আউলা চিন্তা – সাবেক উপদেষ্টা, একজন বিশ্বাসঘাতক আর আমাদের বদলে যাওয়া

ভেবেছিলাম এই সিরিজের সমাপ্তি হয়ে গেছে। নানা কারনে। নিজেও অনেক “কুল ডাউন” হইছি। মাল মাল আইডিয়া গুলা সব মাথা থেকে ঝেটিয়ে বিদায় করে দিয়েছি। যা শালা, খাইট্টা খা।

কিন্তুক জিনিসটা আমার প্ল্যান মত হয় নাই। কোন বউয়ের ভাই কবে কি কথা কইছে, আজকে কি কথা কইছে এইটা নিয়া মাথায় আবার হিপোক্রেসীর খাইস্টা পোকাটা কিড়-কিড় কইরা মগজে কামড় দেয়া শুরু করছে।

আরে দূর,

বিস্তারিত»

শিরোনামহীন প্যাচাল…

ওমেকাতে কোচিং করবার সময় এক বড়ভাই বলেছিলেন বুয়েটে ঢোকো তারপর প্রতিদিনই নাকি ঈদের দিন। বড়ভাই যদি সত্যি কথা বলে থাকেন তাহলে আমার আজকে ১০১৮ তম ঈদের দিন। মাত্র ২ টা লেভেল গেছে। আল্লাহর রহমতে ঈদের দিন যে আরো হাজারটা আছে তা আর বলতে হবে না। কন্টিনিউয়াস ঈদের দিন পালন করতে করতে আমি ক্লান্ত। আমার যত নন-বুয়েটিয়ান বন্ধু আছে সবার মুখে এক কথা “বেটা বুয়েটে পড়িস ভাব এ বাচিস না..আর প্যাচাল পাড়িস না..তোরা বস ব্লা ব্লা ব্লা”।

বিস্তারিত»

ফিরে দেখা (পর্ব-২)

(৪)
ইলেভেনে আমার রুমমেট ছিলো রকিব । এস এস সির ছুটিতে নতুন গার্লফ্রেন্ড জুটিয়েছে সে । মেয়েটার সাথে কথা বলতে হবে তাই মোবাইল নিয়ে এসেছে কলেজে । প্রতিদিন রাতেই মেয়েটির সাথে কথা বলে ও । বিষয়টি কারো কাছে অজানা রইলনা । একদিন আমরা জিজ্ঞাসা করলাম , দোস্ত তোর গার্লফ্রেন্ডের কন্ঠ কেমন । উত্তরে সে বলল মেয়েদের মতো ।
(৫)
সব কলেজেই কিছু প্রচলিত ভুতের গল্প আছে হয়ত ,

বিস্তারিত»

সফটওয়্যার ডেভেলপমেন্ট@মাইক্রোসফট – ২

২০০৭ এর মে-জুন মাসের কথা। মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা। ইন্টার্ন করছি স্যান হোজের ব্রডকম ব্রাঞ্চে ফুল্টাইম, সাথে আবার অ্যাডভাইজরের কাজও করতে হচ্ছে ফুল্টাইম।কিন্তু রিসার্চের কাজ কিছুই হচ্ছে না। হবে কিভাবে, দেশে দুই বছর হোল বউ ফেলে এই বিদেশে পড়ে আছি। কিছুতেই মন বসে না। শেষ পর্যন্ত অ্যাডভাইজরের সাথেই ছাড়াছাড়ি হয়ে গেল। ঠিক করে ফেললাম, এই শেষ, মাস্টার্স করেই বেরিয়ে যাব। শুরু করলাম চাকরি খোঁজা।

বিস্তারিত»

ফ্যান্টাসী লীগ- সিসিবি ম্যানেজারদের আমলনামা ০৫

আজকে আমি অফিসে একটু বেশি দৌড়ের উপর ছিলাম। কারন আর কিছু না, আজকে ছিলো আমার একটা সফটওয়্যার এর ডেমো দেখানোর ডেট। যেহেতু ক্যাডেট তাই গত সপ্তাহ দেখে যখন যখন বস ডেইলি বলতো কি অবস্তা, তখনি উত্তর থাকতো হয়ে যাবে। কিন্তু কালকে যখন দেখি তেমকন কিছুই হয় নাই তখন তো মাথা খারাপ। কারন আজকের মাঝে রেডি করে সবার সামনে প্রেসেন্ট করতে হবে। তাই কালকে আর আজকে পাগলের মতো আমার সাথী কোডিং আর ডাটাবেস।

