ফ্ল্যাশব্যাক ০৯

১/আমার বোন বিসিএসের বই কিনবে এবং বারবার সে বলছে ওরাকলের বই ভাল।আমি চিন্তা করলাম কি বলে এইটা।ওরাকল ত database প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে বই আমার আছে।আমি বিরক্তি প্রকাশ করে বললাম ভাল করে বইয়ের নাম জেনে নে।পরে দেখি দুনিয়া অনেক আগায় গেছে আমিই মুর্খ।বইয়ের নামই ওরাকল।শুধু তাই নয় সে কয়েকদিন পর কোচিং এ ভর্তি হলো সেইটার নামও ওরাকল।এখানেই শেষ নয়।কয়েকদিন পর আরেক বিসিএস গাইড দেখলাম তার কাছে যার নাম mp3 এবং এই বই নাকি বাজারে লেটেস্ট।যে হারে ডিজিটাল সব নাম দেখছি।কবে আবার দেখবো wimax,optical fiber,3g,vsat…

২/আমার এক বন্ধুর নিক নেম পাখি।এই নামের পিছনে অনেক রহস্য আছে সেটি না হয় থাক।পাখির সাথে অনেকদিন পর চ্যাট হচ্ছে।কিছু অংশ দেয়া হলো—
-কি আর্জেন্টিনার সাপোর্টার কি খবর তোর?

বিস্তারিত»

সিসিবির জাতীয় ভাবীর জন্মদিন আজ

গতকাল রাতে কমান্ডো আহসান ভাই মেসেজ পাঠালেন-“মাসরুফ,আমি এখন নেট থেকে বিচ্ছিন্ন-সিলেটের জঙ্গলে আছি এক সপ্তাহের জন্য।প্লিজ দিহানকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়ে দিও ভাই,আর ওকে বোল যে নেট না থাকায় মেইল করতে পারিনি”

তার আধ ঘন্টা আগে জুনাদার মেসেজ-“ওই বেটা,একটু পরে দি এর জন্মদিন,চাওয়ালা পোস্ট দিক আর না দিক তুই অবশ্যই পোস্ট দিবি-দ্যাটস এ্যান অর্ডার!”

আমি আদর্শ জুনিয়রের মত “ইয়েস স্যার” বললাম এবং যথারীতি চাওয়ালার পোস্টের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়লাম।সকালে উঠে দেখি রকিব বদমাইশটা ডেনিশ ললনার সাথে ডিনার করতে গিয়েছে বলে সিসিবিতে তার কোন খবর নাই…

বিস্তারিত»

রাযীনের জন্মদিনের সকাল

তোর মিষ্টি ডাকে ভেঙ্গে গেল ঘুম
সোহাগ দিয়ে আদর করে কপোলে দিয়ে চুম-
বললি, “মাগো নাইবা গেলাম স্কুল”,

“ক’রনা এমন ভুল!
বড় তোমায় হতেই হবে…

বিস্তারিত»

বুঝলাম না

সেদিন স্কুল থেকে বাড়ি ফেরার অন্য কোনো উপায় না পেয়ে স্কুলের মাইক্রবাস, যেটিতে করে স্কুলের বাচ্চাদের নামানো হয় সেটাতে উঠে পড়লাম। শিশুদেরকে খুবই ভালো পাই এবং তাদের সাথে ভালো যাই বলে শিশু মহলে মোটামোটি পপুলার এই “জিতু মিস”। আমাকে তাদের গাড়ীতে পেয়ে সবাই উচ্চস্বরে স্বাগত জানাল। অনেক মজার মজার জ্ঞ্যানগর্ভ বিষয়ে গল্প করছিল তারা নিজেদের মধ্যে, ভালই মজা পাচ্ছিলাম শিশুতোষ আলোচনায় অংশ নিয়ে। আমার ভূমিকা মুলতঃ নীরবশ্রোতা।

বিস্তারিত»

সাময়িক পোস্টঃবি নেগেটিভ রক্তের জরুরী প্রয়োজন

প্রিয় ভাই বোনেরা,

এর আগেও আমরা জীবন বাঁচাতে এগিয়ে এসেছি নিজ থেকেই,আজ তেমনই একটি প্রয়োজন দেখা দিয়েছে। আমাদের সিসিবির সদস্য শোয়েব ভাইয়ের (সিসিআর ৯৫-০১) আব্বা গুরুতর অসুস্থ্য অবস্থায় ঢাকা সিএমএইচএর আইসিইউ-১ এ ভর্তি আছেন ৯ তারিখ থেকে।তাঁর জীবন বাঁচাতে বি নেগেটিভ (B Negative) রক্তের প্রয়োজন। দয়া করে আপনাদের যাঁদের নিজেদের বা পরিচিত কারো রক্তের গ্রুপ বি নেগেটিভ তাঁরা অতি সত্বর নিচের নম্বরে যোগাযোগ করুনঃ

