দুটি তারার “মৃত্যু”…

আপনাদেরকে দুজন মানুষের ছোট্ট গল্প শোনাব আজ।

প্রথম জন দিয়েই শুরু করি।বন্ধুমহলে এই ভদ্রলোক ইন্টেলেকচুয়াল বা জ্ঞানী বলে পরিচিত।কর্মক্ষেত্রেও এই উপাধির পরিবর্তন ঘটেনি এবং তা সঙ্গত কারণেই।চোখে চশমা, হাতে বই আর বুকে পান্ডিত্যের ঝলকানি-এই সব মিলিয়ে মানুষটিকে আলাদা করে চিনে নিতে খুব একটা কষ্ট হয়না।কখনো তিনি বাংলার আকাশের একমাত্র সুপারহিরো স্যার অনন্ত জলিলের “খোঁজ- দ্য সার্চ” নিয়ে অসামান্য বিশ্লেষণধর্মী পোস্ট দেন, কখনো “আমার প্রেমিকারা”

বিস্তারিত»

বাৎসরিক ফিরে দেখা

(১)
সকাল থেকেই মেজাজ বিগড়ে আছে জামানের। টাকা নাই বলে বাপ স্কুলে যেতে মানা করে দিয়েছে। গত এক সপ্তাহ ধরে ভোর সকালে উঠে ধান লাগানোর জন্য চকে আসে বাপ-বেটা। “আর যহন ফড়াইলাম না ত্যা কাইলহা থেইকা সবারে উইঠ্যা আমার লগে লইবি ক্ষ্যাত লাগাইতে।” সপ্তাহখানেক আগের এক রাতের বাপের বলা কথা গুলো চিন্তা করেই রাগে এলোপাতাড়ি ধানের চারা লাগানো শুরু করলো। নিজের কাজের ফাঁকে ফায়েজুল ইসলাম ছেলের বেজার মুখে ধান লাগানো নিয়মিত বিরতিতে খেয়াল করছিলেন।

বিস্তারিত»

‘মন আমার দেহ ঘড়ি সন্ধান করি বানাইয়াছে কোন মিস্তরি’

‘মন আমার দেহ ঘড়ি সন্ধান করি বানাইয়াছে কোন মিস্তরি’
————————————- ডঃ রমিত আজাদ

আমাদের কলেজে আন্ত ভবন সাংস্কৃতিক প্রতিযোগীতা হতো প্রতি বছর। এই প্রতিযোগীতাটি আমার কাছে খুব এক্সাইটিং ছিলো একদিকে অংশগ্রাহক শিল্পী হিসাবে আরেকদিকে অর্গানাইজার হিসাবে। অংশ নিতো কলেজের তিনটি হাউস হযরত শাহ্জালাল (রঃ) হাউস, সুরমা হাউস ও তিতুমীর হাউস। আমি ছিলাম হযরত শাহ্জালাল (রঃ) হাউসের শিল্পী। আমার মনে আছে একবার একের পর এক বিপদ এসে পড়ছিলো আমাদের হাউসের শিল্পীদের উপর।

বিস্তারিত»

সে বাক্সে চিঠি নয় সাপেরা পুরানো হয়

ফকিরাপুল প্রেসের গলি ১৩৭ নাম্বার বাসার দোতালা ছাড়ার অনেক কারণ আছে, আবার না ছাড়ার অনেক কারণ আছে। কোন দিকে পাল্লা ভারী সেটা নিয়ে প্রতিদিন একবার ভাবে সেলিম। ভাবনা ভাবনাতেই থাকে সিদ্ধান্ত আর নিয়ে ওঠা হয়না। অন্য এলাকায় যাওয়া যায়। কিন্তু ব্যচেলরকে কেউ বাসা দেয় না। আবার রুমে মেলে না, একলা মানুষ সেলিম দুই রুমের বাসা নিয়ে কি করবে। এর চেয়ে এখাইনেই ভালো আছে,

বিস্তারিত»

রৌদ্রছায়ার লুকোচুরী

রৌদ্রছায়ার লুকোচুরী
—————– ডঃ রমিত আজাদ

এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয় হয়। গোধুলির ম্লান আলোয় সবকিছুই কেমন রহস্যময় মনে হয়। দিনের এই সময়টা আমার কাছে সবসময়ই আকর্ষণীয়। ঢাকার সিদ্ধেশরীর ইস্টার্ন হাউজিং এপার্টমেন্টের ক্রীম কালারের পনেরটি দালানই মুগ্ধকর মনে হচ্ছিলো এই আলোয়। এপার্টমেন্টের কমপ্লেক্সের ইন গেইট টা দিয়ে ঢুকে, হেটে হেটে আমাদের বিল্ডিংটার দিকে এগুচ্ছিলাম, চলার রাস্তাটি ইন গেইট দিয়ে সোজা আমাদের বিল্ডিংটা পর্যন্ত ছুটে গিয়েছে।

বিস্তারিত»

আম

খাবার টেবিলে আমার বউ আমাকে প্রশ্ন করল, “তুমি আম চেনো?”
প্রশ্নটা শুনে যথেষ্ট বিরক্ত হলাম। আমি বাঙালী ছেলে। বাঙালী হয়ে আম চিনব না, তা হয় নাকি? কন্ঠে যথেষ্ট বিরক্তি ঢেলে উত্তর দিলাম, “আম না চেনার কি আছে?”
“না, মানে কোনটা কি আম, সেটা চিনতে পার?”

