ঘুমরে…তুই বাইচা থাক

আহহহ কি একটা আরামের জীবন, ঘুম, খাওয়া দাওয়া আবার ঘুম। :awesome: লাভ নাই রে পাগল, এত্ত আরাম সয় না কারও কপালে, কালকে থেকে শুরু হবে কামলা খাটা। (কামলা খাটা মানে সিনিয়রের জুনিয়র দিয়ে কাজ করানো) কামলারা জান প্রাণ দিয়ে কাজ করে, কারণ প্রজেক্ট শেষে আমলা মানে, সিনিয়রেরা তাদের বিশাল কোন একটা জায়গায় খাওয়াইতে নিয়ে যায় 😀 । এইবার পরীক্ষা এত্ত ভালো হইছে এত্ত ভালো হইছে :-B ,

বিস্তারিত»

অটিজমের কথা

কবীর ভাই এর ফুলের বাগানে সাপ…!!! লেখাটি পড়ার পর পর-ই বসে গেলাম। ওটিজম নিয়ে আমি কিছু বিষয় জানি যেটা শেয়ার না করে পারছিনা; কারণ আমারই ২টি কাজিন আছে অটেস্টিক 🙁 —
এই ধরনের বাচ্চার জন্মদানে প্রধান দোষী আমি মা-বাবা কেই বলব। আপাততঃ আমার কথাটা ঊদ্ভট শোনাতে পারে কিন্তু আমি ব্যাখ্যা করছি কেন:
এটা শিশু বিশেষজ্ঞদেরই কথা যে, একটি ভ্রুণে জীবনের আলোড়ন শুরু হওয়া থেকে তার জন্মের পর ৫ বছর পর্যন্ত সে যা কিছু নেয়,

বিস্তারিত»

ব্যাচ পিকনিক ২০০৯

গত দুবছর ধরেই আমরা ব্যাচ পিকনিক চালু করেছি।আমাদের এক ফ্রেন্ডের বাবা আমাদেরকে একটা বাস দেন আর আমরা নিজেরা খাবারটা ম্যানেজ করে পিকনিকটা করে আসি।খুবই মজা হয়।সারাদিন ক্রিকেট,ফুটবল,আর একে অন্যকে পঁচানি।কি করে যে দিনটা চলে যায় টের পাওয়া যায় না।এইবার আমাদের সেই পিকনিকের দায়িত্ব পরে গেলো আমার আর সোহেলের উপর।এবং টের পেলাম ব্যাপারগুলা যতটা সহজ মনে হয় অতটা সহজ নয়।আমার কাঁধে দায়িত্ব তার জন্যেই কিনা জানি না আংকেলের দেওয়া বাসটা এবার আর পাওয়া গেলো না।বাজেট বেশি হয়ে গেলে পোলাপাইন যেতে রাজি হয়না তাই আমি একটু চিন্তায় পরে গেলাম।পরে নাহিদ জানালো বাস না দিলেও আঙ্কেল তার নিজের জীপটা দিচ্ছেন।আমিও একটু শান্তি পেলাম।২০তারিখ সকালে একটা মাইক্রো,নাহিদের প্রাডো,স্টার থেকে নেওয়া লাঞ্চ আর সাথে ৪ জন ভাবী নিয়েআমরা রওনা দিলাম গাজিপুর ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে।

বিস্তারিত»

ফুলের বাগানে সাপ…!!!

ঝনঝন শব্দ শুনে মাথাটা তুলে একটু বোঝার চেষ্টা করল নিশি, ‘আবার কি ভাংগলো?’। সকাল থেকে দু’বার এরকম শব্দ শুনেছে সে…একবার চায়ের কাপ ভাঙ্গার এবং অন্যবার টর্চলাইট। এবার বোধহয় বড় কিছু হবে, কারণ সংগে সংগে থাপ্পরের শব্দ এবং শ্বাশুড়ির সুললিত কন্ঠ স্বরও কানে এল। বুঝতে বাকি রইল না, ঝড় উঠে আসছে…আস্তে করে মাথাটা আবার বালিশে রেখে খোলা জানালা দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করল। মাথাটা যেন কাজই করছে না,

বিস্তারিত»

করি বাংলায় চিৎকার

১…

আমি বাংলাতেই কথা বলি। কারণ, হতে পারে আমি বিদেশীদের মতো শিক্ষিত নই- তাদের সন্তানরা ছোটবেলা থেকেই ফটফট ইংরেজি বলে। আমার বাবা- মা বিদেশী না। আমি তাই বাংলায় কথা বলি- একদম ফটফট করে।

আমি অন্য কোনো ভাষায় লিখতে পারি না। লিখতে গেলে আমি কী লিখতে চাই সেটা ভুলে আমাকে ব্যকরণ নিয়ে গবেষণা করতে হয়। আমি তাই বাংলায় লিখি। আমি বাংলায় চিৎকার করি,

বিস্তারিত»