আমার এই পোষ্টটি দেওয়ার পিছনে বেশ ক’টি কারণ আছে। “নীলা” সিরিজটার গ্রহণযোগ্যতা এবং আমার সমসাময়িক সমস্যাগুলোর কারণ অনুসন্ধানের চেষ্টা করছি।
প্রথমত, আমি গল্প লেখক নই, কবিতা লেখক। আমি সাধারণ ভাষায় যা ব্যাখ্যা করতে পারি না, কবিতার শব্দ ও ছন্দ আমার সে অভাব পূরণ করে দেয়। কবিতার মধ্যেই আমি আমাকে প্রকাশ করতে পারি, তীক্ষ্ণ অনুভূতিগুলো উপলব্ধি করতে পারি। কবিতার কম্প্রেসড কলেবরে বিশাল ভাব প্রকাশ করা আমার জন্য খুব সহজ ও আনন্দের।
বিস্তারিত»