দোযখের রাস্তা

– আসসালামু আলাইকুম ভাই
– ওয়ালাইকুম

এই নিয়ে ভার্সিটির ট্রেন থেকে নামার পর ৫ মিনিটে প্রায় ২০বার সালামের উওর দিলাম । এত উওর দেওয়া কষ্ট হলেও আমি কিন্তু ব্যাপারটা খুব উপভোগ করি । অনেকটা নতুন টাকার গন্ধ নেওয়ার মত , ক্ষমতার গন্ধ । কে আর জানত মা বাবার ছোট ছেলে আমি মোহাম্মদ আফজাল হোসেনের এত দাপট আর ক্ষমতা হবে । একটা ছাএ সংগঠনের ভার্সিটি শাখার সেক্রেটারি হওয়াতে পাহাড় ঘেড়া এই বিশ্ববিদ্যালয়ে আমার দাপট কিন্তু কম না ।

বিস্তারিত»

ইসলামাবাদে শেষ হলো বাংলাদেশী চিত্রকর্ম প্রদর্শনী

গত ৫ ডিসেম্বর থেকে ইসলামাবাদে শুরু হয় বাংলাদেশী চারুশিল্প প্রদর্শনী। বাংলাদেশের মোট ১৯ জন শিল্পীর প্রায় ১০০ টি চিত্রকর্ম উপস্থাপন করা হয় এতে; এদেশের দৃষ্টিনন্দন প্রকৃতি, নদী ও নারী, মুক্তিযুদ্ধ ইত্যাদি ফুটে উঠে এসব চিত্রকর্মে।
ইসলামাবাদস্থ বাংলাদেশ হাই কমিশন এবং Pakistan National council of Arts এর যৌথ উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়, ইসলামাবাদের National Art galaryতে এর উদ্বোধন করেন পাকিস্তানের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী শেরি রহমান।

বিস্তারিত»

খেরোখাতা – পুন্নিমার চান বড় হয়রে ধবল

শরতের আকাশ সবচেয়ে সুন্দর। কি দিনে, কি রাতে।

এর অবশ্য একটা ব্যাখ্যা আছে। বর্ষার কারনে আকাশ এবং পৃথিবীর মাঝের ধুলোর পর্দাটা মুছে যায়। আকাশ হয়ে উঠে সদ্যস্নাতা যুবতীর মত। তার নীল ফুটে উঠে, ফুটে উঠে তার জ্যোস্না। শরতের মেঘ গুলো সুন্দর। সাদা তুলোর মত উড়তে থাকে পুরো আকাশে। বাধা দেবার কেউ নেই যেন। একটা একটা মেঘ আবার একেক রকম। কোনটা ঘোড়ার মত, হাতির মত কেউ,

বিস্তারিত»

স্বপ্নময় স্মৃতি – স্মৃতিময় স্বপ্ন ৩

[স্বপ্নময় স্মৃতি – স্মৃতিময় স্বপ্ন ১] [স্বপ্নময় স্মৃতি – স্মৃতিময় স্বপ্ন ২]

ছোটবেলায় জামাকাপড় পাল্টানোর জন্য খুব বেশি চিন্তা করতে হত না। স্রেফ দিগম্বর হয়েই কম্মটা সেরে ফেলা যেত। কিন্তু সময়ের সাথে সাথে লজ্জা নামক ব্যাপারটা সংবেদনশীল হয়ে দেখা দিল। তখন হয় লুঙ্গী বা টাওয়েল পেঁচিয়ে অথবা রুমে খিল তুলে ড্রেস চেঞ্জ করতাম। ক্যাডেট কলেজে লুঙ্গি এক অচিন্তনীয় বিষয়।

বিস্তারিত»

ক্যাডেট কলেজের দিনগুলো- (৩)

