……আবার কবে যাবো…

লেখা পড়ি কিন্তু লেখা হয় না কখনই। লেখার অভ্যাসও নেই একেবারে। কিন্তু লিখতেও ইচ্ছা হয়। ইচ্ছাটাকে পূজি করেই শুরু করলাম।

এই ২৪ তারিখ রাতে ঢাকা থেকে যাত্রা শুরু করলাম কক্সবাজার এর MERMAID RESORT এর দিকে রাত ১০ টার দিকে। কলাতলি বাসস্ট্যান্ড থেকে ওদের CNG এসে আমাদের নিয়ে গেছে । যায়গাটা অনেক সুন্দর। হিমছড়ির একটু পরেই। ইনানী বিচে যাবার আগে যে ব্রিজটা পরে ওটার পাশেই।

বিস্তারিত»

বাংলাদেশের ক্রিকেট দল ঘোষণা

** আলসেমি আর সময়ের অভাবে নতুন পোস্ট দেয়া হচ্ছে না অনেক দিন। আপাতত একটা ডজিং পোস্ট দিয়ে ডিসেম্বরের কোটা পূরণ করি।

ঘোষিত বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, রকিবুল হাসান, মাহমুদউল্লাহ, নাঈম ইসলাম, আবদুর রাজ্জাক, সৈয়দ রাসেল, নাজমুল হোসেন, রুবেল হোসেন, ইমরুল কায়েস, শাহরিয়ার নাফীস, আফতাব আহমেদ ও শফিউল ইসলাম। –

চার জাতি সিরিজের জন্য ঘোষিত হলো বাংলাদেশ দল।

বিস্তারিত»

মুভি ব্লগ: ২০ বছর আগের দেখা পাঁচ ক্লাসিক

সময়টা ছিল ভিসিআর বা ভিসিপির যুগ। এক হাজার টাকা দিয়ে রোজ ভ্যালির সদস্য হয়েছিলাম। একটা ছবির ভাড়া ছিল ৩০ টাকা। ইব্রাহিমপুর থেকে সাইকেল চালিয়ে যেতাম ছবি আনতে। তখনও আনার্স পরীা দেইনি। নেশা ছিল ছবি দেখার। কোনটা ভাল ছবি আর কোনটা ভাল নয়, জানার উপায় ছিল কম। পত্রিকা ঘেটে ঘেটে খুঁজে বের করতে চেষ্টা করতাম ভাল ছবির কিছু নাম। আমি আজ থেকে ২০ বছর আগের কথা বলছি।

বিস্তারিত»

ঐতিহাসিক কিছু ঘটনার পত্রিকা শিরোনাম

পৃথিবীতে প্রতিনিয়ত কিছু না-কিছু ঘটনা ঘটছে, যা মনে রাখার মতো। আবার কিছু ঘটনা ঘটছে, যা মনে রাখার কোন প্রয়োজন নেই। মনে রাখার মতো ঘটনাসমূহ সকলকে জানানোর জন্য মিডিয়ার বিভিন্ন মাধ্যম তা ফলাও করে প্রচার করে থাকে। মিডিয়ার এমনি একটি মাধ্যম হচ্ছে সংবাদপত্র, যার সাথে আমরা সবাই কম-বেশি পরিচিত। তেমনি মনে রাখার মতো কিছু ঐতিহাসিক ঘটনার পত্রিকা শিরোনাম শেয়ার করছি ………………………………………………………………

বিস্তারিত»

প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক

Disclaimer: আজ অনেকদিন পর আবার সিসিবিতে লিখতে বসলাম। আসলে এই লেখা দেবার উদ্দেশ্য হল সিসিবিতে আমার হাজিরা সম্পর্কে সকলকে জানানো। মাত্র বিএমএর সেকেন্ড টার্ম শেষ করে আসলাম। সেকেন্ড টার্ম শারীরিক দিক দিয়ে সবচেয়ের কষ্টের টার্ম। তাই টার্ম ভালভাবে শেষ করতে পারায় খুব আনন্দ লাগতাছে :tuski: :tuski: :tuski: । আর আজকে আমার এই লেখা এই সেকেন্ড টার্মেরই একটি মজার ঘটনা সবার সাথে শেয়ার করার জন্য।

pepsi

সতর্কীকরনঃ ইহা একটি গান্ধা পোষ্ট,

বিস্তারিত»

আম জনতা,তুমি কি শুনতে পাও?

