……
তোমাকে কি সম্বোধন করবো ঠিক বুঝতে পারছিনা,কারন আমাদের সম্পর্কটাতো কখনো কোন সম্বোধনের বেড়াজালে জড়ায়নি। কখনো বন্ধু,কখনো বন্ধুর চেয়েও বেশি-যখন যেমন প্রয়োজন তেমন ভাবেই তুমি আমার কাছে এসেছিলে। আমি বুঝতে পারিনি ঠিক কখন তুমি আমার সমগ্র সত্তায়,আমার’আমি’তে মিশে গেছো।বুঝতে পারিনি তুমি ছাড়া আমি কতটুকু অসহায়,বুঝিনি আসলেই আমি তোমায় কতটুকু ভালোবাসি। আজ যখন আমি সব বুঝতে পারছি তখন তুমি আমার থেকে অনেক অনেক দুরে,অথবা তোমার দুরে চলে যাওয়াতেই হয়তো আমি বুঝতে পারছি তুমি আমার কত কাছের ছিলে,আমার ঠিক কতটা জুড়ে ছিলে।
ষড়ঋতুর ছড়া !!!!!
এক বন্ধুর আভিযোগ প্রেম ছাড়া কবিতা লিখতে পারিস না! 😉 টপিক খোঁজলাম :dreamy: -ষড়ঋতু!কবিতা লিখতে চেয়েছিলাম, শেষে বাচ্চাদের ছড়া হয়ে গেছে! ব্লগে দেবার যোগ্য কিনা সন্দিহান! তবে মনে হয় পাঠ্যপুস্তকে স্থান পেতে পারে!
বিস্তারিত»“আমরা এক ভাই দুই বোন। আমি, সালমা আর নূরী”
“নূরী, দরজাটা খুলোতো। কে যেন কলিংবেল দিসে।” হাতের আধ-কাঁটা শাক রেখেই রান্নাঘর থেকে ছুটে দরজাটা খুললো নূরী। সাকিবের যে কোন কথাতেই নূরীর প্রাণবন্ত বহিঃপ্রকাশ পাওয়া যায়, সাকিবের বোনটাকে কেমন যেন লাগে নূরীর কাছে। সাকিবেরই ছোট বোন সালমা স্কুল থেকে বাসায় ফিরেছে। নূরীর কাছে কাঁধের ব্যাগটা দিয়ে ড্রয়িং রুমের সোফায় শুয়ে নূরীকে গোসলের জন্য গরম পানি আর এক গ্লাস শরবত করে দিতে বলেই রিমোট চেপে টিভি অন করে সে।
বিস্তারিত»একটি কাল্পনিক গল্প (ক্ষমাপ্রার্থনা পূর্বক বেশ্যা নামে চিহ্নিত সকল নির্যাতিত নারীদের প্রতি)
মগবাজার মোড়ের কাছে এসে যাওয়ার পর আরেকবার শান্ত’র দিকে ঘাড় ঘুরিয়ে মনযোগ দিয়ে তাকাল ফাহিম। নাহ ওর চেহারা একেবারে নরমাল। কোন উত্তেজনার ছিটেফোটা সেখানে নেই। কিছুটা হতাশ ফাহিম; শান্তটা এমন খ্যাপাটে হয়ে পড়বে বুঝলে তার সাথে সে আসত না আর সে না আসলে যে তার একা আসার সাহস কুলাতো না একথা সে ভালভাবেই জানে। কিংবা কে জানে হয়তো কুলাতো কেননা শান্তর পরিবর্তন গত কয়েকদিনে বড়ই রহস্যজনক মনে হচ্ছে শান্তকে বড়ই অচেনা মনে হচ্ছে।রিকশা থেমে গেল।
বিস্তারিত»আচার ০১২: নাথিং এলস ম্যাটারস
মেটালিকার বিখ্যাত নাথিং এলস ম্যাটারস গানটি শোনেনি এরকম মেটাল ভক্ত কম পাওয়া যাবে। আমি নিজে মেটাল গানের হার্ডকোর ভক্ত না। সেই প্রগৈতিহাসিক কালে একবার গিটার হাতে তুলে নিয়েছিলাম। অপেক্ষায় আছে আইজুদ্দিন, এখনো আমার গিটারে দখল যেকোন শিক্ষানবিশ গিটার বাদকের মতোই। তখন মেটাল শুনতাম, কারণ গিটারে ওদের গানগুলো তুললে অনেক টেকনিক শেখা যায়। গিটারে ওদের কাজগুলোও ভালো। সেইভাবে শুনেছিলাম মেটালিকার নাথিং এলস ম্যাটারস। আমার প্রিয় গানগুলির একটা।
বিস্তারিত»তুমি যা হতে চেয়েছিলে একবার, সেরকম হয়ে ওঠা হয়নি তোমার
ছাইদানির মানচিত্রে খয়েরিদাগেরা বলে তুমি সেখানে শুয়েছিলে পরতে পরতে
তুমি যা হতে চেয়েছিলে একবার, সেরকম হয়ে ওঠা হয়নি তোমার
বিছানায় ফিরে যাবার সময়ে তোমার চোখেও কয়েকটি মৃত্যু জমে থাকে
তুমি যা হতে চেয়েছিলে একবার, সেরকম হয়ে ওঠা হয়নি তোমার
সেখানে বিষন্ন বালিশ কেঁদেছিল তিনযুগ জেগে থাকা বিনিদ্রতায়
শীত রাতের কুয়াশা শাল গায়ে খুব মোলায়েম ব’সা ছিল রোদে
সূর্যে আগুন ধরে গেলে তুমি ঘুমিয়ে পড়ো
বই-মলাটের ভাঁজে ভাঁজে তখনও জেগে থাকে অলস জন্ম-কোষ
তুমি যা হতে চেয়েছিলে একবার,
বিস্তারিত»বিশ্বসেরা আমাদের সাকিব!!!
ক্রিকইনফো ম্যাগাজিনের ইয়ার রিভিউ পড়তে গিয়ে অত্যন্ত অবাক সেই সাথে খুশি হয়ে তথ্যটি আবিষ্কার করলাম, সাকিব আল হাসান ২০০৮ সালে টেস্ট ক্রিকেটের সেরা অলরাউন্ডার। মোট রান ও উইকেট সংখ্যা এবং ব্যাটিং ও বোলিং গড় দুটোই বিবেচনা করে।
বিস্তারিত»