“এ কে – ৪৭”
(একে ৪৭ এর জনক কালাশনিকভ এর কাহিনী অবলম্বনে রচিত)
কালাশনিকভ –
তুমিও তো চেয়েছিলে কবি হতে-
পাতা কুড়োনো শৈশবে – যখন ঘোরলাগা পৃথিবী
কবিতার পংতির মতোই ঝিরি ঝিরি বহমান –
হতে পারতে দিগ্বিজয়ী তুমি
রবীন্দ্রনাথ, শেলী কিংবা রুমীর মতো
অক্ষরের মালায় যারা এখনো গাঁথে
আমাদের হৃদয়ে ভালবাসার অমর কাব্য-গাঁথা ।