অপ্রকাশিত ভালবাসা

শৈশবে যে মানুষটাকে সবচেয়ে ভয় পেতাম, সাথে সাথে ঘৃণাও করতাম সে আর কেউ নয়, আমার পরম শত্ত্রু; আমার বাবা!!! এই লোকটার চোখ একবার ফাঁকি দিতে পারলে আমার সারা দেহ-মনে এক অনন্য তৃপ্তির ছোঁয়া লাগত। মনে মনে কতবার যে তার অকাল মৃত্যু কামনা করেছি সে কথা ভাবলে এখন সত্যিই খুব হাসি পায়; শিশুমনে কতনা ভাবের উদয় হয়!!!!

ছোটবেলায় সবসময় তোমাকে মূর্তিমান আতঙ্ক হিসেবে দেখেছি,যাকে দেখে আমাদের বাড়ির সব ছেলে-মেয়ে সবসময় ভয়ে কাঁপে।পড়ার সময় তোমার ছায়া টের পেলে তাদের মুখদিয়ে ফেনা উঠে যায়,

বিস্তারিত»

ম্যাচ ডে ৩: হাল্কার উপর ঝাপসা প্রিভিউ! (আপডেটেড!)

গ্রুপ সিঃ কলম্বিয়া বনাম গ্রীস
বাংলাদেশ সময়ঃ রাত দশটা
ভেন্যুঃ এস্তাডিও মিনিরাও, বেলো হরাইজেন্তে
রেফারিঃ মার্ক গেইজার (যুক্তরাষ্ট্র)
ম্যানেজারঃ হোসে পেকারম্যান (কলম্বিয়া), ফার্নান্দো সান্তোজ (গ্রীস)

world-cup-colombia-greece_3155892

সম্ভাব্য একাদশ ও ফর্মেশনঃ

article-2657477-1EBD5E3400000578-189_306x445

দলের খবরঃ হাঁটুর আঘাতের কারনে অনুপস্থিত ফ্যালকাও এর বদলে কলম্বিয়া দলের আক্রমন ভাগের দায়িত্ব থাকবে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের হয়ে খেলা তেফিলো গুটিরেজ এর উপর।

বিস্তারিত»

ধুলোজমা সেই জীর্ণ ডায়েরী : ৬ জুন, ২০১৩ এর প্রহরান্তে

কঠোর ‘শৃঙ্খলা’ আর ‘নিয়মানুবর্তিতায়’ পরিচালিত ঝিনাইদহ ক্যাডেট কলেজে সেদিন স্বাভাবিক আর সাতটা দিনের মতই সকালটা শুরু হল ক্যাডেটদের পিটি, স্টাফদের চিৎকার আর বাঁশির কর্কশ ধ্বনিতে। সবই স্বাভাবিক। শুধু ৪৭টা প্রাণ সেদিন সুদীর্ঘ নিঃশ্বাস বুকে এই নিত্য নৈমিত্তিক আনুষ্ঠানিকতার দর্শক মাত্র। ৪৪ তম ইনটেকের ৪৭ জোড়া ভেজা চোখ সেদিন শুধু সময়চোরা সূর্যের দিকে তাকিয়ে ব্যর্থ হাহাকাররত।

তারপর থেকেই দিনটা সম্পূর্ণ ভিন্ন। সেদিন ব্রেকফাস্টের জন্য কোন তাড়া ছিল না।

বিস্তারিত»

প্রথম ম্যাচ প্রিভিউঃ ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া

গ্রুপ এঃ ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া
ভেন্যুঃ এরেনা করিন্থিয়ান্স, সাও পাওলো
বাজির দরঃ ব্রাজিল ১/৩, ড্র ৪/১, ক্রোয়েশিয়া ৮/১
রেফারিঃ ইউশি নিশিমুরা, জাপান

ম্যানেজারঃ
ব্রাজিল- লুই ফিলিপ স্কোলারি
ক্রোয়েশিয়া- নিকো কোভাক

10455502_10152098860191302_145693224_n

দলের খবরঃ
নেইমারের গোঁড়ালির ইঞ্জুরি ব্রাজিলসহ সারা পৃথিবীর ব্রাজিলিয়ান সমর্থকদের চিন্তায় রাখলেও শেষ খবর পাওয়া অনুযায়ী উনি সেরে উঠেছেন। ফলে স্কোলারির টিপিক্যাল ৪-২-৩-১ ফরমেশন নেইমারকে বামে রেখে গেম প্ল্যানে কোন পরিবর্তন আপাতত করতে হচ্ছে না।

বিস্তারিত»

স্মৃতির পাতায় বিশ্বকাপ

বিশ্বকাপ এক উন্মাদনার নাম ;বিশ্বব্যাপী আরাধ্য ভালবাসার নাম । টুকরো টুকরো জ্বলজ্বলে সব স্মৃতি নিয়ে আর মাত্র কয়েকদিনেই হাজির হচ্ছে বিশ্বকাপ ২০১৪। সপ্তম বারের মত হাজির হবে মানসপটে, মনের আনাচে কানাচে লুকানো স্মৃতির ঝাঁপি খুলে বসবার এখনই সময় । সত্যি বলতে কোন বিশ্বকাপের সবগুলো ম্যাচ তো দেখা হয় ই নি – এমনকি সিংহভাগও না । কারণ বিভিন্ন, কিন্তু মূল সুর অভিন্ন। না দেখার কষ্ট, আর যেটুকু দেখা তার তীব্র আনন্দ কিংবা হতাশা ।

বিস্তারিত»

ভোক্তা অধিকার সংরক্ষণ- আর কতদিন চুপ থাকবেন?

