শোক সংবাদ

গত শুক্রবার (২৪ এপ্রিল) ওমরাহ্‌ পালন শেষে জেদ্দায় ফিরার পথে সড়ক দূর্ঘটনায় তিনজন বাংলাদেশী অধ্যাপক নিহত হয়েছেন । তারা তিনজনই কিং খালেদ বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। নিহতরা হলেন-
১। প্রভাষক শাকিল আহমেদ সোহেল
২। ডঃ আখতারুজ্জামান আফরোজ
৩।সারজিয়া সাজীব
তালিকার ২য় ও ৩য় জন স্বামী স্ত্রী । আরো ২ জন আহত অবস্থায় হাসপাতালে আছেন। বিস্তারিত দেখতে ক্লিক করুন।

ভীষণ কষ্ট হচ্ছে তারপরও তালিকার ২য় ও ৩য় জন সম্পর্কে একটু বলছি।

বিস্তারিত»

দিনলিপিঃ আতকা আড্ডা

কয়েকদিন ধরে অফিস খুব বোরিং লাগতেছিলো। একই কাজ, একই রুটিন।ধুর। এটাও কোনো জীবন। আজকে হঠাত বিকাল বেলায় মেজাজ খুব খারাপ লাগতেছিলো। ধুর আর অফিস করে ভালো লাগতেছিলো না।একটু রিলাক্স দরকার। কামরুলকে ফোন দিলাম কই তুই? জানালো সে বাসায়। বললাম “এক ঘন্টার মাঝে আড্ডা দিতে চাই। এক কাজ কর। ক্যাডেট কলেজ ক্লাবে চলে আয়”। বল্লো “ঠিক আছে আয়।”
আমি অফিস থেকে বের হলাম সন্ধ্যা সাত টায়।রওয়ানা হলাম ক্যাডেট কলেজ ক্লাবের উদ্দেশে।

বিস্তারিত»

যুদ্ধাপরাধীদের বিচার ও মুভি: জাজমেন্ট অ্যাট নুরেমবার্গ

judgement_at_nuremberg
১। আমি কম্পিউটার সিটির রায়ানস থেকেই ডিভিডি বেশি কিনি। টেলিভিশন চ্যানেলগুলোর কল্যানে কিছু ফাও আয় হয়। কিছু বাড়তি অর্থ পকেটে আসে আর আমি ছুটে যাই রায়ানস-এ। নতুন ছবির চেয়ে আমি বেশি খুঁজি পুরোনো ছবিগুলো। একদিন যেয়ে দেখি অনেক পুরোনো একটা ছবি, জাজমেন্ট অ্যাট নুরেমবার্গ। কিনতে এক সেকেন্ডও ব্যয় হয়নি আমার।
মনে আছে একসময় বিটিভিতে সাটারডে নাইট মুভিতে অনেক ভাল ভাল ছবি দেখাতো।

বিস্তারিত»

হারিয়ে গেলাম

অনেক আগে লেখা একটি কবিতা । সবাই কবিতা দিচ্ছে দেখে আর নতুন কবিতা লেখতে না পেরে। আগে সচলায়তনে পোষ্টিত ।

হারিয়ে গেলাম
কেউ খুঁজলনা ,কেউ খুজেঁনা,
তাই হারিয়ে গেলাম।
বিশ্বসংসার তন্নতন্ন করে খুজঁলাম
কেউ নেই আমার অপেক্ষায়।

বিস্তারিত»

আমার লেখা……?

ক্যাডেট কলেজ ব্লগ।। বেশ কিছুদিন আগেই এই ব্লগের সদস্য হয়েছি। খুব ভালো লাগছে সবার লেখা পড়ে। কিন্তু নিজে কিছু লেখার সাহস পাচ্ছি না। যত গুলো লেখা পড়লাম আমার কাছে মনে হলো সবগুলোই আসাধারণ। সবাই অনেক ভালো লেখে। অনেক সুন্দর সুন্দর গল্পো, কবিতা, রম্য রচনা, ভ্রমন কাহিনি, ক্যাডেট জীবনের ঘটনা ইত্যাদি অনেক ধরনের লেখা পড়লেই মনে হয় সবাই বুঝি প্রফেশনাল লেখক।

সত্যি কথা বলতে কি,

বিস্তারিত»

ভালোবাসার বন্ধুত্ব- ১০

ভালোবাসার বন্ধুত্ব- [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯]
৪১।
সেদিন নীলের সাথে নীলিমাকে দেখে হাসান অবাক হয়ে অনেক্ষন তাকিয়ে ছিলো। তারপর কোনো কথা না বলে সেখান থেকে বের হয়ে গেছে। এমনকি নীল ও কিছু বলে নাই। আসলে নীল বুঝতে ছিলো না কি বলবে নাকি বলবে না।

বিস্তারিত»