১
আমরা যারা বিভিন্ন ব্লগের সাথে জড়িয়ে গেছি তারা বোধহয় কমবেশি সবাই বই পড়তে ভালবাসি। নইলে তো ইউটিউব, ফেসবুক আর ভিডিও গেইমেই বাঁধা থাকতাম। দেশে এখন বই মেলা হচ্ছে। রমরম ঝমঝম। দূরে বসেও তার ঝংকার শুনতে পারছি। বেশ বুঝতে পারছি ঢাকা শহরে ফেব্রুয়ারী এখন বেশ উতসবের মাস। বাংগালিদের জন্য এই মাসটা বেশ ঘটনাবহুল। ফাগুন রাংগানো সুখ আছে। আবার একুশের কালো ব্যাচে ঢাকা দুঃখও আছে।
বাংলাদেশের উদ্বোধনী অর্জন ও আমাদের হতাশা!!!!
অনেক আশার পূরণ ঘটিয়ে কাল শেষ পর্যন্ত বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠান দেখার সৌভাগ্য হল। বিএমএ তে। বাংলাদেশের কাছে এত বড় আশা ছিল না বললেই চলে। আশার মাত্রা ছাড়িয়ে অনেক বেশীই করতে পেরেছে আমাদের দেশ।।।। সবচেয়ে ভালো লেগেছে পর্যটন কর্পোরেশনের Beautiful Bangladesh আর Aerial cricket যাই হোক কথা তবু থেকেই গেছে। আমাদের দেশের মাথারা যখন বলেছে ওয়ার্ল্ড কাপ ২০০১…. তখন আর কিছু বলার থাকে না। আন্তর্জাতিক একটা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী,
বিস্তারিত»স্বপ্ন বনাম বাস্তবতা ৩
১
সেপারেশন এংজাইটি বলে একটা কথা আছে যার সহজীকরণ বাংলা দাড়ায় ছেড়ে যাবার ভয়। পাঁচ ছয় মাসের বাচ্চারা যখন বুঝতে পারে তার মা আর সে আসলে ভিন্ন সত্তা তখন মা তার থেকে দূরে সরে গেলে সে ভীত হয়ে পড়ে। অথচ সেই বাচ্চাই একসময় মায়ের কোল ছেড়ে প্রেয়সীর হাত ধরার জন্য ব্যাকুল হয়ে পড়ে। বয়োসন্ধির আগ-পিছু হঠাত সে আবিষ্কার করে তার ‘আমিময়’ সত্ত্বাকে। সে আসলে পৃথিবীতে একা।
৪০ বছরের অভিজ্ঞতা
[সবাইকে অনুরোধ – এই লেখাটাকে কেউ যেন খুব একটা সিরিয়াস লেখা মনে করে নিও না। পৃথিবীতে দুই জন মানুষের অভিজ্ঞতা খুব কম সময় একই হয়। ফলে সবার নিজের নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। আমাকে যেন কেউ আবার কখনও দায়ী করে ক্ষতিপূরণের মামলা ঠুকে দিও না।]
৪০ বছর আগে আজকের এই দিনে (৮ই ফেব্রুয়ারী, ১৯৭১) মমতাজকে বিয়ে করেছিলাম আমি। এতগুলি বছর পার হয়ে গেছে –
বিস্তারিত»অন্তরের কাঠিন্য – ডঃ আবু আমিনাহ বিলাল ফিলিপস পর্ব -১
হালাল ও হারাম সম্পর্কিত একটি বিখ্যাত হাদীসে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্তেরর গুরুত্ব সম্পর্কে আমাদের জানিয়েছেন। তিনি বলেছেন :
“আমাদের শরীরে এমন একটি মাংস পিণ্ড রয়েছে যা সুস্থ থাকলে সারা শরীর সুস্থ থাকে আর যা অসুস্থ হলে সারা শরীর অসুস্থ হয়ে পড়ে। সেটি হচ্ছে হৃদয়।” [সম্পূর্ণ হাদীসটি হচ্ছে : আন-নু’মান বিন বাশীর কর্তৃক বর্ণিত : আমি আল্লাহ’র রাসূলকে বলতে শুনেছি, “হালাল ও হারাম উভয়েই স্পষ্ট,
বিস্তারিত»২৯ সমগ্র
যেহেতু আজ ক্লাস ছিল না,তাই একটু আগে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই ক্যাডেট কলেজের কথা মনে পড়ে গেল। মনে পড়ে গেল বিভিন্ন সময়ে এক একজনের মুখ থেকে বের হয়া ডায়ালগ গুলো আর মজার মজার সব ঘটনা গুলো। আর তাই শেয়ার করতেই ব্রাশ না করেই ল্যাপটপ নিয়া বসা।
