আমার শিক্ষকেরাঃ
জনাব আব্দুল্লাহ আল আমিন
জনাব আব্দুল্লাহ আল আমিন আমাদের বাংলার শিক্ষক ছিলেন, তবে ইংরেজীতেও তাঁর বেশ ভালো দখল ছিলো। একইসাথে তিনি নজরুল হাউসের হাউস মাস্টারও ছিলেন। প্রতিদিন সিরিয়াসলী পড়াতেন না, কিন্তু যেদিন তাঁর পড়ানোর মুড আসতো, সেদিন তিনি পিন পতন নিস্তব্ধতার মাঝে গড়গড় করে লেকচার দিয়ে যেতেন। আমরা হয়ে থাকতাম তাঁর বিমুগ্ধ শ্রোতা। রবীন্দ্রনাথ, নজরুল, দ্বিজেন্দ্রলাল, গোলাম মোস্তফা, জসিম উদ্দিন প্রমুখ কবিদের লেখা থেকে তিনি প্রচুর রেফারেন্স টানতেন।
টু হুম ইট মে কনসার্ন – চল্লিশের আত্মকথন
টু হুম ইট মে কনসার্ন – চল্লিশের আত্মকথন
এটা কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য একটা জনসচেতনতামূলক লেখা। নিজদায়িত্বে পড়তে হবে এবং লেখার কোন অংশের জন্য লেখককে কোনভাবেই দায়ী করা যাবে না। লেখাটা কিছুটা পুরুষ মানষ থেকে লেখা; নিজের জেণ্ডার এবং বয়সের উপলব্ধির রিফ্লেকশনস মাত্র। এখানে লেখককে জেণ্ডারবিদ্বেষী না ভাবাই স্বস্তিকর, কারন এটা এই লেখাটার একটা বড় দূর্বলতা, আর নিজের দূর্বলতা কেই বা আলোচনায় আনতে চায়?
বিস্তারিত»গোলকিপার আলিমুজ্জামান
গোলকিপার আলিমুজ্জামান
“নবীন কিশোর
তোমাকে দিলাম ভুবনডাঙ্গার মেঘলা আকাশ
তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট
আর ফুসফুস ভরা হাসি
দুপুর রৌদ্রে পায়ে পায়ে ঘোরা
রাত্রীর মাঠে চিৎ হয়ে শুয়ে থাকা।
…………………..
তোমাকে আমার তোমার বয়সী
সবকিছু দিতে বড় সাধ হয়” ।- (সুনীল গঙ্গোপাধ্যায়)
আমার অনেক দিনের ইচ্ছা নিজের সম্পর্কে লিখি। কোন অটোবায়গ্রাফি নয়, এমনিতেই নিজের সম্পর্কে প্যাচাল পারা!অথচ লিখতে গেলে প্রতিবারেই একটা অভাবনীয় ব্যাপার ঘটে।
জীবনের জার্নাল – ২২
আমার শিক্ষকেরাঃ
জনাব মাসউদ হাসান
সপ্তম শ্রেণীতে যাঁরা পড়াতে আসতেন, তাঁদেরকে বিষয় বিশেষজ্ঞ না হলেও চলতো। মনে আছে প্রথম দিন কিংবা প্রথম দিকের কোন একদিনে ভূগোলের শিক্ষক জনাব মাসউদ হাসান স্যার এসেছিলেন আমাদের পৌরনীতি পড়াতে। যেহেতু ইংরেজী মিডিয়াম, পৌরনীতিকে বলা হতো সিভিক্স। Civics, Geography এবং History, এই তিনটি বিষয়ের একত্রিত নাম ছিল সোশ্যাল স্টাডীজ। মাসুদ হাসান স্যার ক্লাসে এসে প্রথমে সংক্ষেপে তাঁর পরিচয় তুলে ধরলেন,
বাচ্চা বাবার মোটিভেশন
“স্যার, হেরোইন কোকেনের মতোন হার্ডকোর ড্রাগ বাদ দিয়ে আপনি ফেন্সিডিল আর ইয়াবার মতোন সফটকোর ড্রাগ নিয়ে কথা বললেন কেন?” প্রায় দুই ঘন্টাব্যাপী প্রেজেন্টেশনের পর চা পানের সুযোগে ফাতেমী স্যারকে মনের ভিতর উঁকিঝুঁকি মারতে থাকা প্রশ্নটা জিজ্ঞেস করেই ফেললাম।
জবাবে স্যার যা বললেন তার মূল বক্তব্য এরকম: “দেখ, সহজলভ্যতা আর সামগ্রিক প্রভাবের কথা যদি বল তাহলে আমাদের দেশের প্রেক্ষাপটে ফেন্সিডিল বা ইয়াবা অন্যান্য যে কোন ড্রাগের চাইতে বেশি শক্তিশালী ও ভয়াবহ”।
বিস্তারিত»ঝিনুক হৃদয়
কি বললে? মুক্তা?!