বিস্তারিত»

আমার ঈদ শপিং

আমাদের গাড়ির ড্রাইভার উচ্চশক্ষিত, মাস্টার্স ডিগ্রি করা। বিষয়ও ফেলে দেয়ার মতো না, অর্থনীতি। দেখতেও মাশাল্লাহ। ;;)

এখনও যারা বোঝেন নাই, তাদের জন্য বলি-এই ড্রাইভারটা আসলে আমি। এই রোজার সময় আমাকে ড্রাইভারেরই কাজ করতে হয়। এমনিতে আমার অফিসটা মজার। যে কোনো অফিসে যাই বলে বাসা থেকে বের হওয়া যায়। আর অফিসে যদি বলি একটা গুরুত্বপূর্ণ নিউজ পেতে সোর্সের সঙ্গে দেখা করতে হবে তাহলেও যে কোনো সময় বাইরে থাকা যায়।

বিস্তারিত»

বিসিসি ইফতার পার্টি – সিলেট এডিশন

আজ মহা ধুমধামে বিসিসি’র সিলেট পার্টির ইফতার সন্ধ্যা হয়ে গেল। জমজমাট এই ইফতার পার্টির উদ্যোক্তা ছিলেন বকক এর ৬ষ্ঠ ব্যাচের শফিউল্লাহ ভাই (মেজর শফিউল্লাহ)। ব্যতিক্রমধর্মী এইজন্য বলছি, যে ইফতার পার্টি টি ছিল খোলা আকাশের নীচে বিশাল এক মাঠের মধ্যে। আয়োজনের এই ব্যতিক্রম, উপস্থিত সবাইকে অত্যন্ত অভিভূত করেছে।

সিলেট ক্যান্টনমেন্টের ঠিক উল্টো পার্শ্বের হাউজিং সোসাইটির সর্বশেষ কিনারায় খোলা আকাশের নীচে চাদর বিছিয়ে একদল রোযাদার ইফতার করছে ব্যাপারটা আসলেই রোমাঞ্চকর।

বিস্তারিত»

তারেক ভাই এই লেখাটা আপনার জন্য

আমাদের কলেজে আমরা যখন ছানাপোনা ঠিক তখন একটা চল ছিল, ডায়েরীতে কিছু লিখেয়ে নিবার চল। ক্লাস টুয়েলভ যখন কলেজ থেকে চলে যেত তখন বিশেষ করে ক্লাস সেভেন আর এইট, টুয়েল্ভের ব্লকে ব্লকে ঘুরাঘুরি করত ভাইয়াদের থেকে কিছু ডায়েরীতে লিখিয়ে নিবার জন্য। অনেকে ভাইয়াদের সাথে ভাল সম্পর্ক ছিল সেই কারণে, অনেকে ডায়েরীতে পুরান স্মৃতি ধরে রাখে তাই আর আর বেশীর ভাগ অন্যেরা করছে তাই। আমি ছিলাম শেষের দলে।

বিস্তারিত»

হতাশা-আ… হতাশা-হা… বাইনারি কোডে জড়িয়ে আছে!

(ব্লগটি যদি Warfaze-এর কোনো সদস্য পড়ে থাকেন তাহলে তার কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি)

কম্পিউটার ব্যবহারকারীদের কি সব বিড়ম্বনা পোহাতে হয় সেটা মনে হয় আমার নতুন করে বলার প্রয়োজন নেই। কোন একজন মনীষী বলেছেনঃ “দু’টি জিনিসের আচরণ কখনও আগে থেকে আঁচ করতে পারবে না — ১) তোমার গাড়ি, ২) তোমার বউ”। আমার মনে হয় উনার সময়ে যদি কম্পিউটারের ব্যবহার এরকম ব্যাপক আকারে থাকত তাহলে সেখানে একটা ৩)-ও আসতো।

বিস্তারিত»

কিছুটা হাস্যরসের সাথে আত্মোপলব্ধি – বাংলাদেশের ক্রিকেট দল

এটি একটি তরতাজা সত্যি ঘটনা, এবং এটি প্রকাশের উদ্দেশ্য কোনভাবে ই কাউকে হেয় করা নয়, বরং এর মাধ্যমে আত্মোপলব্ধির একটি প্রয়াস নেয়া। বাংলাদেশের সাথে ওয়েষ্ট ইন্ডিজের প্রথম টেষ্ট ম্যাচ চলাকালীন সময়ের ঘটনা। ঘটনাটি সংক্ষেপে এরকমঃ