১…আমরা যখন ক্লাস সেভেনে,তখন আমাদের জেপি ভাইয়ার টানটান করে মশারি টাঙ্গানো নিয়া কালজয়ী ডায়ালগ,”পিটি শু থ্রো করলে যাতে আমার কাসে ব্যাক করে”।
বিস্তারিত»যাত্রা হলো শুরুঃ লিটিল বাংলাদেশ
গতকাল ১৫ই জানুয়ারী, ২০১১ বিকেলটা আমেরিকায় একটা খুব ছোট্ট কিন্তু আমেরিকার বাংলাদেশী কম্যুনিটির ইতিহাসের এযাবৎকালের সবথেকে বড় ঘটনাটা ঘটে গেলঃ আমেরিকার বুকে সর্বপ্রথম একটা এলাকা বাংলাদেশের সাথে মিলিয়ে ‘লিটিল বাংলাদেশ’ হিসেবে অফিসিয়ালী অভিষিক্ত হলো। এলাকাটা আয়তনে খুবই ছোট। লস এঞ্জেলস শহরে কোরিয়া টাউন নামে পরিচিত এলাকার একপাশে ভার্মন্ট এভিনিউ আর নর্মান্ডি এভিনিউ এর মধ্যবর্তী ৩নং সড়কের দুইধার। সিটি মেয়র এবং বাংলাদেশ দুতাবাসের কর্মকর্তা মিলে সাইনবোর্ড টানিয়ে এলাকা চিহ্নিত করে দিলেন।
বিস্তারিত»অশনি সংকেত
আমি একদিন উপলব্ধি করলাম, আমি এমন একটি দেশের নাগরিক যে দেশে প্রতিনিয়ত কোন না কোন সংকট লেগেই থাকে। সেটি হোক প্রাকৃতিক বা নাগরিক সৃষ্ট, প্রতিবেশী সৃষ্ট কিংবা বিশ্বের দণ্ডমুণ্ডের কর্তাদের বানানো – ঘটনা যাই হোক না কেন, আমরা বার বার সংকটে ঘুরপাক খাই। একেবারে ‘জন্ম থেকে জ্বলছি’ বলা যায়। হয়তো সব দেশই সংকটে ঘুরপাক খায়। অনেক দেশ আছে আমাদের চেয়ে আরো অনেক বেশি সংকটময়। কিন্তু বাংলাদেশটা যে আমার দেশ তাই আমার গায়ে লাগে খুব।
বিস্তারিত»আমাদের অস্তিত্ব?
এখন যেটা নিয়ে লিখতে বসেছি, সেটা দর্শনের একটা তত্ত্ব। দর্শন বিষয়ে তেমন আগ্রহ না থাকলেও আমাদের পাঠ্য বইয়ের অংশ হিসেবেই এই ধারণাটির সাথে আমার পরিচয় ঘটে গতবছর, Artificial Intelligence কোর্সের সময়। এই তত্ত্ব বা থিওরির নাম ছিল- “Brain in a vat”. প্রথমে কিছুটা জটিল লাগলেও বেশ ভাল লেগেছিল পুরো ব্যাপারটা। সেজন্যই আপনাদের সাথে শেয়ার করতে বসলাম।
এই “Brain in a vat”- আঙ্গুল উঠায় একেবারে আমাদের অস্তিত্বের দিকে।
বিস্তারিত»শ্রমের মূল্যতত্ত্বে অর্থের উদ্ভব ও ফলাফল নিয়ে আলাপ-সালাপ
আগের পর্ব (http://www.cadetcollegeblog.com/mahmudh/27922)
কল্পনা করুন একটা কর্মব্যস্ত দিনের শুরু থেকে। সকালে ঘুম থেকে উঠে ব্রাশে পেষ্ট লাগিয়ে দাঁত পরিস্কার করি, ট্যাপ থেকে মুখে ঠান্ডা পানির ঝামটা দিয়ে টাওয়েলে মুখ মুছতে মুছতে ডাইনিং টেবিলের দিকে এগুতে থাকি। দৈনিক পত্রিকার কপিটা হাতে নিয়ে চোখ বুলাতে বুলাতে চা-নাস্তার জন্য অপেক্ষা করি। এরপর থেকে সারাদিনমান আমরা এটা-ওটা-সেটা ব্যবহার করেই চলি। বিভিন্ন কাজের জন্য, নানা রকম চাহিদা পূরণের জন্য অগণিত পণ্য ক্রমাগত ব্যবহার করে চলি।
বিস্তারিত»ফুলবাড়ী কয়লা প্রকল্প: পরিবেশগত, সামাজিক ও স্বাস্থ্যসংক্রান্ত প্রভাব
গত কয়েক বছর এদেশের পত্র-পত্রিকা ও সভা-সেমিনারে ‘উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন’ প্রসঙ্গে পক্ষে বিপক্ষে ব্যাপক আলোচনা, বিতর্ক ও পাল্টাপাল্টি অভিযোগ হয়ে আসছে। জনগণের আকাঙ্ক্ষা ও স্বার্থ-বিরোধী জাতীয় সম্পদ (তেল, গ্যাস, কয়লা, বন্দর ইত্যাদি) সংক্রান্ত বিভিন্ন চুক্তি ও উদ্যোগের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন ও সংগঠিত করার মধ্য দিয়ে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা বিষয়ক জাতীয় কমিটি ধারাবাহিক আন্দোলনে নিয়োজিত আছে। এদেশের সরকার বহুজাতিক প্রভুদের স্বার্থরক্ষায় সাধারণ জনগণ এমন কি জাতীয় সংসদকে অন্ধকারে রেখে বিভিন্ন জাতীয় স্বার্থ-বিরোধী চুক্তি সম্পাদন করে চলেছে,
