টুশকি ১

টুশকি [২]

১. আস্তে আস্তে কথা বলে ক্লাস নিতেন আহসানুল কবীর স্যার (বাংলা)। এতই আস্তে কথা বলতেন যে ঘুম ঠেকিয়ে রাখা মুশকিল হত। পিছনের দিকে কথা শোনা তো যেতই না উপরন্তু স্যারকে সেটা বললে ফ্যান বন্ধ করতে বলতেন। মোটামুটি ঘুমের ঘোরেই পার হয়ে যেত ক্লাস। এর ফাঁকে ফোকরে কেমন করে যেন কিছু কথা ঠিকই মনে আছে:

“কবিতার প্রতিটা শব্দ হবে রসগোল্লার মতোন।

বিস্তারিত»

কলেজে প্রথম ঘড়ি পড়ার দিন…

কলেজে সিনিয়রিটি প্রকাশের অনেক গুলা মাধ্যম ছিল। তার মধ্যে ১টা ছিল ঘড়ি পরা। জ়ুনিয়র থাকতে দেখতাম, সিনিয়র রা ঘড়ি পরতেন। আর আমরা মনে মনে ভাবতাম কবে সিনিয়র হব আর ঘড়ি পরব। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এল। আমরা ঘড়ি পরার পারমিশন পেতাম প্রি-টেস্ট শুরুর দিন থেকে। ঘড়ি পরে এক্সাম দিতে গেলাম। কি ভাব এক একটার!! সিনিওর হইয়া গেসি। ঘড়ি পরি। ইংলিশ এক্সাম ছিল সেদিন। কে আর আমল দেয় ইংলিশ এক্সাম।

বিস্তারিত»

প্রসংগ – ছড়া

রফিক নওশাদ স্যার ছিলেন আমার হাউস মাস্টার আর আমি হাউস কালচারাল। সেই সুবাদে স্যারের বেশ খানিকটা কাছাকাছি এসেছিলাম (না চাইলেও আসতে হয়েছিল)। স্যারের কাছ থেকে অনেক ভাল জিনিস শিখেছি। তার মধ্যে একটি ছিল “নিজের জ্ঞান পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে যাও এবং বেচে থাক পরবর্তি প্রজন্মের মাঝে”। শাহরিয়ারের কবিতা ও ছড়া সংক্রান্ত লেখাটি পড়ে আমার মা এর শেখানো একটা ছড়ার কথা মনে পড়ে গেলো। লেখার শেষ অংশে আমি চড়া টি লিখবো।

বিস্তারিত»

প্রথম প্যাচাল

ব্লগে অনেকদিন ধরেই লিখবো লিখবো করছিলাম। কিন্তু বাংলা টাইপিং না জানার কারণে এতদিন পেরে উঠছিলাম না। আর আমি বরাবরই একটু অলস প্রকৃতির, ক্যাডেট কলেজে শর্টকাট মারার অভ্যাস বোধ হয় আমার আজীবনের যাবে না। তাই আমি চিন্তা করছিলাম কিভাবে স্বল্প পরিশ্রমে ব্লগ লেখা যায়। তখনই মাথায় আসলো কবিতার কথা।

সেদিন ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিকস ক্লাসে বসে বসে কবিতাটা লিখলাম। ভালোই হয়েছে অবশ্য সেই সময়টা স্যারের ভীনগ্রহের কথা বার্তা শুনে কাটাইনি।

বিস্তারিত»

আতিউর রহমান: যিনি প্রান্তজনের কথা বলেন

আতিউর রহমানকলেজে প্রথম তিন বছর আমাদের প্রিন্সিপাল ছিলেন রইস উদ্দীন আহমেদ। ক্লাস নাইনের শেষ দিকে রফিকুল ইসলাম নতুন প্রিন্সিপাল হয়ে আসলেন। রইস উদ্দীন স্যারকে আমাদের খুব একটা ভাল্লাগতো না। ভাবলাম, যাক বাঁচা গেল। কিন্তু কয়েকদিন পরই মজা টের পেলাম। রফিকুল ইসলামের তুলনায় রইস উদ্দীন ছিলেন মাটির মানুষ। রফিকুল ইসলামের প্রচণ্ড কড়াকড়ি আর ক্যাডেটদের পেছনে ভূতের মত লেগে থাকা আমরা কিছুতেই মেনে নিতে পারতাম না। ক্লাস টুয়েলভ পর্যন্ত এই মনোভাব বহাল ছিল।

বিস্তারিত»

আমার কথা!!!

আমি কাব্যের লোক,জোৎস্না পোহাই,কবিতা লিখি! গান ভালোবাসি শুনতে,গাইতে নয়।আমি বৃষ্টি ভালোবাসি,জানালার পাশে দাঁড়িয়ে ছুঁতে। ভেজা ঘাসে শুয়ে বৃষ্টিতে ভিজতে। মাঝরাতে ছাদে শুয়ে তারা দেখতে।
আমি কবিতা ভালোবাসি,কবিতা লিখি।আমার সবচেয়ে প্রিয় কবি জীবনানন্দ। রবীন্দ্র,নজরুল,শক্তি,পুর্ণেন্দু পত্রী,রুদ্র,নির্মলেন্দু-সবাই আমার ভীষণ প্রিয়।‘ নির্ঝরের স্বপ্নভঙ্গ’ আমার প্রিয় কবিতা। বই পড়েছি প্রচুর এবং পড়ি। বন্ধুদের সাথে আড্ডা-তর্ক বেশ লাগে। প্রতি পূর্ণিমা রাতে রাত জাগি,সারারাত!
হঠাৎ হঠাৎ মন খারাপ হয়ে যায় অকারণে।

বিস্তারিত»