শোয়েব ভাইয়ের নম্বরঃ
০১৭২০২৪৬৬৪৭

আসুন,আগের বারের মত এবারও পিতৃসম একজন মানুষের জীবন বাঁচাতে সবাই মিলে এগিয়ে আসি।

বিস্তারিত»

অ্যানিম রিভিউঃ ফাইভ সেন্টিমিটার পার সেকেন্ড

স্কুল জীবনের প্রথম প্রেম, কৈশরের দুর্বার ভালোবাসা আর ছোট্ট তিনটি মনের স্বপ্ন, বাস্তবতা, চাওয়া- পাওয়ার গল্প এটি। ছোট্টবেলার স্বপ্নময় সুন্দর সময়ে বন্ধুত্ব হয় তাকাকী তোনো আর আকারী সিনোহারা র। আকারী সবকিছুই দেখে অন্যরকম চোখে, সব সুন্দর যেন ওর চোখে সবার আগে ধরা দেয় । আর মুগ্ধতার স্পর্শ তাকাকীকে জাগিয়ে তোলে। রেল ক্রসিংইয়ের পাশে চেরী গাছের পাতা ঝরা দেখতে দেখতে আকারী বলেছিল, তাকাকী, আগামী বসন্তেও তোমার সাথে এই চেরী গাছের নীচে দাঁড়াবো,

বিস্তারিত»

ফ্যান্টাসী ফুটবল : ইংলিশ প্রিমিয়ার লিগ ২০১০-১১

ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হতে এখনো প্রায় এক মাস বাকি। মাত্র শেষ হল বিশ্বকাপ, ফুটবল পাগলদের কাছে এই এক মাসের প্রতিটা দিন যেন এক এক বছর 😛 কষ্ট একটু কমানোর জন্য এখনি নেক্সট সিজনের জন্য আপনার টিম কেমন হবে সেটা নিয়ে গবেষণা শুরু করে দিতে পারেন এইখানে http://fantasy.premierleague.com/

সিসিবিয়ানদের জন্য লিগ “সিসিবি” র কোড নম্বর 4689-2513. সবাই দলে দলে জয়েন করে ফেলেন।

বিস্তারিত নিয়ম কানুন পাবেন এহসান ভাইয়ের (৮৯-৯৫) এই পোস্টে

ফ্যান্টাসী ফুটবল

বিস্তারিত»

টুশকি ৩২

টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১] [১২] [১৩] [১৪] [১৫] [১৬] [১৭] [১৮] [১৯] [২০] [২১] [২২] [২৩] [২৪] [২৫] [২৬] [২৭] [২৮] [২৯] [৩০] [৩১]

১.

বিস্তারিত»

মুভিব্লগ: ১০ শিক্ষামূলক সিনেমা

মানুষজন খামাকাই আলতু ফালতু সিনেমা বানায়। সিনেমায় যদি শিক্ষামূলক কিছু নাই থাকে, তাহলে সেসব সিনেমা দেশ বা জাতিকে কি দিতে পারে? শিল্প থেকে শিক্ষার উপাদান আমাদের নিতে হবে। সিনেমা থেকে উচ্ছন্নে যাওয়া কাজের কিছু না। বরং সিনেমা থেকে শিক্ষা নিয়ে জীবন গড়াই হওয়া উচিৎ আমাদের ব্রত। বিশেষ করে যারা বেশি সিনেমা দেখেন তাদের জন্য এটি বেশি প্রযোজ্য। আজকে আমি কিছু শিক্ষামূলক সিনেমার তালিকা দিলাম।
১.ডিরেইলড: দেশে বা বিদেশে পথ চলতে অনেকের সাথেই তো দেখা হয়।

বিস্তারিত»

প্রেম, তুমি এত Awful কেন?

ব্যস্ততা আমাকে দেয় না অবসর,
তাই বলে ভেবো না আমায় স্বার্থপর,
যেখানে যাই, তুমি আছো মনের ভেতর;
যেখানে যাই, তুমি আছো মনের ভেতর।

আমি যে কি নিয়ে ব্যস্ত থাকি আমি নিজেই জানিনা। সপ্তাহে মাত্র ২ দিন ক্লাস, বাকি দিন গুলো ফাকা। মাস দুয়েক আগে এখানকার একটা ছেলের সাথে বসে শুরু করেছিলাম একটা মিক্সড এ্যালবামের কাজ; কথা ছিল জুনের মধ্যে কমপ্লিট করে ফেলবো।

বিস্তারিত»

সাবাস বাংলাদেশ !!!