গতকাল ২১/০৭/০৯ তারিখে আমাদের অফিসে বোর্ড মিটিং চলছিলো। বিশেষ একটি কারনে আমার সেখানে উপস্থিত থাকতে হয়েছিলো। রসকষহীন এরুপ একটি সভায় উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে একজন নিরানন্দ ব্যক্তি হিসেবেই গন্য করছিলাম।

বিস্তারিত»

চিকিৎসা – (শেষ পর্ব)

dig1
[১] [২-৩] [৪] [৫-৬][৭-৮]
নয়
পরের মাসেই হিয়া, লাবনী, হাসান এই তিনজন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিল। হাসান গাড়ি চালিয়ে নিয়ে গেল। ওরা উঠলো ওয়াপদার রেস্টুরেন্টে। হিয়ার বাবাই ঠিক করে দিলেন।
হাসানকে একাই রেখে সেদিন সন্ধ্যায় ওরা দুবান্ধবী সাগরতীরে ঘুরে বেড়ালো। একটা রেস্টুরেন্টে খেল এবং সেখানকার খোলা বারান্দায় সমুদ্রের শব্দ শুনতে শুনতে মাঝ রাত অব্দি গল্প করলো।

বিস্তারিত»

বারংবার বিরক্ত হই, খুবই বিরক্ত

কোনদিনই লেখার অভ্যাস ছিলো না, লিখবো কোনদিন এমনটাও ভাবি নি । গত দু দশকে জীবিকার জন্য লিখতে হয় নি, কিন্তু জীবিকা টিকিয়ে রাখার জন্য কিছু কিছু লিখতে হয়েছে, যেগুলোর পাঠক/শ্রোতা রা উপস্থিত ছিলেন তাদের জীবিকা টিকিয়ে রাখার জন্য ।এর মধ্যে মাঝে মাঝে বিভিন্ন ফর্ম পুরন করতে হয়েছে, সেগুলো ও লেখা, কিন্তু এখন যে অর্থে লিখছি, সেই লেখা না নিশ্চয়ই ।

লেখালেখি, তা যদি কাউকে পড়তে দিতে হয়,

বিস্তারিত»

সাংগঠনিক / প্রাতিষ্ঠানিক ব্যর্থতা – একটি অভিজ্ঞতা – পর্ব ১

এটি আমার চলমান জীবনের বাস্তব অভিজ্ঞতার শব্দরুপ মাত্র।

সম্পুর্ন কর্মজীবন এর সিংহভাগে সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে, প্রথম মোড় যেদিন নিলাম, সেদিন অর্থ ও বানিজ্য বিষয়ক একটি উপ-দপ্তরের কাজ বুঝে নেবার দায়িত্ব পেলাম। আমাকে যারা নিজেদের প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ দিলেন, তারা ও ইতিপুর্বে আমার ই মতো একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। যদিও তারা কেউই পুর্বতন প্রতিষ্ঠানে ১০ বছরের বেশী ছিলেন না, সেখানে ঐ একই ধরনের প্রতিষ্ঠানে আমার অভিজ্ঞতা ১৮ বছরের ও বেশী।

বিস্তারিত»

প্রবাসে প্রলাপ – ০১২ (বিশ্বকাপ বিড়ম্বনা)

১।
প্রথম বিশ্বকাপ দেখার স্মৃতি ঘিরে আছে ম্যারাডোনাকে ঘিরে। প্রথম খেলাতেই ক্যামেরুনের শারিরীক ফুটবল দিল সব হতাশ করে। ২টা লাল কার্ড দেখেও ওমাম বিয়িক এর দুর্দান্ত এক হেডে ১-০ গোলে হারিয়ে দেয় আমার প্রিয় ম্যারাডোনা, ক্যানেজিয়ার, বুরুচাগার আর্জেন্টিনাকে। পরের খেলা আর দেখিনি কারণ ছোটবেলা থেকেই কেমন যেন মনে হত আমি যেটা দেখব আমার টিম সেটাতেই হারবে। রুমানিয়ার সাথে সেই খেলায় ১-১ ড্র করেছিল মনে হয় আর্জেন্টিনা।

বিস্তারিত»