর বায়ে,
সালাম করি তোমাতে।

দুটি মোটে মাথা দিয়ে
ভালোবাসি অসিমেরো দ্বিগুন,

বিস্তারিত»

মফস্বল সংবাদ

আমাদের এই ছোট্ট শহরে আমার মত যুবক বয়সী ছেলেপেলেদের আড্ডা দেওয়ার জায়গা আসলে তেমন একটা নেই। এই পাড়ার মুখে, ঐ পাড়ার চায়ের দোকানে কিংবা বালিকা স্কুলের রাস্তার উপর কালী মন্দিরের সামনে। এইসব জায়গায় অবশ্য বহু পোলাপাইন আড্ডা দেয় কিন্তু আমারা তেমন একটা জুত পাই না। আরে আড্ডা দিলে দিতে হয় দিল খুলে কিন্তু এইসব জায়গায় কি আর তার জো আছে? পাড়ার মুখে আড্ডা দিলে হাজারটা মুরব্বির সামনে পড়তে হয়।

বিস্তারিত»

একটা মেইল করছিলাম…

জিহাদকে একটা মেইল করছিলামঃ
দোস্ত,
আমার মাথায় সবসময় নানা আইডিয়া ঘুরে। সিসিবিতে বেশীদিন হয় নাই আসা। কিন্তু আইডিয়া ঠিকই মাথায় একটা চইলা আইছে।

দোস্ত সিসিবিতে একটা আইসিসিএলএম করা যায় না? গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ, এমনকি আজাইরাও – এইসব বিভাগে প্রতিযোগিতা হবে। বিতর্কও হতে পারে। হতে পারে উপস্থিত গল্প লেখা টাইপের কিছু। এখানে গল্পের টপিক দেওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে (তিন/চার ঘন্টা) ঐ টপিকে সবাই গল্প লিখে জমা দিবে।

বিস্তারিত»

হাঁটুলের ক্রিয়েটিভ চিন্তা

চারপাশে এতো ক্রিয়েটিভ মানুষের ভিড় দেখে আমার মধ্যেও আজকাল ক্রিয়েটিভিটির ভূত চেপেছে। টেলিভিশন খুললেই দেখি দারুন সব ক্রিয়েটিভ বিজ্ঞাপন, অভিনেতারা সব ক্রিয়েটিভ ভাষায় কথা বলছে, ক্রিয়েটিভ বুদ্ধিজীবিদের মুক্ত বুদ্ধির চর্চা, রাজনীতিকদের দেশ গড়ার ক্রিয়েটিভ ভাবনা, প্রতিশ্রুতি, ক্রিয়েটিভ রাজনৈতিক কূটচাল কত কি! ঘরে বাইরে সব জায়গায় ক্রিয়েটিভিটির ছড়াছড়ি। ফেইসবুক, ব্লগ যেখানেই ঢুকি সেখানেই ক্রিয়েটিভ সব ভাবনা, ক্রিয়েটিভ সব পোস্ট। রাস্তাঘাটে, ক্যাম্পাসে, চায়ের দোকা্নে, রেস্তোরায় সব জায়গায় ক্রিয়েটিভ ব্যবসা,

বিস্তারিত»

আমার বন্ধুয়া বিহনে -৪

১.
মাঝরাতে ফোন বেজে উঠলো। অন্ধকারে হাতড়ে বালিশের পাশ থেকে মোবাইলটা তুলে কানের পাশে ধরলাম। ওপাশ থেকে একজন বললো, ২৬ তারিখ বান্দরবন যাবি?
সামনা সামনি কথা হয়না দুই বছরের বেশি। কিন্তু দু বছর কেন, দুশো বছর পরে হলেও এই গলার স্বর আমি চিনতে পারবো। যতোদিন পরেই হোক, যতো রাতেই হোক। মিশেল।
একটুও না ভেবে বললাম, যাবো। তুই আসছিস?
আসবো। ২৬ তারিখ বিকেলের ফ্লাইটে ঢাকায়।

বিস্তারিত»

হাবিজাবি আর জাবিহাবি

(লেখাটা একটু পুরানো আর সংক্ষিপ্ত )

আমি পশু-পাখি থেকে মানুষকেই বেশি ভালবাসি, তাই ঠিক করেছি মানুষই পোষ মানিয়ে পালব। কোন ভণিতা করে নয়, কোন সস্তা জনপ্রিয়তাও নয়, ভিন্ন ধরণের ভালবাসার কোন আবেগী বহিঃপ্রকাশ ও নয়। ভালবাসার উষ্ণতার ধরণ এমন যে আমার যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি কোন পোষা কুকুর-বেড়ালের নামে উইল করে যাব না বরং এমনই এক অনুভূতি-প্রবণ প্রানীকে দিয়ে যাব যে সম্পদের মুনাফা গুনতে দুখানা হাতই ব্যবহার করতে জানে।