প্রথমেই ছোট পোষ্টের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি!!! কিন্তু কিছু আনন্দ আছে, কিছু বুনো উল্লাস আছে যা দু’লাইনের জন্য হলেও প্রকাশ করে প্রচন্ড আত্মতৃপ্তি পাওয়া যায়।

এ বছরে সম্ভবত বাংলাদেশের এটাই প্রথম জয়; প্রায় ২৪৭ দিন অপেক্ষার পর আবার জিতলো বাংলাদেশ। আর এবার প্রতিপক্ষ বারবার পিছলে বের হয়ে যাওয়া ইংল্যান্ড !!!!
আসেন ব্রাজিল-আর্জেন্টিনা-ইতালি এইসব পরদেশ নিয়ে চেঁচামেচি না করে সকল বিবাদ ভুলে আরেকবার সোল্লাসে চিৎকার করে পুরো পৃথিবীকে জানান দেইঃ

সাবাস বাংলাদেশ
এ পৃথিবী অবাক তাকিয়ে রয়,

বিস্তারিত»

এলোমেলো-৭: সাদা-কালো

[সিসিবিতে লিখা হয় না অনেকদিন। এমন না যে লিখতে ইচ্ছে করে না- কিন্তু লিখতে বসলেই শব্দেরা কোথায় যেন উড়ে যায়, ভাবনারাও চলে যায় এলোমেলো পায়ে; শূন্য পাতার দিকে তাকিয়ে আমায় বসে থাকতে হয় চুপচাপ!]

আমাদের অফিসের স্থান বদলের কথা হচ্ছিল অনেকদিন ধরেই, নিজেদের একটা বিল্ডিং-এ যাওয়ার ইচ্ছা ম্যানেজমেন্টের। এটা নিয়ে জল্পনা-কল্পনার সময়সীমা বেশি বলেই খুব একটা মাথা ঘামাচ্ছিলাম না।

বিস্তারিত»

“পিকনিক আহমেদ”-এর সিসিবি প্রত্যাবর্তণ + তেনারা তিনজন

অনেক অনেক দিন পর সিসিবিতে আসলাম। সেই যে পিকনিক খাইয়া পালাইলাম, তারপর আর আমারে কেউ এইখানে দেখে নাই… দেখবে এমুন আশাও কেউ করে নাই, এইটা নিশ্চিত ভাবেই বলা যায়… কারণ “পিকনিক আহমেদ” নামটা তো আর এমনি এমনি হয় নাই… জাউজ্ঞা… আবার চইলা আসছি, কার্যকরণঃ “পিকনিকের খাওয়া হইতে সিসিবিতে সময় কাটানো অধিকতর উত্তম”…(পুনশ্চঃ পিকনিক ও খারাপ না…) আসল ব্যাপারটা হলো, শেষ সেমিস্টার চলতেছে। পড়াশুনার ঠেলা, থিসিসের ধাক্কা,

বিস্তারিত»

ভাঙ্গনের সাতকাহন

null
ভালবাসা শ্বাশত, স্বর্গীয়। ভাল লাগা থেকে ভালবাসার সৃষ্টি হয়। ভালবাসার এই জগৎ”টা অনেক রঙ্গীন, অনেক দুরন্তপনায় ভরপুর, অনেক বেশি স্বপ্নময়। ভাল লাগার জোয়ারে ভেসে যায় যেন দুজনে। এটাই স্বাভাবিক এবং এটাই কাম্য। কিন্তু জলবায়ু পরিবর্তনের এই দিনে আর দিন বদলের এই সময়ে জগতের সব নয়ম কানুন এ যেন কেমন উল্টেপালটে যাচ্ছে। পৃথিবীর মানুষগুলো হঠাৎ” করেই কেমন যেন জাগোতিক হয়ে উঠেছে। অনেক বেশি বৈষয়িক,

বিস্তারিত»

আরো একটা বিলম্বিত সুসংবাদ…(উইথ ভিডিও লিঙ্ক)

ইয়ে,কামরুল ভাই আমাদের হিট সায়েন্টিস্ট রায়হান আবীরের সাফল্যের সুখবর ছবিসুদ্দা দিয়া পার্ট নিতেছেন দেইখা আমার একটু হিংসা হইছে।তাই আমি ঠিক করছি কিছুটা বিলম্বিত হইলেও(এবং কারো কারো খবরটা জানা হইলেও) সুসংবাদটা সবাইকে জানাই।

সারা বিশ্বের প্রায় আড়াই লাখ প্রতিযোগীকে পিছনে ফেলে ইএসপিএন-স্টার স্পোর্টস ফ্যান্টাসি ফুটবল লীগে এবছর চ্যাম্পিয়ন হইছেন সিসিবি এবং বাংলাদেশের গর্ব আমাদের হাসান ভাই(এফসিসি,১৯৯৬-২০০২ ব্যাচ)। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে তিনি কিছুদিন আগে সিঙ্গাপুর ঘুরে এসেছেন এবং প্রাইজমানি হিসেবে ২৫০০ ডলার পেয়েছেন।সবচাইতে বড় কথা,

বিস্তারিত»