আজকে আমি অফিসে একটু বেশি দৌড়ের উপর ছিলাম। কারন আর কিছু না, আজকে ছিলো আমার একটা সফটওয়্যার এর ডেমো দেখানোর ডেট। যেহেতু ক্যাডেট তাই গত সপ্তাহ দেখে যখন যখন বস ডেইলি বলতো কি অবস্তা, তখনি উত্তর থাকতো হয়ে যাবে। কিন্তু কালকে যখন দেখি তেমকন কিছুই হয় নাই তখন তো মাথা খারাপ। কারন আজকের মাঝে রেডি করে সবার সামনে প্রেসেন্ট করতে হবে। তাই কালকে আর আজকে পাগলের মতো আমার সাথী কোডিং আর ডাটাবেস।
বিস্তারিত»আমার ঈদ শপিং
আমাদের গাড়ির ড্রাইভার উচ্চশক্ষিত, মাস্টার্স ডিগ্রি করা। বিষয়ও ফেলে দেয়ার মতো না, অর্থনীতি। দেখতেও মাশাল্লাহ। ;;)
এখনও যারা বোঝেন নাই, তাদের জন্য বলি-এই ড্রাইভারটা আসলে আমি। এই রোজার সময় আমাকে ড্রাইভারেরই কাজ করতে হয়। এমনিতে আমার অফিসটা মজার। যে কোনো অফিসে যাই বলে বাসা থেকে বের হওয়া যায়। আর অফিসে যদি বলি একটা গুরুত্বপূর্ণ নিউজ পেতে সোর্সের সঙ্গে দেখা করতে হবে তাহলেও যে কোনো সময় বাইরে থাকা যায়।
বিস্তারিত»হাল্কা পোস্ট
দেশ আসলেই এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার পথে আমার কিঞ্চিৎ পোস্ট কাউন্ট বাড়ানোর চেস্টা (অন্য ভাষায় আজাইরা পোস্ট)।
নিচের সংখ্যাগুলো দেখে মনটা কেমন যেন ভালো হয়ে গেল। সব পোলাপাইনের দেশ বিদেশে ইফতারের সমাহার দেইখা খারাপ মন ভালো করার কিঞ্চিৎ প্রয়াস। আসলেই, দেশ এগিয়ে যাচ্ছে, ভাবতে ভালই লাগে। নাহ্, এইবার একখান গাজী ট্যাংক কিনাই লাগে।
•সিসিবি প্যারেড স্টেট
সর্বমোট সদস্য: ১,১০০
সর্বমোট পোস্ট: ২,৭২৭
সর্বমোট মন্তব্য: ১০৪,৯০৮
নাহ্,
বিস্তারিত»ব্যাপক তামাশা !
প্রকৃতির বর্ণিল আয়োজনে
রাতের আঁধারে চক্রাকারে
রঙীন বাতির অসহিষ্ণুতা,
আমাদের সলজ্জ অপেক্ষা!
যাদুকর তখনও আসে নি; আর
বাবা ছেলেকে দিচ্ছেন শান্তনা।
মা মেয়েকে বুঝিয়ে দিচ্ছেন
ঘড়ির কাটায় এ সময়ের ক্ষয়।
বড় ভাই ছোট’কে ফিসফিসিয়ে
শুনিয়ে যায় যাদুবিদ্যায় কারবার-
রুমাল পায়রা হয়ে ডানা ঝাপ্টায় তো
লাল কাগজ নীল হয়ে যায় তার হাতে …
বিসিসি ইফতার পার্টি – সিলেট এডিশন
আজ মহা ধুমধামে বিসিসি’র সিলেট পার্টির ইফতার সন্ধ্যা হয়ে গেল। জমজমাট এই ইফতার পার্টির উদ্যোক্তা ছিলেন বকক এর ৬ষ্ঠ ব্যাচের শফিউল্লাহ ভাই (মেজর শফিউল্লাহ)। ব্যতিক্রমধর্মী এইজন্য বলছি, যে ইফতার পার্টি টি ছিল খোলা আকাশের নীচে বিশাল এক মাঠের মধ্যে। আয়োজনের এই ব্যতিক্রম, উপস্থিত সবাইকে অত্যন্ত অভিভূত করেছে।
সিলেট ক্যান্টনমেন্টের ঠিক উল্টো পার্শ্বের হাউজিং সোসাইটির সর্বশেষ কিনারায় খোলা আকাশের নীচে চাদর বিছিয়ে একদল রোযাদার ইফতার করছে ব্যাপারটা আসলেই রোমাঞ্চকর।
বিস্তারিত»সাপ্তাহিক ১১
তিন মাস আগে চট্টগ্রামে আসার প্রথম দিন থেকেই ঈদের ছুটির জন্য কাউন্ট ডাউন শুরু করেছিলাম। দিন হিসেবে না হয়ে সেটা ছিল সপ্তাহ হিসেবে। শেষ পর্যন্ত সে কাউন্ট ডাউন এসে শেষ সপ্তাহে ঠেকল। সব কিছু ঠিক থাকলে এই বৃহঃস্পতিবার ঢাকায় ফিরব। তবে ছুটিতে যাবার আনন্দের চেয়ে রোজার মাস শেষ হয়ে যাবার দুঃখ বেশি হচ্ছে। এই শান্তিময় সময়ের জন্য আবারো এক বছর অপেক্ষায় থাকতে হবে। (আমার রোজার মাস প্রীতির কারন আগের পোস্টে বলেছিলাম)।
বিস্তারিত»সিসিবি গেট টুগেদারঃ কানাডা চ্যাপ্টার
দেশে থাকা ব্রাদার সিস্টাররা গেট টুগেদার করেন মাঝে মধ্যেই। বিরাট খাওয়া দাওয়া করেন, ছবি তুলেন। মজার শেষ নাই! প্রবাসীরা চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারেন না। সিসিবি কানাডা চ্যাপ্টার প্রবাসীদের এই দুঃখ ঘোচানোর উদ্যোগে এক গেট টুগেদারের আয়োজন করেছিল সেপ্টেম্বরের ১২ তারিখ, টরন্টো এয়ারপোর্টে। খুব শর্ট নোটিশে করা বলে বেশি লোকজন জোগাড় করা যায় নাই। তবে উপস্থিতদের মধ্যে তারকা ব্লগার তৌফিক এবং ব্লগ চাওয়ালা রকিব উপস্থিত ছিলেন।
বিস্তারিত»প্রেম-যুদ্ধ-সুখ ১

আয় পাষাণী,আয় না করি যুদ্ধের আয়োজন
তুমুল ভীষণ যুদ্ধ হবে,আমরা এ দু’জন-
আস্ত্রধারী যোদ্ধাবেশে শত্রু হয়ে লড়ি,
প্রমাণ হবে কার চেয়ে কে বেশী ঘৃণা করি!