মার্টিন নিমোলার সেই বিখ্যাত As they came… সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। প্রথমে জার্মান ভাষায় লেখা হলেও পরবর্তিতে তা বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে। এটির বাংলা অনুবাদ/ভাবানুবাদ অনেকটা এরকম-

যখন নাৎসীরা কমিউনিষ্টদের
হত্যার জন্য এসেছিলো
আমি তখন নিরব ছিলাম
কারন আমি নিজে
কমিউনিষ্ট ছিলাম না।
যখন তারা গণতন্ত্রীদের
কারাগারে নিক্ষেপ করলো
আমি তখনও নিরব ছিলাম
কারণ আমি গণতন্ত্রী ছিলাম না।

বিস্তারিত»

এবার তারিক (২০/১১৫২/ঝ.ক.ক.)

আমাদের সদা হাস্যোজ্জল বন্ধু তারিক (তারিকুল ইসলাম তালুকদার) আজ সকালে আমাদের ছেড়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। অনেক রাত পর্যন্ত ভাবীর সাথে গল্প-গুজব আর হাসি ঠাট্টা করে সকালে সবাইকে কাঁদিয়ে চলে গেল তারিক।যতদূর জানলাম, সকালে বাথরুমে যেয়ে আর ফেরেনি তারিক, বড় মেয়ের সন্দেহে ভাবী স্কুল থেকে এসে দরজা ভেঙ্গে তারিককে ফ্লোরে শোয়া দেখতে পান, নাক দিয়ে ব্লিডিং হচ্ছিল দেখে সন্দেহ করা হচ্ছে ওর হয়তো ম্যাসিভ স্ট্রোক হয়েছিল।

বিস্তারিত»

অরিগ্যামির নিয়ে একটি অন্যরকমের স্মৃতি

ক্লাস এইট বা নাইনে থাকতে অরিগ্যামির উপরে একটা বই পেলাম লাইব্রেবীতে। তবে বইটার নাম ছিল “পেপার ফোল্ডিং এন্ড মডেলিং”।
নির্দেশন পড়ে পড়ে আর ছবি দেখে দেখে কাগজ ভাঁজ করে বেশ কিছু মজার মজার  জিনিস বানানো শিখে ফেললাম।
যখন সেগুলো বানাতাম, অনেকেই খুব আগ্রহ নিয়ে দেখতো, খুলতো কিন্তু আর আগের অবস্থায় নিতে পারতো না। ব্যাপারটা বেশ মজারই ছিল।

আমাদের একজন ডেমুনেস্ট্রেটর ছিলেন যিনি হঠাৎ অসুস্থ্ হয়ে পড়েন।

বিস্তারিত»

ফেইসবুক স্ট্যাটাসঃ প্রসংগ ৬০৩ (১৯৮৮-’৯৪), সিসিআর

ফেইসবুক স্ট্যাটাসঃ প্রসংগ ৬০৩ (১৯৮৮-’৯৪), সিসিআর

কেন যেন হঠাৎ করেই নীচের লাইনগুলো লিখতে ইচ্ছা হল। ইদানিং ইমোশোন চেপে রাখা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। ৬৪২-এর ফেইসবুক স্ট্যাটাস অনুযায়ী আসলেই বোধহয় আমাদের ঘণ্টা বাজার সময় শুরু হয়ে গেছে।

গত কয়েকদিন খুব কষ্ট করে নেট ব্যবহার করতে হয়েছে। ছিলাম দিনাজপুরে, থ্রী-জি কাজ করেনা সেখানে। গরুর গাড়ির গতিতে ৬০৩-এর ব্যপারে প্রতিটা খবর নিচ্ছিলাম। মনের অবস্থা কেমন ছিল,

বিস্তারিত»

লজিকন ডায়রি ২

|আগের পর্ব|

বিবর্তন এবং বুদ্ধিমান প্রাণীর কথা এলেই আমরা সাধারণত ডাইনোসর কিংবা অন্য কোন প্রাণী নিয়ে কথা বলি। যারা দাপটের সাথে পৃথিবীতে ঘুরে বেড়িয়েছে এবং একসময় বিলুপ্ত হয়ে গেছে। আমি বরং তার চেয়ে নিকটের কিছু নিয়ে বলি- আমরা যে গোত্রের প্রাণী, সেই গোত্র নিয়ে। পৃথিবীতে হোমো গোত্রের উদ্ভব হয়েছে মাত্র আড়াই কোটি বছর আগে। হোমো স্যাপিয়েন্স অর্থাৎ আমাদের উদ্ভব হয়েছে মাত্র দুই লাখ বছর আগে।

