একটা বেসিন ভাঙা দিয়া শুরু ক্লাস সেভেনে। পুরাকালে পেপসির লিটার যখন কাচের বোতলে বিক্রি হইত, একটা বোতল খালি করে কলেজে নিয়ে গেছিলাম। পানির কনটেইনার হিসাবে ব্যবহার করার ইচ্ছা। বাথরুম থেকে পানি ভরার পর বোতলটা হাত ফস্কে পড়ে গেল বেসিনের উপর। কি কেরমতি বোতলের! বোতল তো ভাঙলই না, বেসিনের মধ্যখান থেকে চারকোনা একটা টুকরা টপ করে ভেঙ্গে নিচে পড়ে গেল। দেখলাম বাথরুমে কেউ নাই, তাড়াতাড়ি ভাঙা টুকরাটা বেসিনের উপর চেপেচুপে বসিয়ে দিয়ে চলে আসলাম।
বিস্তারিত»নিজের ঢোল নিজেই পিটামু, কার কি???
ঘটনা ১.
“ওই বেটা, ফুয়াদ কইলো তুই নাকি ভালো ডিজাইন করস, ক্যাডেট কলেজ ব্লগের লাইগা একটা সুন্দর দেইখা ডিজাইন কইরা দে ।”… ডাকটা শুইনা পিছন দিকে ফিরা তাকাইলাম, দেখি রায়হান। যাইতেছিলাম আই ইউ টির ক্যান্টিনে চা খাইতে। ঘটনাটা গত বছরের শেষের দিকের। সময়ে সময়ে কচ্ছপও নাকি আমার চেয়ে দ্রুত হাঁটে, এই রকম অলস আমি রায়হানের প্রস্তাবে বললাম, “ঠিক আছে, কইরা দিমু”। কিন্তু অলসতার দায়;
বোমাবাজের ভালবাসা
দিন তারিখ মনে থাকে না বলে একটু পার্ট নেয় অনেকে, আবার দিন তারিখ ঘন্টা সেকেন্ড কাঁটায় কাঁটায় বলে দিয়েও অনেকে পার্ট নেয়। আমার দেখা মানুষ জনের মাঝে প্রথম শ্রেণীর মানুষ বেশি, বলা বাহুল্য আমি নিজেও। মানুষজনের জন্মদিন মনে থাকেনা, ফ্রেন্ডরা আজকাল তাই আর মন খারাপও করেনা। কাছের যারা, তারা নিজেরাই রাতের দিকে ফোন দিয়ে বলে, অই কালকে কিন্তু আমার জন্মদিন, বারোটায় ফোন দিস মনে করে।
বিস্তারিত»শব্দ পরিচয়, এই শীতে
আমি অনেকদিন ধরেই কিছু লিখতে পারছি না। লিখতে না পারার যন্ত্রণা বা অসহায়ত্বের সাথে আমার অনেকদিনের সখ্য। এমন অনেকদিন হয়েছে, আমি দিনের পর দিন লিখতে পারি নি। আমার চারপাশে যারা লেখেন, তারা খুব চমৎকার লেখা পাতার পর পাতা লিখে ফেলেছেন। আমার তেমন কিছু মনে হয় নি। অন্যের লেখা পড়েও আমি টের পেয়েছি আমার ভেতরে কোনো শব্দ নেই। কোন সুর নেই। তাই আমি চুপচাপ হয়ে গেছি।
বিস্তারিত»আচার ২৮: আমি আছি! আমি আছি!! আমি আছি!!!
স্যার আর্থার কোনান ডয়েল নাকি শার্লক হোমস লিখে সেভাবে পরিতৃপ্ত হতে পারেননি। তার দৃষ্টিতে ওই লেখাগুলো ছিল সস্তাদরের, রদ্দিমাল। তাই উৎকৃষ্ট সাহিত্য রচনাকল্পে তিনি কিছু ভারী উপন্যাস লিখলেন। বাজারে সেইগুলা কোন ভাত পাইল না, দুঃখের বিষয়। আমারও সেইম অবস্থা। আমার ব্লগগুলা খুব আমি কেন্দ্রিক হয়, কিংকং-এর ভাষায় কোন টুথপেস্ট দিয়া দাঁত মাজি এইসব নিয়া ব্লগ। স্যার ডয়েলের মতো আমিও ভাবলাম ভালো কিছু লিখতে হবে। সুতরাং টুথপেস্ট মার্কা ব্লগ না লিখে গল্প লিখতে হবে।
বিস্তারিত»এক জিনিয়াসের কাহিনী
আমাদের এস এস সি এর প্রি-টেষ্ট পরীক্ষার আগে একদমই পড়ালেখা করি নাই। কি করমু, জীবনের প্রথম বড় পরীক্ষা। বুঝি নাই কতো টুকু সিরিয়াস হইতে হবে। তাই রেজাল্ট বেশি ভালো হয় নাই।বিশেষ করে উচ্চতর গনিতে আমরা কয়েকজন বেশ খারাপ করলাম। কোনোরকমে পাশ। আমরাও ওই সাবজেক্ট বেশি পড়ি নাই যেহেতু ৪র্থ বিষয়। কিন্তু প্রবলেম করলো স্যার। ঘোষনা করা হলো আমাদের আবার পরীক্ষা দিতে হবে। ভালো না করলে আমাদের ফর্ম ফিলাপ করতে দিবে না।
বিস্তারিত»যখন মন মানেনা!!!
