আমি নাকি এর আগের লেখাগুলায় চাপা মারছি আর ছোট ঘটনাকে অতিরঞ্জিত করছি,এই ধরনের কথা বলায় হপ্তাখানেক আগে আমি বাপ্পী (মাহবুব ০০-০৬, BCC)-রে মাইখানেক দাবড়াইছি আর মিনিটদশেক পিটাইছি। যদিও তারে পিটানো নিয়ে আমার কোনোই আক্ষেপ নাই তারপরও বলতেই হয়, আমরা কমবয়েসী এক্স-ক্যাডেটরা একসাথে হইলে যেসব বিষয় নিয়ে গ্যাঁজাই সেইগুলা একই ভাষায় কখনও পোস্ট করলে বিরাট বিপত্তি আছে;সিসিবি নাস্তানাবুদ হয়া যাবে। তাই কিছু নিরীহ ছোটখাট ঘটনারে এক্টুখানি fabrication সহ লিখি…………….এবং এখন থেকে ফাউ প্যাঁচাল সাধু ভাষায়……
বিস্তারিত»গৃহবদল
দূরে কোথাও একটা রাত জাগা পাখি অবিরাম ডেকে চলেছে। আজ বোধহয় আকাশে চাঁদের পসরা নেই। কেমন শুনশান চারপাশ, ঐ লেজঝোলা পাখিটা ছাড়া বোধহয় বাইরে আর কেউই নেই।
নতুন জায়গায় বরাবরই ঘুমুতে অসুবিধে হয় জাহানারার। সেবার যখন চাঁটগাঁ যাওয়া হলো বড় ছেলেটার জন্য মেয়ে দেখতে, হোটেল ঘরের ঐ নরম বিছানাতেও ঘুম হয়নি। সহসা ঘর বদলে আজো সেই পুরানো বাতিকটাই চেপে বসেছে।
হঠাৎ করে নাতিটার কথা মনে পড়ে গেলো।
বিস্তারিত»তারেক ভাই এবং তার কাঠের সেনাপতি

বই মেলা আসলেই ক্যাম্পাসে একটা অন্য রকম সুবাস পাওয়া যায়, বইয়ের সুবাস। এই সময়ে শামসুন্নাহার হলের কোণায় বা লাইব্রেরীর সামনে আড্ডা গুলোর থেকেও বেশী টানে মেলা। অবশ্য টানারই কথা, বালিকা আর বই দর্শনের এমন সুযোগ আর কোথায় পাওয়া যাবে বলেন। তবে অনেক সময় এই দর্শনটাই সার হয় কারণ বালিকারা যেমন আমাদের পাত্তা দেয় না তেমন সব বই এই গরীব মেধাবী ছাত্রদের পক্ষে কিনা সম্ভব হয় না।
মেলায় মোস্তফা মামুন ভাইয়ের বই
অন্যদের কথা জানিনা কিন্তু আমার প্রিয় লেখকের তালিকায় মামুন ভাইয়ের নাম আছে। মোস্তফা মামুন। ক্যাডেটদের নিয়ে লেখেন, ক্যাডেট কলেজের গল্প লিখেন শুধু এসব কারণে নয়। তাঁর কিশোর উপন্যাসগুলো আমি মুগ্ধ হয়ে পড়ি। যেমন পড়ি রম্য রচনা বা খেলা নিয়ে লেখাগুলো। ক্যাডেট নম্বর ৫৯৫, কলেজ ক্যাপ্টেন , দ্বিতীয় প্রিয় মানুষ, রিমি আজ চলে যাবে বা বামহাতি বাবলুর মতো বই গুলো যারা পড়েছেন তারা নিশ্চয়ই আমার সাথে দ্বিমত করবেন না।
বিস্তারিত»‘এফ পি’
কলেজে একটা ‘এফ পি’ ছিল।সোহরাওয়ার্দি হাউসের সামনের রাস্তায় সাদা কালি দিয়ে লেখা ছিল।ঐ টা ছিল আসলে ফিনিশিং পয়েন্ট,অর্থাৎ ক্রস কান্ট্রি বা ইডি খেলে দৌড়ে এসে ঐ খানে ফিনিশিং হত।ক্লাস ৭ থেকে ‘এফ পি’ দেখে আসছি,কিন্তু ‘এফ পি’র সংজ্ঞা বদলে গেল ক্লাস ৮ এর মাঝামাঝি সময়ে।কারন হল ক্লাস ৮ এ আমরা দেখলাম কলেজে একজন ভূগোলের নতুন ম্যাডাম আসলেন,নাম ফরিদা পারভিন।