বিস্তারিত»

লজিকন ডায়রি

[সতর্কতাঃ পোস্টের বিষয়বস্তু প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্কদের উপযোগী। নিজ দায়িত্বে পড়ুন।]

আজকে আমাদের ক্যাম্পাসের “লজিকন” (LogiCon) ছিল। এটা অনেকটা কমিকন-এর মতো উৎসব, মূলত ছাত্র সংগঠনের উদ্যোগে বিজ্ঞান, সংশয়বাদ, ধর্মনিরপেক্ষতা ইত্যাদি বিষয়ে বিভিন্ন বক্তা এসেছিল। আমি আগ্রহ নিয়ে গেলাম কারণ কার্ল স্যাগানের ছেলে ডোরিওন স্যাগান আসবেন key-note speaker হিসেবে কথা বলতে। কিন্তু তার চাইতেও ভাল লাগলো আরেকজনের কথা।

সারাদিনের অনুষ্ঠান, কিন্তু ছুটির দিনে সকালে আলস্য নিয়ে উঠতে উঠতেই দুপুর।

বিস্তারিত»

কেমন সরকার চাই

প্রায়ই মনে হয়, আমরা একটা অস্থির সময় পার করছি। আমি নিশ্চিত, অনেকেরই মনে হয় এমনটা। এই অস্থির সময় নিয়ে চিন্তা করতে যেয়ে মাথায় আসল, আচ্ছা, তাহলে স্থির সময়টা কবে ছিল? ভাবতে যেয়ে পেছনের দিকে তাকাই। মনে হল, আমরা কি আদৌ কখনও কোন স্থির সময়ে ছিলাম? হয়তবা ছিলাম। তবে খুব সামান্য সময়ের জন্য। এজন্যই মনে পড়ে না। অথবা, মানব মনের ধর্মই হয়ত খারাপ সময়গুলোকে মনে রাখা।

বিস্তারিত»

চলে গেলেন আবদুর রহমান ভূঁইয়া…

আমার মেঝমামা জনাব আবদুর রহমান ভূঁইয়া আজ ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তিনি দীর্ঘ সময় ফৌজদারহাট ক্যাডেট কলেজে শিক্ষকতা করেছেন ও কিছু সময় পাবনা ক্যাডেট কলেজেও ছিলেন। এর আগে তিনি আমার মামীকে হারান (ক্যান্সার), দু-মাস পরে তাঁর ছোট ছেলে মুইনকে হারান, কয়েক বছর পরে বড় ছেলে ইনামকে (লেঃ কমান্ডার ইনাম-উস-সালাম, বাংলাদেশ নেভি) হারান (ক্যান্সার)। কমপ্লিট ফ্যামিলিকে হারান তিনি। আজ তিনি চলে গেলেন।

বিস্তারিত»

লালসার অপমৃত্যু…

৪. চোখে পানি নিয়ে ডান হাতের দিকে তাকিয়ে আছে শফিক। মোমবাতির উপর হাতটা ধরে আছে মিনিট পাঁচেক। হাতের তালুর সাদা অংশটার একটা পাশ আস্তে আস্তে কাল হয়ে এলো। তাও হাত সরাল না শফিক। দাতে দাঁত চেপে ধরে আছে হাতটা, মোমবাতির লেলিহান শিখার উপরে। মাংস-পোড়া গন্ধ আসছে। তাতেও বিকার নেই শফিকের। অপরাধবোধ, কষ্ট যেন দেহের ব্যথাকেও হার মানাচ্ছে। আর একটু হলেই হয়ত ডান হাতের তালু পুরোটা পুড়ে যেত তার।

বিস্তারিত»

শুভ জন্মদিন ক্যাডেট কলেজ ইনটেক ২০০৭

আজ তেইশে মার্চ ,
ক্যাডেট কলেজ ইনটেক ২০০৭ থেকে ১৩ এর ক্যাডেটদের সবার দ্বিতীয় জন্মদিন আজ ।
দেখতে দেখতে সাত সাতটা বসন্ত পেরিয়ে গেলো ।
কিন্তু আজো স্মৃতির পাতায় স্পষ্ট ভাসে দিনটি ,
দিনের প্রতিটি মুহূর্ত আজো হুবহু বলে দিতে পারবো ।

আজ কয়েকটি ঘটনা খুব মনে পড়ছে ।
সত্যি ঘটনা , প্রাইভেছি রক্ষার্থে ছদ্মনাম ব্যবহার করে ঘটনাগুলো শেয়ার করছি…।।

বিস্তারিত»