মনটা ভাল নেই………
কোনকিছুতেই মন বসছে না…
একটি ছেলের কথা মনে পড়ে যাচ্ছে………
ছেলেটি জন্ম নিয়েছিল…নির্দিষ্ট সময়ের কয়েকদিন আগে-ই…
হয়তো বা সে কারণেই … কিংবা জন্মের সময়ে বাবাকে পাশে না পাওয়ার জন্য……কিংবা অন্য কোন কারণে………জন্মানোর সময় থেকে অনেকদিন পর্যন্ত তার ভ্রুঁ সবসময়ে-ই কোঁচকানো ছিল। সবাই বলতো…বড় হলে খুবই রাগী/বদরাগী হবে সে!!!
ধীরে ধীরে সে জানতে পারলো…তার জন্মদিনটা আসলে তার বাবা এবং মায়ের জন্যে দুইটি কারণে ভীষণ আনন্দের……
বিস্তারিত»আমার প্রেমিকারা-৩
বয়স সে এক বিশাল ধাঁধাঁ।এই ধাঁধাঁর ঘোর এখন ও আমার কাটলো না।ছোটবেলায় বয়স যখন খুব কম, স্কুলে পড়ি তখন, ক্লাসের এক বান্ধবীকে প্রেম নিবেদন করেছি মাত্র। সাহস ও ছিলনা তখন খুব একটা।স্কুল ছুটির সময় মনে অনেক সাহস সঞ্চয় করে খালি একখানা চিরকূট দিয়ে লিখেছি- ‘তোমায় দেখলে নড়ে হৃদয়ের পেশি’।তারপর সারাদিনের সেকি উত্তেজনা।সে গল্পে আজকে আর না যাই।অবশেষে পরের দিন তিনি যখন ক্লাসে এলেন,আমার তখন হৃদস্পন্দন চলছে মাইক্রো সেকেন্ডে।সারাদিন অপেক্ষায় রেখে ঠিক ছুটির সময় আমাকে পাল্টা আরেক খানা চিরকূট পাঠালেন।তাতে লেখা-‘তোমার বয়স কম,চয়েজ বেশি’।
বিস্তারিত»লুভর মিউজিয়ামের এক ঝলক !!
(সিসিবির বাচ্চাদের জন্য সতর্কবানী: একটা ছবি ১৮+ হতে পারে। কোন আপত্তি থাকলে আমাকে জানালে আমি সরিয়ে ফেলব। )
প্রতি মাসের প্রথম রবিবার প্যারিসের মিউজিয়ামগুলো দর্শনার্থীদের জন্য ফ্রি। ফ্রি পেলে শুধু যে বাঙ্গালীই ঝাপিয়ে পড়ে তা নয়, বরং সারাবিশ্বই হুমড়ি খেয়ে পরে প্যারিসের জাদুঘরগুলোতে। তার মধ্যে লুভর মিউজিয়ামের লাইনটাই সবচেয়ে বড় নিঃসন্দেহে। এমন ফ্রি ডে তে নিরানন্দ বাসায় বসে কাটানোর কোন মানে হয় না।
বিস্তারিত»৭ই ডিসেম্বর ২০০৯ – একটি ব্যক্তিগত রোমান্স
৭ই ডিসেম্বর ২০০৯ – একটি ব্যক্তিগত রোমান্স
প্রারম্ভিকাঃ মহানায়ক উত্তম কুমারের সর্বশেষ ছায়াছবি ‘ওগো বধু সুন্দরী’-র কথা হয়ত এখনো অনেকেই মনে রেখেছেন। ছবিটি ছিল কমেডি ধাঁচের। খুব সম্ভবতঃ ‘মাই ফেয়ার লেডি’ মুভিটির অনুকরনে। সেখানে মহানায়কের স্ত্রী-চরিত্রের অভিনেত্রী (খুব সম্ভবতঃ) সাবিত্রী-র প্রতি খোঁচা মেরে উত্তমের একটি উক্তি আজ খুব বেশী মনে পড়ছে। ছবিটা অনেক বছর আগে দেখেছি। আবছা স্মৃতি হাতড়ে যা পেলাম তাতে মনে হয় উক্তিটা অনেকটা এরকম,
বিস্তারিত»কি বিশাল এই হুন্ডি বাজার!!!
