৪।
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। অনেকক্ষণ ধরে বসে আছে জামশেদ আলম এবং নাদিয়া ইসলাম। তাদেরকে বলা হয়েছে, কোন এক উচ্চপদস্থঃ কর্মকর্তা তাদের সাথে দেখা করবে। ওরা দুইজনেই যখন ‘আর কতক্ষণ লাগবে’ ভাবছে, এমন সময় দরজায় দেখা দিল কায়সার চৌধুরি।
-‘দুঃখিত, আপনাদেরকে বসিয়ে রাখার জন্য। আমি স্পেশাল এজেন্ট কায়সার চৌধুরি, এসএসবি।’
-‘আপনাকে দেখে খুব খুশি হয়েছি বলতে পারছি না।