পরিচিতি পর্ব

দ্বিতীয় দিন আমদের ক্লাশ সেভেন এর নতুন বই ইস্যু করা হলো। আমরা যেহেতু প্রথম ক্লাশ সেভেন তাই বইগুলো আনকোরা নতুন। আমরা হাউস টিউটর ফনি ভূষণ বোশ সারের কাছে প্রত্যেকে ৫০ টাকা করে জমা দিলাম। কারন তখনকার দিনে ক্যাডেটদের জন্য মাসে ৫০ টাকা খরচ করা খুব কঠিন ছিল। তাছাড়া যেহেতু কোন ক্যন্টিন ছিলনা বিধায় খরচ করবো বা কোথায়? আমদের খরচ বলতে পেন্সিল,

বিস্তারিত»

বাসর রাত

শীতের রাতে আজ কুয়াশা নেই,
আছে পূর্ণিমার আলো;
আজ রাতের গভীরেও পাখি গান গেয়ে যায়;
প্রকৃতি যেন আজ ভুলে গেছে যত তার নিয়ম-অনিয়ম।
অপ্রত্যাশিত মহিমায় আজ প্রকৃতি ভুলে গেছে সুরের ব্যাকরণ,
হারমোনিয়ামে বাজছে উল্টা-পাল্টা আওয়াজ –

বিস্তারিত»

রঙীন ঘুড়ির হরেক ভাবনা – ২

আকাশ সকাল সকাল অফিসে চলে এল। জুনিয়র কয়েকজন কলিগ আর মজিদ মিয়াকে গেটের কাজটা বুঝিয়েই ওর চলে যাওয়ার কথা। ঐ ওস্তাদদের আত্মবিশ্বাস দেখে আকাশ দ্বিধায় পড়ে গেল।তাই কাজটা একটু গুছিয়ে দিতে চাইলো ও। আর তাতেই এই সময় ব্যাটা আলগোছে পেরিয়ে গেল অনেকখানি বিনা নোটিশে।

এখন পৌনে বারটা বাজে। ভীড় ঠেলে মগবাজারে যেতে আরও কিছু সময় লাগবে। পথে যেতে যেতে আকাশ ঠিক করে ফেললো যে প্রথমেই যেয়ে লম্বা একটা দুঃখিত দিয়ে বাক্যালাপ শুরু।

বিস্তারিত»

রঙীন ঘুড়ির হরেক ভাবনা – ১

আকাশ আরেকবার হাতঘড়ির দিকে তাকালো –
পৌনে বারটা বাজে।
নীলিমার ওখানে যাওয়ার কথা দশটার দিকে।
এখন ছুটতে হবে সেই মগবাজারে।

নিজের উপর ওর এমন রাগ লাগছে যে আর কি বলবে ! ~x(
ছুটির দিনেও অফিসে এসে জনসেবামূলক কাজ নিয়ে দৌড় ঝাপ করে ঘাম ছুটাতে হলো।
একেই বলে খাল কেটে কুমির আনা। শুধু কুমির আনা পর্যন্ত ব্যাপারটা গড়ালেও চলতো।

বিস্তারিত»

আকাশ তবুও সুনীল থাকে……….

এক

সকালে ঘুম থেকে উঠার পর থেকেই তার মনে অদ্ভুত শিহরণ কাজ করছে।কেননা আজ তার জীবনের শেষ দিন।মনে মনে একটু চাপা অস্বস্তিও কাজ করছে।অদ্ভুত অনুভূতি হচ্ছে তার ।আর মাত্র ২৪ ঘন্টা তারপর সে চলে যাবে অজানার দেশে।সকল মানুষের যে অমোঘ নিয়তি মৃত্যু তাকে স্পর্শ করতে চলছে সে।সে চলে যাচ্ছে সব পাওয়ার এই পৃথিবী ছেড়ে।কী যেন অপূর্ণতা রয়ে গেল তার মাঝে।

যে জীবন দোয়েলের,ফড়িংয়ের,

বিস্তারিত»