একেকটি সত্য ঘটনা নিয়ে একাধিক পছন্দের ছবি

সত্য ঘটনা অবলম্বনে অনেক ছবি হয়। আবার একই ঘটনা নিয়ে একাধিক ছবিও আছে। অনেক ক্ষেত্রে আবার ঘটনার আগে বা পরের কাহিনী নিয়েও ছবি হয়। এরকম অনেক বিখ্যাত ছবি আছে। এ ধরণের ছবিই আমাকে বেশি টানে। সত্য ঘটনা, পলিটিক্যাল বা কর্পোরেট ক্রাইম, সংঘাত-এসব বিষয়ের ছবিগুলোই আমার বেশি পছন্দ। এরকম কয়েকটা ছবি নিয়ে এই পোস্ট।

১। রোয়ান্ডার গণহত্যা-২০০৪: ২০০৪ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ে রোয়ান্ডায় হুটুদের হাতে মারা যায় ৮ থেকে ১০ লাখ টুটসি।

বিস্তারিত»

ফ্ল্যাশব্যাক ০৫

১।আমাদের কলেজ়ে মাঝে মাঝেই সাডেন ইন্সপেকশন হতো। একাডেমি ব্লকে এসে ক্লাশ টাইমে হঠাৎ আমাদের চাবি চেয়ে নিয়ে হাউস ডিউটি মাস্টাররা এবং এডজুট্যান্ট স্যার লকার চেক করতেন। তখন ত সবার আত্নারাম খাঁচাছাড়া। কিছু স্যার আবার ছিলেন বেশ উদার। ইংরেজীর শফিক স্যার আমাদের একজনের লকার থেকে এডুর চোখ ফাঁকি দিয়ে ‘পুস্তিকা’ নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছিলেন।
আরেকদিন চাবি নেয়ার পর আমাদের একজন মোকসেদুল ইসলাম রাজা স্যারকে কাঁচুমাচু করে বলল-
“স্যার আমার লকারটা একটু…”
স্যার দ্বায়িত্ব নিয়ে সেভ করলেন এবং পরে ঝারি দিলেন “ এত সস্তা জিনিস পড় কেন,

বিস্তারিত»

ফোল্ডার অপশন/ ভিউ/ শো হিডেন ফাইল্‌স এন্ড ফোল্ডার্‌স…!!!

শুক্রবার দুপুরবেলা। জম্পেশ খানা-দানার পর আমার রুমে সবাই মিলে গল্প করছি। আমরা মানে আমি, আদিব, শান্ত এবং অভিজিৎ। গান শোনার জন্য পিসি অন করতেই পংটা আদিব প্রশ্ন করল,
-তো মামা, তোমার পিসিতে ‘সেই রকম’ কিছু নাই??? থাকলে দেখাও না…

আমি কিছু না বলে প্রথমে ‘ভিউ হিডেন ফাইলস এন্ড ফোল্ডারস’ অপশন চালু করলাম। এরপর একটি ফোল্ডার আসার পর সবার দিকে তাকিয়ে নাটকীয়ভাবে বললাম,

বিস্তারিত»

……..কলেজেই আমার প্রথম সিগারেট খাওয়া……..

তখন আমি ‘পৌনে নাইনে’ পড়ি……শব্দটা আমারই উদ্ভাবিত বোধহয়…..যার অর্থ হলো এইটের ফাইনাল পরীক্ষা শুরু হয়নাই…….

যা হোক আমার ৪বছরের (নাইন-টুয়েলভ) রুমমেট বাশাদের সাথে ইতিমধ্যে পরিচয় করিয়ে দিয়েছি…….এবং এইখানেও ওর অনিবার্য উপস্থিতি…….

বাশাদই প্রথম আমাদের হাউসে প্রথম সিগারেট ধরে আমাদের মধ্যে……পরপরই নাভেদ……তো ওরা রেস্ট টাইমে টয়লেটের ভিতর লুকিয়ে সিগারেট খেত…..(অফটপিক: প্রথম গোল্ডলিফে টান দিয়ে এই বাশাদই ‘ফিট’ হয়ে গেছিল :chup: ……)

যা হোক আমি নিতান্তই প্রকৃতির ডাকে সাড়া দিয়ে টয়লেটে গিয়ে ওদের দুইটাকে পেলাম……কিছুক্ষণ পাহাড়াদারের কাজও করলাম…

বিস্তারিত»

জানো কি?

তোমার চোখের রঙ কি জানো
আমি নিশ্চিত তুমি জানো না
আমি এটাও নিশ্চিত
শ্রাবণের এই বৃর্ষ্টির রাতে যার বুকের উত্তাপে তুমি উষ্ণ থাক
সেও জানেনা
কিন্তু আমি জানি ঈষত লালচে কালো

বিস্তারিত»

শেখ আলীমের হাইকু – ৪

চাঁদ নেই সাদা মেঘ নেই
নিঝুম পাতারা কাঁপে না বাতাসে বেগ নেই
ঘুমহীন রাত অঢেল সময় আছে।

জাপান বাংলা ক্রোমজমে বাঁধে জুটি
বনলতা চোখ চন্দ্র চিবুক ফুজি মেশে মেঘনায়
মিনি স্কার্টে হাইব্রীড মেয়ে যায়।

বিস্তারিত»

জানেন কি?

জ্যোৎস্নাস্নাত এক রাতে
ঝরনা কলম নিয়ে
বসেছিলাম ছাদে।
মনে মনে বলছিলাম,
“আজ আমি লিখবই”।

হৃদয় নিংড়ানো ভালবাসা
অসাধারণ লেখনীশক্তি দিয়ে

বিস্তারিত»

অনুবাদ – সনেট

প্রিয়ার নয়ন নহে রবি-করোজ্জ্বল;
প্রবালের সম নয় রক্তিম অধর;
নহে তুষার-শুভ্র তার বক্ষযুগল
ধাতব তারের যথা কেশ শিরোপর।
দেখেছি গোলাপ বহু, শ্বেত ও লোহিত,
নয়কো কপোল তার গোলাপের যথা;
বিবিধ সুগন্ধি-ঘ্রাণে হয়েছি মোহিত
নিঃশ্বাসে নেই তার সেই মাদকতা

বিস্তারিত»