মুক্তগদ্য : বিচ্ছিন্ন সময়ের টুকরো অনুভূতিসমূহ

এক

খসখসে সময়ের মাঝে আমাদের পথচলার মাঝে আকাশ অচেনা হয়। দূরের দিগন্তের শেষবিন্দুর মাঝে চোখ আটকে গেলেও আমাদের পথ চলা থামে না। আমরা সবাই ছুটে চলি। ছুটে চলার ফাঁকে কালগর্ভে বিলীয়মান আমাদের অন্তর্ধান ঘটে আমাদের অজান্তেই। হারিয়ে যাওয়া মানুষ হারিয়ে যাওয়া সময়ের জন্য মন প্রাণ উজার করে কাঁদতে চাই। অথচ দিগন্তের অচেনা আলোকরেখার নিষ্প্রাণ অথচ দুর্নিবার আকর্ষণ আমাদেরকে সব ভুলিয়ে এগিয়ে নিয়ে যায় অচেনা আকাশের নিচে অচেনা আমাদের মাঝে।

বিস্তারিত»

আরেকটি পুতিন অধ্যায়

আজ সন্ধায় মস্কোতে অনুষ্ঠিত হল রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। কোন রকম নাটকের জন্ম হয়নি। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভ্লাদিমির ভ্লাদিমিরভিচ পুতিন আগামি ৪ বছরের জন্য নির্বাচিত হয়েছেন।
সাধারন নির্বাচনের পরবর্তী কারচুপির প্রচণ্ড গুজব উঠেছিল। যেখানে আমেরিকার বক্তব্যও ছিল উস্কানিমূলক। রাজধানি মস্কো এবং পুতিনের জন্ম শহর সেন্ট পিটার্সবার্গ থেকে পুলিশ বাহিনী বিপুল পরিমান বিদ্রোহীকে আটক করে। লিফলেট,মীটিং এবং মিছিল করার অভিযোগে। যার একটি বিশাল অংশ ছাত্র ছাত্রী।

বিস্তারিত»

ডাচ রাজপুত্রদের তো দুঃখীই হতে হয়! (এই লেখাটা আকাশ’দা’র জন্য )

প্রাচীন গ্রিসের ইতিহাসে বাতাসে ফোলানো বল নিয়ে খেলাধুলার বিবরণ থাকলেও ফুটবলের জন্মভূমি ধরা হয় চীনকে। তবে খেলাটির বিকাশ, বিস্তৃতি, বিবর্তনের মাধ্যমে আধুনিক যে রূপটি আমরা দেখছি সেটা ইংরেজদের কল্যাণে। ক্রমে তাতে যোগ হয়েছে লাতিন নির্যাস, ছন্দের মোহনীয়তা। ইংলিশ ফুটবলের গতি আর লাতিন ছন্দের আড়ালে যেটা প্রায়ই হারিয়ে যায়, তা হলো টোটাল ফুটবল’। রাইনাস মিশেলের উদ্ভাবনী ভাবনা বাস্তবে রূপ নিয়েছিল ইয়োহান ক্রুইফ নামের এক দুঃখী রাজপুত্রের পায়ে।

বিস্তারিত»

চূড়ার খোঁজে

গত বছরের ১০ নভেম্বর নর্থ আল্পাইন ক্লাব বাংলাদেশ থেকে আমরা ৬ জন নেপালের অন্নপুর্ণা রিজিয়ন এর চুলু ইস্ট (২১,৫৯৫ ফিট ) নামক পর্বতের চুড়ায় উঠতে সক্ষম হই । সেই চুড়ায় পৌছানোর কাহিনী নিয়েই এই সিরিজ লেখার চেষ্টা ।

Life can only be understood backwards; but it must be lived forwards. – Søren Kierkegaard

রাতের বেলা তিন ঘণ্টার চড়াই উতরাই এর পরে একটা ট্যেকনিকাল খাঁজ এর ঠিক আগে এসে আমরা পুরো টিম দাঁড়িয়েছি।

বিস্তারিত»

যা হবার…

 

বশির কাকার সাথে গুটিগুটি পায় একটা পুরনো দোতলা বাড়ির গেটে এসে দাঁড়ায় লাচি।ওর হাতের স্বচ্ছ পলিথিনের ব্যাগে একটা ফ্রক আর একটা প্যান্টের অস্তিত্ব টের পাওয়া যায়।কাকা কলবেল বাজায়।কারও সাড়াশব্দ মেলে না।৪-৫ বার অনবরত বাজিয়ে যাওয়ার পর লাচির বয়সী একটা মেয়ে গেট খুলে দেয়।লাচির দিকে তাকিয়ে তার মুখে হাসি ফোটে।

‘বশির আংকেল,কাজের মেয়ে পেয়ে গেছেন ! বাঁচলাম ! গেট খুলতে খুলতে আমার অবস্থা শেষ !’