এবার চলুন ক্রিকেট খেলিঃ সিসিবি চ্যাম্পিয়ন’স ট্রফি (ফ্যান্টাসি ক্রিকেট)
ফ্যান্টাসি ফুটবল নিয়ে জমে উঠেছে সিসিবি লীগ। প্রিমিয়ার লীগের ৫ম সপ্তাহ চলছে আর এর মধ্যেই সিসিবি’র ফুটবল ম্যানেজারদের মধ্যে শুরু হয়ে গেছে হাড্ডাহাড্ডি লড়াই। ফুটবলের মত ক্রিকেট খেলাটা সারাবিশ্বে তেমন জনপ্রিয় না হলেও ক্রিকেটকে ঘিরে আমাদের দেশে আলাদা একটা ক্রেজ আছে। এই মাসের ২২ তারিখে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন’স ট্রফি ২০০৯। সকলের সাড়া পেলে ফ্যান্টাসি ফুটবলের মত ক্রিকেটপ্রেমী সিসিবি ম্যানেজাররাও মেতে উঠতে পারি ফ্যান্টাসি ক্রিকেট নিয়ে।
বিস্তারিত»হতাশা-আ… হতাশা-হা… বাইনারি কোডে জড়িয়ে আছে!
(ব্লগটি যদি Warfaze-এর কোনো সদস্য পড়ে থাকেন তাহলে তার কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি)
কম্পিউটার ব্যবহারকারীদের কি সব বিড়ম্বনা পোহাতে হয় সেটা মনে হয় আমার নতুন করে বলার প্রয়োজন নেই। কোন একজন মনীষী বলেছেনঃ “দু’টি জিনিসের আচরণ কখনও আগে থেকে আঁচ করতে পারবে না — ১) তোমার গাড়ি, ২) তোমার বউ”। আমার মনে হয় উনার সময়ে যদি কম্পিউটারের ব্যবহার এরকম ব্যাপক আকারে থাকত তাহলে সেখানে একটা ৩)-ও আসতো।
বিস্তারিত»ফিরে দেখা (পর্ব-১)
(১)
আমরা তখন ক্লাশ টুয়েলভে । কলেজ ছাড়ার প্রস্তুতি নিচ্ছি । একদিন ক্লাশ নিতে এসে মশিউর স্যার বললেন আজ তোমাদের গল্প শুনবো । তোমাদের কোন মজার ঘটনা থাকলে সেগুলো বল । আমি উঠে দাড়ালাম । শুরু করলাম আমার গল্প ।
তখন আমরা ক্লাশ সেভেনে । তিনতলা হাউসের নিচের হাউসে ছিলাম আমি । আমাদের মসজিদটি ছিলো হাউসের সাথে । অন্য হাউসের ক্যডেটরা মসজিদে যাওয়ার জন্য হাউসের সামনের রাস্তা ব্যবহার করত ।
ভালোবাসার বন্ধুত্ব- ১৫
খেরোখাতা – মেঘ ভাঙ্গা রোদ
১।
টানা নয়দিন পরে নেটে আসলাম। ন —য় — দি —-ন। কতকিছু ঘটে গেছে এই এতদিনে। বাংলাদেশের সংগে ভারতের নতুন নতুন চুক্তি হচ্ছে, জুলহাস সমুদ্র সীমানায় যুদ্ধ জাহাজ নিয়ে যুদ্ধের অপেক্ষা করছে, ফুটবলের ঈশ্বরের কথা ফুটবল আর শুনছে না, তামিমের এক ডিগবাজীতে তার দাম ৫ লাখ বেড়ে গেছে, দুই নেত্রী একই টেবিলে বসে ইফতার করছে, ওবামা বলছে ইংল্যান্ডের কিছু কিছু কাজ তার আর পছন্দ হচ্ছে না …………
ছোট্ট চাওয়া
দেহ যদি কালাই করব,
তবে তার বিনিময়?
কত কর্ম আর তার কত ধর্ম,
সবই ঝরাবে কত যে ঘর্ম।
চলবে জীবণ, গড়বে বাড়ি-গাড়ি
ধ্বংস হবে ক্ষন, ক্ষয় হবে নাড়ি।