আজকের কালপুরুষ
———– ড: রমিত আজাদ
কোটি জনতার আর্ত ওস্ঠধর বারংবার হচ্ছে কম্পিত ,
আসুরিক শক্তির কাছে নতজানু হয়ে বড় বেশী উৎকন্ঠিত।
আমাদের চিৎকার নিরেট দেয়ালে ঠেকে,
বার বার ফিরে আসে আমাদেরই কানে,
বেদনার পংক্তিমালা দুখিনী কবিতা হয়ে,
বেজে ওঠে বিষন্ন কোন অসন্তোষের গানে।
প্রতি বছরই একবার করে সুর্যকে প্রদক্ষীন করে পৃথিবী,
আর আমরা যেখানে ছিলাম ঠিক সেখানেই থেমে থাকি।