বিস্তারিত»সমাজ সংস্কারের প্রেক্ষিতে তত্ত্ব ও এর প্রয়োজনীয়তা নিয়ে কিছু কথাবার্তা
১
মাঝে মধ্যে এমন শুনি যে, তত্ত্বকথা বলে/শুনে লাভ নেই। হাতে নাতে কাজই হলো আসল। বিশেষ করে ডেভেলপমেন্ট-প্র্যাকটিশনাররা কেউ কেউ এই জাতীয় কথা বলে। তাদের মতে, তত্ত্বালাপের থেকে ফিল্ডে কাজ করা বেশি জরুরী।- এ ধরণের মন্তব্য আদতে তত্ত্বজ্ঞান সম্পর্কে অজ্ঞতার পরিচায়ক। কারণ, তত্ত্ব বাস্তব কর্ম থেকে আলাদা কিছু নয়; বাস্তব ঘটনার সিস্টেম্যাটিক পর্যবেক্ষণ থেকেই তত্ত্বের উদ্ভব। তত্ত্বের কাজ আপাতঃ অসংলগ্ন, বিশৃখল, জটিল সামাজিক অবস্থাসমূহের মধ্যে সাধারণ প্রবণতা খুঁজে দেখা এবং এর মাধ্যমে একাধিক কনসেপ্টের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করা যা’
বিস্তারিত»ধর্ম নিয়ে আমার ভাবনা – শেষ পর্ব
ধর্ম নিয়ে আমার ভাবনা ১
ধর্ম নিয়ে আমার ভাবনা ২
এই শেষ পর্বে আমি জীবনাচরণের ঐ সমস্ত দিকগুলো নিয়ে বলতে চাচ্ছি, যেগুলো সরাসরি ব্যক্তিধর্মের বিশেষ কোন উপাদানের(ধর্ম/মতাদর্শ/চেতনা) সাথে সংশ্লিষ্ট না। কিন্তু পরোক্ষভাবে উপাদানগুলোর প্রভাব এর উপরে পড়ে। বলা যায়, আগের পর্বে লেখা আচার-অনুষ্ঠান ছাড়া ব্যক্তির বাকি সমস্ত কাজই এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এই আচরণগুলো বেশীর ভাগ ক্ষেত্রে ব্যক্তিগত, কিছু কিছু ক্ষেত্রে সম্মিলিত।
বিস্তারিত»ধর্ম নিয়ে আমার ভাবনা ২
এই পর্বে আমি আগের পোস্টের ধারাবাহিকতায় ‘জীবনাচরণ’ নিয়ে কিছু বলব। তবে আমার মনে হয়েছে তার আগে একটা কথা বলে নেয়া দরকার- আমার এই লেখাটার সাথে(আগের পর্ব সহ) সবাই স্বাভাবিকভাবেই বাস্তবকে মিলিয়ে উদাহরণ খোঁজার চেষ্টা করবেন। এইখানে আমার অনুরোধ- উদাহরণ অন্যের মধ্যে খোঁজার আগে, নিজের মধ্যে খোঁজাটাই মনে হয় ভাল হবে।
জীবনাচরণ এর অর্থ সোজা ভাষায় আমরা যা যা করি,
বিস্তারিত»ডঃ রেহমান সোবহানের লেখা প্রথম আলোর সম্পাদকীয় নিয়ে আমার প্রতিক্রিয়া (আংশিক সংযোজিত/সংশোধিত)
মিডিয়ায় গ্রামীন ক্ষুদ্রঋণের সাম্প্রতিক আলোচনার ধারাবাহিকতায় প্রথম আলো’তে (২৩ ডিসেম্বর,২০১০) ডঃ রেহমান সোবহান কলাম লিখেছেন ‘আমরা কীভাবে আমাদের মানমর্যাদা রক্ষা করবো’ শিরোনাম দিয়ে। আসেন ঐটা নিয়ে খানিকক্ষণ আলাপ-সালাপ করি।
রেহমান সোবহান স্যার শুরু করেছেন যথারীতি গ্রামীন ক্ষুদ্রঋণের সাথে তার সম্পর্ক দিয়ে যা’ প্রকৃতপক্ষেই খুব ‘নিকট সম্পর্ক’- তিনি ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত গ্রামীন ব্যাংক বোর্ডের চেয়ারম্যান পদে ছিলেন। তিনি বলেছেন, এই সময়কালটা গ্রামীনের জন্য সবথেকে ভালো সময় ছিলঃ গ্রামীন ক্ষুদ্রঋণ পৃথিবীর নানা জায়গায় ছড়িয়ে পড়ছিল,
বিস্তারিত»