নাহ্, এখনও পাইনি
এমনকি স্বপ্নেও না।
অবলোহিত কষ্টের দল
ছল ছল চোখের জল
কিংবা যারা তারও আগে
উবে গেছে শঙ্কায়
সবই আছে সযতনে
দুঃখ বিলাসী এই ঝিনুক হৃদয়।
Oyster Heart
Pearls?!
Couldn’t find any
Not even in dreams
Though my sorrows
are cherished in
oyster heart.
বিস্তারিত»জীবনের জার্নাল – ২১
পকেট মানি’র অবিশ্বাস্য বরকতঃ
প্রতি টার্মের শুরুতে আমাদের অভিভাবকদেরকে আমাদের পকেট মানি বাবদ কলেজ কর্তৃপক্ষের নিকট ৫০.০০ (পঞ্চাশ টাকা মাত্র) পাঠাতে হতো। আজকের দিনে কি এটা বিশ্বাস করা যাবে, যে তিন মাসের জন্য মাত্র পঞ্চাশ টাকা হাতখরচ? অথচ তখন এই ক্ষুদ্র এমাউন্ট থেকেও কিছুটা হলেও বাঁচানো সম্ভব হতো। কোন দুষ্টামির কারণে কিংবা কোন কিছু হারিয়ে ফেলার কারণে কারো কোন মাইনর ফাইন হলে সেটাও এখান থেকে মিটানো হতো।
লেখালেখি
যাতনাকে সরিয়ে পাশে
যাই লিখে যাই কবিতা
ঝড়ো হাওয়ায় পড়ে বক
হয় নিদারুণ ছবি তা।
বন্ধু জোটে ভক্ত জোটে
জোটে আঁতেল সমালোচক
জোরসে হবে লেখালেখি
যা খুশি তা বলুক লোক।
লোকের বলায় কি আসে যায়,
যা খুশী তা বলুক লোক,
আম জনতার মনের কথাই
কবির পদ্য, কবির শ্লোক!
জীবনের জার্নাল – ২০
প্রথম কোন শিক্ষকের বিদায়ঃ
যে শিক্ষক আমাদের প্রথম পাক্ষিক পরীক্ষাটি নিয়েছিলেন এবং যাঁর পরীক্ষায় আমি আমাদের সেকশনে প্রথম পরীক্ষাতেই সর্বোচ্চ নম্বর পেয়েছিলাম, তিনিই দুর্ভাগ্যক্রমে সবার আগে আমাদের থেকে বিদায় নিয়েছিলেন। তিনি ছিলেন জনাব হাফিজ উদ্দিন খান। মূলতঃ পদার্থ বিদ্যার শিক্ষক হলেও তিনি সপ্তম শ্রেণীতে আমাদের অঙ্ক ও জ্যামিতির ক্লাসগুলো নিতেন। তিনি অত্যন্ত স্বাধীনচেতা মানুষ ছিলেন। ঐ অল্প ক’দিনেই আমরা তাঁর কাছ থেকে অনেক ভালো ভালো উপদেশ পেয়েছিলাম।
জীবন’টা তাহলে এমনই!