ফরিদা পারভিন ম্যাডাম সম্পর্কে আমার সিনিওররা অনেক কিছুই আমার চেয়ে অনেক অনেক বেশী বলতে পারবেন ।
বিস্তারিত»এলোমেলো-৬: সিনেমা পারাদিসো
কোন এক সুন্দর সকালে মোকা (মোকাদ্দেস,ককর, ‘৯৪-‘০০) আমার হাতে একটা ডিভিডি ধরিয়ে দিয়ে বলল, “মুভিটা দেখ, তোর ভালো লাগবে”। তখন হলে থাকি, মুক্ত-স্বাধীন জীবন। ঘুরাঘুরি, আনন্দ, গান শোনা আর মুভি দেখার জীবন। ও হ্যাঁ, মাঝে মধ্যে একটু-আধটু পড়াশোনার জীবনও। আমরা একই হলে থাকতাম, রুম ছিল কাছাকাছি। যা বলছিলাম…মোকা সাধারণত “হাই থট”-এর মুভি দেখে, আমাদের মত ম্যাঙ্গো পাবলিকের এন্টেনার উপর দিয়ে চলে যায় এসব ছবি। খুব বোরিং সময় যাচ্ছে আর হাতের কাছে নতুন কোন মুভি নাই- এই ধরণের পরিস্থিতিতে সাধারণত মোকার কাছ থেকে ছবি নেয়া ছাড়া আর কোন বিকল্প থাকত না।
বিস্তারিত»গার্লস ক্যাডেট কলেজ এবং নারীর ক্ষমতায়নঃ
(ফৌজদারহাট ক্যাডেট কলেজের রজত জয়ন্তির সাময়িকীর জন্য এটা লেখা হয়েছিলো। ঘরে বসে আমরা অনেক ভাবনাই ভাবতে পারি। আবার একেক ক্ষেত্রে একেকজন অভিজ্ঞ। সবার চিন্তাধারার সম্মেলনে ভালো কোন আইডিয়া বের হয়েও আসতে পারে। পাঠককূলকে এর পক্ষে-বিপক্ষে-নিরপেক্ষে মতামত দেওয়ার জন্য অনুরোধ রইলো।)
১৯৫৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্থানে ছেলেদের জন্য স্থাপিত ফৌজদারহাট ক্যাডেট কলেজের মাধ্যমে বাংলাদেশে ক্যাডেট কলেজের যাত্রা তার পঞ্চাশ বছর পূরণ করলো। অষ্টাদশ শতাব্দীতে পশ্চিমের আজকের উন্নত দেশগুলোতে গণতন্ত্রের সূচনার প্রায় শতাব্দীকাল পরে সে সব দেশে সাধারণ নারীরা পেয়েছিলো তাদের ভোটাধিকার।
বিস্তারিত»আই লাভ ইউ, ক্যাডেটস্ !!!
আজ আমার বিশেষ খুশির দিন। কারণটা একটু পরই বলছি। তার আগে একটা গল্প বলি। তবে আগেই বলে নিচ্ছি, এটা শুধুই গল্প, কোন জীবনকাহিনী নয়, বরং জীবনকাহিনীর মত করে লেখা অসংলগ্ন প্রলাপ মাত্র। বাস্তব জীবনের সাথে এর কোন সম্পর্ক নেই। 🙂 O:-)
আকাশ। আমার খুব ভালো বন্ধু। দেশের এক স্বনামধন্য ক্যাডেট কলেজ থেকে মাত্র পাশ করে বের হয়েছে, সময়টা ২০০৫ সাল। আমি যখন কোথায়-কিভাবে ভর্তি হব এই নিয়ে টেনশনে দিন-রাত এক করে ফেলছি,
বিস্তারিত»বাণী চিরন্তণী – ক্যাডেট ভার্সন
১। কামরুল স্টাফ এর কমন ডায়লগ – স্টার্ট ফ্রন্ট্ররোল বিগিন
২।ক্যাডেটদের উৎসাহ দিতে গিয়ে ওভার অল ডের আগের দিন হাউস এসেম্বলি তে গোমতীর হাউস মাস্টার- ( অলরেডী পযেন্ট এর ব্যবধান এতই বেশী যে গোমতী থার্ড নিশ্চিত )
” স্টিল দেয়ার ইজ এ হোপ টু বিকাম চ্যাম্পিয়ন”