আজব প্রেম কি গজব কাহিনী ছবিটা দেখলাম,দেখার পরে বুকের মধ্যে একটা চিনচিন বাথা অনুভব করলাম।
জীবনে ২০টি বসন্ত পার করার পর যখন পাওয়া না পাওয়ার হিসেব মিলাতে বাস্ত তখন মনে হইলো যে আমি পাইনাই,ইহাকে পাইনাই,এ যে দুর্লভ,ইহার রহস্যের কি অন্ত আছে?
অনেকেই বলে যে আমি ঠিকমত চাইনাই,অনেকে আবার শাহরুখ খান হওয়ার অপচেষ্টা করে,ওম শান্তি ওম এর ডাএলগ দেয়|কিন্তু আমি তো জানি আমার শত চেষ্টাও তাকে পাওয়ার জন্য অপর্যাপ্ত !

বিস্তারিত»

ব্রেকিং নিউজঃরেডিও এবিসি অফিসে কমান্ডো হামলা

ব্লগের ভাই ও বোনেরা,

আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ব্লগ প্রিন্সিপাল জনাব সানাউল্লাহ লাবলু সাহেবের কর্মস্থল রেডিও এবিসির অফিসে ব্লগের শীর্ষ বোমাবাজ সন্ত্রাসী সামিয়া এক অতর্কিত হামলা চালিয়েছে।তার নেতৃত্বে তিন জনের একটি কমান্ডো টিম এই দুঃসাহসিক অপারেশন চালায়।এই কমান্ডো হামলায় প্রধান সহায়তাকারী হিসেবে ছিলেন বিশিষ্ট বায়োমেডিকেল বিশেষজ্ঞ জনাব ডঃ রায়হান আবীর পিএইচডি এবং সাইডলাইনে ছিলেন জাস্ট ফ্রেন্ড এন্ড ফুড স্পেশালিস্ট জনাব মাস্ফ্যু।এই হামলার মাধ্যমে রেডিও এবিসির প্রধানের মানসমন্দিরে সিসিবির আধিপত্য যেন আরেকটু বিস্তারিত হল-এমনটিই মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।সিসিবির সানাভাই ফ্যান আর্মি এই কমান্ডো হামলার যাবতীয় দায়দায়িত্ব স্বীকার করে রয়টার ও বিবিসির কাছে বার্তা পাঠিয়েছে বলে আমাদের লন্ডন প্রতিনিধি ব্যারিস্টার শার্লি জানান।বিশেষ সূত্রমতে জানা গিয়েছে,এই হামলায় ব্যবহার করা হয়েছিল সুমীস হটকেক নামক খাদ্যবোমা কোম্পানির একটি আস্ত ব্ল্যাক ফরেস্ট কেক-যার উপরে বড় বড় করে “প্রিন্সিপাল”

বিস্তারিত»

অহনার কাছে চিঠি

অহনা
কেমন আছিস জানি খুব ভালো।কেন জানিস আমার কাছ থেকে যারা দূরে চলে যাই তারা ভাল থাকে।আচ্ছা আমাকে একটা কথা বলবি,আমাকে কি তুই ভয় পাস? ভাবিস আমি তোর সুখের জীবনে সঙ্কট সৃষ্টি করব।সত্যি কথা আমার সে রকম কোন ইচ্ছা নেই,আর থাকলেও তোর ক্ষতি করার সাধ্য আমার নেই।জানিস মাঝে মাঝে মনে হয় তোকে ভুলে গেছি।আবার বুঝি এটা যে কত বড় ভুল ধারণা।আসলে কি জানিস আমার হৃদয়ের সব ভালবাসা উজাড় করে আমি তোকে ভালবেসে ছিলাম।জানিস তুই যেদিন ফোন করে বললি আমাকে আর ফোন দিস না,আমি বিশ্বাস করতে পারছিলাম না।জানিস তখন আমি কি করতাম সারা দিন বললতাম “আল্লাহ আমার অহনাকে ফিরিয়ে দাও।”আব্বুতো ভাবল আমি হয়ত পাগল হয়ে গেছি।আসলেই আমি পাগল।

বিস্তারিত»

ভাল লাগছে

আজ ই প্রথম লিখছি সিসিবি তে।ক্যাডেটদের এমন একটা প্লাটফরম গঠনের আইডিয়া আসলেই চরম।আমি লিখতে পারি না।তাই কেবল পড়েই যাই।নিজেকে হারিয়ে ফেলি সৃতির সাগরে।হারিয়ে আসা সেই ভুবনের স্বাদ নিতেই নিত্য ঢু মারি সিসিবি তে।মনের মাঝে ইচ্ছে করে লিখে ফেলি মনের দু চারটি কথা।কিন্তু বাধ সাধে বাংলা লেখার অভিজ্ঞতা।আজ এ লেখাটি আমার এক বন্ধুর কল্যাণে পোষ্ট করলাম।সকলকে এবং যারা এ সাইট বানিয়েছেন তাদের ধন্যবাদ জানাই

বিস্তারিত»