বছর আটেক আগে এ’পাড়ায় থাকতে এসে খুবই খুশি! এমন একটা পাড়ায় আমি থাকবো; ভাবাই যায় না। অনেক বড়-বড় মানুষের বাড়ি এ’পাড়ায়। ভালোই আছি; জীবন চলে যাচ্ছে; ধীরে-ধীরে প্রতিবেশীদের সাথে পরিচিত হচ্ছি। বেশ কদিন চলে গেলো। এ’পাড়ার বাসিন্দা হিসেবে মনের মধ্যে একটা ভাব এসেছে খেয়াল করলাম। নিজেকে বড়-বড় লাগে। চললো জীবন।
সিনেমায় যেমনটা ঘটে, ঠিক তেমনি করেই আমার সুখ আর বেশিদিন সইলো না। এ’পাড়ায় আমার প্রথম কুরবানী ঈদের নামাজ সেরে আসার পথে দেখি আমার প্রতিবেশি মুনির সাহেব (সত্যিকার নাম নয়) ঠিক রাস্তার মাঝখানে পশু ফেলে কুরবানী করছেন।
জীবনের জার্নাল – ১৯
চলনে বলনে, পোষাক পরিচ্ছদে, কথা বার্তায়, সব কিছুতেই উইং কমান্ডার কীয়ানির একটা সফিস্টিকেশন ছিলো। অত্যন্ত সুদর্শন এই এয়ারফোর্স অফিসার চিত্রজগতে প্রবেশ করলেও যে তিনি বক্স অফিস তাড়িয়ে নিয়ে বেড়াতেন, সে কথা প্রায় নিঃসন্দেহে বলা যায়। ঐ সময়ে দেশের সিনেমাহল গুলোতে একটা জনপ্রিয় ইংরেজী ছায়াছবি The Night Of The Generals চলছিলো। সেই ছবির অন্যতম নায়ক Peter O’ Toole এর সাথে তাঁর চেহারা, চালচলন এবং স্বভাবের অনেক মিল ছিলো।
বিস্তারিত»শ্রদ্ধাঞ্জলি
নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে কিছু করা। ঢালঢোল পিটিয়ে দিবস পালন করে এক বছর ভুলে থাকা। বিষয়টা আমার কাছে কেমন জানি লাগে। কিন্তু ২০১৫ সালে এসে দিন ধরে কিছু করতে ইচ্ছে হল। এবারই খেয়াল করলাম প্রিয় বন্ধুর অন্তর্ধান এবং প্রিয় কবির প্রয়ান ঘটেছে ১৯ সেপ্টেম্বর। বন্ধু ফিরোজ কবীর নিখোজ হয় ২০০৬ সালে আর মাসাওকা শিকি মৃত্যুবরণ করেন ১৯০২ সালে। এঁদের প্রতি আমার শ্রদ্ধা বিশ্ববাসীকে জানিয়ে দিতে ঠিক করলাম অলপোয়েট্রিতে ইংরেজীতে কবিতা লিখব।
বিস্তারিত»কলেজ জীবনের সাতকাহন (গ্যাং অব চোর) – শেষ পর্ব
“এই! আপনাঁরা এখানে কীঁ করশেন ষ্যার?”
– সাইদ বিশ্বাস স্যারের ট্রেডমার্ক আওয়াজ। উপরে তাকিয়ে দেখি, হ্যাঁ তিনিই। বায়োলজি ডিপার্টমেন্টের ঠিক উপরে দোতলার বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঈশ! টাইমিংটা একটু এদিক সেদিক হলেই ওনার শ্যেনদৃষ্টিটা এড়ানো যেত। জানি, এসময়ে মাথা ঠাণ্ডা রাখতে হয়। মাথার ভিতরে ঢ্যাঢ্যাং ঢ্যাঢ্যাং করে ছয় বছর আগে শোনা সিএইচএম শহিদ ওস্তাদের অমোঘ বানী বাজতে লাগলো,
বিস্তারিত»জীবনের জার্নাল – ১৮
এমসিসি’র তৃতীয় (আমাদের দেখা দ্বিতীয়) প্রিন্সিপাল উইং কমান্ডার সুলেমান হায়দার কাইয়ানিঃ
১৯৬৯ সালের শেষের দিকে কর্ণেল আনসারী আমাদের কলেজে চাকুরী শেষ করে পাকিস্তানে ফিরে যান। তাঁর স্থলাভিষিক্ত হন রাজশাহী ক্যাডেট কলেজ (আরসিসি) এর তৎকালীন অধ্যক্ষ উইং কমান্ডার সুলেমান হায়দার কাইয়ানি। উল্লেখ্য, ‘কাইয়ানি’কে ‘কীয়ানি’ উচ্চারণ করা হয়ে থাকে। আমাদের পাড়ার একজন সিনিয়র ভাই তখন আরসিসিতে পড়তেন। কলেজ ছুটির সময়ে আমরা কখনো কখনো একত্র হয়ে গল্পগুজব করতাম।
আঁতেল মন্তব্য সংকলন
অন লাইনে লেখালেখিতে পাঠকের মন্তব্যের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নেতিবাচক মন্তব্য আপনার লেখালেখিতে খারাপ প্রভাব ফেলতে পারে। আবার সেটা উতরে গেলে পেতে পারেন ব্যাপক বিনোদন। বিষয়টা নির্ভর করে মন্তব্যের ধার এবং আপনার মানসিক শক্তির ওপর। এ রকম কিছু মন্তব্য এবং সংশ্লিষ্ট পোস্ট এখানে উল্লেখ করছি-
ফেসবুক
এশিয়া কাপ এবং টিটুয়েন্টি বিশ্বকাপ নিয়ে লিখেছিলাম ক্রিকেট স্বপ্ন। তার কিছু কিছু ফেসবুকে দিচ্ছিলাম।নেপালের সাথে খেলার আগে স্ট্যাটাস দিলাম-
শেরপা শ্রেষ্ঠা নেপালী
ভোঁতা হবে ভোজালী
চামড়া বড্ড শক্ত আছে
খাই না তো ঘাস বিচালী।