একটু চিন্তা করলাম।এবার প্রশ্নটা যুতসই হয়েছে। আমিও চামে কেটে বের হবার চেষ্টা করলাম, “কিছুদিন পর বাজারে গেলেই দেখবে বড় বড় সাইজের আম উঠেছে।

বিস্তারিত»

বলুনতো এই ছবিটা আসল না সাজানো?

বলুনতো এই ছবিটা আসল না নকল?

photo0016

এটি গত ২১শে ফেব্রুয়ারীতে শাহবাগের গন জাগরন মঞ্চের পাশে জাতীয় জাদুঘরের বাউন্ডারি ওয়ালে ১৯৭১ সালের যুদ্ধের সময়কার পাকিস্তানি হানাদার বাহিনীর বিভিন্ন নির্যাতনের ছবি প্রদর্শিত হয়েছিল(ঠিক আজিজ মার্কেটের উল্টা পাশে),আমি সেখান থেকে এই ছবিটি আমার মোবাইল ফোনে তুলে এনেছি। আমার কাছে এই ছবিটির ২টা ব্যাপার একটু অস্বাভাবিক মনে হয়েছে। মনে হয়েছে সাজানো। পাঠকরা ভাল করে ছবিটি দেখুন আর আমাকে বলুন এটা আসল না সাজানো।

বিস্তারিত»

আমার ইঁচড়ে পাকামি নামা

অবশ্যই হিট বালিকা “ঐশী” আমার বিষয় বস্তু নয়। যদিও সে উছিলা। তার হিট হওয়ার পিছনে এবং সামনের “আরে এই টুক করলে কিছুই হয় না টাইপ” বিষয় সমূহ নিয়ে আজকে ইঁচড়ে পাকামি দেখাব আমি।(আগেই বলে নেওয়া ভালো, কারণ জানি অনেকেই বলবে অকালে না পেকে আমি একেবারে পচে গেছি) আমার বয়স ২২ এর কিছু বেশি (সার্টিফিকেটে ২১ ও হই নাই :D)। তাই যুক্তি দিয়ে আমাকে ভুল প্রমান করলে মেনে নিব,

বিস্তারিত»

তুর্কী জাতিকে নিয়ে কিছু কথা…

শুনেছি স্বপ্ন নিয়ে মানুষ নাকি বেঁচে থাকে। জীবনের চলার পথে স্বপ্ন নাকি মানুষের এক অপরিহার্য সহযোগী।যুগে যুগে মানুষ স্বপ্নের রকমফের করেছে। পরিবর্তন করেছে স্বপ্নের সংজ্ঞাকে। শুনেছি কেউ কেউ নাকি স্বপ্নকে আশা বলে ব্যক্ত করতেই পছন্দ করেন। তো সেই রকম কত স্বপ্নই না আমরা দেখে থাকি জীবনে। বিশেষত একজন বাঙ্গালীর স্বপ্ন দেখার সংজ্ঞাটা এবং পরিধিটা বেশ বড়। কথায় বলে বাঙ্গালী নাকি স্বপ্ন দেখতে ভালবাসে। আর ১৮ বছর বয়সের এক যুবক তরুণের ক্ষেত্রে সেই স্বপ্নটা অনেকটাই অতিমাত্রায় রঙ্গিন।

বিস্তারিত»

সাম্প্রতিক কালে ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনা সংশ্লিষ্ট কতিপয় অনুমান

এইটা কোন তথ্য ভিত্তিক লিখা না স্রেফ একগুচ্ছ অনুমান। অবশ্য গুনিজনেরা বলেন তথ্যের অনুপস্থিতিতে অনুমানই একমাত্র অবলম্বন।
পশ্চিমে এমন অনেক মুভিই হয়েছে যেখানে দেখা গেছে যে একজন ল’এনফোর্সার বা ডিটেকটিভ বা প্রাক্তন এফবিআই এজেন্ট হঠাৎ আবিষ্কার করলেন যে তার খুব ঘনিষ্ট কেউ একজন কোন একটি সংগবদ্ধ অপরাধচক্রের সাথে জড়িয়ে পরেছেন।
কি করবেন তিনি?
প্রথমে অবশ্যই সেই ঘনিষ্ট জনকে ফেরানোর চেষ্টা করবেন। তবে সাথে সাথে চক্রটি ভাঙ্গার,