৩। আমাদের সারোয়ার ভাই একবার লাইটস অফ এর পর তিতাস হাউস এ এলেন আর পড়ে গেলেন হাউস প্রিফ্রেক্ট এর সামনে।
বিস্তারিত»ক্যাডেট কলেজ শিক্ষা : আলোচনা বিতর্কের এখনি সময়
এদেশে ক্যাডেট কলেজ শিক্ষাব্যবস্থা অর্ধশতক পূর্ণ করেছে এবং ফৌজদারহাট ক্যাডেট কলেজের বয়স আজ ৫১ বছর। স্বাধীনতার পর একবার বাংলাদেশে বিতর্ক উঠেছিল ক্যাডেট কলেজ শিক্ষার আর প্রয়োজন আছে কিনা। আজ ৫০ বছর পর আবার একই প্রশ্ন উঠেছে। তবে সেটা সরকার বা জনগণের মধ্যে নয়। সরকার দিন দিন ক্যাডেট কলেজের সংখ্যা বাড়িয়ে চলেছে আর জনগণ তাদের এলাকায় আরো আরো ক্যাডেট কলেজ চাইছে। কিছুদিন আগে সংবাদপত্রে গোপালগঞ্জে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার দাবি সম্পর্কিত খবর পড়েছিলাম।
বিস্তারিত»কোথায় আছেন?
এক দশক হয়ে যাচ্ছে কলেজ ছেড়েছি, প্রায় কারও সাথেই যোগাযোগ নেই। কয়েকজন শিক্ষকের ঠিকানা জানা দরকার, মনে হলো, সিসিবিতে জিজ্ঞেস করাটাই সবচেয়ে ভাল হবে।
যারা এখনো বিভিন্ন কলেজেই পড়াচ্ছেন, তাদের বোধহয় পূর্ণ ঠিকানার প্রয়োজন নেই, কোন কলেজে আছেন সেটা জানতে পারলেই চলবে। আর ইতিমধ্যেই কলেজ ছেড়েছেন যারা, তাদের পুরো ঠিকানা যদি পাওয়া যায়, তাহলে গ্রেট।
১। আবু মুহম্মদ রইস স্যার ও লতিফা ম্যাডাম
২।
মৃত্যুসংবাদ
ইউসুফ মামার মিসেস (আমার ছোটমামি) আজ ফজর ওয়াক্তে এ্যাজমা এ্যাটাকে মারা গেছেন। সবাই প্লিজ দোয়া করেন।
বিস্তারিত»মুখবন্ধ
হ্যাং হয়ে থমকে আছি। মনিটরে মাঝেমাঝে ফেইটাল এরর হয়। গাঢ় চকচকে নীল পর্দা এসে সব ঢেকে দেয়। শাদা গোটা গোটা অক্ষরে লেখা থেকে নির্মম পরিহাস। সকল চেষ্টা ফাঁকি দিয়ে মরে গেছে যন্ত্র। যন্ত্রেরও শরীর বিগড়ায়, মাথা নষ্ট হয়। মাথা মানে প্রসেসর, নয়তো মাদারবোর্ড। মা! মা! তোমার কী হয়েছে মা? মন খারাপ? মন খারাপ হলে আমাকে একটু জড়িয়ে থাকো। আরো একটু সময়… তোমার গায়ের গন্ধে একটা শৈশব ফেলে এসেছি আমি।
বিস্তারিত»প্রশ্নবোধক এক জিয়াউর রহমান
আমাদের কাউন্সিলের নাম টাওয়ার হ্যাম্লেট। এই কাউন্সিলের আন্ডারে একটা ফ্রী লাইব্রেরী আছে যার অনেকগুলো ব্রাঞ্চ। প্রচুর বাংলা বই থাকার কারণে আমি এখানে প্রায়ই যাই। তো সেদিন রাজিব ভাই(বিসিসি-১৯৯০-১৯৯৬) একটা বই ইস্যু করলেন “হিটলার থেকে জিয়া” লেখক মিনা ফারাহ। ভাইয়ার পড়া শেষ হওয়ার পর আজকে আমি পড়ার জন্য নিলাম ভুমিকা পড়ে তো অবাক এইসব কি লিখা আগেতো কখনও শুনিনাই। তাই চিন্তা করলাম সবার সাথে বইটার ভুমিকাটা শেয়ার করি দেখি এটার সত্যতা কটটুকু।
বিস্তারিত»