গত কয়েকদিন যাবৎ আমি বেশ মনোদৈহিক যাতনার মধ্যে আছি। ব্যাপারটা প্রিন্সিপাল স্যার অবগত। ডেস্কজব করলে যা হয় আর কি, ব্যাকপেইন। হওয়াটা খুব ইজি বাট খতরনাক এন্ড লং লাস্টিং ।আমার ঠিক এখনো হয়নি কিন্তু সেরকমই ঈঙ্গিত দিচ্ছে। তাই সময় থাকতে সাধু সাবধান হও নীতিতে তৎপর। এখনি এইটার মূলোৎপাটন করাটা বাঞ্ছনিয়। এখানে বলে রাখা ভাল আমার শরীর ছিল বিশ্রি রকমের ভাল। ক্যাডেট কলেজে ফাঁকি মারার জন্য খুব কমই সিক রিপোর্ট করতে পেরেছি।
বিস্তারিত»অগোছালো এই আমি…
অনেকদিন পর সিসিবিতে আসলাম। ফয়সালের লেখাটা পড়ে মনটা ভাল হয়ে গেল। সবার অনেক লেখা দেখে খুব লিখতে ইচ্ছা করছে। কিন্তু আজ মনটা খুব খারাপ লাগছে। হঠাৎ বাবার কথা খুব বেশি মনে পরছে। কাল এক বন্ধুর সাথে প্রথম কথা বলতে গিয়ে জানলাম আমার এই বন্ধুটির বাবা নাই। ডিফেন্সে চাকরির সুবাদে তার বাবাকে কুয়েতে যেতে হয় এবং তিনি ওখানে মারা যান। আজ ২৫শে জুলাই তার ৪র্থ মৃত্যু বার্ষিকী।
বিস্তারিত»জাগো বাহে
আমি স্বাধীনতা বলছি
আমি রাজ্য হারনো এক রিক্ত রাজা
আমি আজ টোকাই এর গায়ের শতছিন্ন জামার মত মলিন
আমার সূর্য সৈনিকের দল
আমার দামাল ছেলেরা আজ আমারই মত
তজিম আলী
আজ ঘরের বারান্দায় বসে তার পাওয়া না পাওয়ার হিসাব করে
ছানি পড়া চোখে চেনা জগতটা ছায়া ছায়া অচেনা লাগে
রমিজ শেখ
যার মেশিনগান চলত অবিরাম
আজ তার সেই অনামিকায়
ভ্যান গাড়ির বেল বাজে
হতাশ চোখে তার হাজারো অভিযোগ
তবে কোন চাওয়া নেই কারন
পাবার আশায় কিছুতে করিনি
তবে শুধু কষ্ট হয়
নাম না জানা সহযোদ্ধার কথা মনে করে
হাত ধরে বলেছিল দেখিছ
আবার বর্গীরা যেন না আসে
ওর কথা রাখতে পারিনি
তোরাক উদ্দিন
চাদ তারা পতাকার একনিষ্ঠ সেবক
আজ তার মার্সিডিস গাড়িতে
পতপত করে উড়ে লাল সবুজের পতাকা
আচ্ছা আপনাদের কি সেই ছেলেটার কথা মনে আছে
বাংলাদেশ নিয়ে পাকিস্তানী কুত্তাদের হেয় কথার জবাব দেয়ায়
যাকে জীবন দিতে হয়েছিল বিদেশ বিভূয়ে
জানেন এই কথা কেন বললাম
অনেকে বলেন পুরোন কথা ভুলে যেতে
তাদের মুখে আমি থতু দিই
মনে আছে সেই তরুণীর কথা
প্লাকাডে যে লিখেছিল”আফ্রিদি মেরি মি”
আমার আরও কিছু সময় বাকী আছে
জন্মস্থানের সোঁদা গন্ধ পেরিয়ে আমি আরও দক্ষিনে এগিয়ে যাই। সোনালী রোদ্দুরেরা এবার আমায় ঘিরে ফেলে।
আমি সাঁতার শিখি, সোনালী মাছের পাখনায়, আমি দূর্বার ঘ্রান নেই, প্রজাপতির ডানায় চড়ে ভেসে বেড়াই পুরোটা আকাশ, রোদের সংগে ছায়ার লুকোচুরি খেলি। গোপন কুঠুরি থেকে বের করে আনি দূর্লভ চিলের ছানা, উড়িয়ে দেই আকাশে। রাজকন্যার দল আমাকে ঝর্ণার পানিতে খেলতে ডাকে। পাখির সংগে ডালে ডালে উড়ে বেড়াই, দু-চোখ মেলে দেখি বাতাসে শিশিরের মিলিয়ে যাওয়া।
বিস্তারিত»একটি কবিতা, কিছু কথা
১
কবি হিসাবে স্বীকৃতি পাব, এটা চিন্তা করে কখনো কবিতা লিখিনি। যদিও কখন কোন কবিতা কবিতার স্বীকৃতি পায়, বলা কঠিন। জীবনানন্দ দাশ জীবদ্দশায়কবি হিসাবে স্বীকৃতি পাননি। সারা জীবন মুখোমুখি হয়েছিলেন কঠিন সমালোচনার। যদিও এ নিয়ে তার আক্ষেপ ছিলো। আমার এই সমস্যা নেই। কোয়ালিটি/কোয়ান্টিটির চিন্তা না করে মাঝেমাঝেই দুই একটা কবিতা (?) লিখে ফেলি। কেন লিখি?
কারণ, কবিতা লেখাটা সহজ। গদ্য লিখতে গেলে গাদাগাদা শব্দ বাঙলায় টাইপ করতে হয়।