এক ভদ্রমহিলা ভেতর থেকে বেরিয়ে আসেন।

বিস্তারিত»

ফোরলান-সুয়ারেযদের দেশে

১৫ই জুলাই ২০১০

দীর্ঘ এক মাসের ভয়েজ শেষে আমরা পৌঁছলাম মন্টিভিডিও বন্দর -এ। সিঙ্গাপুর থেকে মন্টিভিডিও কয়েক হাজার মাইল পথ। দক্ষিণপূর্ব এশিয়া থেকে ল্যাটিন অ্যামেরিকা। ভ্রমণ ক্লান্তি  আমাদের সকলকে জেঁকে ধরেছিল। যদিও কেপটাউন এ একদিন এর যাত্রা বিরতি ছিল কিন্তু সেটা  শুধু জ্বালানী ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের জন্য।

দক্ষিণ  অ্যামেরিকা মহাদেশের দক্ষিণ পশ্চিমাংশের ছোট্ট দেশ উরুগুয়ে। এই  মহাদেশে তার চেয়ে ছোট  দেশ কেবল সুরিনাম-ই আছে।  

বিস্তারিত»

“প্রত্যাবর্তন”

 

“প্রত্যাবর্তন”

 

কৃষ্ণ অমাবস্যার নিশীথে ঘোর লাগা পায়ে ফিরে ফিরে আসি এই চেনা বাঁকে

নগরের ঘন্টাধ্বনি সূদুর কোন নীলিমায় ভেসে ভেসে ডাকে —

লক্ষ্মীপেঁচার আহ্বানে এই জংলার তীরে তবু আমি ফিরে ফিরে আসি

চঁড়ুইয়ের ঘুম লাগা প্রহরে ঢোল কলমীর দোলে দোলে

প্রগাঢ় অন্ধকারে হৃদয়ের উৎস নীড়ে এক সমুদ্র তৃষ্ণা নিয়ে —

এই নিশীথবেলায়।

বিস্তারিত»

ভালবাসার বৃষ্টি

সকাল থেকে বৃষ্টি হচ্ছে। অঝর ধারায়। ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না। একটু নড়েচড়ে আবার ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙল মুঠোফোনের MSG Tone শোনার পর। চোখ বুজে মোবাইল টা হাতে নিলাম। নাম্বারটা পরিচিত । ০১৭৪১১৪….

“তুমি কি এখনও বৃষ্টি ভালোবাসো ?”

Msg-টা পড়ার পর থেকে সবকিছু এলোমেলো হয়ে গেল। কোথায় যেন হারিয়ে ফেললাম নিজেকে। আজকাল আমার আমি কেই চিনতে বড় কষ্ট হয়।

বিস্তারিত»

চমৎকার সময়

আজকে সকালে উঠে হঠাৎ মনে হল, আমরা আসলে খুব সুন্দর একটা সময়ে বাস করছি। ট্র্যাফিক জ্যাম, তীব্র গরম, ইলেক্ট্রিসিটি শুন্যতা, মাথাহীন রাজনীতি সব ছাড়িয়েও এই সময়টা সুন্দর, কারণ ঠিক এই চলমান সময়ে পৃথিবী একটা নতুন কনসেপ্টের সাথে পরিচিত হচ্ছে, আর সেটা হলো ওপেন সোর্স কনসেপ্ট। আমাদের জীবনের অনেক সীমাবদ্ধতাকে ছাড়িয়েও পৃথিবীটা আসলে এগিয়ে যাচ্ছে সভ্যতার দিকে, যেটা আমাদের চোখে স্পষ্টত দৃশ্যমান না, কিন্তু খুব ধীরে ধীরেই পরিবর্তনটা আসলে ঘটছে।

বিস্তারিত»

“ফাঁসি চাই — তোমার, তোমাদের”

 

“ফাঁসি চাই — তোমার, তোমাদের”

 

ন্যায়বিচার চাই —

তুমি চাও বা না চাও,

আমি চাই, আমরা চাই

স্বাধীন এই বাংলায় আইনের শাসন চাই।

 

হাতের বদলে হাত, চুলের বদলে চুল,

রক্তের বদলে রক্ত

আর খুনের বিপরীতে ফাঁসি চাই।

এই ফাঁসি —

আমাদের অনাগত শিশুদের

রক্তের নিরাপত্তা দেবে,

বিস্তারিত»