বিস্তারিত»

প্রধানমন্ত্রী শেখ হাসিনার লোডশেডিং এর হুমকি

“দিনে দু’বার লোডশেডিং এর নির্দেশ দিয়েছি যাতে সবাই সমান বিদ্যুত পায় । এছাড়া যাতে লোডশেডিং এর কষ্ট অনুভব করতে পারে ।” – প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এটা বলার কারন হচ্ছে আমরা জনগন নাকি বলি যে লোডশেডিং কমে নাই। কিন্তু ওনার দাবি লোডশেডিং নাই এবং তার সরকার বিদ্যুতের অনেক উন্নতি সাধন করেছেন কিন্তু এর পরেও আমরা সাধারন জনগণ নাকি চিল্লাই যে কোন উন্নতি হয়নি তাই উনি ইচ্ছাকৃত লোডশেডিং দিয়ে আমাদেরকে পানিশমেন্ট দিতে চান।

বিস্তারিত»

একজন ঐশী এবং আমাদের সমাজ…!!!

ঐশী মেয়েটার তার বাবা-মা কে মেরে ফেলা নিয়ে অনেক তোলপাড়, আমি সাধারনত রাজনীতি, ভায়োলেন্স এই জিনিসগুলো এড়িয়ে যাই। কিন্তু আজ ঐশী কে দেখে নিজের কিছু ব্যাপার খুব মনে পড়তেসে। ঠিক এই মুহূর্তে আমি বুঝি ঐশী কেমন আছে, সবকিছু মুখে বলা যায়না। ঐশী যে ভুল করেছে সেটার ৭০ ভাগ দায় এই সমাজের ওর না।

একটা শিশু কখনোই খুনি হয়ে জন্মায় না,তাকে খুনি বানানো হয়।

বিস্তারিত»

বঙ্কিম ও ব্যাকরণ

রাজশাহী ক্যাডেট কলেজ। রিইউনিয়ন ২০১২। আব্দুল হান্নান স্যারকে দেখেই  মনে পড়লো -বঙ্কিম, রেন এন্ড মার্টিন, শাকলিন,ব্যকরণ ।এভাবে ফিরে যাই অনেক দিন আগে।

DSC05940 copydfssadek

২৮ মে ১৯৮৩ সাল। রাজশাহী ক্যাডেট কলেজে  ২০তম ব্যাচের জন্মদিন।একাডেমিক ব্লকের সামনে বিশেষ কায়দায় আমাদের বরণ করে নেয়া হচ্ছে।দক্ষিণ দিকের বটল ব্রাশ গাছ গুলোর প্রত্যেকটির চারপাশে কয়েকজন নতুন ক্যাডেট- আমি বাদুড়, আমি  বাদুড় বলে  চিল্লাচ্ছে।

বিস্তারিত»

আমি চাইনা জামাত-ই-ইসলামীকে নিষিদ্ধ করা হোক

কি?শুনে খুব আশ্চর্য হচ্ছেন তাই না?অলরেডি মনে হয় আমাকে গালাগালি শুরু করে দিয়েছেন তাইনা?আমি জানি অনেকেই আমার সাথে একমত হবেন না।কিন্তু তারপরেও নিষিদ্ধের বিরুদ্ধে আমার যুক্তিগুলো তুলে ধরছি।
জামাত-ই-ইসলাম এমন কোন অসুখ না যে ঔষধ দিলাম আর রোগটা সেরে গেলো। এটা অনেকটা ক্যানসারের মতন আমাদের সারা শরীরে ছড়িয়ে আছে। এটাকে ধীরে ধীরে এবং রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে।জামাত-ই-ইসলাম ভুঁইফোর কোন দল না যে নিষিদ্ধ করলাম আর সব শেষ হয়ে গেলো।

বিস্তারিত»

১৫ই আগস্টে ঘটে যাওয়া কতিপয় ব্যক্তিগত ক্ষতি

৭২ এর শুরু থেকে ৭৫-এর শেষ, এই চার বছর আমি ইউনিভার্সিটি ল্যাব-এ পড়েছি। ঐ সময়কালে শেখ রাসেলও ছিল ঐ স্কুলের ছাত্র। আমরা এক ক্লাসে না পড়লেও বিরল এক কারনে তারসাথে আমার কিছুটা সখ্যতা গড়ে ওঠে।
আমার বড়ভাই ছিল গভঃ ল্যাবের ছাত্র। ওর ক্লাশ শুরু হত দশটার আশেপাশে। আমারটা সোয়া এগারোটায়। দুইজন একসাথে রিকশায় আসতাম। আমাকে স্কুলগেইটে নামিয়ে দিয়ে ভাইয়া যখন চলে যেত, তখনও ক্লাশ শুরুর ঘন্টাখানেক বাকি।

বিস্তারিত»