মৃত্যুগুলো দ্যাখো ফুটেছে কী শুভ্রতায়!
এপাশে
ট্রাফিকের দিনভর গোঙানি
লালবাতিতে লটকে থাকে জমাট খুন
আঙুলে গোলাপকাঁটা বিঁধে গেলে
ঠোঁটের সলতেয় আগুন
জুড়ে দিয়ে
প্রেমিকেরা শ্লাঘায়
ডুবে গেছে…
অতঃপর সবাই
ঘুরপথে সব অলিগলি শেষ করে
অইখানে
এপিটাফের
দুলাইনে এসে
পৌঁছুলে
মৃত্যুগুলো সাদা ফুল হয়ে ফোটে…






