পুরানো সেই দিনের কথা…………

দীর্ঘ ১ বছর পর আজ কলেজে গেলাম। যাওয়ার সময় ১টা ব্যপার খেয়াল করলাম। কেমন যেন মন খারাপ লাগছে। বরিশালে ১ relative এর বাসায় উঠছিলাম। ওখান থেকে যাওয়ার পথে কেন যেন খুব কান্না পাচ্ছিল।
মনে পড়ল আগেও আমি কলেজে যাওয়ার সময় মন খারাপ করতাম।এখন ও মনে আছে junior ক্লাসে যখন ছিলাম bus এ করে যখন কলেজে যেতাম, যাওয়ার পথে খালি ভাবতাম, কেন cadet হলাম।কি দরকার ছিল…………ইস!

বিস্তারিত»

X-Files-২(অতীন্দ্রিয় না ষষ্ঠইন্দ্রিয়?)

বাড়ীর মসজিদের ঘাটে বসে  ছিপ দিয়ে মাছ ধরছি।অদ্ভুত দর্শন একটা লোক দাড়িয়ে মাছ ধরা দেখছিল, ছোট খাট টাকি-পুঁটি পেলে খ্যক খ্যক করে হাসছিল।কেমন যেন অস্বস্থিকর মানুষটা। যেন ঋণাত্মক  একটা অনুভূতি ছড়াচ্ছে ওর চারি পার্শে।কোন কারন ছাড়াই  বিরক্তি উৎপাদন করে চলছে লোকটা।

পড়ন্ত বিকেল। বাবা আসর নামাজ শেষে মসজিদ থেকে বেরুলেন।

বড় মিয়াঁ, পেন্নাম হই! বাবাকে দেখে কপালে হাত ঠেকালো লোকটা।

বিস্তারিত»

বেঁচে আছি

বৃষ্টিতে  ঝুম ঝুম
মেঘেরা   নির্ঘুম
হৃদয়ে উথাল-পাথাল
চিন্তায়   পরকাল…।।

সবই   খেলা
যাচ্ছে  বেলা
স্মৃতিতে ধুলো বালি
ভিতরটায় চোরা বালি…।।

ঘুম ঘুম ঘোর
স্বপ্নে বিভোর
বেদনায় সব্যসাচী
চিমটে কেটে দেখেছি
এখনও বেঁচে আছি…… ।।

বিস্তারিত»

একটি কিশোর ও তার ভালবাসা

“ভালবাসি” এই কথাটিতে আজ আর কোন দ্বিধা নাই
“ভাললাগে” এই শব্দের সাথে আজ আর কোন দ্বন্দ নাই,
এই বিস্তৃত নীল আকাশের নিচে দাড়িয়ে
এক সাধারন কিশোর ভাবে শুধু ভাল লাগার কথা,
কোন দ্বন্দ্ব নাই…….
তোমার চোখের মাঝে অপলক তাকিয়ে থাকে সে
বোঝাতে চায় তার ভালবাসার প্রগাঢ়তা
কোন দ্বিধা নাই……

অতপর…..কিশোর
বহুদিনের যত্নে লালিত আবেগ উন্মোচিত করল,

বিস্তারিত»

“মালাউন কা বাচ্চা… কাভি নেহি আচ্ছা !!!”

শিরোনামের বাক্যটা আমার এক বন্ধুর বাবা’র কাছ থেকে শোনা। একটি আর্থিক লেনদেনের ব্যাপারে আরেক আংকেলের “ডিসকোয়ালিফিকেশন” এর কারন তিনি হিন্দু। এইদেশে হিন্দুদের বিরুদ্ধে এমন বিষেদগার করেনা কিংবা মনে মনে এমন ভাবেনা, লোকের সংখ্যা অনেক কম। কিন্তু এমন কথা শুনেনাই এরকম লোকের সংখ্যা শূন্য। কেন এই বিদ্বেষ? এই বিদ্বেষের দুইটি কারন পাওয়া যায়।

একনম্বর বা প্রধাণ কারন আমাদের দেশের অধিকাংশ (প্রায় ৮৯%) মানুষ মুসলিম।

বিস্তারিত»

ঘুম,ক্লাস ও একজন ক্যাডেট ২

ঘটনা ২
নারগিস মাডামের ইংরেজি ক্লাস, ঝিমাইতে ঝিমাইতে ঘুমায়ে গেছিলাম।নিয়ম ছিল ক্লাসের সময় পারমিশন নিয়ে ১ জন বাইরে যেতে পারবে।ঘুম থেকে উঠে মনে হল বাইরে যাওয়া দরকার।আমি জানতাম না ১ জন বাইরে ছিল।পারমিশন চাইলাম ঃ may I go out ,madam? মাডাম কট মট করে উত্তর দিল is there anybody out? কিন্তু আমি শুনলাম is there any doubt? মনে মনে কইলাম মাডাম এতক্ষন যা পড়াইছে সেই সম্পর্কে আমার কোন doubt আছে কিনা সেটাই মনে হয় জানতে চাইছে ।

বিস্তারিত»

সততার পুরস্কার

…অনেক দিন ধরেই ভাবছি কি লেখা যায়,মন খারাপ হলে একা একা এখানে আসি আর সবার লেখা পড়ে চুপচাপ মন ভাল করে চলে যাই …লেখার হাত খুবই বাজে বলে লেখার কথা ভুলেও ভাবতে যাই না তবুও একবার লিখেছিলাম;এত ছোট হয়েছিল যে এডজুট্যান্ট সাহেব আমাকে এত ছোট ব্লগ না লেখার ব্যাপারে অনুরোধ করলেন ,আসলেই এত সুন্দর লেখাগুলোর মধ্যে এরকম বোরিং লেখা মানাবে না যাই হোক,একটা মজার ঘটনা শেয়ার করি…আমি তখন ক্লাস ১১ এ,JP শীপ দেয়া হয়ে গেছে.মোটামুটি শিওর কারা প্রিফেক্ট হতে যাচ্ছে।এরই মাঝে parents day আসল,তখন আবার আম-কাঁঠাল এর সময়।parents day তে যতটুকু সম্ভব দান মেরে এবার হাউসে নিয়ে আসলাম।কিন্তু স্যার এর কড়া আদেশ সব হাউস অফিসে জমা রাখতে হবে।কি আর করা,রেখেও আসলাম।Night prep এর পর house master sir শুনি আমাদের সবাই কে হাউস অফিসে ডেকেছেন।গিয়ে দেখি ২ টা ঝুড়িতে ২ টা বিশাল সাইজ এর কাঁঠাল।তার মধ্যে একটা আবার খাওয়া হয়ে গেছে।

বিস্তারিত»

অমাবস্যা

তোমার চোখে-
এতো সুখ্যাতি কেন পূর্ণিমার?
তবে কি-
অমাবস্যায় জন্ম আমার অর্থহীন !

তোমায় বলিনি এক বিষণ্ণ ইতিহাস,
অস্থির অরণ্যের-
আমি এক কাঠুরিয়া।
নিষিক্ত ঘামের মুল্যে কুড়িয়েছি কাঠ,
তবুও জ্বলেনি আগুন-
ঝড়ো বৃষ্টির হুঙ্কারে।

এখনও-
কানে বাজে পশুত্বের উপহাস,
নগ্ন পায়ে পিছলিয়েছি-
কঠিন পাথরে।

রূপবতী প্রকৃতি জুড়িয়েছে চোখ-
কিন্ত সাধেনি নীল ভালোবাসা।

বিস্তারিত»