আজাইরা পোস্ট – কি করছি, কি পড়ছি

[ডিস্ক্লেইমারঃ পোস্টের আজাইরা নামকরনের মূল উদ্দেশ্য পাঠক টানা। অতীত ইতিহাস অনুসারে আজাইরা জিনিস লোকে খায় বেশি। জনগন ক্ষেপলে মাফ চাই।]

আমেরিকায় এখন “হলিডে সিজন” চলছে। মানে ছুটির মৌসুম। নভেম্বরের শেষে থ্যাংক্সগিভিং, ডিসেম্বরে ক্রিস্মাস, শেষে নিউ ইয়ার। ক্রিস্মাস উপলক্ষে গত সপ্তাহে বলতে গেলে অফিসে কেউই ছিল না। প্রায় সবাই ছুটিতে। আমি ছুটি না নিলেও চামে দিয়া বামে অফিসেই যাই নাই সারা সপ্তাহ। ছুটি না নিয়াই ছুটিতে।

বিস্তারিত»

প্রিন্সিপাল এসেম্বলী!!! (সিসিবি ভার্সন)

(ডিসক্লেইমারঃ লেখাটি অনেকটাই বন্য’র ‘সিসিবি সমাবেশ’ আদলে লেখা। তাই, ও যদি কপিরাইট নিয়ে কোন ঘাপলা করতে চায়…ওয়েল…পিটিয়ে ওর পিঠের ছাল তুলে ফেলব…

ইচ্ছে ছিল সিসিবির সবাইকে নিয়ে লিখব, কিন্তু পরে দেখলাম সেটা কোনমতেই সম্ভব না…তাই, কারো নাম বাদ পড়ে গেলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি…মূলত সাম্প্রতিকালে সক্রিয়দের নিয়েই লেখাটি রচিত হয়েছে…বা চেষ্টা করা হয়েছে…)

১।

দিন সাতেক আগের কথা।
পান্থপথ গিয়ে দেখি ‘সিসিবি তারা’দের হাট বসেছে।

বিস্তারিত»

সুখ নিয়ে আমার ভাবনা

“যাবৎ জীবন সুখং জীবেত
ঋণাং কৃতা ঘৃতং পীবেত”
-চার্বাকের এই শ্লোকের অর্থ হলো- সারা জীবন সুখেই কাটাও, ঋণ করে হলেও ঘী খাও।

সুখ কি? এ’ তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এটা পুরোপুরি অনুভূতির বিষয়। সুখের কোন পরিমাপক (scale) নেই যা’ দিয়ে ব্যক্তির সুখের মাত্রা নির্ণয় করা যায়। কিন্তু সুখ কি, আমি সুখী কিনা তা’

বিস্তারিত»

শ্রদ্ধাঞ্জলি

শহীদ মেজর তানভীর হায়দার নূর (ডানে) ও শহীদ মেজর আবু সৈয়দ গাযালী দস্তগীর (বামে) কে আজ বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত করা হয়েছে। মেজর তানভীর ১৯৭৯ সালের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি দুই পু্ত্রসন্তান ও স্ত্রী রেখে গেছেন। উল্লেখ্য যে,কবরস্থ করার সময় ক্যাপ্টেন তানভীরকে মেজর পদবীটা দেয়া হয়েছে। সবাই তাঁদের আত্মার শান্তির জন্যে দোয়া করবেন।

graveyard

আজ থেকে আর কয়েকটা মুহুর্ত পরে ২০০৯ সাল শেষ হয়ে যাচ্ছে।

বিস্তারিত»

কেমন গেল বছরটা?

লেখাটা শুরু করতে হয় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে। ২০০৯ সাল কেমন গেল জানতে হলে মার্কিন যুক্তরাষ্ট্র বছরটায় সবাইকে কেমন রেখেছে সেটা জানাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইন্টারনেট যে কেউ ঘাটাঘাটি করলে জানতে পারবেন প্রতি বছর সবচেয়ে বেশি কৌতুক গল্প তৈরি হয় মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে। জর্জ ডব্লিউ বুশকে নিয়ে যত গল্প আছে তা লিখলে মহাকাব্য হয়ে যাবে। কিন্তু ২০০৯ সাল তো বারাক ওবামার সময়।
কেউ বিশ্বাস করবেন না,

বিস্তারিত»

ভালবাসা মানে

ভালবাসা মানে
উঠতি কবির ভুলে ভরা কবিতা
ভালবাসা মানে
শীতের সকালে এক পশলা বৃষ্টি
ভালবাসা মানে
লাশের গায়ে ডুমো মাছির দল
ভালবাসা মানে
গ্রীষ্মের তাপদাহে চৌচির ধানের ক্ষেত

বিস্তারিত»