গেল অর্থবছরের ট্যাক্স ফাইল আপডেট করার সময় হুন্ডি নিয়ে খুব কথা-বার্তা শুনলাম…….গত বছর কয়েক ধরে সব সরকারই হুন্ডি ব্যবসায়িদের কড়া কড়া হুমকি দিচ্ছে…….কিন্তু কাজের কাজ যে কিছু হচ্ছে, তা কি বলা যায়…….
under invoice/over invoice করে পণ্য আনা-নেয়া অতি প্রকাশ্য ঘটনা……সীমান্ত এলাকায় তো আছেই, সাথে পুরান ঢাকার আমদানি নির্ভর নবাবপুর, মতিঝিল, সদরঘাট-ই শুধু নয়, অত্যাধুনিক ঢাকার আরো অনেক জায়গায়ই প্রকাশ্যে চলছে এই হুন্ডি ব্যবসা…….আর এতে করে টাকা আসছে খুব কমই,
বিস্তারিত»ডায়লগ মেলোডি ৩.০ (মির্জাপুরিয়ান ভার্সন)
(বহুদিন পরে আবার লিখতে বসলাম।লিখা বললে ভুল হবে বলা চলে স্মৃতিচারণ।)
ঘটনা ১ :
বাথরুমে আমার এক ব্যাচমেট দাঁড়িয়ে জলবিয়োগ করছিলো।সে দেখতে আবার বিশাল(প্রায় ৬’-২”)।এই সময়ে এক জুনিয়রও তার কাজে পাশে এসে শুরু করে দিলো।হঠাৎ কি মনে করে সেই জুনিয়র পাশে দাঁড়ানো আমার সেই বন্ধুকে বলে বসলো
“কাইন্ডলি ……. ভাই উকি দিয়েন না”
(সেই বন্ধু আজও বলে যে সে নাকি কোনো দিকে তাকায় নাই।জুনিয়র এম্নিতেই ভয় পেয়ে গিয়েছিলো)
ঘটনা ২:
এই শিক্ষককে নিয়ে আমার ব্যাচমেট জিহাদ আগেও একটা পোস্টে বলেছিলো।আজ তার অন্য এক কাহিনি।
বিস্তারিত»বুয়ার ডিভি লটারী!!!
যারা এইবার অনলাইনে ডিভি-২০১১ এর জন্য আবেদন করেছেন, তাদের জন্য এই ছোট্ট লেখাটা পড়া ফরয! এই তো গতকাল দুপুরে খাবার সময় আমাদের বাসার বুয়া আম্মুকে বললোঃ
“আফা, দোয়া কইরেন, ডিবি এইবার ফাইয়া গেলে হয়, আমরিকা জামুগা! এই দেশে আর না।”
আম্মুর প্রশ্নঃ “তুমি ডিভির ফর্ম জমা দিছো? এখন তো সব কম্পিউটারে করতে হয়, তোমারটা কে করে দিলো?”
বুয়াঃ “ফরম দেওন লাগবো না আফা।
বিশ্বকাপ ফুটবল ২০১০… গ্রুপিং
এইমাত্র চূড়ান্ত হলো বিশ্বকাপ ফুটবল ২০১০ এর ড্র। ৩২ দলকে ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। চূড়ান্ত গ্রুপ এরকমঃ
গ্রুপ ‘এ’ সাউথ আফ্রিকা, মেক্সিকো, উরুগুয়ে, ফ্রান্স।
গ্রুপ ‘বি’ আর্জেন্টিনা, নাইজেরিয়া, কোরিয়া রিপাবলিক, গ্রীস।
গ্রুপ ‘সি’ ইংল্যান্ড, ইউএসএ, আলজেরিয়া, স্লোভেনিয়া।
গ্রুপ ‘ডি’ জার্মানী, অস্ট্রেলিয়া, সার্বিয়া, ঘানা।
গ্রুপ ‘ই’ নেদারল্যান্ড, ডেনমার্ক, জাপান, ক্যামেরুন।
গ্রুপ ‘এফ’ ইটালি,
বিস্তারিত»আজাইরা প্যাঁচাল ও কিছু কথা!!
ঈদের আগে আগেই শেষ করলাম একমাসের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং। এই বছরটার শুরুতেই জানতাম, এরকম একটা সুযোগ ভার্সিটি থেকেই করে দেয়া হবে। মনে মনে ভাবলাম, “যা বাবা, ক্লাস রুমে বইসা বইসা তো অনেক থিওরি কচলাইলাম… এইবার তো রিয়েল ফিল্ডে গিয়া সব শিখা ফালামু… মামা, পারলে ঠেকাও!!!”
যাই হোক, যথাসময়ে “ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে” হাজির হলাম। মনে অনেক আশা, দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, নামি দামি ইঞ্জিনিয়াররা এইখানে,
বিস্তারিত»