বিস্তারিত»

তুমি যেন বহু দূরে এক নীল তারা

তুমি যেন বহু দূরে এক নীল তারা
বারবার ডেকে যাই,নেই কোন সাড়া
তবু ঠিক রোজ রাতে আঁধারের মাঝে
তুমি মোর শাহজাদী অপরূপ সাজে
চোখে ঢালো আলো সুধা সেই দূর থেকে
অমলিন সুখ পাই এতটুকু দেখে!

তবে যদি কোনদিন মেঘে ঢেকে যায়
ফাঁকা বুকে সাদা বিদ্যুৎ চমকায়
জেনো প্রিয়া দূরে এক কিশোরের বুকে
সেই ক্ষণপ্রভা কাঁপে অনিমিখ দুঃখে
মাঝে থাকে একরাশ গম্ভীর মেঘ
নিদারুন বিষাদিত তপ্ত আবেগ!

বিস্তারিত»

টুকিটাকি

১. কোনো এক অজ্ঞাত কারণে ক্লাস সেভেনের এক অতি সরল বালকের গাইড হলো ক্লাশ ৮ এর এক বিশাল ভাবিষ্ট সিনিয়র। গাইডের ভয়ে কম্পমান সেই বালকের একমাত্র ধ্যান জ্ঞান ছিল গাইডকে খুশী করা, আর গাইড সুযোগ খুজতেন কিভাবে তার ফলোয়ারকে দৌড়ের উপর রাখা যায়। ফলাফল তাদের মধ্যে সবসময়ি লেগে থাকা ইদুর বিড়াল খেলা । উদাহরণটি দেখুন –

-ভাইয়া স্লামুয়ালাইকুম (গদ্গদ হয়ে)
ওয়ালাইকুম (অন্যদিকে তাকিয়ে)
ভালো আছেন ভাইয়া (কাচুমাচু হয়ে)
তুই কি চাস আমি খারাপ থাকি ?

বিস্তারিত»

ফ্ল্যাশব্যাক ০৯

১/আমার বোন বিসিএসের বই কিনবে এবং বারবার সে বলছে ওরাকলের বই ভাল।আমি চিন্তা করলাম কি বলে এইটা।ওরাকল ত database প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে বই আমার আছে।আমি বিরক্তি প্রকাশ করে বললাম ভাল করে বইয়ের নাম জেনে নে।পরে দেখি দুনিয়া অনেক আগায় গেছে আমিই মুর্খ।বইয়ের নামই ওরাকল।শুধু তাই নয় সে কয়েকদিন পর কোচিং এ ভর্তি হলো সেইটার নামও ওরাকল।এখানেই শেষ নয়।কয়েকদিন পর আরেক বিসিএস গাইড দেখলাম তার কাছে যার নাম mp3 এবং এই বই নাকি বাজারে লেটেস্ট।যে হারে ডিজিটাল সব নাম দেখছি।কবে আবার দেখবো wimax,optical fiber,3g,vsat…

২/আমার এক বন্ধুর নিক নেম পাখি।এই নামের পিছনে অনেক রহস্য আছে সেটি না হয় থাক।পাখির সাথে অনেকদিন পর চ্যাট হচ্ছে।কিছু অংশ দেয়া হলো—
-কি আর্জেন্টিনার সাপোর্টার কি খবর তোর?

বিস্তারিত»

সিনেমাঅলা বন্ধুর জন্মদিনে….

কথাগুলো পুরনো। অনুভূতিটাও।
বন্ধু পুরনো হলে তাকে নিয়ে কথা আর অনুভূতি নতুন হয় কী করে!
টিটোর জন্মদিনে কিছু লিখতে গিয়ে তাই ঘুরে ফিরে পুরনো কথাগুলোই মনে পড়ছে।

ঠিক কবে কোথায় প্রথম দেখা হয়েছিলো সেটা আজ আর মনে নেই। হয়তো কোচিং পালিয়ে সিগারেটের ধোয়া তোলা ফার্মগেটের চায়ের দোকানে অথবা বিকেলে সংসদ ভবনের জম্পেশ আড্ডায়। তবে এ কথা ঠিক মনে আছে তখন টিটো বাংলা-ফাইভ টানতো,

বিস্তারিত»